08/06/2020
চলুন, একটু টাইম ট্রাভেল করি,
সময় কালঃ ৯০ এর দশকের ঠিক মাঝামাঝি।
স্থানঃ ঢাকা, বাংলাদেশ
ইশশ আজ আবার ঝুম বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। ঘুম থেকে উঠতে উঠতে সুমনের অনেকটা দেরি হয়ে গেল। এতে অবশ্য তেমন ক্ষতি নেই। বরং এই আলস্য-বিলাসিতাটা তার প্রাপ্য বলেই মানছেন । কারন সেমেস্টারটা আক্ষরিক অর্থেই বেশ কঠিন ছিল। একটা ম্যাথমেটিক্স, একটা জিইডি, একটা ইকোনোমিক্স আর ১টা মার্কেটিং এর কোর্স। সব মিলিয়ে চাপ চাপ একটা ব্যাপার। ফাইনাল গুলো এক্কবারে মামা লেভেল না হলেও ভরসা করা যায় কিন্তু ইকোনোমিক্স নিয়ে চিন্তাটা বেশ চড়া। দীপাসিস স্যার মানুষটা অসম্ভব রকমের ভাল। কিন্তু নাম্বার দেয়ার বেলায় এক্কেবারে কোলকতার গড়িয়াহাটের খাস ঘটিদের মত।
আরে ধুর, এত্ত ভেবে কি লাভ। যা হয় হবে। তার রুমের লাগোয়া ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে আসন্ন গ্রেডগুলো কি হতে পারে এই ক্যাল্কুলেশন মগ্ন সুমনের চিন্তা ভাঙ্গল মায়ের ডাকে। উনি বললেন যে , আজ সন্ধ্যায় ধানমন্ডিতে মেঝ মামার বাসায় ডিনারের দাওয়াত্। সুমনকে অবশ্যই অবশ্যই যেতে হবে কারন বড় মামা অল্প কদিনের জন্যে ঢাকা এসেছেন লণ্ডন থেকে। আর তার সৌজন্যেই এই নৈশ ভোজ।
সুমনের রিএ্যাকশনটা ঠিক বুঝা যাচ্ছেনা। ইদানিং সুমন এই ধরনের পারিবারিক সম্মিলন বা গেট টুগেদার গুলো এড়িয়ে যেতে চায়। এমনকি অনেক নিজ এলাকা, স্কুল-কলেজের বন্ধুদের বড় আয়োজন গুলোও।
কারন সব খানে একই ধারার এবং একই রকমের চর্বিত চর্বন। এন এস ইউ নিয়ে তাদের দূর্দমনীয় কৌতুহল, শ্লেষাত্নক এবং অনভিপ্রেত মন্তব্য এবং এই সব ব্যাপার পৌনঃপনিক বহমান আলোচনা।
সেগুলোর কিছু নমুনা এই রকমঃ
প্রশ্ন+মতামত (২টাই ফ্রী) নংঃ ১ঃ ইউনিভার্সিটি আবার প্রাইভেট হয় নাকি? মানে রিকগনাইজড কী? তোমার বাবাকে সরকারী গেজেটটা আমি যোগার করে দেব। হুমম কোথায় একটা ঘাপলা তোঁ শিউর আছে। এগুলো মাথা থেকে বাদ দাও। আগামী বছর আবার ঢাবি এর এডমিশন টেস্টটা দাও। এখন থেকে ভাল করে প্রিপারেশন নাও।
প্রশ্ন নংঃ ২ঃ তুমি কি শিউর ওইটা ইউনিভার্সিটি? নাকি বিশ্ববিদ্যালয় কলেজ? উহু! একটু ভাল করে খোজ নাও আবার।
প্রশ্ন+মতামত (আবারও ২টাই ফ্রী) ৩ঃ ওহ! নর্থ সাউথ ইউনিভার্সিটি? ওইখানে কি পড়তে হয় নাকি? আমি তোঁ শুনেছি কিছু সাদা চামড়ার ফ্যাকাল্টি আছে ওই গুলো দেখিয়েই এত্ত এত্ত কাড়ি কাড়ি টাকা নেয় ওরা।
