Career Success

Career Success 'A man can be destroyed but not defeated...

নিয়োগ বিজ্ঞপ্তি:অফিসার ক্যাশপদ সংখ্যা: ১৩৩৫আবেদনের শেষ তারিখ: ১২/০৭/২০২৬
11/06/2026

নিয়োগ বিজ্ঞপ্তি:
অফিসার ক্যাশ
পদ সংখ্যা: ১৩৩৫
আবেদনের শেষ তারিখ: ১২/০৭/২০২৬

ব্যাংক লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৩২ টি ফোকাস রাইটিং.... এগুলো পড়লেই অনেকটা কাভার করবে। 👉শেয়ার করে টাইমলাইনে রেখে ...
10/06/2026

ব্যাংক লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৩২ টি ফোকাস রাইটিং....
এগুলো পড়লেই অনেকটা কাভার করবে।
👉শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।
👉চাকুরি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক নিয়মিত গাইডলাইন পেতে পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন।
👉পোস্ট কার্টেসি: Ispahany's Focus writing Sheet.

🔶অবশেষে বহুল প্রত্যাশিত কোর্স পাচ্ছেন......💥💥গণিত ও ইংরেজির মাস্টার কোর্স চালু হতে যাচ্ছে!🔶ম্যাক্সিমাম চাকুরী প্রার্থীদে...
07/06/2026

