Riser

Riser

Share

#Home of Education English Version & English Medium
Academic Coaching

25/10/2025

কোরিয়ার সর্বকালের সেরা 11 টি মাস্টারপিস সিরিজ।
1.My mister:-9 IMDB
পৃথিবীর সমস্ত বাজেট দিয়েও আর একটা My mister তৈরি করা সম্ভব নয়।
My mister এ IU এর অভিনয় আমার দেখা এখন পর্যন্ত সেরা অভিনয়।

2.Mr sunshine :-8.7 IMDB
কোরিয়ার সবচেয়ে কোয়ালিটিফুল সিরিজ হলো Mr sunshine.
এর স্টোরি, অভিনয়, BGM, সিনেমাটোগ্রাফি কোরিয়ান অন্য সকল সিরিজ থেকে এক ধাপ উপরে।
Kim Tae-ri & Lee Byung-hun এর অভিনয় সবসময়ই সেরা।

3.Reply 1988:- 9 IMDB
নস্টালজিয়া শব্দটা যেন Reply 1988 এর জন্যই সৃষ্টি।
আবারও আপনার প্রিয় শৈশব এ হারিয়ে যেতে হলে দেখে ফেলুন।
এই ড্রামার বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দেখার পর আপনি এটিকে অনেক বেশি মিস করবেন।

4.Sky castle :-8.5 IMDB
পৃথিবীর প্রত্যেক বাবা-মার এই সিরিজটি দেখা উচিৎ। আপনিও একদিন বাবা অথবা মা হবেন।
বর্তমান বিশ্বের শিক্ষা ব্যাবস্থা নিয়ে সবচেয়ে সময় উপযোগী মাস্টারপিস সিরিজ এটি।
এটিকে আসলেই সবার সেরা বলবো আমি।
এটি আপনাকে শিক্ষা দিবে,
আপনার সন্তানকে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে পড়ানোর থেকে,
সবার আগে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলা প্রয়োজন।
এবং আপনার সন্তান অনেক বেশি বিখ্যাত হওয়ার চেয়ে জীবনে সুখী থাকা প্রয়োজন।

5.It's ok to not be okay :-8.6 IMDB
আমাদের আশেপাশে অনেক মানুষ জন আছে যাদের পারসোনালিটি একটু আলাদা।
তাদেরকে একটু ভালোবাসা দিলে তারাও একটা সুন্দর জীবন পেতে পারে।
এই সিরিজ এর মেসেজ গুলো এতো সুন্দর ও মিনিংফুল।
Ko Moon-young ক্যারেক্টারটা অনেক বেশি ফেভারিট।
Oh Jung-se অভিনয় অবিস্মরণীয়। 🔥

6.When Life gives you tangerines:- 9.1 IMDB
slice of life খ্যাত এই সিরিজ নিয়ে আলাদা কোন কিছু বলার প্রয়োজন মনে করি না।
এই সিরিজ কতটা সুন্দর সেটা এখন সবারই জানা।
সারাবিশ্বে অবিশ্বাস্য এক জোয়ার সৃষ্টি করেছিলো এটি।

7.Crush lending on You :--8.7 IMDB
পৃথিবীতে এমন কোন লাভ স্টোরি নেই যার মাধ্যমে Crash Landing on You কে রিপ্লেস করা যাবে।
রোমান্টিক সিরিজ এর মোনালিসা বলা হয় এই সিরিজকে।
এই সিরিজের ইমোশন থেকে বের হওয়া কোনদিনও সম্ভব নয়।
সবচেয়ে ফেভারিট সিরিজ। 💙

8. Mouse:----8.6 IMDB
এই সিরিজ নিয়ে একটা কথাই বলবো:--
Mouse এর সাথে কম্পেয়ার করার মতো এখনো কোন Thiller সিরিজ তৈরি হয়নি।

9.Alchemy of Souls:-----8.7 IMDB
আমার দেখা সবচেয়ে নিখুঁত বা পারফেক্ট সিরিজ এটি।
অনেক মাস্টারপিস সিরিজেও এত অনেক কিছুর কমতি পেয়েছি।
কিন্তু এই সিরিজ এর রেটিং কমানোর কোন সুযোগই পাইনি।
এর রেটিং আমি ১০/১০ দিবো।
Mu Deok-i অনেক বেশি ফেভারিট। ওকে অনেক বেশি মিস করি। 💔

10.Goblin :--8.8
কোরিয়ান ড্রামার এতো বেশি জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় অবদান Goblin সিরিজটার।
এর ইমোশন সারাজীবনই অক্ষত থাকবে।

