The Evidence Lab

The Evidence Lab Science Evidence Truth

আমাদের এখানে শত শত খাবারের অর্ডার আসছে। অনেক কাস্টমার অর্ডার নোটে লিখে দিচ্ছেন—'ডেলিভারি বাসায় নয়, আন্দো/লনরত শিক্ষার্...
24/07/2026

আমাদের এখানে শত শত খাবারের অর্ডার আসছে। অনেক কাস্টমার অর্ডার নোটে লিখে দিচ্ছেন—'ডেলিভারি বাসায় নয়, আন্দো/লনরত শিক্ষার্থীদের কাছে খাবার পৌঁছে দিন।' আমরা সেই নির্দেশনাই অনুসরণ করছি।

ঘরে বসেই অনেক মানুষ ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে আন্দো/ লনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। নিজেদের জন্য নয়, শিক্ষার্থীদের জন্য খাবার অর্ডার করে তারা সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছেন। এই মানবিক উদ্যোগ অনেকের নজর কেড়েছে এবং আরও মানুষকে একইভাবে সহযোগিতার জন্য অনুপ্রাণিত করছে।

বিশ্বে ৭% পুরুষ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে।বীর্যে স্বাস্থ্যকর শুক্রাণু খুঁজতে সাধারণত অণ্ডকোষের একটি ছোট অংশ অস্ত্রোপচার...
24/07/2026

বিশ্বে ৭% পুরুষ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে।

বীর্যে স্বাস্থ্যকর শুক্রাণু খুঁজতে সাধারণত অণ্ডকোষের একটি ছোট অংশ অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে পরীক্ষাগারে নেওয়া হয়। সেখানে একজন ভ্রূণবিশেষজ্ঞ নমুনায় স্বাস্থ্যকর শুক্রাণু অনুসন্ধান করেন।

কিন্তু সম্প্রতি উদ্ভাবিত একটি এ.আই. সফটওয়্যার দিয়ে পুরুষদের কাছ থেকে নেওয়া বীর্যের নমুনায় মুহূর্তেই শুক্রাণু শনাক্ত করা সম্ভব। যেখানে প্রয়োজন নেই অস্ত্রোপচারের, বাঁচবে সময়।

ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেডিকেল সংস্থা 'নিওজেনিক্স বায়োসায়েন্স'-এর প্রতিষ্ঠাতা ডক্টর স্টিফেন ভ্যাসিলেস্কু এবং তাঁর দল বিশেষ করে যে পুরুষদের বীর্যপাতের পর বীর্যে শুক্রাণুর উপস্থিতি থাকে না তাদের জন্য ডিজাইন করেছেন এই সিস্টেমটি।

মোবাইল ফোনে আসক্ত শিশুরা কথা বলে দেরিতে।শিশুদের কথা বলতে দেরি হওয়ার পেছনে মূলত দুই ধরনের কারণ থাকতে পারে। প্রথমটি জেনেটি...
23/07/2026

মোবাইল ফোনে আসক্ত শিশুরা কথা বলে দেরিতে।

শিশুদের কথা বলতে দেরি হওয়ার পেছনে মূলত দুই ধরনের কারণ থাকতে পারে। প্রথমটি জেনেটিক, দ্বিতীয়টি পরিবেশগত। ইলেকট্রনিক ডিভাইসের প্রভাব শিশুর বিকাশে বিঘ্ন ঘটার পরিবেশগত কারণগুলোর মধ্যে অন্যতম।

এছাড়াও চোখ শুষ্ক হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঘাড় ব্যথা, মাথা ব্যথার মতো নানা শারীরিক সমস্যারও শিকার হয় শিশু। ডিভাইসের প্রতি আসক্তি থেকে 'স্ক্রিন ডিপেন্ডেন্সি ডিজঅর্ডারে'ও ভুগতে শুরু করে শিশু।

