Online Learning Plus Earning School

Online Learning Plus Earning School

Share

Online Learning Plus Earning School. Make Money working from home-
Enjoy the freedom of being your own boss. Make real money in your spare time. No risk.

It is jobs of forum posting. Thousands of people like you are making money right now! Skill required:
1. Very good verbal English reading and writing skill.
2. Good computer and internet search skill.
3. One Computer or laptop with internet

Earn per month 5,000 to 18,000 Tk. (Per post 6-7 tk)
No invest. Do work, pay money. Md Shariful Islam
Tolarbag, Mirpur 1, Dhaka. Contact- 01193004020

Photos 29/10/2013

To day
29.10.13

Photos 22/10/2013
01/10/2012

সকল ওয়ার্কিং পার্টনারগণকে নতুন মাসে কাজ করার জন্য স্বাগত জানাচ্ছি... তার সাথে এও জানাচ্ছি যে আপনারা আপনাদের গত মাসের কাজের পারিশ্রমিক ইনশাআল্লাহ ১০ তারিখে পেয়ে যাবেন।

09/09/2012

ট্রেডিং সিদ্ধান্তঃ
এখন দেখবো কিসের উপর ভিত্তি করে ট্রেডিং সিদ্ধান্ত নিতে হয়। সিধান্ত হয় মূলতঃ দু'টি জিনিসের উপর ভিত্তি করেঃ ১. ফান্ডামেন্টাল এনালিসিস,
২. টেকনিক্যাল এনালিসিস ।

কোনটা ভালোঃ

এই প্রশ্নটা অনেকটা ডিম আগে না মুরগী আগে?-এর মতন। অর্থাৎ এব্যাপারে নানা মুনির নানা মত। তবে একটি ব্যাপারে সবাই একমত যে কারেন্সি ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালিসিস ও টেকনিক্যাল এনালিসিস দুটোই কিছু কিছু জানতে হবে।

ফান্ডামেন্টাল এনালিসিসঃ
এটি মূলতঃ কোন দেশের ইকোনমির (এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি) সাথে সম্পর্কযুক্ত। যদি কোন দেশের ইকনমির শনৈ শনৈ উন্নতি করে, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয় তবে সেদেশের মূদ্রাও খুব সম্ভবতঃ বেশী আকর্ষণীয় হবে, সে দেশের উপর অন্য দেশের আস্থা বৃদ্ধি পাবে অর্থাৎ সেদেশের মূদ্রার দাম বৃদ্ধি পাবে।

উদাঃ সম্প্রতি অষ্ট্রেলিয়ান ডলারের দাম বেড়েছে কারণ অন্যান্য দেশের তূলনায় অষ্ট্রেলিয়ার ইকনমি ভালো করছে। ইকনমি ভালো হতে থাকলে, ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট ও বাড়ে (মূল্যস্ফিতি মোকাবেলা করার জন্য)। একচুয়ালি সম্প্রতি অষ্ট্রেলিয়া তাদের জমার উপর ব্যাঙ্ক ইন্টারেষ্ট রেট ও বাড়িয়েছে যার ফলে অষ্ট্রেলিয়ান ডলারের দাম আরো বৃদ্ধি পেয়েছে (কারণ অনেকেই ইউএস ডলার বেচে অষ্ট্রেলিয়ান ডলার কিনে ব্যাঙ্কে রাখতে চাইবে ৪.৫% লাভ পাওয়ার জন্য। ইউ এস ডলার ব্যাঙ্কে রাখলে এখন ০.২৫% লাভ পাওয়া যায়) । এথেকে ফাণ্ডামেণ্টাল এনালিসিস সম্পর্কে ধারণা পাওয়া গেল।

