Amar study

Amar study Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar study, Educational consultant, GP/cha, Basar Villa, House 30, Mohakhali, Dhaka.

# চাকরি প্রত্যাশীদের জন্য সহজ ও কার্যকর তথ্য প্রাপ্তি ।
#গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধানের মাধ্যমে প্রস্তুতিতে সহায়তা।
# বিসিএস সহ সকল প্রকার প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পথ নির্দেশক হোক আমাদের এই গ্রুপ ।

04/12/2024

২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মম শির এর শিল্পী : শহীদ কবির

04/12/2024


#নারীবিষয়ক এককথায় প্রকাশ, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে,

※যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।
※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।
※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।
※ যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।
※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।
※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।
※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।
※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা।
※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।
※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
※ যে নারী বীর = বীরাঙ্গনা।
※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা।
※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। ※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।
※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
※ যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা

04/12/2024

#চণ্ডীমঙ্গলের আদি কবি কে ছিলেন?

ক. মুকুন্দরাম
খ. মানিক দত্ত
গ. মাধবাচার্য
ঘ. কানাহরি দত্ত

04/12/2024


✅ “ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” কে রচনা করেন?
ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ.মুহম্মদ শহীদুল্লাহ
ঘ.সুকুমার সেন

03/12/2024

Law is the command of the state-- বিখ্যাত উক্তিটি কার?
ক। গার্নার
খ। এরিস্টটল
গ। অস্টিন
ঘ। সক্রেটিস

03/12/2024


এসএসসি ২০২৫
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
আলো ও লেন্স - বিজ্ঞান, অধ্যায় ৫

১. কোনটি নিরাপদ ড্রাইভিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়?

ক. শুধু সামনে তাকানো

খ. আশপাশে খেয়াল রাখা

গ. নড়াচড়া না করা

ঘ. পেছনে তাকিয়ে দেখা

২. গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩. পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?

ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স

গ. গোলীয় দর্পণ ঘ. সমতল দর্পণ

৪. পাহাড়ি রাস্তার বাঁকের কোণ কত থাকে?

ক. ০° খ. ৪৫°

গ. ৬০° ঘ. ৯০°

৫. পাহাড়ি রাস্তায় ড্রাইভিং নিরাপদ করার জন্য রাস্তায় কী বসানো হয়?

ক. সমতল দর্পণ খ. গোলীয় দর্পণ

গ. সাইড ভিউ মিরর ঘ. লেন্স

৬. পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়?

ক. সমতল দর্পণ খ. অবতল দর্পণ

গ. উত্তল দর্পণ ঘ. গোলীয় দর্পণ

৭. আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

ক. লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

খ. অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

গ. মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

ঘ. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্ক একই থাকে

৮. সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত?

ক. ৪৫° খ. ৯০°

গ. ৬০° ঘ. ১৮০°

৯. আলো তির্যকভাবে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কী ঘটে?

ক. অভিলম্ব থেকে দূরে সরে যায়

খ. অভিলম্বের দিকে বেঁকে যায়

গ. অভিলম্ব বরাবর চলে যায়

ঘ. আপতিত রশ্মি বরাবর চলে যায়

১০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১১. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?

ক. ১ খ. ১.৫

গ. ২ ঘ. ২.৫

১২. লেন্সে আলোর কী ঘটে?

ক. প্রতিসরণ খ. আবর্তন

গ. প্রতিফলন ঘ. সমবর্তন

১৩. অধিকাংশ লেন্স কিসের তৈরি?

ক. কাচ খ. প্লাস্টিক

গ. কোয়ার্টজ ঘ. ডায়মন্ড

১৪. অবতল লেন্সের চশমা ব্যবহার করে কোন ধরনের ত্রুটি দূর করা যায়?

ক. দীর্ঘদৃষ্টি খ. ক্ষীণদৃষ্টি

গ. বার্ধক্য দৃষ্টি ঘ. বিষম দৃষ্টি

১৫. উত্তল লেন্সের জন্য কোনটি সঠিক?