মতামত কিন্তু সবাইকে শুনিয়ে ৪ঃ জানেনননননন!!!! ভাবীইইইইই! রিমি নাকি ! নর্থ না সাউথ কি জানি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এবার ঠোটের কোনে হাল্কা ব্যাঙ্গাতক হাসি ঝুলিয়ে। ! ইউনিভার্সিটি না ছাই। ঐদিন বনানী গিয়েছিলাম। আরেহ খুজেই তোঁ পাই না। পরে শুনি ঐ্ যে কাকলী মোড়ে একটা বিল্ডিং ঐটাই নাকি ! নর্থ সাউথ ইউনিভার্সিটি। হি হি হি (ঝারা ২ মিনিট দুই ভাবী ভীষন হাসলেন, শেষ কবে এমন হাসি তারা হেসেছেন মনে করতে পারছেন না)
আরে কোচিং সেন্টার কে ইউনিভার্সিটি মনে করে লাখ লাখ টাকা খরচ করতেছে। আহা কি হাসি দুই ভাবীর।
টাইম ট্রাভেলটায় একটু পজ দি। উপরে যে কটাক্ষ, পরিহাস, সূক্ষ অপমান, উপহাসের নমুনা গুলো দিলাম। সেগুলো বাস্তবের তুলনয়া এক্কবারে নিরীহ ও ভদ্রতম গোছের। বাস্তবতা ছিল আরও ভয়াবহ এবং আরো বেশী আকারের হ্রদয়ের রক্তক্ষরন।
চলুন টাইম ট্রাভেলটা শেষ করি।
সময় কালঃ ১৯৯৬, ডিসেম্বর
স্থানঃ আর্মি স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ
নর্থ সাউথ ইউনিভার্সিটির ১ম সমাবর্তন।
একটা চরম অসম্ভবকে সম্ভব করে গোটা দেশের স্বীকৃতি আদায় করে নেয়ার দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি এসেছেন যিনি পদাধিকার বলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ। যেই বিশ্ববিদ্যালয় গুলোর শাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির আছে এফিলিয়েশন। মোট ৯৬ জন আজ সমাবর্তন নিবে…………দেশের ইতিহাসে প্রথমবারের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে ৪ বছরের স্নাতক পর্ব শেষ করে গ্রাজুয়েট হল তারা।
এই ৯৬ জন মানুষের ঐদিন ঠিক ধারনাও হয়ত ছিলনা যে তারা একটি দেশের এমন একটি প্রজন্ম হতে যাচ্ছেন যারা মোটামোটি শতাব্দী প্রাচীন কিছু মিথ ভেঙ্গে চুড়ে নতুন করে লিখেছে জীবনের ম্যনুয়াল।
M Mahmudul Kabir Deedar (Batch 93: Ex: BAT & SCB), Nishat Anwar (Batch 93: Head of HR, The City Bank, Ex: BL,SCB & DHL) Miraj Rahman (Batch 93: Entrepreneur specialized in Tyre Industry) & DR. M. Masrur Reaz (Batch 94: Ex Faculty NSU, Ex. Senior Economist and Program Manager at The World Bank Group. Chairman, Policy Exchange of Bangladesh)
NSU Days: ADDA with Friends। এবারের পর্বে আমদের আমন্ত্রনে আসছেন এমনই ৪ জন।
The very first NSU Graduates.
এ আড্ডায় সাথে থাকতে চোখ রাখুন আগামী ১০ই জুন ২০২০, বুধবার, রাত ৯:৩০ এ, আমার ফেইসবুক পেজ-এ।
[https://www.facebook.com/makyaafi/](https://www.facebook.com/makyaafi/)
Nishat Anwar M Mahmudul Kabir DeedarMiraj Rahman Muntasir BhuiyanSharfuddin Ahmed ChowdhuryMd Mahfuz Kamal — with M Mahmudul Kabir Deedar and M. Masrur Reaz.