Science Carnival

Science Carnival This is a science related educational page to provide Informations and guidelines to the real warriors.

এসএসসি ২০২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ.... #সংবর্ধনা_২০২৬
24/05/2026

এসএসসি ২০২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ....

#সংবর্ধনা_২০২৬

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৭,প্রস্তুত হও তোমরা; সময় নষ্ট করনো!
14/05/2026

প্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৭,
প্রস্তুত হও তোমরা; সময় নষ্ট করনো!

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।পবিত্র মাহে রমাযান আমাদের জীব...
19/02/2026

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

পবিত্র মাহে রমাযান আমাদের জীবনে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও আল্লাহভীতির অনুপম শিক্ষা নিয়ে এসেছে। এই বরকতময় মাসে মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করেন, ইবাদতে মনোযোগী করেন এবং আমাদের সন্তানদের জ্ঞান, চরিত্র ও নৈতিকতায় উত্তম মানুষ হিসেবে গড়ে তোলেন—এই কামনা করি।

রমাযানের শিক্ষা যেন শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অভিভাবকদের জীবনে আনে শান্তি ও বরকত—এই দোয়াই রইল।

আপনাদের সকলের জন্য পবিত্র মাহে রমাযানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

🌙✨ রমাযান মুবারক ✨🌙

🌟আগামীকাল এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ!প্রিয় শিক্ষার্থীরা,জীবনের প্রতিটি স্বপ্নের পেছনে থাকে পরিশ্রম, অপেক্ষা আর একটুকর...
15/10/2025

🌟আগামীকাল এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ!

প্রিয় শিক্ষার্থীরা,
জীবনের প্রতিটি স্বপ্নের পেছনে থাকে পরিশ্রম, অপেক্ষা আর একটুকরো অজানা ভয়। তোমরাও সেই পথের যাত্রী—দীর্ঘ সময়ের প্রস্তুতি, নির্ঘুম রাত আর অগণিত প্রার্থনার পর কাল তোমাদের পরিশ্রমের এক ফলাফল আসছে। কাল এইচএসসি ফলাফল প্রকাশের দিন।

কিন্তু মনে রেখো, ফলাফল কেবল একটি সংখ্যা, তোমার মনের শক্তি, সাহস ও সম্ভাবনার মাপকাঠি নয়।

সফলতা মানে কেবল ভালো রেজাল্ট নয়, বরং নিজেকে হার না মানার মতো করে গড়ে তোলা।

যাদের ফলাফল প্রত্যাশামতো হবে—তাদের জন্য শুভেচ্ছা, যেন এই সাফল্য বিনয়ী ও দায়িত্বশীল মানুষ হিসেবে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়।

আর যাদের ফলাফল আশানুরূপ না হবে—তোমাদের বলব, মাথা উঁচু রাখো! এটি তোমার গল্পের শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। সময় একদিন তোমার প্রচেষ্টার মূল্য অবশ্যই দেবে, শুধু থেমে যেও না।

প্রত্যেকের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ ও বিশ্বাস এবং দোয়া। ইনশাআল্লাহ তোমরা পারবে, নিশ্চয়ই পারবে!

✍️ তোমাদের প্রিয় "জাহিদ স্যার"

17/05/2025

👉 HSC-2026 & 2027

🔶 একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যে বিশেষ প্রস্তুতি প্রোগ্রাম....সুযোগ এবার তোমার ঘরে!

আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ কোর্স সমূহ— সরাসরি আমার নিজস্ব পরিচালনায়।

➡️ প্রোগ্রামসমূহ:
✍️ ১. বিজ্ঞান বিভাগ (Science)

* পদার্থবিজ্ঞান
* রসায়ন
* জীববিজ্ঞান
* উচ্চতর গণিত
* আইসিটি
(Complete Packet Program)

✍️ ২. মানবিক বিভাগ (Humanities)

* গ্রুপভিত্তিক বিষয়সমূহ
* আইসিটি সহ বিশেষ প্রস্তুতি

✍️ ৩. ব্যবসায় শিক্ষা (Business Studies)

* আইসিটি কোর্স
(Smart & Compact Preparation)

🪩 কেন এই কোর্সগুলো বেছে নেবেন?

* সিলেবাসভিত্তিক গভীর প্রস্তুতি
* শর্টকাট ট্রিকস ও গুরুত্বপূর্ণ টপিক হাইলাইট
* এক্সাম ফোকাসড গাইডলাইন
* নিয়মিত কুইজ ও মূল্যায়ন
* সরাসরি আমার তত্ত্বাবধানে প্রতিটি ক্লাস

☎️যোগাযোগ করুন এখনই!

মো. জাহিদুল ইসলাম (জাহিদ স্যার)

01888116550,01734775689.

ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।

🌿 ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যে বিশেষ সুবর্ণ সুযোগ!👉 তোমার স্বপ্নপূরণের যাত্রা শুরু হোক এখান থেকেই।🔶 ১৫ বছরের এ...
16/05/2025

🌿 ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যে বিশেষ সুবর্ণ সুযোগ!