টেকনিক্যাল এনালিসিসঃ
টেকনিক্যাল এন্যালিসিস মানে হলো চার্ট. আপনি আগে প্রাইস কিভাবে মুভ করেছে সেটা দেখে ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবেন। চার্টে কি কি দেখবেন?
সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ হলো ট্রেন্ড বের করা। এটি সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত। নতুন ট্রেডার রা লস করে কারণ তারা ট্রেণ্ডের বিপক্ষে খেলে (ট্রেড করে)। এটি কখনো করা যাবেনা। ফুলস্টপ। এটা নিয়ে আর কোনো কথা নয়, কোনো বিতর্ক নয়। পরিসংখ্যান বলে, ৯০% ট্রেডার লস করে, ৫% লাভ ও করেনা, লস ও করেনা, সমান সমান থাকে। আর ৫% লাভ করে। আমাদের উদ্দেশ্য হলো বাংলাভাষী ট্রেডারদের এই এলিট ৫% এর মধ্যে রাখা।
চার্ট দেখে ট্রেন্ড কিভাবে বের করবেন?

চার্ট-১
যেকোন ট্রেডিং পেয়ারের চার্ট খুলুন (৪(চার( ঘন্টার) চার্ট)। এবার আপনার আশেপাশে তিন-চার বছরের কোন বাচ্চা থাকলে তাকে জিজ্ঞেস করুন এটা উপরের দিকে না নীচের দিকে যাচ্ছ? সে যদি বলে উপরের দিকে তাহলে ট্রেন্ড হলো আপ। আপ ট্রেণ্ডে কখনো সেল করবেন না। সবসময় বাই করার জন্য সুযোগ খুঁজবেন। একেবারে উপরে বাই না করে কিছুটা ফিরে আসার জন্য অপেক্ষা করে তারপর বাই করবেন। তেমনি ডাউন ট্রেন্ডে কখনো বাই করবেন না; সেল করার জন্য সুযোগের অপেক্ষা করবেন। চার্ট-১ ও ২ দেখে বলুন কোনটি আপ ট্রেন্ড ও কোনটি ডাউন ট্রেন্ড?

চার্ট-২
চার্টে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ করবেন সেটি হলো, সাপোর্ট ও রেজিস্টেন্স। সাপোর্ট হলো ঘরের মেঝে (floor)-এর মতো, লক্ষ করবেন এর নীচে প্রাইস সহজে যেতে পারছেনা। এতএব, প্রাইজ মেঝের কাছাকাছি আসলে বাই করতে হবে। আর রেজিস্টেন্স হলো ঘরের ছাদের (ceiling) মতো। খেয়াল করবেন প্রাইস এর উপরে সহজে যেতে পারছেনা। এতএব, প্রাইজ ছাদের কাছাকাছি আসলে সেল করতে হবে। চার্ট-৩ দেখুন এবং মেঝে ও ছাদ লক্ষ করুণ।

চার্ট-৩
কোথায় সেল করতে হবে সেটি ঘর ১ এ দেখানো হয়েছে। এখন ছোট একটি কুইজঃ প্রাইজ যখন পয়েন্ট ক তে আসলো তখন কি করতে হবে? কোথায় টেক প্রফিট নিতে হবে? কোথায় স্টপ লস দিতে হবে?

চার্ট টাইপ-ক্যান্ডলস্টিকঃ
অনেক প্রকারের চার্ট আছে তবে আমরা প্রধাণতঃ ক্যান্ডেলস্টিক (মোমবাতি) টাইপটি ব্যবহার করবো। জাপানী চাউল ব্যবসায়ী(রা) আঠারো শতকে এটি উদ্ভাবন ও ব্যবহার করেন চাউল ট্রেড করার জন্য। স্টিভ নেলসন এক জাপানী ব্রোকারের কাছ থেকে এই 'গোপন টেকনিক' শেখে। স্টিভ নেলসন এটি নিয়ে পড়াশোনা, রিসার্চ করেন ও এটি নিয়ে বিস্তর লেখালেখি করেন ফলশ্রুতিতে ৯০ এর দশকে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

