Deen of knowledge - দ্বীনের জ্ঞান

Deen of knowledge - দ্বীনের জ্ঞান And there are some who say, “We believe in Allah and the Last Day,” yet they are not ˹true˺ believers

18/07/2025

ফুলহাতা কালারফুল জামা এর উপরে চকচকে একটা হিজাব আবার নাচতেছেও। যেহেতু হিজাব পরে সবার সাথে নাচানাচি করতেছে তাইলে মনে হয় হালালি আছে। ওর বাপ দাদা ১৪ খানদানে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে কোন মানুষই কি জানে না?এভাবে জনসম্মুখে নাচানাচি প্রকাশ্যে অশ্লীলতা এবার সে বস্তা পরুক আর বোরখা পরুক আর হিজাব পরুক।

18/07/2025
02/04/2025

ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য,কোন সৃষ্টির জন্য নয়।

22/06/2024

"সব ধরনের শোক-দুঃখের জন্য আছে সালাত। সমস্ত মনো'বেদনার জন্য আছে কুরআন। সমস্ত বিষন্নতা, দারিদ্যতার জন্য আছে ইস্তেগফার-দুরুদ।
সমস্ত আশা-আকাঙ্খা-উচ্চাশার জন্য আছে দু'আ। দুনিয়ার সমস্ত অপ্রাপ্তির জন্য আছে জান্নাত!" ❤️✨

- শায়েখ আতিক উল্লাহ হাফি.

30/05/2024

❝আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির ব্যাপারে, যিনি ফজর নামাজের জন্য জাগ্রত হন না, অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে উঠেন। কিভাবে তিনি রিজিকের জন্য ছুটে যান অথচ রিজিকদাতাকে ভুলে থাকেন?❞

— ড. মুহাম্মদ রাতিব নাবলুসি (হাফি.)

28/05/2024

কারো অন্তরে যদি আখিরাত থাকে, দুনিয়া সেখানে এসে ভীড় জমায়। কারো অন্তরে যদি দুনিয়া থাকে, আখিরাত সেখানে এসে ভীড় জমায় না।কারণ আখিরাত বদান্য, আর দুনিয়া নীচ।
- আবু সুলাইমান আদ-দারানী (রাহিমাহুল্লাহ)
[যাম্মুদ্দুনিয়া: পৃ. ৬৬]

26/05/2024

আল্লাহর দরবারে হাত উঠালেই চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে !!
এতোবড় নিয়ামতের বিপরীতে একজীবনে আপনার আর কি চাই ?

রবের কাছে প্রাণ খুলে কাঁদতে পারা এক বিশাল নিয়ামাত, যা সবাই পায় না ।

আল্লাহ যাকে পছন্দ করেন কেবল তাকেই এই নিয়ামত দান করেন ।

KOLOM

সিজদায় সব সম্ভব!কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হবে না৷ মনকে বলে দিয়ো—তুমি এমন রব'এর ইবাদত করো, যার কাছে তোমাকে দিয়ে কা...
26/05/2024

সিজদায় সব সম্ভব!

কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হবে না৷ মনকে বলে দিয়ো—তুমি এমন রব'এর ইবাদত করো, যার কাছে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া অসম্ভব কিছু না। তোমার তো দরকার কেবল—তাঁর নিকটে সিজদায় পড়ে কাঁদবার! ❤

বই—আজ ছুটি নিক দুঃখরা।🌸

23/05/2024

দুরুদ পড়েছেন তো...?

