BAF Shaheen College Dhaka

BAF Shaheen College Dhaka BAF Shaheen College Dhaka is one of the best institutions under Dhaka Education Board.

“এসো হে নবীন, হই সফল শাহীন—তোমাদের পদচারণায় জেগে উঠুক এই প্রিয় ক্যাম্পাস।”প্রতি বছরের মতো এবারও বিএএফ শাহীন কলেজ ঢাকা ...
24/09/2026

“এসো হে নবীন, হই সফল শাহীন—
তোমাদের পদচারণায় জেগে উঠুক এই প্রিয় ক্যাম্পাস।”
প্রতি বছরের মতো এবারও বিএএফ শাহীন কলেজ ঢাকা মুখর হয়ে উঠেছে নবীনদের পদচারণায়। শরতের শিশিরভেজা স্নিগ্ধ সকালে ফুল হাতে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ভালোবাসা ও আন্তরিকতায় বরণ করে নিলেন এইচএসসি ২০২৮ ব্যাচের নতুন প্রজন্মের এই শাহীনদের।
শ্রেণিকক্ষে পরিচয়পর্ব শেষে শ্রেণিশিক্ষকদের সঙ্গে সবুজে ঘেরা প্রিয় ক্যাম্পাস ঘুরে দেখার মধ্য দিয়ে শুরু হলো নবীনদের শাহীন জীবনের নতুন অধ্যায়।
প্রিয় নবীন শাহীনেরা, তোমাদের স্বপ্ন ও পদচারণায় আরও প্রাণবন্ত হয়ে উঠুক আমাদের প্রিয় ক্যাম্পাস।
বিএএফ শাহীন কলেজ ঢাকা পরিবারের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা।

শিক্ষা • সংযম • শৃঙ্খলা
Welcome to the Shaheen Family!

একাদশ শ্রেণির ভর্তি  নির্দেশিকা শিক্ষাবর্ষ : ২০২৬-২৭জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
18/09/2026

একাদশ শ্রেণির ভর্তি নির্দেশিকা
শিক্ষাবর্ষ : ২০২৬-২৭
জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

বিএএফ শাহীন কলেজ ঢাকা’য় স্বাস্থ্যসচেতনতা, স্বেচ্ছায় রক্তদান এবং মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে বিএএফ শাহীন কলেজ ঢ...
10/09/2026

বিএএফ শাহীন কলেজ ঢাকা’য় স্বাস্থ্যসচেতনতা, স্বেচ্ছায় রক্তদান এবং মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে বিএএফ শাহীন কলেজ ঢাকা রেড হার্ট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী “Health & Well-being Fest 2026”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার বেলায়েত হোসন (MBBS, FCPS; Head of the Department, Hematology and Oncology)।
বক্তারা তাঁদের বক্তব্যে সুস্থ জীবনযাপন, স্বাস্থ্যসচেতনতা এবং স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। থ্যালাসেমিয়ার কারণ, প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন দিক সম্পর্কেও শিক্ষার্থীদেরকে সচেতন করা হয়। এছাড়াও First Aid ও CPR-এর ব্যাবহারিক প্রশিক্ষণ এবং “মানসিক চাপ নিয়ন্ত্রণ” বিষয়ক বিশেষ সেমিনার, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ স্টল স্থাপন করা হয়। এসব স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা আগ্রহ ও আনন্দের সঙ্গে স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত সুস্থতা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ ও ব্যাবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পায়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত ৩২১ জন কৃতী শিক্ষার্থীদের সম্মানে বিএএফ শাহীন কলেজ ঢাকা'র পক্ষ থেকে সংবর্ধনা অনুষ...
07/09/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত ৩২১ জন কৃতী শিক্ষার্থীদের সম্মানে বিএএফ শাহীন কলেজ ঢাকা'র পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কলেজ অধ্যক্ষ মহোদয়। এছাড়াও উপাধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আনন্দঘন ও স্মরণীয় সম্মিলন।
অধ্যক্ষ মহোদয় কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের আগামীর পথচলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং শিক্ষকবৃন্দকে তাঁদের অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রশংসাসূচক সনদপত্র প্রদান করা হয়। ইংরেজি ভার্শনের উপাধ্যক্ষকেও অসাধারণ ফলাফলের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করেন অধ্যক্ষ মহোদয়।

