30/05/2014
ব্রাজিলের হলুদ জার্সির ইতিহাস
ব্রাজিল ফুটবল দলের সাফল্য আর বিখ্যাত হলুদ জার্সি যেন একে অন্যের সমর্থক। এই জার্সিতেই ব্রাজিল ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে। ব্রাজিলের শত সাফল্যের সাক্ষী এই হলুদ জার্সির ইতিহাসও রোমাঞ্চকর। প্রাথমিকভাবে ব্রাজিল দলের জার্সির রঙ ছিল সাদা। ১৯৫০ সালে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল খেলেছিল সাদা জার্সি পরে। কিন্তু উরুগুয়ের কাছে পরাজয়ের পর চারিদিকে দাবি ওঠে জার্সি বদলের। দাবি করা হয় ব্রাজিলের জার্সি হবে পতাকার রং অনুসারে।
দর্শক ও জনতার দাবির মুখে জার্সির রঙ বদলের সিদ্ধান্ত হয়। জার্সির নকশা দেওয়ার জন্য ব্রাজিলের মানুষের কাছে আহবান জানান হয়। সেই আহবানে সাড়া দেন ১৬র বছর বয়সী অ্যালদের গার্সিয়া সিলি। বর্তমানে ব্রাজিলের অন্যতম প্রধান সাহিত্যিক অ্যালদের গার্সিয়া সিলি ব্রাজিল দলের জন্য কয়েকশত জার্সি তৈরি করেন। পরবর্তীতে ১৯৫৩ সালে তার পাঠান জার্সিটি ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সি হিসেবে গৃহীত হয়। সেটি ১৯৫৩ সালের কথা। এর পর থেকে ব্রাজিল দল আর হলুদ-সবুজ জার্সির সাথে সাদা মোজা চিরন্তন সাফল্যের স্মারক হয়ে উঠেছে।