10/09/2024
সকল এল্যামনাই সাদরে আমন্ত্রিত...
EWU BASED ONLINE PAGE
10/09/2024
সকল এল্যামনাই সাদরে আমন্ত্রিত...
14/08/2021
আসসালামু আলাইকুম।
আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর বিবিএ - এর প্রাক্তন (স্প্রিং ২০১৫) শিক্ষার্থী আমাদের ব্যাচের নিশাত নাসরিনের বাবার গত জানুয়ারি(২০২১) মাসে প্যানক্রিয়াটিক ক্যান্সার(স্টেজ ৩) ধরা পড়ে। ফেব্রুয়ারি(২০২১) মাসে তাকে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। প্যানক্রিয়াসের টিউমারটি(ক্যান্সার) প্রাথমিক ভাবে সার্জারির মত পরিস্থিতিতে ছিল না। পরবর্তীতে দীর্ঘ ৬ মাস যাবত মোট ৯ টি কেমোথেরাপি ও ৫ টি রেডিওথেরাপি দেওয়ার পর আল্লাহর রহমতে টিউমার(ক্যান্সার) টি অনেকাংশে ছোট হয়ে আসে। এখন একটি বড় এবং জটিল সার্জারি করতে হবে। অপারেশনের প্রাথমিক খরচ হাসপাতাল থেকে বলা হয়েছে ৭ লক্ষ রূপি। এবং আল্লাহ না করুক যদি অবস্থা বেগতিক হয় তবে আরো ২/৩ লক্ষ রূপির প্রয়োজন রয়েছে।
সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ রূপি (বাংলাদেশি কারেন্সিতে ১২ লক্ষ টাকা প্রায়) প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হবার পরেও পারিবারিক ভাবে গত ৬ মাস যাবত ক্যান্সারের মত ব্যয়সাধ্য চিকিৎসা ভার বহন করা হয়েছে। নিজেদের সামর্থ্যের সর্বশেষ পর্যায়ে যেয়ে প্রিয় বাবাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। কিন্তু এখন অপারেশনের জন্য এত বড় অঙ্কের টাকার যোগান দেয়া পরিবারের পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতাল থেকে আগামী ১৮ আগস্ট, ২০২১ ( ৬ দিন পর) সার্জারির শিডিউল করা হয়েছে। সার্জারিটির সম্পূর্ণ ব্যয় এত দ্রুত সময়ে ব্যবস্থা করা পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সকলের কাছে বিনীত নিবেদন যেন আমরা সবাই যে যার সাধ্যমত সহায়তা করার চেষ্টা করি।
আমার আপনার ছোট্ট অনুদান হয়তো নিশাতের বাবাকে সুস্থ করে তুলতে পারে। সবার কাছে আকুল আবেদন থাকবে যেন, নিশাতের বাবার সুস্থতা এবং পরিবারের বিপদ দূর করে দেয়ার জন্য আপনারা একটু প্রাণ খুলে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করবেন।
রোগীর সকল তথ্যের জন্য
যোগাযোগঃ
বর্তমানে নিশাত ইন্ডিয়ায় থাকায় যোগাযোগ এর জন্যে ওর ছোটবোন নওশীন নাসরীন এর
ফোন নম্বর : 01558958740
সহায়তার জন্যঃ
1. বিকাশ, রকেটঃ 01558958740 (পার্সোনাল)
2. ব্যাংকের মাধ্যমে অনুদানের জন্য
Noushin Nasrin
Ac/No: 1781050030888
Routine No. 090275740
Dutch Bangla Bank Limited, Rampura Branch
NB: Cost Certificate is attached
02/10/2020
সাগরে নেমে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু।
কক্সবাজার সমুদ্র সৈকতের সী গাল পয়েন্টে গোসল করতে নেমে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাতীন ইতমাম মাহমুদ (২৩)। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফাতীন ইতমাম মাহমুদ রাজধানী মিরপুর ১২ নম্বর বাসুপাড়ার সি ব্লকের মাহমুদুল হোসাইনের পুত্র। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের এএসপি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকালে তারা পাঁচ বন্ধু মিলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে কক্সবাজার আসেন। বিকেল ৪টায় বন্ধুসহ সিগাল হোটেলসংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসলে নেমে ডুবে যান। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।
আমরা তার অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত,
এবং তার আত্মার মাগফেরাত কামনা করি।
28/08/2020
( প্রায় তিন বছর আগের লিখা)
