Viqarunnisa Noon School N College batch 2005-07

Viqarunnisa Noon School N College batch 2005-07 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Viqarunnisa Noon School N College batch 2005-07, School, Dhaka.
(1)

IELTS- ছাড়াই ফুল ফান্ডেড ৪০টি স্কলারশিপের আবেদন (২০২৫–২০২৬)১. Türkiye Bursları Scholarships (Turkey)আয়েল্টস প্রয়োজন ন...
21/12/2025

IELTS- ছাড়াই ফুল ফান্ডেড ৪০টি স্কলারশিপের আবেদন (২০২৫–২০২৬)

১. Türkiye Bursları Scholarships (Turkey)
আয়েল্টস প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে।
যোগ্যতা: ন্যূনতম GPA ৩.০/৪.০, মোটিভেশন লেটার, দুইটি রেফারেন্স, পাসপোর্ট, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI (Medium of Instruction) সার্টিফিকেট বা ইংরেজি প্রফিশিয়েন্সি লেটার।
ওয়েবসাইট: https://www.turkiyeburslari.gov.tr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ফুল-ফান্ডেড: টিউশন, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, Turkish ভাষা কোর্স + ফ্লাইট।

২. MEXT Scholarship (Japan)
আয়েল্টস লাগে না। জাপানি বা ইংরেজি ভাষা সাক্ষাৎকারের মাধ্যমে apply করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.০, হেলথ সার্টিফিকেট, রেফারেন্স লেটার, স্টাডি প্ল্যান।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Undergraduate / Postgraduate / PhD; জাপানে পড়াশোনার সুযোগ + সরকারি স্কলারশিপ।

৩. DAAD Scholarship (Germany)
অনেক প্রোগ্রামে আয়েল্টস ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার, সিভি, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.daad.de
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master / PhD বা রিসার্চ-ভিত্তিক পড়াশোনার জন্য; টিউশন ফ্রি বা কম-খরচ, মাসিক বৃত্তি, রিসার্চ/ভর্তি-সহায়তা।

৪. Stipendium Hungaricum (Hungary)
IELTS ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://stipendiumhungaricum.hu
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ইউরোপে পড়াশোনার সুযোগ: টিউশন ফ্রি, ভাতা বা আবাসন/আবাসন-ভাতা, স্বাস্থ্যবিমা।

৫. Swiss Government Excellence Scholarships (Switzerland)
IELTS প্রয়োজন নেই ইংরেজি-মাধ্যম প্রোগ্রামে।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Postgraduate / PhD / Research জন্য — সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়সমূহে পড়াশোনার সুযোগ।

৬. Eiffel Excellence Scholarship (France)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: উচ্চ রেজাল্ট, মোটিভেশন লেটার, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা।
ওয়েবসাইট: https://www.campusfrance.org
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master’s / PhD; ফরাসি বা ইংরেজি প্রোগ্রামে opportunities।

৭. Government of Ireland Scholarship (Ireland)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://hea.ie
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে Master’s বা PhD-র জন্য স্কলারশিপ সুযোগ।

৮. ADB–Japan Scholarship (Asia-Pacific)
IELTS না থাকলেও আবেদনযোগ্য।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, কাজের অভিজ্ঞতা, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org/.../careers/japan-scholarship-program...
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Asia–Pacific অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য Master’s-level বৃত্তি + সুযোগ।)

৯. Global Korea Scholarship (South Korea)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: GPA ≥ ৩.০, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinkorea.go.kr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s বা PhD-র জন্য — আন্তর্জাতিক আবেদন করা যায়, ফান্ডিং + সুযোগ।

১০. OIC–IsDB Scholarship (Islamic Development Bank)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: উচ্চ একাডেমিক ফলাফল, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.isdb.org/scholarships
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s, PhD বা Post-doc; tuition, living allowance, travel, books/material support থাকে।

১১. Chinese Government Scholarship (CSC)
ইংরেজি-মাধ্যমে পড়া হলে আয়েল্টস লাগে না।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইংরেজি টেস্ট।
ওয়েবসাইট: https://www.campuschina.org

১২. Chevening Scholarship (UK)
আবেদনের সময় IELTS প্রয়োজন নেই; পরবর্তীতে প্রমাণ দিতে হয়।
যোগ্যতা: কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা, রেফারেন্স, ইউনিভার্সিটি অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইংরেজি-মাধ্যম ডিগ্রি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.chevening.org

১৩. Fulbright Foreign Student Program (USA)
কিছু ক্ষেত্রে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: উচ্চতর একাডেমিক রেকর্ড, রেফারেন্স, স্টেটমেন্ট অব পারপাস।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org

