10/08/2025
মিলনমেলা ২০২৫”
"চেনা মুখ, পুরনো গান,পরিবেশ বিজ্ঞান প্রাণে প্রাণ"
প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
আমাদের প্রাণের বিভাগ এবং সেই সাথে Jahangirnagar University Environmental Sciences Alumni Association (JUESAA) ও Society of Environmental Sciences–এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পরিবেশ বিজ্ঞান বিভাগের “মিলনমেলা ২০২৫”, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধনের সুযোগ তৈরি হবে।
� তারিখ: ১৬ আগস্ট ২০২৫, শনিবার
� স্থান: জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
� সময়: দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত (সময়সূচি পরিবর্তন হতে পারে )
প্রধান আকর্ষণসমূহ:
� মধ্যাহ্নভোজ (ক্যাফেটেরিয়া- শিক্ষক লাউঞ্জ)
� ছেলেদের জন্য প্রীতি ফুটবল ম্যাচ ( কেন্দ্রীয় মাঠ)
� মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার /স্কুইড গেম
� আড্ডা, ফটোসেশন
� সংবর্ধনা গান ও স্মৃতিচারণ
�সন্ধ্যার নাস্তা
�সাংস্কৃতিক অনুষ্ঠান
আপনার উপস্থিতিই এই আয়োজনে প্রাণসঞ্চার করবে। অনুগ্রহ করে সময়মতো রেজিস্ট্রেশন করে
আমাদের এই মিলনমেলাকে সার্থক করুন।
রেজিষ্ট্রেশন ফি:
প্রাক্তন শিক্ষার্থী: ৭০০ টাকা(ব্যাচ ২৮-৪৭),
অতিথি ৫০০ টাকা
বর্তমান শিক্ষার্থী: ১০০ টাকা
শিশু: ৬ বছর পর্যন্ত (ফ্রি)
রেজিষ্ট্রেশন জমা দেয়ার শেষ সময়: ১৩.০৭.২০২৫
জমা দেয়ার মাধ্যাম:
(শাওন জোয়ার্দার)
বিকাশ: ০১৯১৩২৪১১৩৭
নগদ: ০১৭১৭১৫২২০০
(বর্তমান শিক্ষার্থীরা নিজেদের ব্যাচ এর সি আর দের কাছে ফি জমা দিবে।)
বিনীত,
আয়োজক কমিটি
Jahangirnagar University Environmental Sciences Alumni Association & Society of Environmental Sciences, JU
21/06/2025
পরিবেশ বিজ্ঞান বিভাগ ৪৬ তম আবর্তনের সাগর আহমেদ রাজ ভাই, গতকাল সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন।ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সাগর আহমেদ রাজ ভাই এর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
শোকার্তে :
পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ।
05/06/2025
আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় "প্লাস্টিক দূষণ রোধ" আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। প্রতি বছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়, যার মাত্র ৯% রিসাইকেল করা হয়। বাকিটা পরিবেশে মিশে মাটি, পানি ও বায়ুকে দূষিত করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ এই সংকট মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। প্লাস্টিক দূষণ রোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে।
প্লাস্টিক দূষণের ভয়াবহতা:
*প্রতি মিনেটে বিশ্বজুড়ে ১০ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয়
*বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়
*প্লাস্টিকের কারণে বছরে ১০ লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়
*মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাদ্য chain-এ প্রবেশ করেছে
আমাদের করণীয়:
🔄 প্লাস্টিক ব্যবহার কমানো:
১.প্লাস্টিকের বোতলের পরিবর্তে ব্যবহার করুন স্টেইনলেস স্টিল বা কাচের বোতল।
২.শপিং মলে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।
১.সিঙ্গেল-ইউজ প্লাস্টিক এড়িয়ে চলুন।
♻️ প্লাস্টিক রিসাইকেল:
১.প্লাস্টিক বর্জ্য আলাদা করে ফেলুন।
২.স্থানীয় রিসাইকেলিং প্রোগ্রামে অংশ নিন।
৩.প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করুন।
🌍 সচেতনতা বৃদ্ধি:
১.পরিবার, বন্ধু ও সমাজকে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে জানান।
২.স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করুন।
৩.সামাজিক মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে ক্যাম্পেইন চালান।
আসুন আমরা প্রতিজ্ঞা করি:
১.গাছ লাগাবো, গাছ বাঁচাবো।
২.প্লাস্টিক ব্যবহারে সচেতন হবো।
৩.জ্বালানি ও পানি অপচয় কমাবো।
৪.পরিবেশবান্ধব জীবনযাপন করবো।
ধন্যবাদান্তে,
পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
21/10/2024
নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদ কমিটি।
17/09/2024
অভিনন্দন
ড. এ. কে. এম. রাশিদুল আলম স্যার
নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত)
অধ্যাপক,
পরিবেশ বিজ্ঞান বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
স্যারকে পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
05/06/2024
Thank you all for attending the Webinar on "World Environment Day 2024" 💖
05/06/2024
আজ ৫ জুন "বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষে পরিবেশ বিজ্ঞান ছাত্র সংসদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দিন স্যার এবং বিভাগের শিক্ষার্থীরা।
05/06/2024
Webinar on "World Environment Day 2024"
Date: 05 June, 2024
Time: 8:00 pm
Platform: Online Zoom platform
Zoom ID: 93405047084
Zoom ID link: https://bdren.zoom.us/j/93405047084
You all are invited to join the webinar.
05/06/2024
https://youtu.be/Cfl9QVOnRgQ
World Environment Day 2024: will you join Generation Restoration?
World Environment Day on 5th June is the biggest international day for the environment each year. Led by the United Nations Environment Programme (UNEP), the...
04/06/2024
"World Environment Day 2024" 💖
: "Land Restoration, Desertification and Drought Resilience".
: "Our land, Our future. We are Generation Restoration".
15/05/2024
পরিবেশ বিজ্ঞান বিভাগ বাস্কেটবল টিম 💖
14/04/2024
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 💖