03/05/2025
মেয়েদের জন্য সচেতনতা বার্তা:
1. ফ্লার্টারদের থেকে শতহাত দূরে থাকুন।
কেউ যদি আপনার যোগ্যতার চেয়ে অতিরিক্ত প্রশংসা করে, তাহলে সতর্ক হোন। সত্যিকারের ভালো ছেলেরা হয়তো খুব স্মার্ট বা এ্যাট্রাকটিভ নয়, কিন্তু তারা বিশ্বস্ত থাকে, প্রতারণা করে না। অন্যদিকে, ফ্লার্ট করা ছেলেদের লক্ষ্যই হলো মেয়েদের কথার ফাঁদে ফেলে ক্ষতি করা। তাই চেহারায় নয়, চরিত্রে প্রেমে পড়ুন।
2. গাট ফিলিংসকে অবহেলা করবেন না।
কোনো ব্যক্তি দেখতে ভালো, কথা মিষ্টি — তবু আপনার মন তাকে মেনে নিচ্ছে না? নিজের অনুভূতিকে গুরুত্ব দিন এবং সেই ব্যক্তি থেকে দূরে থাকুন।
3. নিজেকে নিয়ে গর্ব করুন।
আপনি কালো, খাটো, বা মুখে ব্রণ – এসব কিছুই আপনার অপূর্ণতা নয়। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানিয়েছেন, আপনি সেভাবেই সুন্দর। নিজেকে সাজাতে নয়, গড়ে তুলতে শিখুন। এমনভাবে নিজেকে তৈরি করুন, যাতে আপনার মেধা ও যোগ্যতায় কেউ আকৃষ্ট হয়।
4. অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না।
বাবা’র অফিসের কলিগ, মামার পরিচিত, বড় ভাইয়ের বন্ধু—even পরিবার-ঘেঁষা কেউ হলেও তার সঙ্গে একা কোথাও যাবেন না। অধিকাংশ যৌন নির্যাতন ঘটে কাছের পরিচিতদের হাতেই।
5. যেখানে যাবেন, তা পরিবারকে জানিয়ে যাবেন।
স্থান, ঠিকানা ও সঙ্গে থাকা মানুষের পরিচয় মা-বাবা বা ভাই-বোনকে জানান। প্রয়োজনে তাদের ফোন নম্বর দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরুন। পরিবারের সদস্যদের ছাড়া কোথাও রাত যাপন করবেন না।
6. বাবা-মাকে আপনার সেরা বন্ধু বানান।
কোনো কিছু গোপন না রেখে, তাদের সাথে সবকিছু ভাগ করুন। নিজের গোপন কথা কাউকে বলতে ইচ্ছে হলে, পরিবারের কাউকে শ্রোতা বানান — বাইরের কাউকে নয়।
7. সম্পর্কে জড়ানোর আগে শতবার ভাবুন।
আবেগের বশে নয়, বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন। ভরসা করার আগে অন্তত ১০০ বার ভাবুন।
8. আবেগকে নিয়ন্ত্রণ করুন।
আবেগ মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। নিজেকে শক্ত রাখুন, আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন।
9. সৎ পথে থাকুন, যদিও তা কঠিন।
খারাপ পথ আনন্দময় হলেও তা ক্ষণস্থায়ী ও বিপদজনক। সৎ পথই আপনাকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সম্মান দেবে।
শেষ কথা:
নিজের নিরাপত্তা, সম্মান ও ভবিষ্যতের কথা মাথায় রেখে চলুন। আপনি অমূল্য—নিজেকে কখনো অবমূল্যায়ন করবেন না।