১৪. Erasmus Mundus Joint Master’s (Europe)
অনেক প্রোগ্রামে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি ইংরেজি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue

১৫. University of Brunei Darussalam Scholarship (Brunei)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://ubd.edu.bn/admission/graduate/

১৬. Hokkaido University Scholarship (Japan)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক ফলাফল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.oia.hokudai.ac.jp

১৭. ANSO Scholarship (China)
ইংরেজি-মাধ্যমে ডিগ্রি থাকলে IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, গবেষণা প্রস্তাব, সুপারিশপত্র।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.anso.org.cn/programmes/talent/scholarship

১৮. Gates Cambridge Scholarship (UK)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়।
যোগ্যতা: উচ্চ একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব, নেতৃত্বের প্রমাণ।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.gatescambridge.org

১৯. Rhodes Scholarship (UK)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: নেতৃত্বগুণ, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk

২০. Orange Knowledge Programme (Netherlands)
IELTS বাধ্যতামূলক নয় যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nuffic.nl/.../orange-knowledge-programme...
২১. MIPLC DAAD Scholarship (Germany)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: আইন বিষয়ের শিক্ষার্থী, ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.miplc.de/

২২. SI Global Professionals Scholarship (Sweden)
IELTS প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://si.se/en/apply/scholarships

২৩. University of Helsinki Scholarship (Finland)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.helsinki.fi/en/admissions

২৪. University of Oslo Scholarships (Norway)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.uio.no/english

২৫. University of Alberta Graduate Scholarships (Canada)
IELTS ছাড়াও আবেদন করা যায়, বিভাগভেদে।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার সম্মতি।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.ualberta.ca/graduate-studies

২৬. Lester B. Pearson International Scholarship (Canada)
IELTS প্রয়োজন নেই যদি আগের শিক্ষা ইংরেজিতে হয়।
যোগ্যতা: নেতৃত্বগুণ, একাডেমিক উৎকর্ষ, স্কুলের মনোনয়ন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://future.utoronto.ca/pearson

২৭. University of Sydney International Scholarship (Australia)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.sydney.edu.au/scholarships

২৮. University of Melbourne Graduate Research Scholarship (Australia)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, গবেষণা প্রপোজাল।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://study.unimelb.edu.au/how-to-apply/fees?in_c=mm

২৯. Monash University Research Scholarship (Australia)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার অনুমোদন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.monash.edu/graduate-research

২৯. EPFL Excellence Fellowship (Switzerland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, রিসার্চ ফোকাস।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.epfl.ch/education/master/

৩০. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
IELTS প্রয়োজন নেই যদি ইংরেজি-মাধ্যমে পড়া হয়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://ethz.ch/en/studies/master.html

৩১. Italian Government Scholarship (Italy)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://studyinitaly.esteri.it

৩২. Polish Government Scholarship (Poland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://nawa.gov.pl

৩৩. SIIT Scholarship (Thailand)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.siit.tu.ac.th

৩৪. VinUniversity Scholarship (Vietnam)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://vinuni.edu.vn

৩৫. Hamad Bin Khalifa University Scholarship (Qatar)
IELTS না থাকলেও আবেদন করা যায়।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ডিগ্রি, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.hbku.edu.qa

৩৭. New Zealand Government Scholarship (New Zealand)
IELTS ছাড়াও আবেদনযোগ্য।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nzscholarships.govt.nz

৩৮. Australia Awards Scholarship (Australia)
IELTS বাধ্যতামূলক নয়, তবে সুবিধাজনক।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

৩৯. Kuwait Government Scholarship (Kuwait)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, নাগরিক পরিচয়, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://mohe.edu.kw

৪০. ADB–University of Tokyo Scholarship (Japan)
IELTS লাগেনা যদি ইংরেজি মাধ্যমে ডিগ্রি হয়।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org

Türkiye Scholarships is considered to be the most comprehensive scholarship program in the world with the provision of university and department placement, monthly stipend, tuition fee, health insurance, accommodation, Turkish language course, once-off flight ticket and free academic and cultural p...

libation war we Bangladeshi believe in....আমরা বাংলাদেশী আমরা  মুক্তিযুদ্ধে বিশ্বাসী
15/12/2025

libation war we Bangladeshi believe in....
আমরা বাংলাদেশী আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী

15/12/2025
13/12/2025

শিক্ষাবিদ- ৯৯১,
সাংবাদিক- ৯১৩,
চিকিৎসক- ৪৯,
আইনজীবী- ৪২,
অন্যান্য- ১৬
ঠক..ঠক..ঠক...
-কে?
একটু বাহিরে আসুন স্যার, কথা আছে!

