19/05/2026
বর্তমান তথ্য অনুযায়ী CSCA পরীক্ষার ২০২৬ সালের পরবর্তী সেশনগুলো হলো:
২৭ জুন ২০২৬
CSCA সাধারণত বছরে কয়েকবার হয় — January, March, May/April, June, December ইত্যাদি সেশনে।
কিভাবে প্রস্তুতি নিবে?
CSCA তে মূল জিনিস হলো:
Speed
MCQ solving skill
Concept clear থাকা
Time management
১. সিলেবাস ভাগ করে পড়ো
যদি তুমি STEM এর জন্য দাও:
Mathematics
Physics
Chemistry
কিছু ক্ষেত্রে Professional Chinese
Business/Humanities হলে Math বেশি গুরুত্বপূর্ণ।
২. Math এর জন্য কী করবে?
প্রতিদিন:
২০–৩০টা MCQ
Formula revision
Short tricks practice
বিশেষ গুরুত্ব দাও:
Probability
Complex Number
Algebra
Calculus basics
Functions
কারণ recent exam এ এগুলো বেশি এসেছে বলে অনেকে জানিয়েছে।
৩. Physics প্রস্তুতি
Focus:
Motion
Force
Electricity
Circuit
Magnetism
Reddit এ অনেক পরীক্ষার্থী বলেছে:
Electromagnetism বেশি এসেছে
Time pressure ছিল অনেক বেশি
৪. Mock Test দাও
CSCA তে:
৬০ মিনিটে ৪৮টা MCQ
Calculator allowed না
Speed খুব গুরুত্বপূর্ণ
তাই,Timer ধরে practice করো
OMR style solving practice করো
Weak topic list বানাও
৫. English Terms মুখস্থ করো
যেমন:
Velocity
Acceleration
Displacement
Momentum
Differentiation
Integration
কারণ English এ আসবে ।
পরীক্ষা ঠিক আগ মুহূর্তে করণীয়
পরীক্ষার আগের রাত
✔ Formula revise
✔ Admit/Passport ready
✔ Device/Internet check
✔ বেশি রাত জাগবে না
❌ নতুন chapter শুরু করবে না
পরীক্ষার দিন
Exam শুরু হওয়ার আগে
৩০–৪৫ মিনিট আগে ready হও
Calm থাকো
Rough work plan মাথায় রাখো
অনেকেই বলে আগে login করলে tension কম হয়।
MCQ solve করার strategy
প্রথম রাউন্ড
✔ Easy প্রশ্ন solve
✔ Hard skip
দ্বিতীয় রাউন্ড
✔ Medium solve
শেষে
✔ Tough/problematic questions
এতে marks maximize হয়।
Time management
৪৮ MCQ / ৬০ min মানে:
প্রতি প্রশ্ন ≈ ১ মিনিটের একটু বেশি
তাই:
এক প্রশ্নে ৩ মিনিট নষ্ট করবে না
আটকে গেলে skip
সবার জন্য শুভ কামনা রইলো।
30/12/2025
🎓 CSCA (China International Undergraduate Entrance Academic Proficiency Test): পূর্ণাঙ্গ গাইডলাইন
২০২৬ সেশন থেকে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর (Undergraduate) প্রোগ্রামে আবেদন এবং সরকারি স্কলারশিপ (CSC) পাওয়ার জন্য CSCA পরীক্ষাটি একটি অপরিহার্য অংশ। আমাদের গ্রুপে আমরা নিয়মিত সিরিয়াল অনুযায়ী এই পরীক্ষার পূর্ণাঙ্গ গাইড শেয়ার করব। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
১. CSCA কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
• পরিচয়: CSCA হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীন সরকার প্রবর্তিত একটি আনুষ্ঠানিক ও মানকৃত ভর্তি পরীক্ষা।
• উদ্দেশ্য: এটি বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য দূর করে শিক্ষার্থীদের একাডেমিক সক্ষমতা এবং ভাষা দক্ষতা যাচাইয়ের একটি একক ও স্বচ্ছ মানদণ্ড তৈরি করে।
• স্কলারশিপ: ২০২৬ সাল থেকে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC)-এর আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলর প্রোগ্রামে আবেদনের জন্য CSCA স্কোর কার্ড একটি অপরিহার্য ডকুমেন্ট।
২. পরীক্ষার বিষয় এবং বিষয় নির্বাচন (Subjects & Choosing)
• বাধ্যতামূলক বিষয়: গণিত (Mathematics) সকল আবেদনকারীর জন্য বাধ্যতামূলক।
• চীনা ভাষা (Professional Chinese): যারা চীনা মাধ্যমে (Chinese-taught) পড়াশোনা করবেন, তাদের জন্য এটি আবশ্যিক। তবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে আবেদনকারীদের এই পরীক্ষা দিতে হয় না।
