اگر یکسوئی نہ ہو
تو ایک سوئی بھی نہیں ملیگی
"যদি একছুয়ী ( একাগ্রতা) না হয় তাহলে এক সুইও( এক সুই পরিমান ইলম ) জুটবে না ।
ইলেম অর্জনের জন্য গুরুত্বপূর্ণ শর্ত সমূহের একটি হলো একাগ্রতা । ইলেমের জন্য এক মন, এক দিল হওয়া জরুরি, তন্ময়তা জরুরী। বাইরের সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জরুরী প্রয়োজনে বাড়িঘর ছেড়ে দেওয়া । ইলমের জন্য ইলমের পরিবেশে পড়ে থাকা জরুরী মোটকথা ইলম অর্জন ছাড়া আর সব ধরনের চিন্তা ফিকির বর্জন করা জরুরী।
ঈদ উপলক্ষে প্রয়োজনের তাগিদে আমাদের অনেক তালিবুল ইলম বাড়িতে গিয়েছি।
বাড়িতে অবস্থানের সময়গুলো যেন প্রয়োজনমাফিক পারিবারিক ও সামাজিক কাজে ব্যয় হয়, আর বাকি সময় যেন ইলমী ও আমলী কাজে কাটে।
কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন রেখে যত বেশি সময় অতিবাহিত হবে, ততই একাগ্রতা কমে যাবে। তাই প্রয়োজনীয় কাজ অবশ্যই করব, তবে ফাঁকে ফাঁকে যেন কিতাব হাতে উঠে আসে।
এতে আমাদের ইলমের সাথে সম্পর্ক অটুট থাকবে, একাগ্রতাও বজায় থাকবে।
ইনশাআল্লাহ, মাদরাসায় ফিরে এসে আবার আগের উদ্যম ও ধারাবাহিকতা নিয়েই চলতে পারব।
আর কিছু সাথী ভাইকে আল্লাহ তাআলা এমন তাওফিক দান করেছেন যে, তারা বাড়িতে গিয়েও আরও বেশি মুতালাআ করে।
কারণ বাড়িতে পর্যাপ্ত ঘুম, ভালো খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যায়। ফলে সেখানে মুতালাআর জন্য আরও অনুকূল পরিবেশ পাওয়া যায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকেও তাদের মতো ইলমের প্রতি আগ্রহ, একাগ্রতা দান করুন।
বয়ান :
উস্তাদে মুহতারাম
মুফতী মুঈনুদ্দিন হাফি.
Madrasatur Rashid Dhaka
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasatur Rashid Dhaka, Education, khondokar barir mor batara Dhaka, Dhaka.
حياتك انفاس تعد فكلما+مضى نفس منها انقصت به جزءا
তোমার জীবন তো মূলত গোনা কয়েকটি শ্বাস-প্রশ্বাসের সমষ্টি।
প্রতিটি শ্বাস ফুরিয়ে যাওয়ার অর্থই হলো জীবনের একটি অংশ শেষ হয়ে যাওয়া।
ইলম অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো সময়ের মূল্যায়ন করা; অর্থাৎ সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। সময়ের গুরুত্ব নিয়ে আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ, সবাই জানে—জীবন মানেই কিছু ক্ষণস্থায়ী মুহূর্তের সমষ্টি। একটি মুহূর্ত চলে যাওয়া মানে জীবনের একটি অংশ ফুরিয়ে যাওয়া।
জীবনে যারা বড় হয়েছেন, তারা সময়ের মূল্য দিয়েই বড় হয়েছেন। সেটা দুনিয়াবি শিক্ষা হোক, পড়ালেখা হোক কিংবা কোনো কারিগরি পেশা—যে ব্যক্তি নিজের কাজে নিষ্ঠা, মনোযোগ ও সময়ের যথাযথ ব্যবহার করেছে, সেই সফল হয়েছে।
ওয়ার্কশপের একজন শ্রমিক যদি মনোযোগ দিয়ে কাজ করে, ফাঁকি না দেয় এবং প্রতিদিন শেখার আগ্রহ রাখে, তাহলে একদিন সেই শ্রমিকই মালিক হয়ে যেতে পারে। একইভাবে, কোনো ব্যক্তি যদি একটি হোটেলে সাধারণ কর্মচারী হিসেবেও কাজ শুরু করে, কিন্তু আন্তরিকতা ও আগ্রহ নিয়ে কাজ শিখতে থাকে, তবে একদিন সেই ব্যক্তিও হোটেলের মালিক হতে পারে।
অপরদিকে, যারা কাজকে গুরুত্ব দেয় না, শেখার আগ্রহ রাখে না এবং সময় নষ্ট করে, তারা আজীবন সাধারণ শ্রমিক হয়েই থেকে যায়।
তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি কুরআন ও হাদিসের ইলম অর্জন করতে চায়, তার সময়ের প্রতি কতটা যত্নবান হওয়া উচিত! কারণ, এটি শুধু দুনিয়ার সফলতার জন্য নয়; বরং দুনিয়া ও আখিরাতের চিরস্থায়ী কল্যাণের জন্য।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের মূল্য বুঝে তার সঠিক ব্যবহার করার তাওফিক দান করুন। আমীন।
কথা:
উস্তাদে মুহতারাম
মুফতী মুঈনুদ্দিন হাফি.