11.Legend of the blue sea :--8.1
কোরিয়ান ড্রামার জনপ্রিয়তার দ্বিতীয় সর্বোচ্চ অবদান এই সিরিজের।
Jun Ji-hyun এর সৌন্দর্য ও অভিনয় সবার সেরা।
Jun Ji-hyun ও Lee Min-ho এর জোটি এখন পর্যন্ত সেরা।

20/10/2025

দু'আ অসম্ভবকে সম্ভব করার হাতিয়ার।

আল্লাহ্ তা'আলা বলেন আমাকে ডাক । আমি তোমার ডাকে সাড়া দিব,
- সুরা মুমিন : ৬০

আল্লাহ যখন নিজেই তার কাছে চাইতে বলছেন ,তখন বুঝতে হবে তিনি আমাদের দিতে চান। তিনি পরম দয়ালু ও অসীম করুণাময়।

তোমার জীবনে অনেক পাপ থাকতে পারে । তাই বলে আল্লাহর কাছে থেকে দূরে সরে যেও না। তার কাছে চাইতে ভুলে যেও না। দেখ আল্লাহ তো শয়তানের অনুরোধও ফিরিয়ে দেননি।

শয়তান বলেছিল হে আমার প্রতিপালক । পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন।
- সুরা হিজর: ৩৬

আল্লাহ বলেছিল , যাদেরকে অবকাশ দেয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হলে।
- সুরা হিজর :৩৭

আল্লাহর কাছে কোন কিছুই অসম্ভব নয়।
সমুদ্র দ্বিখন্ডিত করার মাধ্যমে তিনি মুসা আ: ও তার বাহিনীকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন।

তাই শয়তানের প্ররোচনায় কান দিওনা । কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়, ক্ষমা চাও।
আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি তুমি ক্ষমা চাওয়ার মাধ্যমে তার কাছে ফিরে আসো ।

উমার র : বলেছিলেন আমার দু'আ কবুল হবে কিনা তা নিয়ে আমি চিন্তিত নই। বরং আমি দু'আ করতে পারব কি পারব না তা নিয়ে চিন্তিত। তাই আল্লাহ যখন আমাকে দু'আ করার তৌফিক দেন ,তখন আমি ধরে নেই - তিনি আমার ডাকে সাড়া দিবেন।
- ( আল আওয়ায়িসাহ পৃ: ১১৭ )

রাসূল (ﷺ) বলেন,
' দোয়া সর্বোওম ইবাদাত ' (সহিহ জামি: ১১৩৩)

শাইখ ইবন উসাইমিন রহ: বলেন, আল্লাহর কাছে দু'আ করা কিংবা ক্ষমা চাওয়া কোনো সাধারণ কিছু নয়।

আল্লাহর কাছে দু'আ করা মানেই তুমি লাভবান হলে।
কারণ,হয় তুমি যা চেয়েছ আল্লাহ তা দেবেন ,না হয় তিনি অমঙ্গল কিছু থেকে তোমাকে রক্ষা করবেন।
( আর তুমি যা চেয়েছিলে ,এটি তারচেয়ে উওম)

অথবা পুনরুত্থান দিবসে তোমাকে এর জন্য পুরস্কৃত করবেন। অতএব আল্লাহর কাছে যে চায় , তাকে তিনি কোনোভাবেই নিরাশ করেন না।
- শাহর রিয়াদুস- স্বলিহিন, পৃ: ৫২ (৬খণ্ড)।

15/10/2025

একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।
প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।
কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগে যেত।
তার কাজের মান ও পরিমাণ—দু’টোই ছিল অসাধারণ।
কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে-আনন্দে কাজ করত।

অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল,
“এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে!
তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয়,
তাহলে উৎপাদন তো আরও বাড়বে!”

তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল।
তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ।

তেলাপোকা অফিসে এসেই বলল,
“এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারই নেই!
একটা অ্যাটেনডেন্স সিস্টেম জরুরি।”
কিছুদিনের মধ্যেই সে বুঝল,
রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার।
তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল,
যে ফোনকল মনিটর করবে, ফাইল সাজাবে, এবং নথিপত্র গুছিয়ে রাখবে।

এদিকে সিংহ বেশ খুশি—
তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণসহ
অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে।
সিংহও এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে।

কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো
একটা কম্পিউটার, প্রিন্টার, আর আইটি ডিপার্টমেন্ট।
তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল।

এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল।
যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত,
এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা,
আর মিটিংয়ে হাজিরা দিতে হয়।
ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এল।