রাসূল (সা.) ইরশাদ করেছেন, কেয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তিই আমার অধিক নিকটতম হবে, যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে। (তিরমিজি)।

"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

23/05/2024

আমার রব!' কথাটার মধ্যে কেমন যেন একটা স্ট্রং ফিলিং আছে। ইহা কিন্তু কোনো সুদীর্ঘ লাইন নয়, মাত্র দুটো শব্দ, তবুও হৃদয়ে এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি। বুঝিয়ে দেন তিনি আছেন, মিশে আছেন আমাদের অনুভূতিতে, আছেন আমাদের শিরা, উপশিরা থেকেও অতি নিকটে।

🪧 প্রশ্নঃ নামাযরত অবস্থায় ভুলক্রমে আঙ্গুল ফুটালে কি নামায বাতিল হয়ে যাবে?–উত্তরঃ আঙ্গুল ফুটালে নামায বাতিল হয় না। কিন্তু...
21/05/2024

🪧 প্রশ্নঃ নামাযরত অবস্থায় ভুলক্রমে আঙ্গুল ফুটালে কি নামায বাতিল হয়ে যাবে?

–উত্তরঃ আঙ্গুল ফুটালে নামায বাতিল হয় না। কিন্তু এটি একটি অনর্থক কাজ। যা থেকে বিরত থাকা উচিৎ। জামাআতের সাথে থাকলে নিঃসন্দেহে এতে অন্যান্য মুছল্লীর নামাযে ব্যাঘাত ঘটবে। তখন তা আরো ক্ষতিকর।

– এ উপলক্ষ্যে আমি বলতে চাইঃ নামায অবস্থায় নড়াচড়া করা পাঁচভাগে বিভক্তঃ

১) ওয়াজিব ২) সুন্নাত ৩) মাকরূহ ৪) হারাম ৫) জায়েয।

– ওয়াজিব নড়াচড়াঃ যেমনঃ নামায শুরু করেছে এমন সময় স্মরণ হল, তার টুপিতে নাপাকি রয়েছে। তখন টুপি খুলে ফেলার জন্য নড়াচড়া করা ওয়াজিব। একথার দলীল হচ্ছেঃ একদা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুতা পরে নামায আদায় করছিলেন। এমন সময় জিবরীল (আঃ) এসে তাঁকে সংবাদ দিলেন, তাঁর জুতায় নাপাকী রয়েছে। তিনি নামাযরত অবস্থাতেই জুতা খুলে ফেললেন এবং নামায চালিয়ে গেলেন।

– সুন্নাত নড়াচড়াঃ নামায পরিপূর্ণ করার জন্য নড়াচড়া করা। যেমনঃ কাতারের ফাঁকা স্থান পূর্ণ করার জন্য নামায অবস্থায় সামনের কাতারে চলে যাওয়া বা ডানে-বামে পার্শ্ববর্তী মুছল্লীর কাছে সরে যাওয়া। এসবগুলো করা সুন্নাত।

– মাকরূহ নড়াচড়াঃ অপ্রয়োজনীয় নড়াচড়া। যার সাথে নামাযের কোনই সম্পর্ক নেই।

– হারাম নড়াচড়াঃ লাগাতার অধিকহারে নড়াচড়া করা। যেমনঃ দাঁড়ানো অবস্থায় অনর্থক কাজ করা, রুকূ অবস্থায় অধিকহারে নড়াচড়া করা, সিজদা বা বসা অবস্থায় অনর্থক নড়াচড়া করতে থাকা এমনকি এভাবে নামায শেষ করা। এধরণের নড়াচড়া হারাম। এর মাধ্যমে নামায বাতিল হয়ে যাবে।

– জায়েয নড়াচড়াঃ যেমন শরীরের কোন স্থান চুলকানোর প্রয়োজন অনুভব করল। বা শরীর থেকে মশা-মাছি তাড়ানোর দরকার পড়ল.. ইত্যাদি ছোট-খাট বিষয় যা পরস্পর নয় এবং অধিকহারে নয় তা বৈধ।

📚 [ফাতাওয়া আরকানুল ইসলাম]

Address

Dhaka
1330

Alerts

Be the first to know and let us send you an email when Deen of knowledge - দ্বীনের জ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Deen of knowledge - দ্বীনের জ্ঞান:

Shortcuts

Share