এই ১৪ ডিসেম্বর

একটি জাতির শতবছর পিছিয়ে পড়ার ছোট একটি গল্প!

১৪ই ডিসেম্বর, ১৯৭১

জাতির শ্রেষ্ঠ সন্তান সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

24/10/2025

ভিকারুননিসার অবনতির জন্য দায়ী ভিকারুননিসা প্রতিষ্ঠান নিজেই। আর এ অবনতি এক দিনে হয় নি, কয়েক বছরের অনিয়মের ফল এটা। এই চরম সত্যি কথা টা মানতে অনেকের ই কষ্ট হবে।

১।প্রথমেই আসি লটারি সিস্টেমে। প্রতি বছর ক্লাস ওয়ানে একটা ভালো এমাউন্টের ছাত্রী ভর্তি করা হয় লটারির মাধ্যমে। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণেই এ প্রতিষ্ঠানে প্রবেশ করে লো কোয়ালিটির ফ্যামিলির অনেক বাচ্চা। এর প্রমাণ তো আমরা কিছু দিন আগেই পেয়েছি। ৭:৩০ টার পর গেট বন্ধ করায় কিছু অভিভাবক বাইরে থেকে ইট, পাথরের টুকরো ছুড়ে মারে গেটের উপর দিয়ে। এই ঘটনায় কিসের প্রতিফলন দেখতে পান আপনারা?? হ্যাঁ, পড়াশোনার দিক দিয়ে ভিকারুননিসার অধঃপতন হয়েছে মানি, কিন্তু নিয়ম শৃঙ্খলার দিকে এ প্রতিষ্ঠানের ভিত্তি যথেষ্ট মজবুত। সময় মতো গেট বন্ধ করা হয়েছে। আপনি আপনার বাচ্চা কে সময় মতো তৈরি করে প্রতিষ্ঠানে আনতে পারেন নি এটা আপনার দোষ। দারোয়ান মামা দের গালা গালি করা বা পাথর নিক্ষেপ করা কোনো ভদ্র পরিবারের কাজ নয়। এসব আচরণ অভদ্র, চরম বেয়াদবির পরিচয় বহন করে। একবার ভাবুন, অভিভাবকের অবস্থা যদি এমন হয়, তাহলে বাচ্চার অবস্থা টা কি হবে আপনারাই কল্পনা করূন।

২। টেস্টে অকৃতকার্য পরীক্ষার্থীদের কে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেয়া হচ্ছে এ প্রতিষ্ঠানের অধঃপতনের অন্যতম প্রধান কারণ। এমন অনেক ছাত্রী আছে যারা টেস্টে পাশ করতে পারে না, তা সত্ত্বেও ঐসব ছাত্রী দের কে কোন যুক্তি তে বোর্ড পরীক্ষায় বসতে দেয়া হয় আমি জানি না। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ভিকারুননিসা থেকে এসএসসি তে ফেল করেছে ৫০ জন। এইচএসসি তে ফেল করেছে ৬১ জন। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

৩। ভিকারুননিসা‌ স্কুল থেকে এসএসসি পাশ করলেই তাকে ভিকারুননিসা কলেজে নিজ প্রতিষ্ঠানের কোটায় কম জিপিএ এবং নাম্বার দিয়ে ভর্তি হওয়া বন্ধ করতে হবে। একজন বাইরের শিক্ষার্থীর ভিকারুননিসা কলেজে ভর্তির জন্য যতটুকু যোগ্যতা চাওয়া হয়, ঐ একই যোগ্যতা নিজ প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্যেও প্রোজোয্য করা হোক।

৪। এটেনডেন্স এ প্রাধান্য না দেওয়া। আমার এখনো মনে আছে। আমি যখন স্কুলে ছিলাম, ১ দিন অনুপস্থিত থাকলে ৫০ টাকা জরিমানা করা হতো। মাস শেষে বেতনের সাথে ঐ টাকা যুক্ত করা হতো। তাছাড়া অনুপস্থিত থাকলে গার্ডিয়ানের মোবাইলে মেসেজ পাঠানো হতো। বছরে আমার ২/৩ দিন বাদে প্রতিদিন ই যাওয়া হয়েছে স্কুলে।তবে করোনার পর এই জরিমানার সিস্টেম আমি আর দেখি নাই। এই জরিমানা আবার ও কার্যকর করা হোক। স্কুল কলেজ উভয় ক্ষেত্রেই। ভোঁতা ছুরি কে ধার দিলে সেটাও ধারালো হয়। লটারি তে চান্স পাওয়া মেয়েদের কে সঠিক ভাবে গাইড করা হলে ওদের দ্বারা ও অনেক সাফল্য অর্জন করা সম্ভব। আমি নিজে লটারি তে চান্স পেয়েছি এবং বারো বছর পড়েছি। এসএসসি, এইচএসসি দুটো তেই জিপিএ ফাইভ এবং বৃত্তি পেয়েছি। আমি পারলে বাকি রা পারবে না কেন?