অধ্যাপক ডা: গোপেন কুমার কুন্ডু (চেয়ারম্যান, শিশু নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)।

যুক্তরাষ্ট্রের উটাহ গিরিখাতে ক্যানিওনিং করতে গিয়ে অসাবধানতাবশত গভীর খাদে পড়ে যান ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির তিন শিক্ষা...
21/07/2026

যুক্তরাষ্ট্রের উটাহ গিরিখাতে ক্যানিওনিং করতে গিয়ে অসাবধানতাবশত গভীর খাদে পড়ে যান ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী। বুক পর্যন্ত বরফ-ঠান্ডা পানিতে হাইপোথার্মিক শকেও চলে যান একজন।

উপায়ান্তর না দেখে আইফোন ১৪-এর ইমারজেন্সি SOS স্যাটেলাইট ফিচারে কল করেন তারা। অপ্রত্যাশিতভাবে প্রতি ২০ মিনিটে একটি স্যাটেলাইট তাঁদের সাথে যুক্ত হতে থাকে। স্যাটেলাইটের সাহায্যে নেটওয়ার্ক না থাকলেও নিকটস্থ লোকালয়ে জরুরী সঙ্কেত পাঠাতে সক্ষম হন। তিন জনই আসন্ন মৃত্যুর হাত থেকে বেঁচে যান।

উল্লেখ্য, আইফোন ১৪ এবং এর পরবর্তী মডেলের ডিভাইসগুলোতে ফিচারটি যুক্ত করা হয়েছে এবং এখনও সব দেশে এই ফিচারটি চালু নেই। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।

**Non-Promotional Content

স্বামী-স্ত্রী যখন একসাথে ঘুমান, গবেষণায় দেখা গেছে তাদের শরীরে কর্টিসল (স্ট্রেস হরমোন) এর মাত্রা কমে যায় আলাদা ঘুমানোর ...
19/07/2026

স্বামী-স্ত্রী যখন একসাথে ঘুমান, গবেষণায় দেখা গেছে তাদের শরীরে কর্টিসল (স্ট্রেস হরমোন) এর মাত্রা কমে যায় আলাদা ঘুমানোর তুলনায়। শরীর যেন সঙ্গীর উপস্থিতিতে নিরাপত্তা অনুভব করে।

হলিউড সিনেমা মানেই কল্পনা—এই ধারণাকে একেবারে বদলে দিয়েছিল Interstellar। এই সিনেমার কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাক হোল Garg...
18/07/2026

হলিউড সিনেমা মানেই কল্পনা—এই ধারণাকে একেবারে বদলে দিয়েছিল Interstellar। এই সিনেমার কেন্দ্রে থাকা বিশাল ব্ল্যাক হোল Gargantua শুধু ভিজ্যুয়াল সৌন্দর্যের জন্য তৈরি কোনো CGI নয়, এটি ছিল বাস্তব পদার্থবিজ্ঞানের সমীকরণের ওপর দাঁড়ানো এক বৈজ্ঞানিক নির্মাণ। এই কাজের নেতৃত্ব দেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী Kip Thorne।

Gargantua-র ভিজ্যুয়াল তৈরি করতে ব্যবহৃত হয়েছিল একটি বিশেষ সফটওয়্যার—DNGR (Double Negative Gravitational Renderer), যা General Relativity-এর সমীকরণ ব্যবহার করে আলোর পথ গণনা করে। সাধারণ কম্পিউটার গ্রাফিক্সের মতো এখানে কেবল ছবি আঁকা হয়নি, বরং প্রতিটি আলোর রশ্মি ব্ল্যাক হোলের মহাকর্ষীয় প্রভাবে কীভাবে বাঁকবে, তা নির্ভুলভাবে হিসাব করা হয়েছে। এর ফলেই আমরা সিনেমায় যে অদ্ভুত দৃশ্য দেখি যেখানে ব্ল্যাক হোলের চারপাশে আলোর ডিস্ক উপরে-নিচে বেঁকে যায়—তা আসলে বাস্তব ঘটনারই প্রতিফলন।