• বিজ্ঞান (Physics/Chemistry): সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং মেজরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভেদে পদার্থবিজ্ঞান বা রসায়ন বিষয়ের প্রয়োজন হতে পারে।
৩. পরীক্ষার সময়সূচী ও ফি (Schedule & Fees)
• ফ্রিকোয়েন্সি: ২০২৬ সাল থেকে বছরে ৫ বার পরীক্ষা অনুষ্ঠিত হবে: জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন এবং ডিসেম্বর মাসে।
• রেজিস্ট্রেশন ফি: ১টি বিষয়ের জন্য ৪৫০ RMB এবং ২ বা ততোধিক বিষয়ের জন্য সর্বোচ্চ ৭০০ RMB।
• রেজাল্ট: পরীক্ষার ফলাফল সাধারণত ৭ থেকে ১৪ কার্যদিবসের মধ্যে পাওয়া যায় এবং এর মেয়াদ থাকে ২ বছর।
৪. পরীক্ষা পদ্ধতি ও ফরম্যাট (Test Format)
• ধরণ: সম্পূর্ণ Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে পরীক্ষা হবে।
• সময়: প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময় ১ ঘণ্টা।
• পদ্ধতি: বর্তমানে মূলত অনলাইনে (Home-based) পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, যেখানে লাইভ প্রক্টরের মাধ্যমে মনিটরিং করা হয়।
৫. কীভাবে প্রস্তুতি নেবেন? (Preparation Guide)
• সিলেবাস: পরীক্ষার মান মূলত চীনের জুনিয়র ও সিনিয়র হাই স্কুল (আমাদের দেশের HSC সমমান) স্তরের একাডেমিক পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ।
• গণিত: সেট, ফাংশন, জ্যামিতি, বীজগণিত এবং পরিসংখ্যানের ওপর জোর দিতে হবে ।
• পদার্থবিজ্ঞান: মেকানিক্স, তড়িৎ চৌম্বকবিদ্যা, তাপগতিবিদ্যা এবং আধুনিক পদার্থবিজ্ঞান ।
৬. রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration)
১. অফিসিয়াল ওয়েবসাইট www.csca.cn-এ প্রবেশ করুন। ২. বৈধ পাসপোর্ট এবং একটি সাম্প্রতিক ছবি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
📢 নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন!
আমরা এই গ্রুপে নিয়মিতভাবে CSCA-র প্রতিটি বিষয় (Math, Physics, Chemistry) নিয়ে সিরিয়াল অনুযায়ী টিউটোরিয়াল এবং গাইডলাইন পোস্ট করব।
✅ পরবর্তী আপডেট মিস না করতে: * গ্রুপের নোটিফিকেশন 'All Posts' দিয়ে রাখুন।
• আপনার যে বন্ধুরা চীনে পড়তে আগ্রহী, তাদের গ্রুপে Invite করুন।
• নিয়মিত আমাদের পোস্টগুলোতে এনগেজ থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার নিউজফিড থেকে হারিয়ে না যায়।
CSCA
05/12/2025
তাজিকিস্তানে mbbs Student এডমিশন করানোর পর রিভিউ দিয়েছিলাম,তারপর কেউ একজন এই কাজ টা করেছে ,তাদের গলার কাটা হয়ে গেছি 😅মনে হচ্ছে।
যাই হোক আল্লাহ তাদের হেদায়েত দান করুক😅
আমিন
05/12/2025
বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:
১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।
04/12/2025
সেরা ১০টি পার্ট টাইম জব, যেগুলো চাকরীর পাশাপাশি করতে পারবেন -
চাকরির পাশাপাশি সেরা ১০টি পার্ট-টাইম জব -
১. ফ্রিল্যান্স রাইটিং ও অনুবাদ: আপনার যদি লেখার হাত ভালো থাকে বা একাধিক ভাষায় দক্ষতা থাকে, তবে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট বা এজেন্সির জন্য কনটেন্ট রাইটিং বা অনুবাদের কাজ করতে পারেন।
২. প্রাইভেট টিউটর বা অনলাইন কোচিং: সপ্তাহে কয়েক দিন সন্ধ্যায় বা ছুটির দিনে শিক্ষার্থীদের পড়াতে পারেন। বর্তমানে জুম বা গুগল মিট ব্যবহার করে অনলাইনে পড়ানো বেশ জনপ্রিয় এবং সময় সাশ্রয়ী।
৩. গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং: সৃজনশীল কাজের দক্ষতা থাকলে আপওয়ার্ক (Upwork) বা ফাইভারে (Fiverr) প্রজেক্টভিত্তিক কাজ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার সময়ের ওপর নির্ভরশীল।
৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজার: ছোট বা মাঝারি ব্যবসার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করা, পোস্ট করা এবং কাস্টমারদের রিপ্লাই দেওয়ার কাজটি স্মার্টফোন দিয়েই করা সম্ভব।