৫। কলেজ ইউনিফর্মে টিকটক করা, রিলস বানানো, বিপরীত লিঙ্গের কারো সাথে মেলামেশা করা মেয়েদের কে চিন্তিত না করা এবং শাস্তি মূলক ব্যবস্থা না নেওয়া টাও আরো একটি কারন। এইসব টিকটক করা মেয়েরাই ক্যামেরার সামনে এসে বয়ফ্রেন্ড, জাস্টফ্রেন্ড নিয়ে কথা বলে। এবং ভিকারুননিসার যা একটু মান ইজ্জত অবশিষ্ট ছিল, সেটাও নষ্ট করে। মনোগ্ৰাম, এবং হাতের ব্যাজ দেখে এসব মেয়েদের ক্লাস, সেকশন খুঁজে বের করা মোটেও কঠিন না। এদের পরিচয় বের করে সাসপেন্ড বা টিসি দিলে আশা করি অনেকেই ভয় পাবে এবং এগুলো থেকে বিরত থাকবে।

অবশেষে বলতে চাই, আমি নিজে ভিকারুননিসার বারো বছর পড়েছি। এই প্রতিষ্ঠানের সাথে আমার অনেক আবেগ জড়িত। কোনো খারাপ, আপত্তিকর খবর শুনলে আমার খুব কষ্ট হয়। অন্যান্য প্রতিষ্ঠান দিন দিন সুনামের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। আর ভিকারুননিসা দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। টপ টেন এও এখন আর ভিকারুননিসা কে খুঁজে পাওয়া যায় না। ভিকারুননিসার প্রাক্তন ছাত্রী হিসেবে এ সংবাদ আমার জন্য হতাশা জনক!

18/10/2025

এককালে রেজাল্ট দিলেই যেই ভিকারুননিসা টপ ৩ এ থাকতো সেখানে এবার টপ ১০ এও নাই। আগে যেখানে রেজাল্ট মানেই ছিলো ড্রামসের বিট আর মেয়েদের হাসিমুখ, সেখানে এবার মাত্র ৩৯.৫২% জিপিএ ৫। সেখানে ভিকারুননিসার এই অবস্থা কি চিন্তার বিষয় না?

এদেশের বেশিরভাগ মানুষই কতটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, তা রিয়েলাইজ করতে পারবেন নারী-সম্পর্কিত যেকোনো ইস্যু নিয়ে নিউজের কম...
18/10/2025

এদেশের বেশিরভাগ মানুষই কতটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, তা রিয়েলাইজ করতে পারবেন নারী-সম্পর্কিত যেকোনো ইস্যু নিয়ে নিউজের কমেন্ট সেকশনে মন্তব্যগুলো দেখলে।

ছবির মেয়েটি এবার এইচএসসি পাশ করেছেন, কিন্তু তার প্রত্যাশিত রেজাল্ট হয়নি। পূর্বে এসএসসি, জেএসসিতে সে গোল্ডেন জিপিএ ফাইভসহ স্কলারশিপ পেয়েছিল। হিসেবে সে যেই মানের স্টুডেন্ট, নিশ্চিতভাবে এপ্লাস ডিজার্ভ করে। কিন্তু এপ্লাস সে পেল না, কারণ পরীক্ষার চলাকালীন সময়ে জীবনে বড় ধরনের একটা ধাক্কা খায় সে।

অল্প বয়সে তার বিয়ে হয়।

তার বিয়েটা এক্সিডেন্টলি হয়, তারপরও সে কন্টিনিউ করে যেতে চায়। কিন্তু তার হাজব্রেন্ড এইচএসসি পরীক্ষার মাঝে তাকে ডিভোর্স দেয়। মেয়েটি ভেঙে পড়ে। অল্প বয়সে বিয়ে, তারমধ্যে আবার ডিভোর্স; মানসিকভাবে ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। এই অবস্থায় সে আর পরীক্ষা দিতে চায়নি। তার মা তাকে মোটিভেটেড করেন। তুমি পরীক্ষায় এটেন্ড করো। যা হইছে হইছে। এরকম ট্রমাটাইজড সিচুয়েশনের ভেতরে মেয়েটি বাকি পরীক্ষাগুলো দিছে।