সুন্দর বক্তৃতা ও উপস্থাপনা করার যোগ্যতা সবার মধ্যে সমানভাবে থাকে না। এটি অনেকাংশে ব্যক্তিগত সাহস, আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলনের উপর নির্ভরশীল।
তাই এমনটা বলা ঠিক হবে না যে মাদ্রাসাতুর রশিদের সকল ছাত্রই অত্যন্ত সুন্দর বক্তব্য দিতে পারে। তবে আলহামদুলিল্লাহ, উস্তাদগণ এ বিষয়ে নিয়মিত মেহনত করে যাচ্ছেন। নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতা প্রদান, উপস্থাপনা ও দাওয়াতি দক্ষতা অর্জনের জন্য ছাত্রদের ধারাবাহিকভাবে প্রস্তুত করা হচ্ছে। ইনশাআল্লাহ এখান থেকে এমন অনেক ছাত্র বের হবে, যারা বিভিন্ন বিষয়ে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে।
আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুর রশিদ বক্তৃতা, আবৃত্তি, উপস্থাপনা, শুদ্ধ ও সুন্দর ভাষায় কথা বলা এবং দ্বীনি দাওয়াতের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে সুসংগঠিত প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে।
বিস্তারিত দেখতে ভিজিট করুন:- Al Muin Media House
27/05/2026
পশু ক্রয়-বিক্রয় শেষ হয়েছে। একে অপরকে পশু দেখানোর আনন্দে সবাই ব্যস্ত। চারদিকে শুরু হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের এক আনন্দঘন ও উচ্ছ্বাসময় পরিবেশ। নিঃসন্দেহে এটি অত্যন্ত সুন্দর একটি বিষয়। ভদ্রতা, শালীনতা ও হালাল পন্থায় ঈদের আনন্দ উদযাপন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু এরই মাঝে একটি কথা বারবার হৃদয়ে নাড়া দেয়—এই ঈদকে কেন্দ্র করেই, আনন্দ উপভোগের নামে শয়তান অনেক তালিবুল ইলমকে মোবাইল ও বিভিন্ন অনর্থক ব্যস্ততার সাথে জড়িয়ে দেয়। কারো কারো জীবনে নতুন কিছু গুনাহের সূচনা হয়। নতুন কিছু বন্ধুত্ব তৈরি হয়, যা দ্বীনি জীবন ও আত্মশুদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনো কখনো অন্তরে এমন কিছু গুনাহের বীজ বপন হয়ে যায়, যার প্রভাব ছুটির পর মাদ্রাসায় ফিরে আসার পরও থেকে যায়। ফলে ইলমে ওহীর নূর সহজে অন্তরে স্থির হতে চায় না।
এমন বহু ছাত্রের দৃষ্টান্ত রয়েছে, যাদের গুনাহের যাত্রা শুরু হয়েছে ঈদের মতো আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করে। আনন্দের উপলক্ষকে সামনে রেখেই তারা জীবনের বহু গুনাহে জড়িয়ে পড়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে ও তালিবুল ইলম ভাইদেরকে সকল ফিতনা-ফাসাদ থেকে হেফাজত করুন। শয়তানের সকল কৌশল ও ধোঁকা থেকে বাঁচিয়ে রেখে পবিত্রতা, সংযম ও তাকওয়ার সাথে ঈদ উদযাপন করার তাওফীক দান করুন। আমীন
📢 বয়ান:
উস্তাযে মুহতারাম
মুফতি মুঈন উদ্দীন হাফিজাহুল্লাহ
মাদরাসাতুর রশীদকে ঘিরে ছাত্রদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা ভাষায় প্রকাশ করে পুরোপুরি বোঝানো সম্ভব নয়।
🤲যাদের হৃদয়ের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে গভীর হয়েছে, তারা অশ্রুসিক্ত মোনাজাতে আল্লাহর দরবারে মাদ্রাসাতুর রশিদের কবুলিয়ত, উন্নতি ও স্থায়িত্ব কামনা করছে।
