Oriental High School

Oriental High School This is the official page of Oriental High School, Demra.

নোটিশবিষয়: ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত।এতদ্বারা ৫ম শ্রেণির সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভি...
15/09/2026

নোটিশ

বিষয়: ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত।

এতদ্বারা ৫ম শ্রেণির সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা আগামী প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের আগামীকালকের মধ্যে নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যসমূহ স্ব-স্ব শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো:
১. জন্মনিবন্ধন সনদ: বাংলা ও ইংরেজি উভয় সংস্করণের এক কপি ফটোকপি। (উল্লেখ্য, যেকোনো একটি সংস্করণ থাকলে, সেটির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম ও পিতার নাম বাংলা অথবা ইংরেজিতে স্পষ্ট অক্ষরে লিখে দিতে হবে।)

২. ছবি: সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (হালকা ব্যাকগ্রাউন্ড)।

৩. নিবন্ধন ফরম: সঠিকভাবে পূরণকৃত বৃত্তি রেজিস্ট্রেশন ফরম।বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের মধ্যে উক্ত ডকুমেন্টস জমা দিতে ব্যর্থ হলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে না।

এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।

আদেশক্রমে,
প্রধান শিক্ষক
ওরিয়েন্টাল উচ্চ বিদ্যালয়

সম্মানিত অভাব অভিভাবক অভিভাবক বৃন্দ প্রিয় ছাত্র ছাত্রী সকলের জন্য এই আয়োজন আগামীকাল ১০/০৯/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সময়...
09/09/2026

সম্মানিত অভাব অভিভাবক অভিভাবক বৃন্দ প্রিয় ছাত্র ছাত্রী সকলের জন্য এই আয়োজন
আগামীকাল ১০/০৯/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার
সময়ঃ সকাল ৯ টা ৩০ মিনিট
সকলের উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদ

সন্মানিত অভিভাবক /অভিভাবিকা বৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে যে সকল ছাত্র ছাত্রী ----প্রভাতী...
07/09/2026

সন্মানিত অভিভাবক /অভিভাবিকা বৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে যে সকল ছাত্র ছাত্রী ----
প্রভাতী শাখার --- নার্গিস সুলতানা বৃষ্টি ম্যাম
দিবা শাখার শিক্ষক -- শফিকুল ইসলাম স্যারের সাথে আগামীকাল সাক্ষাৎ করে বিস্তারিত জেনে নিবেন।
ধন্যবাদ।

02/09/2026
আসসালামু আলাইকুম। সন্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আপনাদের সন্তানের জন্য আমাদের কার্যক্রম "হাতে খড়ি " শুরু হতে যাচ্ছে ১...
01/09/2026

আসসালামু আলাইকুম।
সন্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ আপনাদের সন্তানের জন্য আমাদের কার্যক্রম "হাতে খড়ি " শুরু হতে যাচ্ছে ১লা নভেম্বর থেকে।
এই কার্যক্রম চলবে -----
★★পহেলা নভেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত।

10/08/2026

ওরিয়েন্টাল উচ্চ বিদ্যালয়

🎉 আলহামদুলিল্লাহ! এস.এস.সি পরীক্ষায় আমাদের ১০০% সাফল্য! 🎉

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় ওরিয়েন্টাল উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আমাদের পাসের হার ১০০%! 🎓✨

এই কৃতিত্ব অর্জনের জন্য উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের এই দুর্দান্ত পারফরম্যান্স আমাদের বিদ্যালয়ের গৌরব আরও বাড়িয়ে দিয়েছে।

একই সাথে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবকদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং দোয়ায় আজ এই অনন্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবন আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা ও দোয়া রইল। 🌟

08/08/2026

📝পড়ালেখার পাশাপাশি মাঠেও হোক বিকাশের আনন্দ 🌿⚽

আজ আমাদের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি আনন্দঘন Football Session।⚽

শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 💙

👉আজকের এই টার্ফে ছোট্ট ছোট্ট খেলোয়াড়দের উচ্ছ্বাস, প্রতিযোগিতার আনন্দ আর দলগত চেতনা সত্যিই উপভোগ করার মতো। ⚽✨

আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়—
সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। 🌟❤️

🇦🇷 💙ছোট হৃদয় বড় স্বপ্ন 💙🇦🇷স্কুলের ছোট্ট শিক্ষার্থীদের মুখে ফুটে উঠা হাসি যেন বলে --"স্বপ্ন দেখতে শিখো, একদিন সেই স্বপ্...
03/07/2026

🇦🇷 💙ছোট হৃদয় বড় স্বপ্ন 💙🇦🇷

স্কুলের ছোট্ট শিক্ষার্থীদের মুখে ফুটে উঠা হাসি যেন বলে --
"স্বপ্ন দেখতে শিখো, একদিন সেই স্বপ্ন তোমাকে এগিয়ে নিয়ে যাবে "📚⚽
পড়াশোনা পাশাপাশি খেলাধুলা শৃঙ্খলা ও সুন্দর মূল্যবোধ গড়ে উঠুক প্রতিটি শিশুর জীবনে 💙
💙ভালোবাসা থাকুক আর্জেন্টিনা প্রতি, আর মনোযোগ থাকুক পড়াশোনা 💙✨
শুভকামনা আর্জেন্টিনা 💙💙🇦🇷

01/07/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉❤️💙

Address

Oriental High School
Dhaka
1361

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801712873032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oriental High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category