এই কথাগুলো শেয়ার করেছে সে। যেহেতু সাংবাদিক তাকে প্রশ্ন করেছে প্রত্যাশিত রেজাল্ট হলো কিনা। মেয়েটি বলেছে এপ্লাস মিস হলেও যে ফল এসেছে তার জন্য সে খুশী।

এই ভিডিয়োর কমেন্টে ঝাপিয়ে পড়ছে মানুষ। কী পরিমাণ নোংরামি করা হচ্ছে, অবিশ্বাস্য। ’বারোবাতারি', ‘অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তারমানে কোনো আকাম করে ধরা পড়ায় বিয়ে দিয়ে দিছে', ‘ডিভোর্স দিছে কেন, নিশ্চয়ই সে কোনো আকাম করছে’, ‘এই সুন্দরী মালকে কোন ব্যাটা ডিভোর্স দিলো’! ইত্যাদি। আক্ষেপের বিষয় হলো এগুলো শুধু পুরুষ মানুষ করছে তা নয়, অসংখ্য নারীর আইডি চোখে পড়ছে একইরকম নোংরামি করতেছে।

কোনো মেয়ের এক্সিডেন্টলি বিয়ে হলে কিংবা অল্প বয়সে বিয়ে হলে সেটা শুধু আকাম করে ধরা পড়লেই বিয়ে হয়? অন্য কোনো কারণে বিয়ে হতে পারে না?

আর ডিভোর্স শুধু নারীর দোষে হয়, পুরুষের দোষ থাকতে পারে না? যে মেয়ে বলতেছে, অল্প বয়সে তার এক্সিডেন্টলি বিয়ে হয়ে গেলেও সে কন্টিনিউ করে যেতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাকে নিয়ে আবার নোংরামি করা হচ্ছে স্বামী কেন তাকে ডিভোর্স দিল। দোষ তার!

তার পারিবারিক বিষয়ে ফেসবুকে জাজ করা, কার দোষ কী, এসব নিয়ে চর্চা করা আমাদের পক্ষে আনইথিক্যাল।এসব একান্ত তাদের বিষয়। সে কেন এই আলাপ টেনেছে তার একটা প্রেক্ষাপট আছে, সাংবাদিক যেহেতু তাকে প্রশ্ন করেছে কেন প্রত্যাশিত রেজাল্ট হলো না। তাই সে বলেছে।

আমার বুঝে আসে না, এদেশের মানুষজন কেন এতোটাই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড! কোনো নারীর অসহায়ত্বে কিংবা তার প্রতি ইনজাস্টিস হলে তার পাশে থাকার বদলে তাকে/তাদের উৎসাহিত করার বদলে এরা উপভোগ করে তাকে/তাদের নিয়ে হাসিঠাট্টা-গালাগালি করার মধ্য দিয়ে।

এদেশের বেশিরভাগ মানুষই ফ্রাস্ট্রেশনের একটা অংশ দূর করে অন্যের অপমান দেখে সুখানুভূতি লাভ করার মাধ্যমে।

14/10/2025
অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে শক্তি চট্টোপাধ্যায়দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারারাতকাল সারারাত তার পাখা ঝর...
07/09/2025

অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে
শক্তি চট্টোপাধ্যায়

দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারারাত
কাল সারারাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে
চরের বালিতে তাকে চিকিচিকি মাছের মতন মনে হয়
মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো।

সারারাত ধরে তার পাখাখসা শব্দ আসে কানে
মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল
উলোট-পালোট হয়ে পড়ে আছে আমার বাগানে।

এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন
পৃথিবীর সমস্ত রঙিন
পর্দাগুলি নিয়ে যাবো, নিয়ে যাবো শেফালির চারা
গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী-পাড়া
এবার তোমাকে নিয়ে যাবো আমি নক্ষত্র-খামারে নবান্নের দিন।

যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো
যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো
দেখে যেতে চেয়ে থাকো, তাহাদের ঘরের ভিতরে—
আমাকে যাবার আগে বলো তা-ও, নেবো সঙ্গে করে।

ভুলে যেয়োনাকো তুমি আমাদের উঠানের কাছে
অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Viqarunnisa Noon School N College batch 2005-07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Viqarunnisa Noon School N College batch 2005-07:

Shortcuts

Share

Category