06/09/2024
বাংলার নব প্রলয়ের দীর্ঘ এক মাসের আন্দোলনের কোথাও রবীন্দ্রনাথকে খুজে পেলাম না। আন্দোলনের পর শহরের দেয়ালে, রাস্তায়, মুল্লুকে যত গ্রাফিতি করা হয়েছে, তার একটিতেও রবি ঠাকুরের দু লাইন কবিতা, গান বা চরণ ঝটিকা আমার চোখে পড়েনি। অনেক খুঁজেছি, পাইনি। আপনাদের কারো চোখে পড়লে জানাবেন।
অথচ গোটা আন্দোলনে বারবার ধ্বনিত, প্রকম্পিত হয়েছে নজরুলের বজ্রধ্বনিত সুরা সুর :
বল বীর,
কারার ঐ লৌহকপাট,
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম,
দুর্গম গিরি কান্তার মরু,
অরুণ প্রাতের তরুণ দল,
চল চল চল
নজরুল যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছেন আমাদের বাংলা। নজরুলের প্রাসঙ্গিকতা কোনোভাবেই শেষ হবে না আমাদের জাতীয় জীবনে।
এছাড়াও এসেছেন দ্বিজেন্দ্রলাল, জহির রায়হান, মোহিনী চৌধুরী, হেলাল হাফিজ, সিকান্দার আবু জাফর, ফররুখ আহমদ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্সহ সমসাময়িক তরুণ আরও অনেক কবি। কিন্তু রবি বাবুকে কোথাও পেলাম না। পেলাম না মানে পেলামই না। একেবারে ঠুঁটোজগন্নাথ!
এখন দুঃখ নিয়েই বলতে হয়, যে রবি বাবু আমাদের দ্রোহে, বিপ্লবে, জাগরণে কোনোভাবেই নিজের উপস্থিতি জানান দিতে পারেন নাই এবং যাকে শিক্ষিত শ্রেণির ড্রয়িং রুমের রোমান্টিক আবহ ছাড়া আমাদের খুব একটা প্রয়োজনও হয় না, তার গানকে আবার... 😴😴😴
বাদবাকি আপনারা যা ভালো মনে করেন!🫶
প্লাজিয়ারিজ্ম।