12/08/2016
বাদিউর ইহকাল : কিস্তি দুই
"পৃথিবীর পরিস্থিতি একটা সত্যিকারের বিকল্প ব্যবস্থার পুনর্নির্মাণ দাবী করে।"
[তর্জমাকার তার প্রথম ফরাশী তর্জমাটা বন্ধু অমিত কুমার ধরের (Amit Dhar) স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন।]
Vous commencez par une contextualisation générale de ces événements. Quels sont ses grands traits ?
ALAIN BADIOU: On peut prendre un point de vue synoptique. Depuis les années 1980, c’est-à-dire depuis, à la fois, et quasiment simultanément, la fin des espérances planétaires de la jeunesse des années 1968 et suivantes et la fin, conjointe, des États socialistes, s’est ouverte une période où, d’une certaine manière, les agents du capitalisme mondial ont eu le sentiment que l’avenir leur était ouvert et que plus rien de consistant ne s’opposait à eux. Je pense qu’il faut avoir présent à l’esprit cet horizon. Rien de ce qui se passe ne peut être détaché ou être considéré comme indépendant de cet horizon. Les conséquences, on les connaît. C’est un régime d’inégalité proprement monstrueux et une menace permanente, y compris sur l’accès de masses humaines gigantesques, à la simple survie. Les statistiques sont tout à fait connues. Encore récemment, on a établi qu’un peu moins de 200 personnes dans le monde possédaient l’équivalent de ce que possédaient 3 milliards d’autres. Ce qui représente une oligarchie telle qu’on n’en a pas connue depuis le début de l’histoire de l’humanité. À côté de cela les oligarchies de l’époque monarchique étaient de petites choses ! Les concentrations monstrueuses et les inégalités sont proprement abyssales. On sait aussi qu’entre deux et trois milliards de personnes qui vivent dans le monde sont littéralement sans rien du tout, c’est-à-dire n’ont accès ni au marché ni au travail et qu’elles errent à la surface du monde. Elles constituent ce que j’appelle le prolétariat nomade en prenant le terme prolétariat en son sens le plus originel, c’est-à-dire des gens qui n’ont rien que leur force de travail à offrir.
Tous ces phénomènes sont des phénomènes massifs, considérables, qui déstabilisent en réalité les rapports entre les différents groupes humains, qu’ils soient nationaux, de classe ou autres. Ils constituent en outre une origine constante de frustration et d’amertume. Cela exacerbe, on le voit maintenant, les rivalités nationales, qui ressurgissent comme des protections possibles de l’emploi, de la survie, etc. Cela crée aussi, par conséquent, des montées d’une nouvelle mouture de l’extrême droite, qui a toujours profité des crises et des situations tendues et pathologiques pour se constituer. J’inscris comme des symptômes l’existence de ces tueries qui nous ont touchés, mais dont il faut savoir qu’elles se produisent quasiment tous les jours, soit dans les parties touchées de l’Afrique, soit au Moyen-Orient. Je ne dis pas qu’ils sont des effets directs. Il y a des intermédiaires qu’il faut étudier mais ils sont tout de même dépendants de cet horizon dont je considère qu’il est pathologique. J’insiste sur ce point. Ce n’est pas une figure normale de l’humanité que d’assister à ce genre de situation et quand on essaye de nous présenter cela comme le seul monde possible, je pense que l’on crée des phénomènes d’opinion pathologiques, soit de rétraction sur des traditions qu’on considère comme protectrices contre cette tornade capitaliste mondialisée, soit qu’au contraire on pratique le cynisme absolu à l’égard des situations qui sont ainsi provoquées.
তর্জমা:
আপনি এই ঘটনাগুলোকে একটি সাধারন কন্টেক্সটের মধ্যে এনে বিশ্লেষণ করেছেন। এগুলোর বৈশিষ্টসসমূহ কি কি ?