তাহলে ক্যান্ডেলস্টিক কি?
ক্যান্ডেলস্টিকে চারটি পয়েণ্ট থাকে ওপেন (open), হাই (high), লো (low), ও ক্লোজ(close).
ক্লোজ যদি ওপেনের উপরে হয় তাহলে দাম বাড়ছে এবং খালি/সাদা/সবুজ বডি দ্বারা দেখানো হয়।
ক্লোজ যদি ওপেনের নীচে হয় তাহলে দাম কমছে এবং ভর্তি/কালো/লাল বডি দ্বারা দেখানো হয়।
বডির উপরের সুতার উপরের পয়েন্ট হলো মূল্যের সর্বোচ্চ পয়েন্ট বডির নীচের সুতার নীচের পয়েন্ট হলো মূল্যের সর্বনিম্ন পয়েন্ট ক্যান্ডেলস্টিক যেকোন টাইমফ্রেমে যেমনঃ দিন, চার-ঘন্টা, বা পনেরো মিনিট, ব্যবহার করা যায়। একটি নির্দিষ্ট টাইমফ্রেমে 'প্রাইজ একশন' ক্যান্ডেলস্টিক দেখে বোঝা যায়।

ক্যান্ডেলস্টিক প্যাটার্নস
যখন একটিমাত্র ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করবো তখন এই প্যাটার্নগুলো চিনতে পারলে ট্রেড সিদ্ধান্ত নিতে সুবিধা হবেঃ

স্পিনিং টপসঃ ক্যান্ডেলস্টিক যার সুতাগুলি লম্বা কিন্তু বডি ছোট তাকে স্পিনিং টপ বলে। বডি খালি না ভর্তি বা বডির রঙ কেমন তা গুরুত্ত্বপূর্ণ নয়। এই প্যাটার্ন 'সিদ্ধান্তহীনতা' নির্দেশ করে। অর্থাৎ ক্রেতা (বুল) ও বিক্রেতা (বেয়ার) কেউই বেশ-কিছুটা প্রাইজ বাড়াতে বা কমাতে পারছেনা।

তাহলে আপট্রেন্ডের সময় যদি একটি স্পিনিং টপ দেখি তাহলে বুঝতে পারবো খুব সম্ভবত আর বেশী ক্রেতা নেই (বা ক্রেতা বিক্রেতা প্রায় সমান আছে)। ট্রেণ্ড তখন ঘুরে যেতে (রিভার্সাল) হতে পারে। বিশেষ করে স্পিনিং টপ যদি রেজিস্টেন্সের (ছাদের) কাছে বা অন্য কোন গুরুত্ত্বপূর্ণ ফিবোনাচ্চি লেবেলে (ফিবোনাচ্চি লেবেল কি তা আমরা পরে শিখবো) দেখি তাহলে বাই করা থাকলে সেখানে ট্রেড থেকে বের হয়ে যেতে হবে (বা/ও উল্টা দিকে সেল পজিশন নিতে হবে)। ডাউন্ট্রেন্ডের দিকে স্পিনিং টপ পেলে সেল পজিশন ক্লোজ করতে হবে বা/ও বায় (buy) করতে হবে।

মারুবজুঃ
জাপানী শব্দ এই জন্য শুনতে এরকম। এর মানে শুধু বডি আছে সুতা নেই। স্পিনিং টপে সুতা বেশি ছিলো এই জন্য সেটি সিদ্ধান্ত হীনতা বোঝাচ্ছিল। এখানে কোন সুতা নেই অর্থাৎ সিদ্ধান্ত নিতে কোন সমস্যা নেই। সাদা মারুবজু মানে শুধু ক্রেতা আছে, বিক্রেতা নেই। তাহলে এওকম মারুবজু দেখলে বায় করতে হবে (এটা ধরে নিয়ে যে পরের টাইম পিরিয়ডেও ক্রেতারা রাজত্ত্ব করবে)। ব্লাক/রেড মারুবজু মানে সেল করতে হবে কারন কোন ক্রেতা নেই শুধু বিক্রেতা আছে।

09/09/2012

ভেরিফাই ছাড়া ট্রেডিং?

হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। FBS, Fxoptimax সহ অনেক ব্রোকারে ভেরিফাই না করেই ট্রেড শুরু করা যায়। কিন্তু বড় পেমেন্ট পেতে হলে আপনাকে তখন ভেরিফাই করতে হবে।

09/09/2012

ভেরিফাই করা কি জরুরী?

হ্যাঁ। কারন ভেরিফাই করা ছাড়া আপনি অনেক ভাল ব্রোকারে ট্রেড করতে পারবেন না। এবং আপনি অনলাইনে যেই পছন্দসই ব্রোকারে ট্রেড করতে চাননা কেন, তারা ভেরিফাই চাবে। তাই ভেরিফাই এর ডকুমেন্টস জোগাড় করে রাখাটাই ভাল।

আমার ভেরিফাই করার ডকুমেন্টস নেই। আমি কি করবো?

আপনার যদি ভেরিফাই করার মত ডকুমেন্টস না থাকে তবে আপনি ভাল হয় একটি পাসপোর্ট ইস্যু করে নিন। এটা আপনার পরবর্তী জীবনে সবসময়ই কাজে লাগবে। অ্যাড্রেস ভেরিফাই এর জন্য ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের কাছে বিলের একটি প্রিন্টেড কপি দিতে বলুন।

09/09/2012

ভেরিফাই করতে কি কি ডকুমেন্টস দরকারঃ

Real ফরেক্স Trade এ ব্রোকারে Account ভেরিফিকেশন দরকার হয়, প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায়।

আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি
আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস

পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপিঃ

ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স না থাকে, তবে আপনি ভেরিফাই করতে পারবেন না। ফরেক্স ব্রোকাররা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থাকলে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্য বাংলায় থাকায় অল্প কিছু ব্রোকার তা গ্রহন করে না।

অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টসঃ

অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন যে আপনি ফরেক্স ব্রোকারে জয়েন করার সময় যে ঠিকানা দিয়েছেন তা সঠিক। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস হিসেবে যেকোনো ইউটিলিটি বিল যেমন - মোবাইল বিল, ইন্টারনেট বিল, কারেন্ট-গ্যাস বিল দিতে পারেন। অর্থাৎ, যে বিলে ইংলিশে আপনার নাম, ঠিকানা লেখা আছে এবং যা ৩-৬ মাস এর পুরনো নয় তা আপনি ভেরিফাই করার জন্য ব্যবহার করতে পারেন। বাংলালায়ন, কিউবি ইত্যাদির বিল দিয়েও ভেরিফাই করা যাবে।

09/09/2012

ডেমো / প্রাকটিস অ্যাকাউন্ট কি? কেন? কিভাবে ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন?
ডেমো অ্যাকাউন্টঃ

আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী। কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে। অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না। তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী। কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন।

আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।

কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?

কমপক্ষে ৩-৪ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।

ডেমো ট্রেড করলে কি লাভ?

ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন
নতুন কোন EA কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন

সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।

09/09/2012

লাভের পরিমাণ কেমন হতে পারে?

লাভ নির্ভর করবে বিনিয়োগের ওপর। আপনি যত বেশি বিনিয়োগ করবেন লাভের পরিমাণও বেশি হবে সেই অনুপাতে। তবে প্রাথমিক অবস্থায় বেশি ইনভেস্ট না করাই ভালো। ভালো হয় 30-100$ ডলারের বেশি বিনিয়োগ না করা। আপনি যদি 100$ ডলার বিনিয়োগ করেন এবং একজন ভালো ট্রেডারের সব গুণাবলী যদি আপনার ভেতরে থাকে, তবে মাসে আপনার পক্ষে আরও 100$ ডলার লাভ করে নিয়ে আসা সম্ভব। তাই মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করলে যে কারও পক্ষেই দৈনিক 10-30$ অথবা বেশি বিনিয়োগের ক্ষেত্রে 500$ ডলার পর্যন্তও লাভ হতে পারে। ক্যারিয়ার হিসেবে যদি আপনি এটি বেছে নেন এবং প্রচুর পড়াশোনা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে যেকোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন, যার ন্যূনতম মাসিক বেতন হতে পারে 3000$ ডলার থেকে শুরু করে 10,000$ ডলার।