সিংহ বুঝল, কিছু একটা সমস্যা হচ্ছে।
তাই সে সিদ্ধান্ত নিল, পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে
একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে।

এবার প্রধান হিসেবে এলো ঝিঁঝিপোকা।
প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট,
আর সাজানো অফিস অর্ডার দিল।
কিছুদিন পর বলল,
“আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার।”
বলেই নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানাল।

ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল।
যেখানে আগে হাসি-আনন্দে কাজ হতো,
এখন সেখানে সবাই মুখ গোমড়া করে চুপচাপ কাজ করে।

ঝিঁঝিপোকা সিংহকে বোঝাল,
“কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার।”
সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে নিয়োগ দিল
অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য।

তিন মাস পর্যবেক্ষণের পর পেঁচা একটি মোটা রিপোর্ট দিল।
তার সারসংক্ষেপ ছিল —
“অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি।
উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি।”

পরের সপ্তাহেই কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো।
সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া—
যে একসময় এই অফিসের আসল চালিকাশক্তি ছিল।

পেঁচার রিপোর্টে লেখা ছিল,
“এই কর্মীর মোটিভেশন কমে গেছে,
সে নেতিবাচক আচরণ করছে,
যা অফিসের পরিবেশ নষ্ট করছে।”

30/06/2025

দুই দিনের বৈরাগী আম-দুধ ভাত রে কয় "mango sticky rice"😂

20/11/2024

❣️ গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'।

❣️ সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।

❣️ কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে।

❣️ পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে।

❣️ পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবে আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও।

❣️ কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়।

❣️ তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো।

❣️ একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না। কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়।

❣️ সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় ।

❣️ অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া।

❣️ মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট।

❣️ কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর কিছু আপনজনের।

❣️ এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়।

❣️ পাহাড়ের উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়।

❣️ মানুষের মন বড় জটিল। সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেল তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পার, তুমি ভুল বুঝেছ।

❣️ যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, তুমাকে হারানোর স্বপ্ন দেখবে; ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত।

❣️ তোমারহাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি তোমার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে।

❣️ জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়, সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর, অবশ্যই তুমি সফল হবে, কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।

29/05/2024

মানুষ বড়ই অকৃতজ্ঞ

অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না।
[সূরা আল-ইউনুস (১০), আয়াতঃ ৬০]

নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।
[সূরা আল-ইব্রাহীম (১৪), আয়াতঃ ৩৪]

তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
[সূরা আন-নাহল (১৬), আয়াতঃ ৮৩]

মানুষ বড়ই অকৃতজ্ঞ।
[সূরা আল-ইসরা (১৭), আয়াতঃ ৬৭]

নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ।
[সূরা আল-হাজ্জ্ব (২২),আয়াতঃ ৬৬]

অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না।
[সূরা আল-ফুরকান (২৫), আয়াতঃ ৫০]

তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
[সূরা আন-নাম’ল (২৭), আয়াতঃ ৭৩]

বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।
[সূরা আয-যুখরুফ (৪৩),আয়াতঃ ১৫]

মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
[সূরা আল-আবাসা (৮০), আয়াতঃ ১৭]

নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি বড়ই অকৃতজ্ঞ।
আর সে নিজেই এ বিষয়ের (তার অকৃতজ্ঞতার) সাক্ষী।
[সূরা আল-আদিয়াত (১০০),আয়াতঃ ৬-৭]

14/04/2024

এত্তু বেড়ু কত্তে বেল অইচি 😁

06/03/2024

Money can't buy Happiness...🖤

29/11/2023

রাজপথের প্রমিথিউস।

Photos from Riser's post 07/11/2023

ভারতের এক স্কুল শিক্ষকের শিখানোর পদ্ধতি।
সত্যিই অসাধারণ!!

সংগৃহীত পোস্ট।

27/08/2023

"সবার আমি ছাত্র"
কবি: সুনির্মল বসু

আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে;
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন-মহান্,
খোলা মাঠের উপদেশে—
দিল্-খোলা হই তাই রে।

সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখালো হাসতে মেদুর,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর,—
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।

মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষাণ দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে
গান জাগালো আমার প্রাণে,
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।

বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস,
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে
সন্দেহ নাই মাত্র/নেই দ্বিধা লেশমাত্র॥

08/07/2023

আস্থা, বিশ্বাস এবং ভালবাসার প্রিয় জায়গা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


33, Siddheswari
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00