৫. অ্যাফিলিয়েট মার্কেটিং: অ্যামাজন, দারাজ বা আলিবাবার পণ্য নিজের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কমিশনের মাধ্যমে আয় করা যায়। এটি একধরণের প্যাসিভ ইনকাম।
৬. রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারি: আপনার যদি বাইক বা সাইকেল থাকে, তবে ছুটির দিনে বা অফিস শেষে উবার, পাঠাও বা ফুডপান্ডায় কাজ করে নগদ আয় করতে পারেন।
৭. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (VA): বিদেশী বা দেশী ক্লায়েন্টদের ইমেল ম্যানেজমেন্ট, শিডিউল তৈরি বা ডেটা এন্ট্রির মতো অফিশিয়াল কাজগুলো রিমোটলি করে দিতে পারেন।
৮. ফটোগ্রাফি: আপনার যদি ভালো ক্যামেরা থাকে এবং ছবি তোলার শখ থাকে, তবে ছুটির দিনে ওয়েডিং বা ইভেন্ট ফটোগ্রাফি করে ভালো আয় করা সম্ভব।
৯. অনলাইন রিসেলিং (F-commerce): পাইকারি দরে পণ্য কিনে ফেসবুক পেজের মাধ্যমে খুচরা বিক্রি করা। অফিসের ফাঁকে বা বাসায় ফিরে অর্ডার প্রসেস করা যায়।
১০. ইউটিউব বা ব্লগিং: আপনার পছন্দের কোনো বিষয় নিয়ে ভিডিও বা ব্লগ তৈরি করতে পারেন। এটি দীর্ঘমেয়াদী আয়ের একটি চমৎকার উৎস।
03/12/2025
চীনে আগমনের জন্যে কার্ড অনলাইনে পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০২৫ সালের ২০ নভেম্বর থেকে কার্যকর: চীনে আগমনের পূর্বে বিদেশি নাগরিকরা জাতীয় অভিবাসন প্রশাসনের (এনআইএ) অফিসিয়াল ওয়েবসাইট, সরকারি সেবা প্ল্যাটফর্ম, "এনআইএ ১২৩৬৭" মোবাইল অ্যাপ, উইচ্যাট বা আলিপে মিনি প্রোগ্রামের মাধ্যমে, অথবা নিচের কিউআর কোডটি স্মার্টফোন দ্বারা স্ক্যান করে সংশ্লিষ্ট প্রবেশ তথ্য অনলাইনে পূরণ করতে পারবেন।
যারা আগে থেকে অনলাইনে তথ্য জমা দিতে পারেননি, তারা চীনের যে কোনো বন্দরের অভিবাসন পরিদর্শন কেন্দ্রে পৌঁছে নিম্নলিখিত যেকোনো উপায়ে এই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন:
১. মোবাইল ফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে;
২. বন্দরে অবস্থিত স্মার্ট ডিভাইস ব্যবহার করে অনলাইনে আগমন তথ্য পূরণ করে;
৩. কাগজের আগমন কার্ড ফর্মে হাতে লিখে পূরণ করে।
নিম্নলিখিত সাত ধরনের বিদেশি নাগরিক আগমন কার্ড জমা দেওয়া থেকে অব্যাহতিপ্রাপ্ত:
ক. গণপ্রজাতন্ত্রী চীনের বিদেশি স্থায়ী বাসিন্দা আইডি কার্ডধারী;
খ. হংকং ও মাকাও বাসিন্দাদের জন্য মূলভূমি ভ্রমণ পারমিট (অ-চীনা নাগরিক)ধারী;
গ. গ্রুপ ভিসাধারী বা গ্রুপ ভিসা-মুক্ত প্রবেশের যোগ্য;
ঘ. ২৪ ঘন্টার মধ্যে বন্দরের সীমাবদ্ধ এলাকা ত্যাগ না করে সরাসরি ট্রানজিটকারী;
ঙ. একই ক্রুজ জাহাজে করে প্রবেশ ও প্রস্থানকারী;
চ. দ্রুত লেন (ফাস্ট লেন) এর মাধ্যমে প্রবেশকারী;
ছ. আন্তঃসীমান্ত পরিবহন যানের বিদেশি কর্মীবৃন্দ।
আরও তথ্যের জন্য চীন অভিবাসন পরিষেবা হটলাইন ১২৩৬৭-এ যোগাযোগ করুন।
আগমন কার্ড পূরণের অনলাইন মাধ্যম
১. অনলাইন আগমন কার্ড পূরণ ওয়েবসাইটের ইন্টারফেস:
https://s.nia.gov.cn/ArrivalCardFillingPC/
30/11/2025
🎓 𝗔𝗩𝗜𝗖𝗘𝗡𝗡𝗔 𝗧𝗔𝗝𝗜𝗞 𝗦𝗧𝗔𝗧𝗘 𝗠𝗘𝗗𝗜𝗖𝗔𝗟 𝗨𝗡𝗜𝗩𝗘𝗥𝗦𝗜𝗧𝗬
𝐌𝐁𝐁𝐒-𝐀𝐁𝐑𝐎𝐀𝐃-(𝐓𝐀𝐉𝐈𝐊𝐈𝐒𝐓𝐀𝐍)
ADMISSION OPEN FEBRUARY INTAKE 2026
📌 Top Government University
📆 Established in 1939
✅ BMDC approved/recommended
🌍 Fully accredited and recognized by WHO, BMDC, ECFMG, WFME, PMC , PMD
👩🏫 International teaching staff
🏥 12 attached hospitals for practice
🎓 After qualification straight away permitted for NLE/NRE
👧 Safe environment for girls
🏠 Hostel within the campus
🍽️ Indian food and master chefs
➡️ No semester loss
➡️ No extra charges
Tution Fee
(Per Semester) 2250$
Registeration Fee
(Payable Once) 400$
Invitation Fee, Airport Receiving fee & Document Translation Fees etc.
