01/12/2024
✅ ইংরেজি বাক্য তৈরি করতে শিখি (পার্ট-০৪)
(নেক্সট পার্ট এর জন্য, Follow/Like দিয়ে রাখুন)
👉 (Subject + have/has + মূল Verb এর Past Participle Form +.....) দিয়ে ৫০ টি বহুল ব্যবহৃত ইংরেজি বাক্যঃ-
1. I have completed my homework.
(আমি আমার বাড়ীর কাজ সম্পন্ন করেছি।)
2. She has visited the museum.
(সে জাদুঘর পরিদর্শন করেছে।)
3. We have cleaned the house.
(আমরা ঘরটি পরিষ্কার করেছি।)
4. He has eaten his lunch.
(সে তার দুপুরের খাবার খেয়েছে।)
5. They have gone to the park.
(তারা পার্কে গিয়েছে।)
6. I have read this book before.
(আমি আগেও এই বইটি পড়েছি।)
7. She has learned a new language.
(সে একটি নতুন ভাষা শিখেছে।)
8. We have watched the latest movie.
(আমরা সর্বশেষ সিনেমাটি দেখেছি।)
9. He has written a letter to his friend.
(সে তার বন্ধুকে একটি চিঠি লিখেছে।)
10. They have traveled to many countries.
(তারা অনেক দেশে ভ্রমণ করেছে।)
11. I have taken my medicine.
(আমি আমার ওষুধ খেয়েছি।)
12. She has started her new job.
(সে তার নতুন কাজ শুরু করেছে।)
13. We have discussed the project.
(আমরা প্রজেক্টটি নিয়ে আলোচনা করেছি।)
14. He has painted the walls of his room.
(সে তার ঘরের দেয়াল রঙ করেছে।)
15. They have planted trees in the garden.
(তারা বাগানে গাছ লাগিয়েছে।)
16. I have sent the email.
(আমি ইমেইলটি পাঠিয়েছি।)
17. She has cooked a delicious meal.
(সে সুস্বাদু খাবার রান্না করেছে।)
18. We have played football in the evening.
(আমরা সন্ধ্যায় ফুটবল খেলেছি।)
19. He has repaired his broken bicycle.
(সে তার ভাঙা বাই-সাইকেল মেরামত করেছে।)
20. They have organized a party.
(তারা একটি পার্টি আয়োজন করেছে।)
21. I have finished my assignment.
(আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করেছি।)
22. She has visited her grandparents.
(সে তার দাদা-দাদির কাছে গিয়েছে।)
23. We have enjoyed the picnic.
(আমরা পিকনিকটি উপভোগ করেছি।)
24. He has cleaned the kitchen.
(সে রান্নাঘর পরিষ্কার করেছে।)
25. They have fixed the car.
(তারা গাড়িটি মেরামত করেছে।)
26. I have saved some money for the trip.
(আমি ভ্রমণের জন্য কিছু টাকা জমিয়েছি।)
27. She has joined a new club.
(সে একটি নতুন ক্লাবে যোগ দিয়েছে।)
28. We have booked the tickets for the show.
(আমরা শো-য়ের জন্য টিকেট বুক করেছি।)
29. He has attended the meeting.
(সে মিটিংয়ে অংশগ্রহণ করেছে।)
30. They have completed their homework.
(তারা তাদের বাড়ীর কাজ শেষ করেছে।)
31. I have forgotten my wallet at home.
(আমি আমার মানিব্যাগ বাড়িতে ফেলে এসেছি।)
32. She has helped her friend with the project.
(সে তার বন্ধুকে প্রজেক্টে সাহায্য করেছে।)
33. We have explored the city.
(আমরা শহরটি ঘুরে দেখেছি।)
34. He has bought a new laptop.
(সে একটি নতুন ল্যাপটপ কিনেছে।)
35. They have prepared dinner for the guests.
(তারা অতিথিদের জন্য রাতের খাবার প্রস্তুত করেছে।)
36. I have opened a bank account.
(আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি।)
37. She has traveled to Paris.
(সে প্যারিসে ভ্রমণ করেছে।)
38. We have donated clothes to the poor.
(আমরা গরীবদের পোশাক দান করেছি।)
39. He has studied for the exam.
(সে পরীক্ষার জন্য পড়াশোনা করেছে।)
40. They have visited a historical place.
(তারা একটি ঐতিহাসিক স্থানে গিয়েছে।)
41. I have called the customer service.
(আমি কাস্টমার সার্ভিসে ফোন করেছি।)
