18/08/2022
চিরন্তন সমাজ কল্যাণ সংস্থার "বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচী'২০" এর আওতায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে সংস্থাটি ১৫ই আগষ্ট-২২ তারিখ রোজ সোমবার দুর্গাপুর ইউনিয়ন, নেত্রকোনায় বন্যার্তদের ১ দিনের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি চিকিৎসা পত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫:৩০ টা পর্যন্ত পরিচালিত হয়। এই সময়ে মধ্যে গাইনী, শিশু, অর্থোপেডিক্স ও মেডিসিন বিভাগে প্রায় ৭৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ডাঃ স্বর্ণাপূর্না মন্ডল ডাঃ সুব্রত রায় এবং ডাঃ তারেক সাহেবের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম চিকিৎসা কর্মসূচিটি পরিচালনা করেন। তাদের সকলের সংস্থার প্রতি আন্তরিকতা,সমাজের অবহেলিত ও দুস্থ মানুষদের সেবা প্রদানের চিন্তা চেতনা ও নিরলস পরিশ্রম উপস্থিত সকলকেই অবাক করেছে। সংস্থাটির পক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যতেও চিরন্তনের পাশে থাকার আশা ব্যক্ত করছি।
সংস্থাটির স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তোমাদের সকলের প্রতিও সংস্থাটি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
মোঃ সাদিকুল ইসলাম, চেয়ারম্যান- দূর্গাপূর ইউনিয়ন পরিষদ, ৯ টি ওয়ার্ডের মেম্বারগন, সংরক্ষিত মহিলা মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চিকিৎসা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাদের সকলের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ সময় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ১০ জন গ্রাম্য পুলিশ শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
মোঃ সাদিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ইতিপূর্বে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। সরকারি ভাবে চিকিৎসা প্রদান করলেও কোন সামাজিক সংগঠন আমাদের গ্রামের দরিদ্র মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্যোগ এই প্রথম। বিনামূল্যে ঔষধ বিতরণের বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। চিরন্তন সমাজ কল্যাণ সংস্থার সাথে জড়িত সকলকেই বিশেষ করে ডাক্তারদের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। এই ধরনের কর্মসূচি আমাদের সমাজে খুব বেশি দরকার বলে উল্লেখ করে বলেন, কয়েক মাস অন্তর অন্তর করলে অবহেলিত মানুষগুলো খুবই উপকৃত হইবে।
মোঃ শাহনুর রহমান (সুসং, দুর্গাপুর, নেত্রকোনা) ভাইকে সংস্থাটির সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আপনার ভূমিকা অনস্বীকার্য।
গত ১৩/০৮/২০২২ ইং তারিখ রোজ শনিবার বন্ধু মোহাম্মাদ মাসুদ আলী মোল্লার আম্মা ইন্তেকাল করিয়া ছিলেন। চিরন্তন সমাজ কল্যাণ সংস্থার বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা কর্মসূচিটি বন্ধু মাসুদের মায়ের নামে উৎসর্গ করা হইলো। আম্মা, আপনি ওপারে ভালো থাকুন।
সংস্থাটির আবেদনে সাড়া দিয়ে যারা অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, সংস্থাটির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা। সংস্থাটি ভবিষ্যতেও আপনাদের কাছে পাশে পাবে বিশ্বাস করে।
চিরন্তন সমাজ কল্যাণ সংস্থার প্রাথমিক চিকিৎসা সেবা পরবর্তী বছর বাংলাদেশের অন্য একটি জেলায়।
"আস্থা রাখুন, চিরন্তনের পাশে থাকুন"।