🔶অবশেষে বহুল প্রত্যাশিত কোর্স পাচ্ছেন......
💥💥গণিত ও ইংরেজির মাস্টার কোর্স চালু হতে যাচ্ছে!
🔶ম্যাক্সিমাম চাকুরী প্রার্থীদের মূল সমস্যা হয়ে থাকে গণিত এবং ইংরেজিতে।
যদি এই দুইটা বিষয়ে কেউ মোটামুটিও ভালো করতে পারে প্রিলি ও লিখিত পরীক্ষায় আশানুরূপ নম্বর তোলা কোনো ব্যাপার ই না।
👉তাই আমি চাচ্ছি, শুরুটা হবে এই দুইটা বিষয় নিয়ে যেন দ্রুত একটা জবের আশা করা যায়।
💥এবার আসি মূল ব্যাখ্যায়...
কিভাবে শুরু হবে এবং কিভাবে শেষ করবো!
১. গণিত:
শুরুটা হবে একদম বেসিক ম্যাথ থেকে। অর্থাৎ প্রথমে ৮ম ও নবম শ্রেণির গণিত বই থেকে সিলেক্টেড অধ্যায়গুলো অনুশীলন করানো হবে এরপর চাকুরী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক বাজারের অন্য বই।
যদি কারো এডভান্সড লেভেল এর প্রস্তুতির প্রয়োজন হয় সেটাও কাভার করা হবে।
👉মোটকথা, আপনার গণিতের এ টু জেড সম্পন্ন করে দেয়া হবে। শুধু ম্যাথ অনুশীলন নয় আপনার বেসিক স্ট্রং করাই হবে কোর্সের প্রধান লক্ষ্য। অর্থাৎ সিলেবাসের যেকোনো ম্যাথ ই আপনি সমাধান করতে পারবেন।
২. ইংরেজি:
ইংরেজির জন্য গ্রামার ও ভোকাবুলারি দুইটা সেগমেন্ট এ ক্লাস থাকবে। গ্রামার ও ভোকাবুলারি পার্টের সব নয় বরং যা যা লাগবে তাই সেটুকুই কোর্সে অন্তর্ভুক্ত করা হবে।
একটা কথা মনে রাখবেন, আপনি রাইটিং বা ভোকাবুলারিকে যতটা ভয় পান এটা কিন্তু অতটা কঠিন কিছুই না। আপনাকে ভয় দেখানো হয় তাই আপনার কাছে জটিল মনে হয়।
আমি খুবই কৌশলগতভাবে ইংরেজি আয়ত্ত করার ব্যাপারটা শেয়ার করবো।
আমার বিশ্বাস পরীক্ষায় অনায়াসে ভালো করতে পারবেন।
ব্যাংকের জন্য প্রশ্ন বিশ্লেষণ করে গ্রামার এর সিলেক্টেড অধ্যায় এবং আমার ভোকাবুলারি নোট, এনাফ। আর কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
👉এগুলোর পাশাপাশি কিভাবে রাইটিং সাইডে ভালো করবেন সেই ব্যাপারেও কিছু ক্লাস থাকবে। যেন লিখিত পরীক্ষা নিয়ে আপনি চিন্তা করার অবকাশ ই না পান।
🔶 আমার টার্গেট ৫ মাস, অর্থাৎ ১৫০ দিনের মধ্যে এই দুইটি বিষয়ে আপনাদের পুর্নাঙ্গ একটি প্রস্তুতি সম্পন্ন করে দিবো।
✅ মোট ১২০ টি ক্লাস হবে। গণিতের জন্য ৬০ টি এবং ইংরেজির জন্য ৬০ টি।
✅এই ১২০ টি ক্লাস শেষ হওয়ার পর আমার বিশ্বাস একজনও বলতে পারবেন না তার গণিত বা ইংরেজিতে দুর্বলতা আছে।
✅আমি জটিলতা পছন্দ করিনা। ঘুরিয়ে পেচিয়ে কোনো কিছুই শেখাই না। একদম সহজ ও সাবলীলভাবে সবকিছু শেখানো হবে এই কোর্সে।
✅কোর্সটি যেহেতু গণিত ও ইংরেজি নিয়ে তাই ক্লাসগুলো আলাদা হবে। কেউ চাইলে শুধু গণিত বা শুধু ইংরেজি কোর্সও করতে পারবেন।
✅আপনাদের রেসপন্স পেলে আমি দ্রুতই শুরু করবো। সম্ভাব্য তারিখ ১৫ জুন।
✅ অনেক তো চেষ্টা করেছেন এবার জাস্ট কয়টা ক্লাস করে দেখুন, আপনার পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন।
শুধু ৫ টা মাস ভালোভাবে ব্যয় করতে পারলে যেকোনো চাকুরির পরীক্ষায় আপনি ভালো করবেন।
💥কোর্সের সবচেয়ে বড় সুবিধা থাকবে আমি সবসময়ই আপনাকে গাইডলাইন দিয়ে যাবো। আপনার ফেসবুকে পিডিএফ এর জন্য বসে থাকতে হবে না।
👉রাইটিং এ ভালো করার জন্য ০৫ টি সুপার ক্লাস থাকবে। রাইটিং এর জন্য স্ট্যান্ডার্ড ফরমেট নিয়েও আলোচনা করা হবে।।
💥💥আমি আপনাদেরকে ০৬ মাসে চাকুরি পরীক্ষার প্রস্তুতির একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ দিয়ে দিবো।
☑️কোর্স ফি:
১.গণিত- ৮০০/-
২. ইংরেজি : ৮০০/-
৩. গণিত ও ইংরেজি : ১৫০০/-
✅ ভর্তি পক্রিয়া:
পেইজের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার প্রোফাইল এর ইনবক্সে ইয়েস (Yes) লিখুন।
✅ভর্তি শুরু হলে আমি পেমেন্ট পদ্ধতি শেয়ার করবো।
👉👉আমি শুধু আপনাদের সুবিধার্থে কোর্সটি চালু করার আগ্রহ প্রকাশ করেছি। তাই কোর্সের ব্যাপার বেশি মন্তব্য না করে শুধু একটা কথাই বলবো, আপনার গণিত ও ইংরেজি
তে কোনো প্রব হবে না।
বি: দ্র: ন্যূনতম ৫০০ ক্যান্ডিডেট না হলে কোর্সটি চালু করা কষ্টকর হয়ে যাবে। আমার প্লান হলো ৫০০ জন হলেই আমি আর ভর্তি নিবো না৷ অর্থাৎ ৫০০ মানে ৫০০।
💥তাই আজই আপনার সীট নিশ্চিত করে ফেলুন।
👉আপনাদের জন্য শুভকামনা রইল।

💥পরিমাপ সম্পর্কিত সকল সূত্র একসাথে...👉শেয়ার করে টাইমলাইন এ রেখে দিন।👉নিয়মিত চাকুরী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক গাইডলাইন পেত...
07/06/2026

💥পরিমাপ সম্পর্কিত সকল সূত্র একসাথে...
👉শেয়ার করে টাইমলাইন এ রেখে দিন।
👉নিয়মিত চাকুরী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক গাইডলাইন পেতে পেইজটি ফলো করুন। ধন্যবাদ।

সরকারি চাকুরী প্রার্থীদের জন্য বুকলিস্ট... চাকরির বাজারে বইয়ের অভাব নেই। একই সাবজেক্টের জন্য বিভিন্ন লেখকের বিভিন্ন বই র...
06/06/2026

সরকারি চাকুরী প্রার্থীদের জন্য বুকলিস্ট...