👉 তোমার স্বপ্নপূরণের যাত্রা শুরু হোক এখান থেকেই।

🔶 ১৫ বছরের একাডেমিক অভিজ্ঞতার আলোকে, শুরু হতে যাচ্ছে এক পূর্ণাঙ্গ প্রস্তুতির উদ্যোগ—

"NEXT STEP PROGRAMME"

এসএসসি পরীক্ষা পরবর্তী শিক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ প্রস্তুতি প্যাকেজ, এক প্ল্যাটফর্মে!

১. HSC Foundation Course
একাদশ শ্রেণির একাডেমিক কোর্সের আগাম প্রস্তুতি
– অধ্যায়ভিত্তিক ক্লাস
– কনসেপ্ট ক্লিয়ারিং সেশন
– বিষয় ভিত্তিক দক্ষতা অর্জন
– এসএসসির গ্যাপ পূরণ
– ওয়ান টু ওয়ান সমস্যা সমাধান
– অধ্যায়ভিত্তিক মূল্যায়ন ও মনিটরিং

২. College Admission Programme
সেরা কলেজে ভর্তি এখন আর স্বপ্ন নয়!
– Targeted ভর্তি প্রস্তুতি
– মডেল টেস্ট + সাজেশন
– প্রশ্ন বিশ্লেষণ ও টাইম ম্যানেজমেন্ট
– Admission Strategy Session
– সহায়ক বই প্রদান

৩. "Enter 1st Year Complete" (৪ মাসে একাদশ শ্রেণি কাভার)
শুরুর আগেই এগিয়ে যাও!
– মাত্র ৪ মাসে পূর্ণ একাডেমিক কাভারেজ
– নিয়মিত রিভিশন ও এক্সাম
– সেরা পারফরম্যান্স ট্র্যাকিং
– পরবর্তী পর্যায়ের জন্য স্মার্ট প্রস্তুতি

যাদের লক্ষ্য বড়, তাদের প্রস্তুতিও হওয়া চাই সম্পূর্ণ ও সঠিক।

আমি আছি তোমার পাশে—পরিকল্পিত ভবিষ্যতের পথে।

আজই রেজিস্ট্রেশন করো।
ক্লাস শুরু: ২০ মে ২০২৫ খ্রি.

➡️ যোগাযোগ:
মো. জাহিদুল ইসলাম
01888116550, 01734775689

বিশ্বাস রাখো, একটিমাত্র সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে তোমার পুরো ভবিষ্যৎ!

শুভেচ্ছান্তে...

জাহিদ স্যার
সাইন্স কার্নিভাল
ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।

এসএসসি পরীক্ষা ২০২৫  উপলক্ষে আসন্ন পরীক্ষা সামনে রেখে সাইন্স কার্নিভাল এর পরীক্ষার্থীসহ সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য র...
09/04/2025

এসএসসি পরীক্ষা ২০২৫ উপলক্ষে আসন্ন পরীক্ষা সামনে রেখে সাইন্স কার্নিভাল এর পরীক্ষার্থীসহ সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।

তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন যেন সাফল্যের পূর্ণতা পায়—এই কামনায় আমি আছি তোমাদের পাশে। ভয় নয়, আত্মবিশ্বাস আর প্রস্তুতির মাধ্যমে জয় ছিনিয়ে আনো।

নিজেদের প্রতি আত্মবিশ্বাস রাখো যে তোমরাই পারবে। ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে সফলতা অর্জন কর এটাই প্রত্যাশা।

ভাল থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর স্বপ্নকে ছুঁয়ে ফেলো—এই কামনা সবার জন্য।

#শুভকামনা #প্রশ্নপত্রনয়প্রস্তুতিতেইসাফল্য

29/03/2025

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে তোমাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ঈদের আনন্দ তোমাদের জীবনকে আরও উজ্জ্বল করুক, পরিবার-পরিজন নিয়ে কাটুক আনন্দময় মুহূর্ত—এটাই আমার প্রত্যাশা।

তবে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে—এসএসসি পরীক্ষা। ঈদের খুশির মাঝেও তোমাদের মনে রাখতে হবে, এই পরীক্ষাই ভবিষ্যতের পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই উৎসবের আনন্দ উপভোগের পাশাপাশি পড়াশোনার দিকেও সমান মনোযোগ দিতে হবে।

একটি ভালো পরিকল্পনা করে সময়কে যথাযথভাবে কাজে লাগাও। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে নিয়মিত পড়াশোনা করো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দাও, এবং নিজেকে আত্মবিশ্বাসী রাখো। পরীক্ষার আগে সময়ের সঠিক ব্যবহারই তোমাদের সাফল্যের চাবিকাঠি।

তোমাদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই তোমাদের স্বপ্ন পূরণের সোপান। আমি আশা করি, তোমরা সাফল্যের শিখরে পৌঁছাবে এবং পরিবার, শিক্ষক ও দেশকে গর্বিত করবে।

আল্লাহ তোমাদের মঙ্গল করুন। ঈদ মোবারক!

শুভেচ্ছান্তে,
মো. জাহিদুল ইসলাম (জাহিদ স্যার)

Address

Bhaberchar, Gazaria, Munshiganj. , (Near To The Bhaberchar Wazir Ali High School. )
Dhaka
1515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science Carnival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category