42. She has changed her phone number.
(সে তার ফোন নম্বর বদলেছে।)
43. We have reserved a table at the restaurant.
(আমরা রেস্টুরেন্টে একটি টেবিল বুক করেছি।)
44. He has learned to drive a car.
(সে গাড়ি চালাতে শিখেছে।)
45. They have completed the painting.
(তারা চিত্রাঙ্কনটি সম্পন্ন করেছে।)
46. I have watched all the episodes of this series.
(আমি এই সিরিজের সব পর্ব দেখেছি।)
47. She has cleaned the windows.
(সে জানালাগুলো পরিষ্কার করেছে।)
48. We have gone to the shopping mall.
(আমরা শপিং মলে গিয়েছি।)
49. He has played the piano beautifully.
(সে চমৎকারভাবে পিয়ানো বাজিয়েছে।)
50. They have joined us for dinner.
(তারা রাতের খাবারের জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছে।)
_____________________
✅ নিচের ২০ টি বাক্যের ইংরেজি নিজে করোঃ-
১. আমি আমার কাজ শেষ করেছি।
২. সে তার বইগুলো পড়ে ফেলেছে।
৩. আমরা সিনেমাটি দেখে ফেলেছি।
৪. তারা বাজার থেকে ফল কিনেছে।
৫. আমি সকালেই নাস্তা খেয়েছি।
৬. সে তার প্রোজেক্ট জমা দিয়েছে।
৭. আমরা একটি নতুন রেস্টুরেন্টে খেয়েছি।
৮. তারা সমস্যাটি সমাধান করেছে।
৯. আমি এই গেমটি আগে খেলেছি।
১০. সে তার ঘর পরিষ্কার করেছে।
১১. আমরা একটি সুন্দর ছবি এঁকেছি।
১২. তারা বাগানে ফুল লাগিয়েছে।
১৩. আমি ইতিমধ্যে টাকা পাঠিয়েছি।
১৪. সে গাছ থেকে আম পেড়ে এনেছে।
১৫. আমরা অতিথিদের জন্য খাবার প্রস্তুত করেছি।
১৬. তারা শহরটি ঘুরে দেখেছে।
১৭. আমি আমার বন্ধুকে সাহায্য করেছি।
১৮. সে একটি ভালো চাকরি পেয়েছে।
১৯. আমরা একটি নতুন বই কিনেছি।
২০. তারা পিকনিকের জন্য জায়গা ঠিক করেছে।
__________________________
✅ চলো এবার একটু Grammar শিখিঃ-
উপরের বাক্যগুলো Present Perfect Tense এর উদাহরণ।
👉 কেন Present Perfect Tense:
1. গঠন:
বাক্যগুলো Subject + have/has + মূল Verb-এর Past Participle Form + অন্যান্য অংশ এর ফর্মূলা অনুসারে গঠিত। উদাহরণ:
I have completed my homework.
(Subject: I, Auxiliary Verb: have, Past Participle Verb: completed)
2. ব্যবহার:
Present Perfect Tense ব্যবহার করা হয়-
> সম্প্রতি সম্পন্ন হওয়া কাজ বোঝাতে-
যেমন: I have finished my assignment.
(আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করেছি।)
> অতীতে সম্পন্ন কাজ, যার প্রভাব বর্তমানেও বিদ্যমান-
যেমন: We have cleaned the house.
(আমরা ঘর পরিষ্কার করেছি।)
> অভিজ্ঞতা বোঝাতে-
যেমন: She has visited Paris.
(সে প্যারিসে ভ্রমণ করেছে।)
👉 অতিরিক্ত তথ্য:
> Affirmative বাক্যে: Have/has এর পরে মূল Verb-এর Past Participle ব্যবহার হয়।
উদাহরণ: They have gone to the park.
> Negative বাক্যে: Have/has not ব্যবহার হয়।
উদাহরণ: I have not completed my work.
> Interrogative বাক্যে: Have/Has বাক্যের শুরুতে বসে।
উদাহরণ: Have you finished your homework?
__________________________
______________°°°°°
সুদীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতার আলোকে
Zubayer H. Zahir স্যার কর্তৃক
"Practice-Based Learning Method"
অনুসরণ করে সম্পূর্ণ ভিন্ন এক আঙ্গিকে সাজানো -
✅ Spoken English (1950/-) এবং
✅ English Foundation (1050/-)
কোর্সের নতুন অনলাইন ব্যাচে ভর্তি চলছে...
☎️ 01849-854724 (Call)
🟩 01703-441341 (WhatsApp Only)