আলাঁ বাদিউ:
আমরা সংক্ষেপে বিষয়টি বোঝার চেষ্টা করতে পারি। ১৯৮০ সাল থেকে, বলতে গেলে তখন থেকেই, ১৯৬৮ সালের তৎকালীন তরুণ প্রজন্মের যে আকাশ-কুসুম প্রত্যাশা ছিলো এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরির স্বপ্ন ছিলো, দুটোই, একইসাথে শেষ হয়ে যায়, এবং ঐ সময়ই বৈশ্বিক পূজিবাদের দালালরা বুঝতে পেরেছে যে তাদের ভবিষ্যত উজ্জ্বল এবং কেউই এখন আর তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। আমি মনে করি যে আমাদের এই বিষয় (ঘটনা) টা মাথায় রাখতে হবে। যা যা ঘটেছে, তার কোনোটাকেই এই বিষয় থেকে আলাদা করা অথবা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে চিহ্নিত করা ঠিক হবে না। এর পরিণাম আমরা সবাই জানি। যেটা (পরিণাম) হলো, একটা চরম বৈষম্যপূর্ণ এবং ভীতিকর একটা শাসন যেখানে বিশাল একটা জনগোষ্ঠী শুধুমাত্র খেয়ে-পড়ে বেঁচে থাকার সুযোগ পায়, এর বেশি কিছু নয়। এই পরিসংখ্যান তো আমরা সকলেই জানি। এই কিছুকাল আগ পর্যন্ত, এই তথ্য প্রতিষ্ঠিত ছিলো যে, পৃথিবীর সবচেয়ে ধনী ২০০ জন মানুষের সম্পদ ৩০০ কোটি গরীব মানুষের সম্পদের সমান। মানব সভ্যতার ইতিহাসে এইরূপ (জঘন্য) গোষ্ঠীকেন্দ্রিক শাসন আগে কখনও দেখা যায় নাই। উপরন্তু, রাজতন্ত্রের আমলে এইরূপ গোষ্ঠীকেন্দ্রিক শাসন ছিলো খুবই যৎসামান্য একটা বিষয়। পুঞ্জীভূত ক্ষমতা এবং শ্রেণীবৈষম্য গোটা সমাজকে অধ:পতনের অতল গহ্বরে নিয়ে যায়। আমরা এটাও জানি যে, এই দুই-তিনশো কোটি মানুষের মাঝে বহু মানুষ আছে যারা সর্বহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এদের কোনও ক্রয়-ক্ষমতা নাই, চাকরি নাই, এবং তারা শুধু পৃথিবীর বুকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়। এদের কে আমি “প্রোলেতারিয়েত যাযাবর” নাম দিয়েছি, সত্যিকার অর্থেই এই নামটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ এদের বেঁচে থাকার জন্যে কায়িক শ্রম দেয়া দেয়া ছাড়া অন্য আর কিছুই নেই।
এই সকল ঘটনাই বৃহদাকার, গুরুত্বপূর্ণ- যেগুলো বাস্তবে বিভিন্ন দলের মাঝে সুসম্পর্ক নষ্ট করে, জাতীয় এবং শ্রেনী পর্যায়ে। উপরন্তু, এগুলো বিভিন্ন প্রকার নৈরাশ্য (হতাশা) ও তিক্ততার কারণ হয়ে দাড়ায়। এটি জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দেয় যেটা আমরা, কর্মসংস্থানের নিরাপত্তা, জীবিকার জন্যে টিকে থাকা, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই। এটি অতঃপর ডানপন্থিদের নতুনভাবে দাড়ানোর জায়গা করে দেয়, যেটি (যারা) প্রতিষ্ঠিত হওয়ার সময় সংকটপূর্ণ পরিস্থিতি তৈরী করে এবং বিকারগ্রস্ত উন্নয়নের পথ প্রশস্ত করে। আমি এই সমস্ত হত্যাকান্ডকে (সন্ত্রাসবাদকে) মূল সমস্যার উপসর্গ মনে করি কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এইসব ঘটনা প্রতিদিনই আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যে ঘটে চলেছে। আমি বলব না যে এইসবই প্রত্যক্ষ কারণ। এইসব বিষয়ের মাঝে যে একটা (ইন্টারমিডিয়ারী) যোগাযোগ রয়েছে সেগুলো খুজেঁ বের করা জরুরী বলে আমি মনে করি কিন্তু এগুলো আবার এই ব্যবস্থার (সিস্টেম) উপর নির্ভরশীল যেটা কিনা ত্রুটিপূর্ণ। আমি এই বিষয়ে দৃষ্টিপাত করেছি। এটি মানবজাতির জন্যে গ্রহণযোগ্য নয় যে আমরা এইরকম একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা তৈরী করব এবং আমাদের বুঝাবার চেষ্টা করা হবে যে, এই ধরণের বিশ্ব-ব্যবস্থা ব্যতিত অন্য কোনো বিকল্প নাই, আমার মতে আমরা একটা ত্রুটিপূর্ণ (বিকারগ্রস্থ) পরিস্থিতি সৃষ্টি করেছি, আমাদের উচিত হয় আমরা এইরূপ ত্রুটিপূর্ণ ব্যবস্থা থেকে বের হয়ে আসি যেটা বৈশ্বিক পুজিবাদ তৈরির (বিকাশের) জন্যে রক্ষাকবচ হিসেবে কাজ করে, নতুবা আমরা চরম সিনিসিজমের (নৈরাশ্যবাদের) মাঝে ডুবে যাই যা কিনা এই পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে।