22/10/2020
আমার সাইট যারা Check করেছেন বা লাইক করেছেন তাদের সবাইকে জানাই আমার মনের অন্তর থেকে প্রানডালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সকলকে সাথে সাথে লাইক দিয়া বা আপনাদের মতামতের জবাব দিয়া আমার পক্ষে সম্ভব হয় না, এ জন্য আমি সকলের কাছে দুঃখিত কারন আমাকে অনেক কাজ করতে হয়। আমি কাজ করি এবং পড়ালেখা করি বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা যারা সাথে থাকবেন তাদের জন্য আমি আমার জানা সকল বিষয় নিয়ে খুব তারাতারি আপনাদের জন্য টিওটরিয়াল তৈরী করে আপনাদের সামনে উপস্থিত হব। এবং তখন আপনাদের সাথে অনেক সময় ব্যয় করতে পারব। (আপনাদের জানা প্রয়োজন আমি এই সাইটটি তৈরী করেছিলাম সকল নতুন ভাই বোনদের জন্য, যারা ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু পারতেছেনা তারা যাতে সহজে বিভিন্ন মাধ্যম থেকে টাকা ইনকাম করতে পারে)
22/07/2018
আমার পেজের সকল ফলোয়ারদের জানাই প্রানঢালা অভিনন্দন ।কারন আমি আমার অফিসিয়াল কাজ ও আমার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকায় আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলা সম্ভব হচ্ছে না। আমাকে মাফ করবেন তবে ভবিষ্যতে ভালো কিছু দেওয়ার আশাই কাজ করে যাচ্ছি। একটু সময় লাগলেও ভালো কিছু শিখেন তাতে আপনার যেমন লাভ তেমনি ভবিষ্যতেও আপনার কাজে লাগবে। অনেক সাইনবোর্ডধারী প্রতিষ্ঠান আছে যাদের কাছে আপনার কোর্স করলে কোন কিছুই পাবেন না। তাই প্রতারনার শিকার হয়ে আপনাকে যেন সব হারাতে না হয়। সকলের জন্য আমি দুয়া করে সকলে যেন ভালো থাকেন।
01/03/2017
জীবনে কিছু পেতে হলে অবশ্যই কিছু হারাতে হবে। সবকিছু পেতে চাইলে কিছুই পাওয়া হবেনা। কিছু পেতে হলে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে আর বেশী বেশী গবেষনা করুন আর পড়ালেখা করা ছাড়া গবেষনা করা যায় না। তাই একটি বিষয় নিয়ে পড়ালেখা করুন আর চেষ্টা করে যান ফলাফলের আশা করবেন না। পরিশ্রম করলে ফল একদিন আসবেই। ভালো থাকুন অন্যের উপকার করার চেষ্টা করুন সাফল্য একদিন ধরা দেবেই।
16/07/2016
আজ উন্নত দেশের লোকজন আমাদের অলসজাতি হিসাবে চিনে। আমরা সত্যিই কি আলস জাতি। কিন্ত আমাদের ভিতর অনেক পরিশ্রমি লোক ও আছেন। জাদের অক্লান্ত পরিশ্রমের কারনে দেশ এতটা পথ পাড়ি দিতে পেরেছে। আমাদের অলসতার সুযোগ কে কাজে লাগিয়ে কিছু মহল আমাদের ঘরে বসানোর কাজ চালাচ্ছে। চিন্তা করে দেখুন বিশ্বের কোন দেশেকি সপ্তাহে ২ দিন ছুটি আছে কিনা। আমাদের মত অনুন্নত দেশের এত বিলাসিতা মানায় না। আমাদেরকে বিদেশ থেকে পন্য আমদানি করে দেশ চালাতে বাধ্য করা হচ্ছে। আমাদের দেশে অনেক মেধাবী ছাত্র আছে যাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে অনেকদুর এগিয় নেয়া সম্ভব। আজকাল আমাদের দেশে অনেক উন্নত মানের পন্য আবিষ্কারের কথা শুনা যায় কিন্ত সে আবিষ্কার আর আলোর মুখ দেখেনা। আমাদের শিল্প মন্ত্রণালয়ের উচিৎ এ সকল আবিষ্কারকের যথাযথ সম্মান প্রদর্শন করা। আমাদের দেশ যেহেতু একটু অনুন্নত তাই সবার পক্ষে নিজে নিজে কোন শিল্প কারখানা স্থাপন করা সম্ভব নয়। তাই এ সকল আবিষ্কার পৃষ্টপেষক্তার অভাবে আর দেশের কোন উপকারে আসেনা। আমাদের অনেক পরিশ্রম করা উচিৎ দেশের উন্নতি করার জন্য কারন জে চিন দেশ এক সময় খাবার পেত না নদীর সাপ, ব্যাঙ, কুচে ইত্যাদি খেয়ে দিন যাপন করত আজ তারা বিশ্বের ভিতর অর্থনিতির দিক দিয়ে সেরা। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি শুধু দরকার একটু পৃষ্টপেশকতার।
12/07/2016
আমরা অনেকেই টাকা ইনকাম করার জন্য ইন্টারনেট থেকে কাজ খুজে থাকি কারন আমাদের দেশে একজন শিক্ষিত লোক চাকুরী করে কত টাকা -ই -বা ইনকাম করতে পারে কিন্ত আমরা যারা ইন্টারনেট থেকে টাকা ইনকাম করে থাকি তা চাকুরীর বেতন থেকে অনেক বেশি। যাই হোক মূল কথা হলো ইনকাম করা টাকা দেশে কিভাবে আনতে হবে। ইন্টারনেট থেকে ইনকাম করে দেশে টাকা আনার অনেক পথ আছে তার মধ্যে সবচেয়ে ভালো পথ হলো Payoneer এর মাধ্যমে। তবে Payoneer এ একাউন্ট করে Payoneer এর কার্ড আনা কম ঝামেলার ব্যপার নয়। আমি নিজেও অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই আপনি যদি মনে করেন Payoneer এর সাইটে গিয়ে Registration করে কার্ড নিয়ে আসবেন তাহলে চরম ভূল করবেন কারন এভাবে আপনি কার্ড পাবেন না। আপনাকে কার্ড পেতে হলে অন্য কারো Reference এ Registration করতে হবে তাহলেই আপনি কার্ড পাবেন। আমি তিনবার সরাসরি Registration করে কার্ড পাইনি। তারপর অন্য আরেকজনের Reference এ Registration করে কার্ড আনতে হয়েছে। আপনি হয়ত ভাববেন আরেকজনের Reference ব্যবহার করে কার্ড আনব কেন তাহলে তো যার Reference ব্যবহার করে কার্ড আনব তার লাভ হবে? আমি বলতে চাই আপনি যার Reference ব্যবহার করবেন তার কিছুটা লাভ হবে কিন্ত আপনার কোন ক্ষতি হবে না। আপনার একাউন্টে যখন ১০০ ডলার যোগ হবে তখন আপনি যার Reference ব্যবহার করেছেন তার একাউন্টে ২৫ ডলার যোগ হবে। আর এ ডলার Payoneer কম্পানি দেবে তার ব্যবসার প্রচার করার জন্য পুরুষ্কার হিসাবে। আপনার একাউন্ট থেকে এক টাকাও কাটা হবে না। আর এটাই নিয়ম কারন কোন ভাবেই আপনি সরাসরি Registration করে কার্ড আনতে পারবেন না। যদি আপনার কোন ক্ষতি না হয়ে অন্যের একটু উপকার হয় তাহলে আপনিতো ভাগ্যবান কারন আপনার দ্বারা অন্য কারো উপকার হলো অন্যের উপকার করার সৌভাগ্য সবার কপালে জুটেনা।
নিচে একটি পেজ জুড়ে দিলাম সেখানে বিস্তারিত দেওয়া আছে এ পেজটি দেখলে আপনি নিজে নিজেই একাউন্ট করে আপনার ঠিকানায় কার্ড নিয়ে আসতে পারবেন।
Payoneer Card | Learn-Computer, MS-Word, MS-Excel, SEO
25/05/2016
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার পেজে যোগ হয়েছেন। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমি অনেক দিন যাবত আপনাদের সাথে কোন কথা বা লিখা শেয়ার করতে পারিনি। আমি অন্য আরেকটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বা আছি আমার জন্য দুয়া করবেন আমি যদি সাফল্য পাই তাহলে সবার সাথে শেয়ার করব এবং যদি কেউ শিখতে চান তাহলে তাকে হাতে ধরে শিখিয়ে দিব ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন কারন দুয়া ছাড়া সামনে আগানো যাবে না। আমিও আপনাদের জন্য দুয়া করি আপনারা সবাই সবার যায়গা থেকে উন্নতি লাভ করুন।
পারলে আমার পেজটি চেক করে আমার পেজের ভিজিটর সংখ্যা বাড়িয়ে দিন।
www.traningbd.blogspot.com
Learn-Computer, MS-Word, MS-Excel, SEO
14/02/2016
আজ ২০১৬ সালের ১৪ ই ফ্রব্রুয়ারি মানে আজ ভালোবাসা দিবস সকলকে জানাই ভালোবাসাদিবসের শুভেচ্ছা।সকলের কাছে আমার একটাই রিকোয়েষ্ট ভালোবাসার নামে এমন কিছু করবেননা জাতে জাতিকে আপমানিত হতে হয়। আমরা সকলেই সভ্য জাতি। আমরা আমাদের সম্মান টিকিয়ে রাখতে চেষ্টা করব।
সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন।
05/04/2014
hello friends how are you all.
For Learn computer please visit my site.
www.traningbd.blogspot.com
And having any complain please comments me.
Thank you.
Computer self Training | Free Download Bangla E Book Pdf| Bangla Tutorial Pdf | Outsourcing...
Computer Bangla learning blog
17/03/2014
Hi friends
How are you?
please visit my website and if like my site please like me.