চাকরির বাজারে বইয়ের অভাব নেই। একই সাবজেক্টের জন্য বিভিন্ন লেখকের বিভিন্ন বই রয়েছে। প্রস্তুতির শুরুতে প্রার্থীরা দ্বিধায় থাকেন আসলে কোনটা ভালো বই বা কোন বইগুলো পড়লে একটা স্ট্যান্ডার্ড প্রস্তুতি নেয়া সম্ভব।
অনেক সময় কাউকে একই সাবজেক্টের জন্য ২/৩ টা বইও পড়তে দেখা যায়।

আমি মনে করি শুরুটা এভাবে হওয়া উচিত....

১. বাংলার জন্য -নবম শ্রেণির বোর্ড বইয়ের পাশাপাশি অগ্রদূত।
২. ইংরেজি - শুধু English for Competitive Exams / MASTER.
৩. গণিত - ৮ম শ্রেণির গণিত বই, নবম শ্রেণির গণিত বই এর পাশাপাশি শাহীনস ম্যাথ।
(ব্যাংকের জন্য আলাদাভাবে আগারওয়াল (Quantitative Aptitude) দেখা যেতে পারে।
৪. সাধারণ জ্ঞান - বাংলাদেশ ও আন্তর্জাতিক - শুধু জর্জের এমপিথ্রি পড়েন পাশাপাশি সাম্প্রতিক বিষয়ে আপডেট থাকুন। নিয়মিত পত্রিকায় নজর রাখুন।
৫. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ইজি কম্পিউটার ই যথেষ্ট।
৬. বিজ্ঞান - ওরাকল।

💥অবশ্যই বই কেনার সাথে জব সলিউশন কিনে নিবেন, কারণ আগে আপনার প্রশ্ন প্যাটার্ন বুঝে নিতে হবে।

💥ম্যাথ বা ইংরেজিতে দুর্বলতা থাকলে কোনো টিউটর এর সাহায্য নিতে পারেন।

বাকী বিষয়গুলো আমি মনে করি বাসায় ই পড়া সম্ভব।
👉পড়ার শেষে Live MCQ তে পরীক্ষা দিন, নিজেকে মূল্যায়ন করুন।

আমার এই বুকলিস্ট শুধু নতুনদের জন্য দেয়া হয়েছে। এই বইগুলো বারবার পড়বেন, অন্তত ৩/৪ বার রিভিশন দেয়ার চেষ্টা করবেন। দেখবেন নিজেকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হবে। বিভিন্ন পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ হতেও শুরু করবেন।

মনে রাখবেন আপনাকে সব পারতে হবে না এবং সব আপনি পারবেনও না। পাশ করার জন্য সব কিছুর উত্তর করার দরকার হয় না। একটা স্ট্যান্ডার্ড নম্বর ই যথেষ্ট।

👉সর্বোপরি আপনাদের যেন শতশত পিডিএফ এর ভিড়ে হারিয়ে যেতে না হয় তাই আমার এই প্রচেষ্টা।
আপনাদের জন্য শুভকামনা রইল।
👉পোস্টটি শেয়ার করে টাইমলাইন এ রেখে নিন এবং পড়া শুরু করুন৷
নিয়মিত চাকুরী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক গাইডলাইন পেতে পেইজটি ফলো করুন।

ব্যাসদেব দে
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক।

💥সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন..যারা ব্যাংক জবের প্রস্তুতি নিচ্ছেন তারা বাসায় বসে এই প্রশ্নের ফোকাস দুটি লিখে...
05/06/2026

💥সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন..
যারা ব্যাংক জবের প্রস্তুতি নিচ্ছেন তারা বাসায় বসে এই প্রশ্নের ফোকাস দুটি লিখে ফেলুন নিজের মত করে তারপর কাউকে দিয়ে মূল্যায়ন করে নিন। নিজের সমস্যাগুলো খুঁজে পাওয়া সহজ হবে। ম্যাথগুলো করার চেষ্টা করুন।
যেটাতে সমস্যা হয় কারো হেল্প নিন।
ধন্যবাদ।

