20/07/2026
আলহামদুলিল্লাহ!
১৯ জুলাই আন-নাহদা মডেল মাদরাসা হিফয শাখার প্রিয় শিক্ষার্থীর উমরা গমন উপলক্ষে মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়।
এই বরকতময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ রফিকুল ইসলাম মিয়াজি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা মডেল মাদরাসা হিফয, বালক ও বালিকা শাখার প্রিন্সিপালগণ ও উমরা বিজয়ী শিক্ষার্থীর সম্মানিত বাবা-মা ও উস্তাদবৃন্দ।
প্রিয় শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ বিন ইউসুফ ২০২৫ সালে মারকাজুল হুফৃফাজ ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উমরাহ করার সুযোগ লাভ করে।
এছাড়াও প্রিয় শিক্ষার্থী জামিলুল কুরআন ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় ও ১ম স্থান অর্জন করে উমরাহ করার সুযোগ লাভ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আমাদের সম্মানিত প্রধান অতিথি শায়েখ রফিকুল ইসলাম মিয়াজি।
সাথে আছেন আন-নাহদা মডেল মাদরাসা হিফয শাখার সম্মানিত উস্তাদ হাফেজ নাজমুল হাসান।
মহান রব উভয়ের উমরাহকে কবুল করুন।