এই প্রভাবকে বলা হয় gravitational lensing, যেখানে ব্ল্যাক হোলের প্রবল মাধ্যাকর্ষণ আলোকে এমনভাবে বাঁকিয়ে দেয় যে পিছনের অংশও সামনে দৃশ্যমান হয়। Gargantua-কে একটি দ্রুত ঘূর্ণায়মান ব্ল্যাক হোল হিসেবে কল্পনা করা হয়েছে, যার ভর সূর্যের তুলনায় কোটি গুণ বেশি। এই ঘূর্ণনের কারণেই এর আশেপাশে সময় ধীরগতিতে চলে—যা সিনেমার বিখ্যাত time dilation দৃশ্যকে বৈজ্ঞানিকভাবে সম্ভব করে তোলে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভিজ্যুয়াল তৈরি করতে গিয়ে বিজ্ঞানীরা নতুনভাবে ব্ল্যাক হোলের আশেপাশে আলোর আচরণ নিয়ে গবেষণার সুযোগ পান। ফলে সিনেমার জন্য তৈরি প্রযুক্তি পরবর্তীতে বাস্তব জ্যোতির্বিজ্ঞানের গবেষণায়ও ব্যবহৃত হয়েছে।.

গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিনের দম্পতিরা যখন পাশাপাশি বসে থাকেন বা একসাথে কোনো কাজ করেন, তখন তাদের হৃদস্পন্দনের ছন্দ পর্য...
18/07/2026

গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিনের দম্পতিরা যখন পাশাপাশি বসে থাকেন বা একসাথে কোনো কাজ করেন, তখন তাদের হৃদস্পন্দনের ছন্দ পর্যন্ত একে অপরের সাথে মিলে যায়। শারীরিকভাবেই যেন তারা একে অপরের সাথে "টিউনড" হয়ে যান।

একটি গবেষণায় দেখা গেছে, দম্পতির মধ্যে স্ত্রী গুরুতর অসুস্থ হলে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু স্বামী অসুস্থ...
16/07/2026

একটি গবেষণায় দেখা গেছে, দম্পতির মধ্যে স্ত্রী গুরুতর অসুস্থ হলে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু স্বামী অসুস্থ হলে সেই ঝুঁকি তুলনামূলক কম থাকে। এই অসামঞ্জস্যতা নিয়ে গবেষকরা এখনো গভীরভাবে চিন্তা করছেন।

বছরের পর বছর একসাথে কথা বলতে বলতে দম্পতিদের মস্তিষ্কে একধরনের "শেয়ারড কগনিশন" তৈরি হয় — একে অপরের চিন্তার প্যাটার্ন এত...
15/07/2026

বছরের পর বছর একসাথে কথা বলতে বলতে দম্পতিদের মস্তিষ্কে একধরনের "শেয়ারড কগনিশন" তৈরি হয় — একে অপরের চিন্তার প্যাটার্ন এতটাই চেনা হয়ে যায় যে বাক্য শেষ হওয়ার আগেই বোঝা যায় পরের শব্দটা কী হবে।

বিখ্যাত এক গবেষণায় দেখা গেছে, ২৫ বছর একসাথে থাকা দম্পতিদের ছবি দেখিয়ে মানুষ প্রায়ই তাদের ভাইবোন মনে করে! কারণ কী? একই...
15/07/2026

বিখ্যাত এক গবেষণায় দেখা গেছে, ২৫ বছর একসাথে থাকা দম্পতিদের ছবি দেখিয়ে মানুষ প্রায়ই তাদের ভাইবোন মনে করে! কারণ কী? একই এক্সপ্রেশন বারবার ব্যবহার করতে করতে মুখের পেশির গঠনেও মিল চলে আসে।

Address

Khulna

Telephone

8801952123499

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Evidence Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share