🌇আবার কেউ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার অর্থনৈতিক চাকা সচল রাখার চেষ্টা করছে।
📝যাদের লেখার যোগ্যতা আছে, তারা হৃদয়ের গভীর অনুভূতি থেকে মাদ্রাসাতুল রশীদকে নিয়ে লিখে চলেছে।
🥰যাদের কবিতা লেখার প্রতিভা আছে, তারা আবেগ ও ভালোবাসার রঙে রাঙিয়ে কবিতা রচনা করে যাচ্ছে।
আর যাদের কণ্ঠে সুরের মাধুর্য আছে, তারা নিজেদের হৃদয়ের সুরে গেয়ে যাচ্ছে মাদ্রাসাতুর রশিদের গান।
🎤তাদেরই মধ্য থেকে আজ একজন( শরহে বেকায়া জামাতের ছাত্র মোঃ হেদায়াতুল্লাহ) নিজের লেখা কবিতা সুরারোপ করেন এমন হৃদয়স্পর্শী পরিবেশনা উপহার দিয়েছে, যা মুহূর্তেই সবার মন জয় করে নিয়েছে।আল্লাহ তায়ালা তার কন্ঠকে দ্বিনের জর্ন কবুল করুন। আমিন
23/05/2026
এখন বাজে রাত তিনটা ৪৫ মিনিট এখনো চলমান আমাদের শে'রের বাহাস ।
23/05/2026
আলহামদুলিল্লাহ!
লাগাতার দুই দিনব্যাপী ইলমি মুবাহাসা শেষ হওয়ার পর আজকে চলছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।
22/05/2026
আলহামদুলিল্লাহ একটু পরেই শুরু হতে যাচ্ছে।
15/05/2026
একজন আদর্শ ছাত্র নিজেকে গড়ে তোলার জন্য উস্তাদের সামনে বিনয়ের সাথে হাঁটু গেড়ে বসে। সে নিজের হৃদয়ের দুয়ার উন্মুক্ত করে দেয় উস্তাদের জন্য। উস্তাদ যা প্রদান করেন, তা সে আন্তরিকভাবে গ্রহণ করে। উস্তাদের প্রতিটি হেদায়েত, নসিহত ও নির্দেশনাকে সে নিজের অস্তিত্বে ধারণ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটায়।
আল্লাহ তাআলা আমাদের এই তালিমী খেদমতগুলোকে এমন নিষ্ঠাবান ও আদর্শ ছাত্রদের জন্য কবুল করুন।
একজন আদর্শ উস্তাদ সেই ব্যক্তি, যিনি দায়িত্ববোধ নিয়ে পাঠদান করেন; নবীজির ﷺ দিলের তড়প শুনতে শুনতে শিক্ষাদানের ব্রতে আত্মনিয়োগ করেন এবং নিজের আখেরাতের সম্বল অর্জনের নিয়তে শিক্ষা দান করেন।
তিনি তাঁর প্রতিটি ছাত্রকেই—তারা যত ছোটই হোক না কেন—একটি সম্ভাবনাময় বীজ হিসেবে মনে করেন, যা একদিন মহীরুহে পরিণত হবে। তাই তিনি তাদের অত্যন্ত যত্ন নেন। নিজের দিল তাদেরকে দিয়ে দেন, আর তাদের দিলকে নিজের হাতে তুলে নেন।
এরপর তিনি সবসময় এ ছাত্রদের নিয়েই ভাবতে থাকেন—এসব কোমল দিলে কী ভরে দেওয়া দরকার এবং কোন বিষয়গুলো দূর করে দেওয়া প্রয়োজন। গভীর চিন্তা, আন্তরিকতা ও অক্লান্ত মেহনতের মাধ্যমে তিনি কল্যাণকর বিষয়গুলো তাদের অন্তরে সঞ্চারিত করতে এবং অকল্যাণকর বিষয়গুলো দূর করতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যান।
এটাই তাঁর রাতদিনের কাজ ও চিন্তা। এটাই তাঁর নেশা, এটাই তাঁর ধ্যান ও জ্ঞান।
ইয়া আল্লাহ! মাদরাসাতুর রশীদের সকল উস্তাদকে আদর্শ শিক্ষক হিসেবে কবুল করুন এবং সকল ছাত্রকে আদর্শ, নেককার ও যোগ্য ছাত্র হিসেবে কবুল করুন।
آمين
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khondokar Barir Mor Batara Dhaka
Dhaka
1212