মাস্টার্সের পরপর নিউ এজ দৈনিকে আমি কাজ শুরু করি ৮ হাজার টাকা বেতনে। টাকার অংকে পরিমাণটা বেশ কম হলেও আমি চাকরিটা লুফে নিয়েছিলাম মূলত দুটি কারণেঃ ১। বেকার থাকার চাইতে এই চাকরি ভালো ২। সংবাদপত্রে কাজ করার সুবাদে অনেক মানুষকে চিনবো। পরবর্তীতে বেতন বেড়ে হয়েছিলো ১২ হাজার টাকা। টাকার হিসেবে ৪ হাজার টাকা বাড়লেও যে দুটি কারণে আমি চাকরি নিয়েছিলাম তার প্রায় অনেকাংশই আমার পূরণ হয়েছিলো। এরপরেই আমি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। সাথে চলছিলো নিউ এজে কাজ। সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রাইম এশিয়াতে ক্লাস নিতাম আর ফেরার পথে নিউ এজে ঢুকে বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সংবাদের কাজ করতাম।সপ্তাহে ৬ দিন আমি কাজ করতাম সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত। মাসের ইনকাম ১২ হাজার থেকে বেড়ে হলো ৪০ হাজার। এটা ২০১৩ সালের কথা। তারপরেই হঠাৎ করে ত্রিশালের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ডাক পাই ২০১৪ সালে। সরকারী বিশ্ববিদ্যালয়ের চাকরি- তাই হাতছাড়া করা যাবেনা ভেবে যোগদান করলাম। সেই ৪০ হাজার টাকার আয় কমে হয়ে গেলো ৩৩ হাজার টাকা। আয় কমলো ৭ হাজার টাকা কিন্তু পরিসর হলো আরো বড়। দুমাস কাজ করার পর পারিবারিক কারণে ওটা ছাড়তে হলো। ভাগ্যের সুপ্রসন্ন দৃষ্টিতে ডাক পেলাম ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে। পার্মানেন্ট ফ্যাকাল্টি পজিশনে ইস্টওয়েস্টে যোগদান করার পরের মাসেই অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে যোগ দিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। মাসের ইনকাম এক লাফে বেড়ে হলো ১লাখ ২০ হাজার টাকা। আয় বাড়ার চাইতেও যেটা বাড়লো তা হলো আত্মোপলব্ধি। শিক্ষার্থীরা আমাকে সাহায্য করলো নিজেকে আবিষ্কার করতে। বেশ ভালোই চলছিলো। তারপর হুট করেই প্রজাতন্ত্রে কাজ করবো ভেবে যোগ দিলাম বিসিএসে। মাসের আয় ধপাস করে কমে হয়ে গেলো ২৮ হাজার টাকা। ভাবা যায় এক লাখ ২০ হাজার থেকে আয় কমে ২৮ হাজার হওয়া?! আয় কমে গেলো। বেড়ে গেলো দায়িত্ব, বেড়ে গেলো নিজেকে প্রমাণের ক্ষেত্র। বৈচিত্রময় এক চাকরি। আজ মন্ত্রি মহোদয়কে রিসিভ করছি তো কাল হাইওয়ে দুর্ঘটনায় উত্তেজিত জনতা সামলাচ্ছি, আবার দেখা গেলো পরশু পাবলিক পরীক্ষার প্রশ্ন আনতে যাচ্ছি। সেই সাথে আছে ম্যাজিস্ট্রেসিঃ কোর্টে বসা, মোবাইল কোর্ট করা, কবর থেকে লাশ উত্তোলন- বিচিত্রের শেষ নেই যেনো।
এতোকিছু লেখার উদ্দেশ্য হলো কোন কাজে আপনি শুধু বেতন বা টাকা হিসাব করে করতে গেলে বেশ ক্লান্ত হবেন। কাজের প্রাথমিক উদ্দেশ্য জীবিকা নির্বাহ হলেও আমি মনে করি অন্যতম একটি উদ্দেশ্য হলো মানুষের সাথে পরিচয়, নিজেকে মেলে ধরা কিংবা অনেক বৈচিত্রতার মুখোমুখি হওয়া।
আজ আপনি যে চাকরিটা ৫ হাজার টাকা বেতন বলে করছেন না দেখা গেলো সেই চাকরির সুবাদে আপনি এমন কিছু পেলেন যা টাকার মূল্যে হিসাব করা যায়না। তাই যারা সদ্য পাশ করেছেন তারা যেই চাকরিই পান শুরু করে দিন। মনে রাখবেন যত দেরি করে চাকরিতে ঢুকবেন তত দেরিতে আপনি এন্ট্রি লেভেল পোস্টে যাবেন। তার চেয়ে কম বয়সে এন্ট্রি লেভেলে ঢুকলে বয়সের সাথে অভিজ্ঞতার ঝুলিও বড় হবে আর আপনি উপরের পজিশনেও এপ্লাই করতে পারবেন। কাজকে ছোট করে দেখা মানে নিজের যোগ্যতা না বাড়ানোর উপায় করে দেওয়া।
লিখা কৃতজ্ঞতা..
আরাফাত মোহাম্মদ নোমান (স্যার)
৩৫তম বিসিএস প্রশাসন
সহকারী সচিব - প্রেষনে যুক্তরাজ্যে অধ্যয়নরত
লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিকাল সাইন্স
ঝিমিয়ে পড়েছো নাকি?
পেইজে একটা সেগমেন্ট চালু করতে যাচ্ছি তাদেরকে নিয়ে যারা আমাদের ব্যাচের সুনাম ছড়িয়ে দিচ্ছে চারিদিকে।
কেমন হবে ব্যাপারটা?
আমাদের অনেকের কাছের মানুষ EWU BBA Spring 15 ব্যাচের স্টুডেন্ট মোঃ উমামা'র আব্বা মারা গিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন.. আমিন..
উনি ব্রেইন স্ট্রোক করে মারা গিয়েছেন, দয়া করে কেউ করোনা ভাববেন না
18/02/2020
Congratulations
Graduates OF EWU BBA SPRING 15
Officially Signing Out From EWU
বিয়ের ব্যাপারে মেয়েদের অধিকার যা সমাজ দেয়না - মিজানুর রহমান আজহারী