ক. একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে

খ. একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারিত করে

গ. লেন্সের ক্ষমতা -2D হতে পারে

ঘ. বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখা লেন্সের অক্ষ

১৬. লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

১৭. উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিকে যে বিন্দুতে মিলিত করে তাকে কী বলে?

ক. আলোক কেন্দ্র খ. প্রধান ফোকাস

গ. বক্রতার কেন্দ্র ঘ. মেরু বিন্দু

১৮. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?

ক. ফোকাস দূরত্ব খ. আলোক বিন্দু

গ. প্রধান ফোকাস ঘ. প্রধান অক্ষ

১৯. কোনটি লেন্সের ক্ষমতার এসআই একক?

ক. মিটার/সেকেন্ড খ. ওয়াট/সেকেন্ড

গ. রেডিয়ান/মিটার ঘ. কিমি/ঘণ্টা

২০. কোনো লেন্সের ক্ষমতা +1D বলতে কী বোঝায়?

ক. লেন্সটি অবতল

খ. লেন্সটি সমতল

গ. লেন্সটি উত্তলাবতল

ঘ. লেন্সটি উত্তল

২১. মানুষের চোখের লেন্স কোন ধরনের?

ক. অপসারী খ. অভিসারী

গ. অবতল ঘ. সমতল

২২. কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?

ক. কোণ খ. রেটিনা

গ. রড ঘ. কর্নিয়া

২৩. চোখের কোন অংশ রঙের অনুভূতি ও রঙের পার্থক্য নির্ধারণে সাহায্য করে?

ক. রেটিনা খ. রড

গ. কোণ ঘ. আইরিস

২৪. খুব কম আলো বা আবছা আলোয় সংবেদনশীল হয় নিচের কোনটি?

ক. কোন কোষ খ. অডিটরি স্নায়ুকোষ

গ. রডকোষ ঘ. ভেগাস স্নায়ুকোষ

২৫. আলোর তীব্রতার সামান্য হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয় কোনটি?

ক. কোণকোষ খ. রেটিনা

গ. রডকোষ ঘ. অ্যাকুয়াস হিউমার

২৬. চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়?

ক. চোখের লেন্সে খ. রেটিনায়

গ. রডকোষে ঘ. কোণকোষে

২৭. চোখের কোন অংশে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?

ক. লেন্স খ. রেটিনা

গ. অ্যাকুয়াস হিউমার

ঘ. ভিট্রিয়াস হিউমার

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ

03/12/2024

Green money বলা হয় কোন মুদ্রা কে?
ক.ডলার
খ.ইউরো
গ.পাউন্ড
ঘ.ইয়েন

03/12/2024

বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?

ক। বাখরাবাদ
খ। হরিপুর
গ। তিতাস
ঘ। হবিগঞ্জ

03/12/2024


**বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থানঃ

★ মানব উন্নয়ন সূচকে--> ১২৯তম।
★ জলবায়ু ঝুঁকি সূচকে --> ৭ম (জনসংখ্যায় ৮ম)
★ হেনলি বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০২৪ এ--> ৯৭ তম
★ প্রবাসী আয়ে বাংলাদেশঃ ৭ম (১ম ভারত)
★ পারমাণবিক বিদ্যুতে --> ৩৩ তম
★ মেট্রোরেলে বিশ্বের দেশ হিসেবে --> ৬০ তম (এশিয়াতে ২২তম)
★ সাবমেরিনে --> ৪১ তম
★ স্যাটেলাইটে --> ৫৭ তম দেশ।
★ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ--> ১২৯তম। [শীর্ষদেশঃ সুইজারল্যান্ড (সর্বনিম্ন: সোমালিয়া)]

03/12/2024

' preliminary
১.নিঝুম দ্বীপ ' যে জেলায় অবস্থিত
ক. নোয়াখালী
খ.ময়মনসিংহ
গ.নেত্রকোনা
ঘ.চট্টগ্রাম

03/12/2024

বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ---

ক.৩০ টি
খ.৩১ টি
গ.৩২ টি
ঘ.৩৩ টি

Address

GP/cha, Basar Villa, House 30, Mohakhali
Dhaka
1212

Telephone

+8801643260328

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share