12/05/2024
সূরা হুজুরা-ত । আয়াতঃ (১১) হে বিশ্বাসীগণ ! কোনও পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা না করে কেননা, সে ঠাট্টাকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন ঠাট্টা না করে; কেননা, সে ঠাট্টাকারিনী অপেক্ষা উত্তম হতে পারে । তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না; বিশ্বাষ স্থাপন করার পর মন্দ নামে ডাকা অন্যায় । আর যারা নিবৃত্ত না হয় তারাই জালিম ।