13/07/2026
A M School and College-এর দোলীপাড়া ও উত্তরা শাখার ডে শিফটের অর্ধবার্ষিক ও প্রি-টেস্ট পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে চলমান রয়েছে।
সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা শৃঙ্খলা, আন্তরিকতা ও একাগ্রতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা বিশ্বাস করি, নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।
সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং উজ্জ্বল ফলাফল অর্জনের তাওফিক দান করেন। আমীন। 🤲