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ম...
01/09/2026

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম-এর ৫০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ‘এভিএম খাদেমুল বাশার দিবস ও দোয়া অনুষ্ঠান ২০২৬’ পালন করেছে।
এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল অবদান এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান বাহিনীকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অসামান্য ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
১৯৭৬ সালের ১লা সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এ বীর বৈমানিক শাহাদতবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফেরাত কামনায় দিবসটি উপলক্ষ্যে কলেজের শাহীন হলে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশারের বর্ণাঢ্য কর্মজীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং বাংলাদেশ বিমান বাহিনী গঠনে তাঁর অসামান্য ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহিদ এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশারের বিদেহ আত্মার মাগফেরাত, তাঁর মর্যাদা বৃদ্ধি এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

🌱 *বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন ২০২৬* 🌱বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে দ...
01/09/2026

🌱 *বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন ২০২৬* 🌱
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। “জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”— এই প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক ও দেয়ালপত্রিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়। সিনিয়র শিক্ষক আশরাফুন নাহার বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অধ্যক্ষ মহোদয়।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি।  শিক্ষাবর্ষ : ২০২৬-২৭বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা। জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনম...
27/08/2026

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি।
শিক্ষাবর্ষ : ২০২৬-২৭
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা।
জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

পবিত্র ইদ-ই-মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা'য় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অ...
27/08/2026

পবিত্র ইদ-ই-মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা'য় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানর‌‌ শিক্ষার্থীরা পবিত্র ইদ-ই-মিলাদুন্নবি (স.) উপলক্ষ্যে রাসুলে পাক হজরত মুহাম্মদ (স.)-এর শানে হামদ ও নাত পরিবেশন করেন। পরবর্তীতে মহানবি (স.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের ওপর শিক্ষকগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বক্তারা বলেন, “মহানবি হজরত মুহাম্মদ (স.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায়, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।” তাঁরা আরও বলেন, “রসুলুল্লাহ (স.) মানুষকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার প্রেক্ষাপটে মহানবি (স.)-এর আদর্শ এবং নির্দেশনা সামাজিক জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”

আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী।আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মত...
20/08/2026

বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী।
আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেন এই মহান বীর। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দিবসটি উপলক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ মতিউর রহমানের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের ওপর শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। এছাড়াও সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের ওপর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কলেজের অধ্যক্ষ। এছাড়াও উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজ ১৯শে আগস্ট ২০২৬, বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর শাহীন হলে চার দিনব্যাপী ‘আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প...
19/08/2026

আজ ১৯শে আগস্ট ২০২৬, বিএএফ শাহীন কলেজ ঢাকা-এর শাহীন হলে চার দিনব্যাপী ‘আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত দেশের ১০টি শাহীন কলেজের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও মননের এক অনন্য মিলনমেলা।
সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাহীন কলেজের সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

আন্তঃশাহীন প্রতিযোগিতার মোট ৮টি ইভেন্টের মধ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকা ৪টি ইভেন্টে চ্যাম্পিয়ান (স্পেলিং— উচ্চমাধ্যমিক, গণিত— উচ্চমাধ্যমিক, বিজ্ঞান— মাধ্যমিক, বিজ্ঞান— উচ্চমাধ্যমিক) এবং ১টি ইভেন্টে রানার্সআপ (গণিত— মাধ্যমিক) হওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। সমাপনী দিনে আয়োজিত বিতর্কের ফাইনাল রাউন্ডে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজকে হারিয়ে বিতর্কে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Address

BAF Shaheen College Dhaka, Jahangir Gate, Dhaka Cantonment
Dhaka
1206

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when BAF Shaheen College Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BAF Shaheen College Dhaka:

Shortcuts

Share

Category