(Payable Once) 1000$
E-Visa Fee
(Payable Once) 200$
Visa Extension + Medical
(Per Year) 250$
Hostel + Mess Charges
(Per Semester) 1000$
Hostel Security
(Payable Once) 50$
MBBS In Tajikistan 🇹🇯
Step into Your Medical Career at 🎓 Avicenna Tajik State Medical University!
Begin your journey to excellence with a renowned institution established in 1939, celebrated for its dedication to superior education and worldwide acclaim. As the official representative of Avicenna Tajik State Medical University, we're thrilled to announce that admissions are now open for the sep session!
Avicenna Tajik State Medical University (ATSMU) is a public university in Tajikistan. Established in 1939, it is located in the Capital of Tajikistan Dushanbe, and named after Avicenna. It is managed by the Ministry of Health and is the only higher medical education facility in Tajikistan preparing medical personnel for the country. It is one of the oldest medical universities that started MBBS in Tajikistan program for Local and International students. There are 5 Departments in Tajik State Medical
University. The medical university has educated more than 35,000 highly skilled medical personnel working not only inside the country but abroad as well. The University successfully proceeds in the direction of improving the quality of the public standard of medical education and the development of new curricula and programs
according to the requiremante of the World Federation for Medical Education.
🛑 Degree Awarding: MBBS/
🛑 Course Duration: 5 years (10 Semesters)
🛑 Teaching Medium: English
The total number of students at undergraduate and postgraduate levels is 8844, including over 500 international students from 15 countries, such as Pakistan, India, Saudi Arabia, Iran, Iraq, Egypt, Afghanistan, Bangladesh, Nepal. The library fund of the University consists of 680334 items of educational, medical, and scientific literature, including 151100 electronic books. The University has a well- equipped electronic library, connected to the Internet, accessible to all beneficiaries.
🛑 Why Avicenna Tajik State University ??
1. It is Located in Dushanbe city, which is�the Capital of Tajikistan.
2. Located Very near to Dushanbe Airport.�Just a 15-20 minute Distance.
3. Recognized by WHO & PMDC: Secure a globally acknowledged medical degree, ensuring your qualifications are recognized worldwide.
4. Completely English-Medium: Immerse yourself in a seamless learning environment with English as the primary language of instruction, eliminating language barriers.
5. Diverse International Faculty: Learn from a dynamic team of seasoned educators and professionals, offering a wealth of expertise and global perspectives.
6. Affiliation with Leading Hospitals: Gain invaluable practical experience with access to over 21 affiliated hospitals, providing hands-on training and exposure to real-world medical scenarios.
7. Easy admission procedure with 100%�admission and 100% visa Guaranteed.
About Dushanbe City:
In Dushanbe, the Capital city of Tajikistan
living costs are comparatively low & affordable
as compared to other countries. The living
costs per month for international students
are about $120to $180 per month. But if a
student wants to stay on Campus it is much
more economical for international students. In
Campus Hostels are Furnished & Secure.
There is availability of separate hostels for
female students as well. Pakistani & Indian
Halal food is easily available on Campus and
out of campus Also, in some universities.
Required Documents to apply in Tajikistan:
1. Passport.
2. SSC/O Levels Document.
3. HSS or GCE A-Levels Document.
4. Fresh photo with white background.
🍀 For Admissions Or If you need any Information please Contact with us -
01893-753606 (Dr NAZMUL ISLAM)
Apply NOW !!!