তদন্ত বিচিত্রা

তদন্ত বিচিত্রা Skill Development Institute

28/02/2024
26/02/2024

আজ ২৫  ফেব্রুয়ারি -২০২৪ খ্রিঃ রোজ রবিবার শাবান মাসের ১৪ তারিখ এই রাতটিকে মুসলমানরা

মা কে মারধর করায়,পিতাকে হত্যা করে পুুত্রের দায় স্বীকার।মশিউর রহমান রাসেল,বিশেষ প্রতিনিধিঃ-ঝালকাঠির নলছিটিতে পিতাকে হত্যা...
26/02/2024

মা কে মারধর করায়,পিতাকে হত্যা করে পুুত্রের দায় স্বীকার।
মশিউর রহমান রাসেল,বিশেষ প্রতিনিধিঃ-
ঝালকাঠির নলছিটিতে পিতাকে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন। সোমবার(২৬ফেব্রæয়ারী) দুপুরে নলছিটি থানা পুলিশ মো. খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার সাথে জরিত থাকার অভিযোগে ছেলে রমজান হাওলাদার(১৬) কে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে দায় স্বীকার করে জানায়, নিহত খলিলুর রহমান(তার পিতা) তার মায়ের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। ঘটনার দিনও তার মায়ের সাথে খারাপ ব্যবহার ও তাকে মারধর করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে পিতাকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা মো. খলিলুর রহমানের মৃত্যু হয়।

উল্লেখ্য গত শনিবার(২৪ফেব্রæয়ারী) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমানকে তার নিজবসতঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে তার ছেলে রমজান হাওলাদার পলাতক ছিল।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত খলিলুর রহমানের ছেলেকে পুলিশ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভাড়ানী নামক স্থান থেকে আটক করেছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। সে প্রাথমিকভাবে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। এখন এ ব্যাপারে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঝিনাইদহ জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু নিজস্ব প্রতিনিধি:ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় মিলন লস্কর (৩০...
26/02/2024

ঝিনাইদহ জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় মিলন লস্কর (৩০) নামে দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে তিনি মারা যান।

মিলন লস্কর ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে। এবিষয়ে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার
বলেন,কারাগারের চিত্রা ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন লস্কর।

তিনি আজ ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।এরপর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন,নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছরের ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।সেই থেকে কারাগারের চিত্রা ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নলছিটির শ্রমিক লীগ কর্মী ইমরানকে হত্যার দায়ে ফেরিঘাটের অভি গ্রেপ্তার।মশিউর রহমান রাসেল,বিশেষ প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটি...
26/02/2024

নলছিটির শ্রমিক লীগ কর্মী ইমরানকে হত্যার দায়ে ফেরিঘাটের অভি গ্রেপ্তার।

মশিউর রহমান রাসেল,বিশেষ প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটিতে শ্রমিক লীগ কর্মী ও ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ইমরান হাওলাদারকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার(২৫ফেব্রুয়ারী) বিকেলে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন নিহতের পিতা রশিদ হাওলাদার।

মামলাসূত্রে জানা গেছে, ইমরান হাওলাদার হত্যার ঘটনায় তার পিতা রশিদ হাওলাদার দুইজনকে এজাহার নামীয় আসামী উল্লেখ করে অজ্ঞাত ১০-১২জনসহ মোট ১৪জনকে আসামী এ মামলা দায়ের করেন। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে বাড়ী ফেরার পথে উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের সড়কের পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে সন্ত্রাসীরা। পরবর্তীতে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর নাম সাইদুল ইসলাম অভি। পিতার নাম মাসুম হাওলাদার। সে উপজেলার পৌর এলাকার ফেরিঘাট এলাকার বাসিন্দা।

নিহতের ভাই রাসেল হাওলাদার জানান, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে। ভাই মারা যাওয়ার আগে আমার এলাকার বাসিন্দা ও প্রতিবেশী ইদ্রিস হাওলাদার ও তার ছেলে আলামিন হাওলাদারের নাম বলে গেছে। তারা দুজনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়েছে। এসময় তাদের সাথে আরও কয়েকজন ছিল যাদের সে চিনতে পারেনি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী জানান, শ্রমিক লীগ কর্মী ইমরান হাওলাদার হত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার গ্রহনের পর রাতেই অভিযান চালিয়ে সাইদুল ইসলাম অভি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য সাড়াশি অভিযান চলমান আছে। খুব শীঘ্রই তাদের গেপ্তার করা হবে।

জয়পুরহাটে  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে আটক ৩ জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় ...
02/02/2024

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে আটক ৩

জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃৃতরা হলেন, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের মাহমুদুল হাসান, সদর উপজেলার তাজপুর গ্রামের মোস্তাকিম হোসাইন ও আক্কেলপুরের গোপীনাথপুর এলাকার মোছা. সানজিদা বেগম।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান , ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিতে আসা ৩ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসবের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়। তারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিতে এসেছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিৎ করেছেন। ওসি জানান,বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷

নওগাঁয় আলুক্ষেতে মধ্যে তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার নওগাঁয় একটি আলুক্ষেত থেকে তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‌্যা...
02/02/2024

নওগাঁয় আলুক্ষেতে মধ্যে তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার

নওগাঁয় একটি আলুক্ষেত থেকে তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টায় নওগাঁ সদর উপজেলার বক্তারপুরে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় চাকলা হতে শ্যামপুর রাস্তার মধ্যস্থলে রাস্তার পাশে একটি আলুক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকরা আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ সদর মডেল থানায় জমা দেয়া হয়।
নওগাঁ।

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার -০২ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে ১২ গ্রাম হেরোই...
02/02/2024

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার -০২

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহ নগরীকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় প্রতিদিন নিয়মিত মাদক নির্মূল সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।

এরই মাঝে এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী সাকিনস্থ এস.কে হাসপাতাল এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকায় ১২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সজিব ওরফে আকাশ (২২) ও মোঃ আলামিন (২৫)দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

01/02/2024

মাঘের হাড়কাঁপানো ঠাণ্ডায় অসহায় শীতার্ত মানুষের মাঝে নীলফামারীর ডোমারে পুলিশের উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতর....

01/02/2024

নরসিংদীর রায়পুরায় এক শারিরীক প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পু...

৪ দিন পর পরশের লাশ পাওয়া গেছে মোল্লা জাহাঙ্গীর আলমনদীতে পড়ে যাওয়ার ৪ দিন পর পরশের লাশ পাওয়া গেছে। মৃত (পরশ লস্কার) খুলন...
01/02/2024

৪ দিন পর পরশের লাশ পাওয়া গেছে

মোল্লা জাহাঙ্গীর আলম

নদীতে পড়ে যাওয়ার ৪ দিন পর পরশের লাশ পাওয়া গেছে। মৃত (পরশ লস্কার) খুলনা জেলা, রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. এস্কেনদার লস্কার এর ছেলে।

গত ২৯/ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যার সময় খুলনার জেলখানা ঘাটে ট্রলারে উঠার সময় পা পিছলে নদীতে পড়ে যায়।এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার ১ই ফেব্রুয়ারী ২০২৪ (পরশ) এর লাশ জেলখানা নদী থেকে পাওয়া গেছে।

Address

Suite No: 3-4, Muktobangla Shoping Complex (4th Floor), Mirpur-1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when তদন্ত বিচিত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to তদন্ত বিচিত্রা:

Shortcuts

Share

Category