22/08/2020
৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি
মানসিক দক্ষতা
#কালেন্ডার_সমাচার : তারিখ থেকে বার নির্ণয়
★ সূত্র ১ :
যেকোন বৎসরের ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) সর্বদা একই বার হবে।
অর্থাৎ :
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার ছিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর = মঙ্গলবার হবে
★ সূত্র ২ :
Leap year হলে ক্যালেন্ডারে ১ দিন বাড়ে, তাই ১ দিন যোগ দিতে হবে। অর্থাৎ Leap year এর ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) একই বার হবে না। ১ দিন যোগ দিতে হবে।
অর্থাৎ :
২০১৬ = Leap year
২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে
২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে
★ সূত্র ৩ :
চলতি বৎসরের কোন তারিখ যে বার ছিল, পরবর্তী বত্সরে সেই তারিখ কি বার হবে??
এক্ষেত্রে ১ দিন যোগ দিতে হবে।
অর্থাৎ :
২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার
২০১৬ সালের ১ জানুয়ারি = বুধবার হবে
★ সূত্র ৪ :
সাধারণত বৎসরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।
এখানে, ৩/১ = ৩ জানুয়ারি, ৪/৪ = ৪ এপ্রিল, ৬/৬ = ৬ জুন, ৮/৮ = ৮ অগাস্ট, ১০/১০ = ১০ অক্টোবর
অর্থাৎ :
কোন বৎসরের ৩/১ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ এই তারিখ গুলোও শনিবার হবে।
প্রশ্ন: ২০১৩ সালের ১ লা জানুয়ারি মঙ্গলবার হলে ঐ বৎসরের ১২ ই অক্টোবর কী বার হবে?
উত্তর :
প্রশ্নে ১/১ মঙ্গলবার বলা আছে। এর দুইদিন পর ৩/১ হবে বৃহস্পতিবার।
আমরা জানি -- ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।
এখন ৩/১ যদি বৃহস্পতিবার হয় তবে ১০/১০ হবে বৃহস্পতিবার। (সূত্রানুসারে)
সুতরাং ১২/১০ হবে শনিবার।
# সাধারণত বৎসরের ৩/১, ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০ তারিখগুলো একই বার হয়ে থাকে।
অর্থাৎ কোন বত্সরের ৩/১ তারিখ শনিবার হলে ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০
//
মানসিক দক্ষতা:১
„„„„„„„„„„„„„„„„„„„
*****আয়নাতে সময় বের করার সহজ নিয়ম*****
*** যদি আয়নায় দেখা যায় ৮.৩০ বাজে তাহলে
ঘড়িতে প্রকৃত সময় কত হবে?
ক. ২.৩০ খ. ৩.৩০ গ. ৪.৩০ ঘ. ৫.৩০
উত্তরঃ- খ. ৩.৩০
# ব্যাখ্যাঃ - আয়নায় সময় বের করার সবচেয়ে সহজ
সূত্র হলো সব সময় ১২.০০ অর্থাৎ ১১.৬০ থেকে
প্রশ্নে যে সময় দেয়া থাকবে সেই সময়
বিয়োগ করতে হবে। অর্থাৎ ( ১১.৬০ - ৮.৩০ ) =
৩.৩০
*** যদি আপনার ঘড়িতে ২.৩০ বাজে, তাহলে আয়নায়
দেখলে কত সময় মনে হবে?
ক. ৮.৩০ খ. ৯.৩০ গ. ১০.৩০ ঘ. ১১.৩০
উত্তরঃ- খ. ৯.৩০
#ব্যাখ্যাঃ- ( ১১.৬০ - ২.৩০ ) = ৯.৩০