09/09/2012

ডিপোজিট করার জন্য কোনটি ভাল?

Liberty Reserve: ফরেক্সে ডিপোজিট করার জন্য আমার কাছে লিবার্টি রিসার্ভ সবচেয়ে ভাল মনে হয়। কারন প্রায় সব ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। আপনার পছন্দের অধিকাংশ ব্রোকারে আপনি লিবার্টি রিসার্ভ দিয়ে ডিপোজিট করতে পারবেন। আপনি লিবার্টি রিসার্ভ কোথায় পাবেন? আপনাকে এমন কারো কাছ থেকে লিবার্টি রিসার্ভ সংগ্রহ করতে হবে যে বিক্রয় করতে চাচ্ছে। বাংলাদেশে অনেক লিবার্টি রিসার্ভ, অ্যালার্ট-পে, মানিবুকারস সেলার আছে যারা অনলাইন থেকে আয় করে। আপনি তাদের কাছ থেকে নগদ টাকায় তা কিনে ফরেক্সে ডিপোজিট করতে পারেন। কিন্তু এখানে একটি সমস্যা আছে। লিবার্টি রিসার্ভ সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করা যায় না। তাই আপনি যখন আপনার প্রফিট উইথড্র করতে চাবেন, তখন এভাবেই আপনাকে অন্য কার কাছে লিবার্টি রিসার্ভ সেল করতে হবে। এছাড়া অনলাইনে অনেক এক্সচেঞ্জার সাইট আছে যারা আপনাকে লিবার্টি রিসার্ভ এক্সচেঞ্জ করে ব্যাংক ট্রান্সফার করে দিবে।

MoneyBookers: ফরেক্সে ডিপোজিট করার জন্য মানিবুকারস ভাল একটি পেমেন্ট প্রসেসর। অনেক ব্রোকার মানিবুকারস সাপোর্ট করে। লিবার্টি রিসার্ভের মত এটিও আপনাকে কারো কাছ থেকে কিনতে হবে। কিন্তু মানিবুকারসের আলাদা একটি সুবিধা রয়েছে। আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। আপনি আপনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন।

Alertpay: অনেক ব্রোকার অ্যালার্ট-পে সাপোর্ট করে। তবে তা লিবার্টি রিসার্ভ এবং মানিবুকারসের মত এতো বেশী নয়। মানিবুকারসের মতো অ্যালার্ট-পে থেকেও আপনি সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। এছাড়া অ্যালার্ট-পের আলাদা ডেবিট মাস্টারকার্ড রয়েছে। আপনি ২০$ এর বিনিময়ে তা সংগ্রহ করে সেই মাস্টারকার্ডের মাধ্যমে ATM Booth থেকেই টাকা উইথড্র করতে পারবেন। মানিবুকারস এবং লিবার্টি রিসার্ভের মত এটিও আপনাকে কারো কাছ থেকে কিনতে হবে।

Mastercard: অনেক ব্রোকার তাদের ট্রেডারদের মাস্টারকার্ড প্রদান করে থাকে। সেই মাস্টারকার্ডের মাধ্যমে আপনি ATM Booth থেকেই টাকা উইথড্র করে নিতে পারবেন।

ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়। যেমন ইন্সটাফরেক্সে আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়েই ডিপোজিট করুন, তাদের মাস্টারকার্ড দিয়ে উইথড্র করতে পারবেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka