28/04/2022
মা ডেইরী এন্ড এগ্রো ফার্ম ও দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র "দুধ সাগর "
এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে খামারিদের মাঝে উপহার বিতরন।
Strive for excellence
28/04/2022
মা ডেইরী এন্ড এগ্রো ফার্ম ও দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র "দুধ সাগর "
এর আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে খামারিদের মাঝে উপহার বিতরন।
07/10/2021
ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার গাইবান্ধার সবচেয়ে বড় গরু #বুলেট (আনুমানিক ২৫ মন) জবাই করা হবে, যারা গোস্ত নিতে আগ্রহী নিঃসংকচে যোগাযোগ করুন।
গরুটি ৪০০ ভাগ করে বিক্রি করা হবে। প্রতিটি ভাগের মুল্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জবাইয়ের স্থানঃ কচুয়াহাট,সাঘাটা, গাইবান্ধা।
মোবাইলঃ- ০১৭৬৪৭১৫৭০৩
ধন্যবাদ।
গরম দুধ পানের অজানা ৩ উপকারিতা
ফাইল ছবি
গত কয়েক বছরে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। কর্পোরেট লাইফে ঢুকে পড়ার পর অনেকেই পেয়েছেন জীবনের অন্যতম দুটো উপহার। তা হলো অবসাদ এবং নিদ্রাহীনতা। অনেকেই আছেন যারা রাতে ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন। আর এর প্রভাব পড়ে তাদের কর্মক্ষেত্রে।
চিকিত্সকরা বলছেন, খাওয়া দাওয়ার অভ্যাসে কিছু পরিবর্তন আনলে অনেটাই কাটিয়ে ফেলা যাবে এই সমস্যা। যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তাদের অনেকেরই ঘুমের সমস্যা হয়। তাই রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ কিংবা এক কাপ দই খেয়ে ঘুমোতে যান, দেখবেন এতে উপকার পাবেন।
আর সেই দুধ যদি গরম হয় তবে তো কথায় নেই। কারণ গরম দুধ মাংসপেশিকে শিথিল করে। ফলে ঘুম তাড়াতাড়ি আসে। এছাড়াও দুধের মধ্যে রয়েছে অন্য বেশ কয়েকটি অজানা উপকারিতা। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী –
১। ক্লান্তি দূর করে-
কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে এক গ্লাস গরম দুধ খুবই উপকারী। গরম দুধ ক্লান্ত পেশি সতেজ করতে সাহায্য করে। এছাড়া, দুধ খেলে শরীরে মেলটনিন ও ট্রাইপটোফ্যান হরমোন নিঃসৃত হয়, এই হরমোনগুলো ঘুম ভালো হতে সাহায্য করে।
২। হৃদপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণ-
দুধে রয়েছে পটাশিয়াম যা হৃদপিণ্ডের পেশির সুস্থতা বজায় রাখে। তাছাড়া এর খনিজ উপাদান হৃদপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণও করতে পারে।
৩। চুলের পুষ্টি-
দুধে আছে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, যা চুলের জন্য খুব উপকারী। তাছাড়া দুধের ক্যালসিয়াম দাঁত ও হাড়ের জন্যও জরুরি।
তবে অপানার যদি হাইপার অ্যাসিডিটি থেকে থাকে তবে বিশেষজ্ঞরা বলছেন, আপনার দুধ এড়িয়ে চলাই ভাল।
বিডি প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর
02/08/2019
Mrs Cow - The Farm Song for Kids, Children's Music Check this video! Doodle the Cat - Songs for kids, nursery rhymes | The Children's Kingdom" https://www.youtube.com/watch?v=PNQBj89wqwo --~-- Subscribe ► htt...
29/07/2019
আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে মা ডেইরী নিয়ে এলো খাটি দুধের গাওয়া ঘি।
কেজি ১২০০ টাকা।
কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেয়া হয়।
ধন্যবাদ
12/07/2019
26/06/2019
প্রান আর কত নিচে নামবে?
পাবনার সুজানগরে প্রানের নকল ঘি তৈরির কারখানার সন্ধান পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার আহম্মেদপুর ইউনিয়নে নকল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ...
25/06/2019
অমুক কোম্পানীর একটি বাস রংপুর শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল। বাসটির ৪২ টি সিট যাত্রীতে পূর্ণ। বাসের হেলপার,কন্টাকটার এবং ড্রাইভার সাহেব বেশ খুশি মনে ‘বিসমিল্লাহ...’ পড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।
ড্রাইভারের পিছনের সিটে দু’জন মাঝবয়সী লোক বসেছেন। তাদের একজন আজকের ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকা পড়তে শুরু করলেন। পত্রিকার পাতাগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টানোর এক পর্যায়ে তার চোখ দু’টো বিনোদন পাতায় আটকে গেল। হালের উঠতি এক নায়িকা স্বল্প বসন পরিহিত ছবিতে তার নয়ন দু’টি থমকে গেছে। তার নয়নের এরূপ কড়া দৃষ্টি দেখে তার পাশের জনও পত্রিকার পাতার দিকে তাকালেন। তিনিও মোহগ্রস্থ হলেন। তিনি একবার সামনের দিকে তাকান আর একবার আড়চোঁখে পত্রিকায় দৃশ্যমান স্বল্প বসনের সেই নায়িকার দিকে তাকান।
এভাবেই এক সময় বাসটি গাজীপুর অতিক্রম করল। মাঝের দিকে বসেছেন দুই তরুন-তরুনী। তারা সম্ভবত নববিবাহিত দম্পতি। যাত্রী ভর্তি এই বাসেও তাদের ভালোবাসাময় দুষ্টামী থেমে থাকে না। এরই ফাঁকে মেয়েটি লজ্জা,শঙ্কা আর খানিকটা ভয়ার্ত দৃষ্টি নিয়ে চারদিকে তাকায়,এই বুঝি কেউ দেখে ফেললো...
