অ আ ক খ স্কুল "O AA KA KHA School"

অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"

Share

It is a voluntary organization.We have established this school for those who are deprived of Education. Free School for slum children

23/04/2026

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

এই বিষয়টি বিবেচনায় নিয়ে এক সম্মানিত ম্যাডাম সুন্দরবন শাখার শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। তাঁর এই মহৎ উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শিক্ষার্থীরা নতুন খেলাধুলার সামগ্রী পেয়ে ভীষণ আনন্দিত এবং উচ্ছ্বসিত। এ ধরনের উদ্যোগ শিশুদের সুস্থ বিকাশে বড় ভূমিকা রাখে। ম্যাডামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

20/04/2026

দুর্গম সুন্দরবন শাখা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ৩ টি স্লিপার ক্রয় করা হয়েছে । স্লিপার পেয়ে আনন্দে মেতে উঠেছে ছাত্রছাত্রীরা ।

Photos from অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"'s post 31/03/2026

চারটি স্কুল, চারটি ভিন্ন বাস্তবতা উপকূল, চর আর শহরের গল্প মিলেই আমাদের এই শিক্ষা পরিবার।

একই স্বপ্ন নিয়ে বসে আছে শিক্ষার্থীরা,কেউ সমুদ্রের ঢেউ পেরিয়ে, কেউ নদীর চর থেকে, কেউ বা শহরের ব্যস্ততার মাঝ থেকে এসেছে জ্ঞান খুঁজতে।

ক্লাসরুমের এই দৃশ্য শুধু পড়াশোনা নয়, এটা বৈচিত্র্যের সৌন্দর্য, এটা একসাথে এগিয়ে যাওয়ার গল্প।

ভিন্ন জায়গা, ভিন্ন জীবন তবুও লক্ষ্য একটাই: শেখা, বেড়ে ওঠা, এগিয়ে যাওয়া।

29/03/2026

ঈদের ছুটি শেষে সব ক্লাস কার্যক্রম শুরু হয়েছে । ভিডিওতে সুন্দরবন শাখায় ছাত্রছাত্রীদের আনন্দঘন পরিবেশে স্কুলে উপস্থিতি । ছুটি শেষে স্কুলের প্রথম দিনেই ১১০ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে আজ ।

26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আমাদের প্রিয় স্বাধীনতা অর্জনে, সম্মুখ সমরে ও সমর্থনে যাঁরা আত্মাহুতি দিয়েছেন, প্রজ্বলিত করেছেন চেতনা, সেইসব মহান যোদ্ধা ও সহযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম।

আমাদের স্বাধীনতা, আমাদের গৌরব।

Photos from অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"'s post 20/03/2026

সাভার শাখা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ঈদ উপহার বিতরণ ।

19/03/2026

ঈদ উপহার পেয়ে খুবই আনন্দিত বগুড়া শাখার ছাত্রছাত্রীরা ।

19/03/2026

আমাদের ৪ টি স্কুলের মধ্যে সুন্দরবন স্কুল সব থেকে অর্গানাইজড । সবাই সুন্দর স্কুল ড্রেস আর আইডি কার্ড পরিধান করে এসেছে ঈদের উপহার নিতে ।

এই স্কুল অত্যন্ত দুর্গম জনপদে অবস্থিত । এখানে দুর্যোগ নিত্যদিনের সাথী । মানুষ গুলো অত্যন্ত ভদ্র আর ব্যক্তি জীবনে সৎ । সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত এই স্কুলে আপনাদেরকে পরিদর্শনের আমন্ত্রণ ।

Photos from অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"'s post 19/03/2026

সুন্দরবন শাখা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ঈদের উপহার বিতরণ । প্রতিটি শিশুকে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, হাফ লিটার তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১০০ টাকার মশলা এবং ১.৫ কেজি মুরগী দেয়া হয়েছে ।

Photos from অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"'s post 08/03/2026

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে অ আ ক খ স্কুলের বগুড়া শাখার শিক্ষার্থীদের নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা একসাথে ইফতার করার আনন্দ ভাগাভাগি করে নেয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। ইফতারের দোয়া করা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Photos from অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"'s post 07/03/2026

সিরাজগঞ্জের চরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করা এবং তাদের শিক্ষামুখী করতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া হয়েছে।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন ডা. মাহমুদ খান। তাঁর এই সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা যাত্রাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ আ ক খ স্কুল বিশ্বাস করে, শিক্ষা আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রধান শক্তি। সমাজের সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা শিশুদের জন্য একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।

Photos from অ আ ক খ  স্কুল "O AA KA KHA School"'s post 06/03/2026

অ আ ক খ স্কুল, সাভার শাখায় আজ পবিত্র রমজান উপলক্ষে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজনটি ছিলো অত্যন্ত আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ।

ইফতারের আগে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সবার কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। রমজান আমাদের জীবনে শান্তি, সংযম ও কল্যাণ বয়ে আনুক।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Niribili At Nobinogor Near Savar In Dhaka City
Dhaka

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 09:00 - 13:00
15:00 - 17:00
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00