04/06/2026

💥চাকুরী পরীক্ষার প্রস্তুতির ১০ টি মূলনীতি ..... 🔥
👉চাকুরী পরীক্ষার প্রস্তুতির শুরুতে আমারা বিভিন্ন ভুল করি এবং প্রতিনিয়ত শিখি.....আপনি যেন ভুল না করেন তা নিয়ে বলছি।
১। একটা সাবজেক্ট নিয়ে পড়া শুরু করি এবং মুড সুইং হলেই সেটা পরিবর্তন করে আর একটা পড়া শুরু করি।
আবার অনেকেই বলে Monotony চলে আসে। এলোমেলো প্রস্তুতি নেয়ার চেয়ে না নেয়াই ভালো।
👉জবের প্রস্তুতিতে মুড বলতে কোনো কথা নেই। আপনি একটাকেও আপনি একটা চাকুরি ই ভাবতে পারেন। এখানে ভালো লাগুক বা না লাগুক পড়তে হবেই।
২। নির্দিষ্ট গন্তব্য না ঠিক করেই কেউ কেউ বিভিন্ন গুণীজনের পরামর্শ নিয়ে বারবার লক্ষ্য পরিবর্তন করে।
👉আমার কথা হলো লাগলে আপনি ১০ দিন সময় নিন, তাতেও না হলে ১ মাস সময় নিন।
তবুও মাঝপথে গিয়ে যেনো সিদ্ধান্ত চেইঞ্জ করতে না হয়। কখনো যেনো ফিল না হয় যে আপনি ভুল করেছেন। সবার কথা শুনুন, সবার পরামর্শ নিন, কিন্তু সিদ্ধান্ত হবে নিজের মত করে। ।
আবেগের বশীভূত হয়ে কোনো লক্ষ্য নির্বাচন করা উচিত নয়। বাস্তবতা মেনে নিন, আপনি কোন জায়গায় ভালো করতে পারবেন সেটা আপনার চেয়ে ভালো কেউই জানেন না।
তাই, It is better to refrain from blindly accepting someone else's decisions.
৩। কারো কথায় ডিমোটিভেট হওয়া থেকে বিরত থাকুন। যে সিদ্ধান্তেই উপনীত হউন না কেনো, সে অনুসারে এগিয়ে যেতে হবে। আপনার সমালোচক থাকবেই। তারা কি বললো আর মনে করলো সেটা বিবেচনায় নিলে আপনার চলার পথ কণ্টকাকীর্ণ হয়ে যাবে।
৪। একই সাবজেক্টের বিভিন্ন বই পড়ার অভ্যাস অনেক সময় আপনার উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এতে করে পরীক্ষার সময় আপনার কনফিউশন বেড়ে যাবে। এছাড়া, এভাবে পুরো সিলেবাস কাভার করতেও রীতিমতো হিমসিম খেতে হয়।
তাই, একটা বিষয়ের একটা বই ই ভালোভাবে পড়ুন।
তবে কিছু টপিকের ক্ষেত্রে অন্য বইয়ের হেল্প নেয়াই যেতে পারে।
৫। যেকোনো কিছুর ওপর পুরোপুরি নির্ভরশীলতা বর্জন করুন। নিজেকে বুঝাতে হবে এটা বা এগুলো ছাড়াও আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো।
৬। আপনি ব্যাংক বা বিসিএস বা অন্য কোনো চাকুরীর প্রস্তুতি নিন না কেনো শুরুটা হওয়া উচিত প্রশ্ন ব্যাংক এবং সিলেবাস বিশ্লেষণ করে।
অন্যথায়, সাতার না শিখে নদীতে নামার অভিজ্ঞতা ছাড়া কিছুই অর্জন হয় না।
৭। সপ্তাহে অন্তত একটা পরীক্ষার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করা উচিত। কারণ আমরা পরীক্ষার দ্বারা যা শিখি তা সহজেই আয়ত্ত হয়ে যায়।
৮। পিছুটান থাকলে যেকোনো যাত্রাতেই বিলম্ব হবে। তাই এই সময়ে নিজের মুক্ত রাখার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ।
৯। প্রস্তুতি যে ভিত্তিক ই হোক না কেনো, ছোট বড় সব চাকুরীতে আবেদন করলে বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। মোট কথা প্রস্তুতি নিন, আবেদন করুন এবং পরীক্ষা দিন।
১০। ধৈর্য রাখতে হবে। সর্বোপরি, স্রষ্টার ওপর বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই তিনিই উত্তম পরিকল্পনাকারী।
💥💥নিয়মিত চাকুরী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক গাইডলাইন পেতে পেইজটি ফলো করুন।
শুভকামনায়,
ব্যাসদেব দে
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক।

💥অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি... পদ সংখ্যা: ৭২৫ টি
03/06/2026

💥অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি...
পদ সংখ্যা: ৭২৫ টি

Address

Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Career Success posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share