বাসটি যমুনা সেতুতে এসে পড়ল। যমুনা সেতুতে বাসটি আসা মাত্রই বাসের যাত্রীদের মধ্যে হঠাৎ চাঞ্জল্য লক্ষ্য করা গেল। কিন্তু তাদের মধ্যে একজন যুবক জানালায় তার দুই হাত এলিয়ে তার উপর থুঁতনি রেখে, এক দৃষ্টিতে যমুনার কালো জলের যৌবনের জোঁয়ার দেখতে লাগল। দূর নদীতে দেখা যায়, হারিকিনের টিমটিম আলো। হয়তো নৌকার মাঝি, মাছভর্তি নৌকা নিয়ে খুশির চোটে প্রিয়ার আলিঙ্গন পাবার দূর্নিবার ইচ্ছা নিয়ে পাড়ের দিকে ছুটছে। ঠিক তখনই যুবকটির মনে আপনা থেকেই বেজে উঠল আব্বাস উদ্দিনের সেই গান, ‘মাঝি বাইয়া যাও রে...’
এভাবে আরো খানিকটা পথ চলে বগুড়া পার হবার পর পিছনের দিক থেকে এক বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে বাচ্চাটির মায়েরও ঘুম ভেঙ্গে যায়। পিঠে মৃদু থাপ্পড় দিতে দিতে মা বলে,
‘ওরে আমার বাবাটা! স্বপ্ন দেখছো, ভয় পাইছো। এইতো আম্মু তোমার পাশে আছি। ঐ যে দেখ চাঁদ। জানালা দিয়ে চাঁদ দেখ।’
আড়াই বছরের বাচ্চাটি আচমকা কান্না থামিয়ে অবাক হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে। তার কান্না থেমে যাওয়ায় আশ্বস্ত হন মা। কিন্তু কিছুক্ষণ বাদেই বাচ্চাটি বলে, ‘দেখছো আম্মু, চাঁদটাও আমাদের সঙ্গে যাচ্ছে। চাঁদটা আমাদের সঙ্গে যাচ্ছে কেন?’
এই ‘কেন’ এর কোনো উত্তর হয় না। একটি বাসে এতোকিছু হচ্ছে কিন্তু তার কোনো কিছুই বাসের ড্রাইভারটিকে স্পর্শ করে না। সে যেমন স্বল্প বসনার সেই মডেলকে দেখতে যেমন নিজ আসন ত্যাগ করে না। ঠিক তেমনি যমুনার কালো জলও তাকে আকৃষ্ট করতে পারে না। আর ঠিক সেকারণেই গভীর রাত পেরিয়ে সবার যখন ঘুম ভাঙ্গে তখন সবাই নিজেকে বাসসমেত রংপুর বাসষ্ট্যান্ডে আবিষ্কার করতে পারে।
আর সবার মত ড্রাইভার সাহেবও যদি সেই নববিবাহিত দম্পতির দুষ্টামো দেখার জন্য মুখিয়ে উঠতেন, তবে সেই বাসটি আর কখনোই রংপুরে পৌঁছাতো না। হয়তো তা যমুনার অতল খাঁদে হারিয়ে যেত...
জীবন একটি চলন্ত বাসের মত। জীবনে চলতে গিয়ে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। নানা জন, নানান কথা বলে। কেউবা পিঠ চাপড়ে উৎসাহ দেয়। আর কেউবা ঠোঁটের কোনায় বাঁকা হাসি দিয়ে উপহাস করে। পিঠ চাপড়ানোর মুহুর্তটা যতোটানা অনুপ্রেরণা দেয় , বাঁকা হাসিটা তার চেয়ে সহস্রাধিক গুন বেশি জ্বালা দেয়। সেই জ্বালা স্মরণ রাখলে মুশকিল। আর কখনো জীবনের গন্তব্যে স্থলে পৌঁছানো হবে না। জীবন নামক বাসটি কোন এক খাঁদের কিনারাতেই থমকে থাকবে।
জীবনে কিছু করতে চাইলে নাইটকোচের বাসের ড্রাইভারদের মত হওয়া প্রয়োজন। বাসের ভিতরে যাই ঘটুক ড্রাইভারের যেমন তাতে কোন-ই যায় আসে না। তেমনি আমাদের আশে-পাশের মানুষ যাই বলুক না কেন, সেগুলো গায়ে মাখানো যাবে না। তবেই একদিন দেখবেন, আপনার ‘বাস’ নামক জীবনখানি সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে। (Copied)from Ahmed Faruq
17/05/2019
ডেইরী ফার্ম ছাড়া আর ঘি কিনবেন না কেউ। নয়তো ফেবিকল আর রঙ খাবেন।
ক্ষতিকর রঙ ও ফেবিকল দিয়ে তৈরি হচ্ছে ‘খাঁটি গাওয়া ঘি’ চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার এগার মাইল নাজির পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে...