All In One একের ভিতর সব

All In One একের ভিতর সব From this page you can get easily all information of the world

24/11/2025

█▒▒▒ বাংলাদেশ ব্যাংকের বুকলিস্ট: মেগা পোস্ট ▒▒▒█
বিঃদ্রঃ প্রিলি আর রিটেনের প্রিপারেশন একসাথে নিতে হবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষার পর বেশি সময় পাওয়া যায় না।

🎯 সবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে গত দুই তিন বছরের সকল ব্যাংক পরীক্ষার প্রশ্ন ব্যাংক কিনে সলভ করা। প্রশ্ন ব্যাংক মাস্ট পড়তে হবে।

🎯 প্রিলিমিনারি বুক লিস্ট:
✅ বাংলা:
১. অভিযাত্রী বাংলা ব্যাকরণ (যাদের অগ্রদূত আছে তারা সেটা)
২. অভিযাত্রী ATM
৩. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
৪. প্রিভিয়াস প্রশ্ন সলভ (মাস্ট)
৫. বিসিএস বিগত বছরের সাহিত্যের প্রশ্নাবলী

✅ ইংরেজি:
১. মাস্টার ইংলিশ (যার কাছে যা থাকে)
২. আইবিএ বিবিএ এমবিএ প্রশ্ন ব্যাংক(ইংরেজি পার্ট)
৩. GRE High-Frequency 333 words
৪. Cliffs Toefl
৫. GRE big book Analogy part
৬. Word smart 1 2
৭. প্রিভিয়াস প্রশ্ন সলভ (মাস্ট)

✅ গণিত:
১. নবম-দশম শ্রেণীর বোর্ড ব‌ই
২. প্রিভিয়াস প্রশ্ন সলভ (মাস্ট এন্ড মাস্ট)
৩. বাজারের যেকোন একটা গণিত ব‌ই (সাইফুরস/খাইরুল)
৪. আগার‌ওয়াল গণিত (আমি পড়িনি, আপনি পড়তে পারেন -এনার্জি থাকা সাপেক্ষে 😂)

✅ আইসিটি:
১. ইজি কম্পিউটার
২. প্রিভিয়াস প্রশ্ন সলভ (মাস্ট)
৩. প্রিসেপ্টর/এসিউরেন্স বিসিএস ডাইজেস্ট থেকে আইসিটি পার্ট

✅ সাধারণ জ্ঞান:
১. কারেন্ট এফেয়ার্স
২. ব্যাংক রিলেটেড সাধারণ জ্ঞান- (ওয়ান প্লাস পড়তে পারেন)
৩. নিয়মিত পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে রাখতে হবে।
৪. বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ

🎯 লিখিত বুক লিস্ট:
১. প্রশ্ন ব্যাংক মাস্ট (আগের ৫-৭ বছরের)

২. গণিতের জন্য আমি জাফর ইকবাল আনসারীর ব‌ই পড়েছিলাম। খাইরুলের টাও অনেক ভালো।।

৩. ফোকাস রাইটিং এর জন্য আমি কোন ব‌ই পড়িনি, বাজারের ব‌ইগুলো ভালো না খারাপ সেটা আপনাদের বিবেচনা। আমি এক্ষেত্রে মন্তব্য করবো না। লতিফ, ইউনিক, স্পটলাইট, ওয়ান প্লাসসহ অনেকগুলো ফোকাস রাইটিং এর ব‌ই আছে, যাচাই করে নিবেন।

৪. প্যাসেজ এর জন্য প্রশ্ন ব্যাংক থেকে কয়েকটা সমাধান করলেই এনাফ।

৫. অনুবাদের জন্য ভোকাবুলারি আর পেপার পড়ার অভ্যাস কাজে লাগবে। প্রিসেপ্টরের একটা ব‌ই আছে অনুবাদের - ওটা ভালো লেগেছিলো।

৬. লিখিত জিকের জন্য এখন ব‌ই থেকে কমন আসে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে লিখিত জিকের প্রস্তুতি হয়ে যাবে।। রুট জিকে অথবা ওয়ান প্লাস লিখিত জিকে কিনতে পারেন।।

৭. আরগুমেন্ট রাইটিং ও সামারি প্রেসি প্রস্তুতির জন্য প্রিভিয়াস প্রশ্ন দেখে আইডিয়া নেন, আর লেখার কৌশল রপ্ত করেন। এগুলা পরীক্ষায় কমন আসবে না, কৌশল শিখলে ঐ অনুযায়ী লিখবেন।।

✓বিসিএস ব্যাংক একসাথে নিবেন:
বিসিএস এবং ব্যাংক প্রস্তুতিকে আলাদা চিন্তা না করে একসাথে চালাবেন। আপনার যদি শুধু বিসিএস টার্গেট থাকে তাও আপনি ব্যাংকের প্রশ্ন ব্যাংক পড়ুন। কারণ ব্যাংক এর বাংলা, ইংরেজি, জিকে ও আইসিটিতে ইউনিক প্রশ্ন হয়। এগুলো আপনার জানা থাকলে বিসিএস এ অনেক হেল্প পাবেন, অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। এক‌ইভাবে যাদের শুধুমাত্র ব্যাংক টার্গেট তারাও বিসিএস প্রশ্ন ব্যাংক পড়ুন, কারণ বিসিএস এর বাংলা, ইংরেজি, আইসিটি, জিকে আপনার ব্যাংকে কাজে লাগবে।

✓ কয় ঘন্টা পড়বেন:
এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাই। কেউ আমাকে এই প্রশ্নটা করলে তাদের আমি উত্তর দিই ৩-৪ ঘন্টা। এটা শুনে তারা অবাক হয়ে যায়। আসলে কোয়ান্টিটি ম্যাটার না, কোয়ালিটি ম্যাটার। আপনি সন্ধ্যা ছয়টা থেকে রাত বারটা পর্যন্ত যে পড়া পড়েছে এক‌ই পরিমাণ পড়া আরেকজন রাত দশটা থেকে বারটায় শেষ করে। দিনশেষে আপনি পিছিয়ে আছেন। কতক্ষন পড়ছেন সেদিকে খেয়াল না করে কি পড়ছেন এবং কতটুকু মনযোগ দিয়ে পড়ছেন সেদিকে নজর রাখুন বেশি।

✓ পড়ার সময় করণীয়:
কোন একটি টপিক পড়তে বোরিং লাগলে বা মাথায় না ঢুকলে সেটা নিয়ে দয়াকরে পড়ে থাকবেন না। তখন আপনি অন্য যে বিষয়ে আপনি পারদর্শী ওটা পড়ুন বা আগের পড়া রিভিশন দিন। দেখবেন পড়ার আগ্রহ বেড়ে যাবে।

✓ পত্রিকা থেকে পড়ুন:
আমি প্রতিদিন সকালে ১ ঘন্টা পেপার কাটিং পড়তাম। এতে আমার প্রিলিমিনারি, রিটেন ও ভাইভার প্রস্তুতি হয়ে যেতো। তাছাড়া নোট করার কারণে রিটৈন স্কিল ও বাড়তো। আমার পেইজে প্রতিদিন আমি পেপার কাটিং আপলোড করি, সেগুলো দেখতে পারেন।

✓ প্রব্লেম ওরিয়েনটেড চিন্তা বাদ দিন:
আপনাদের একটা সমস্যা আছে। সেটা হলো একটা টপিক পড়ার সময় দুই একটা কনফিউজিং প্রশ্ন পেলেই ওগুলো নিয়েই পড়ে থাকেন। এটার চক্করে বাকি ৯৫% এর দিকে আপনার মনযোগ থাকে না। আমি এরকম কনফিউজিং জিনিস টোটালি এভয়েড করতাম। মনে রাখবেন একটি পরীক্ষায় সব প্রশ্ন‌ই কনফিউজিং টপিক থেকে হবে না। তাই সমস্যা গুলোর দিকে ফোকাসড না হয়ে বাকি ৯৫% ভালো ভাবে আত্মস্থ করুন আগে। পরে সম্ভব হলে ওটার সমাধান জেনে নিবেন, কিন্তু ওটার চক্করে বাকি গুলো দুর্বলভাবে পড়বেন না।

✓ কোন প্রশ্ন ব্যাংক নিবেন:
ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন ব্যাংক এখন‌ই কিনবেন না। সব ফ্যাকাল্টির প্রশ্ন আছে এরকম সাম্প্রতিক পরীক্ষার (২০২৪ এর সব পরীক্ষার) প্রশ্ন ব্যাংক কিনুন। রিসেন্ট পাবলকেশন, এমিনেন্ট বা ওয়ান প্লাস পাবলিকেশনের যেকোনো একটা যাচাই করে নিতে পারেন। আমার সময় আমি রিসেন্ট পাবলকেশন এর টা পড়েছিলাম, বর্তমানে এমিনেন্ট, ওয়ানপ্লাস সহ আরো অনেক ভালো প্রশ্ন ব্যাংক আছে‌। যাচাই করে নিবেন।

✓ কীভাবে পড়বেন:
প্রশ্ন ব্যাংক পড়ার সময় নিচের ব্যাখাগুলো কালার পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বেন। একটা প্রশ্নের সব বিষয় একসাথে না পড়ে প্রথম পাঁচটি প্রশ্নের বাংলা পার্ট আগে পড়ুন, এভাবে অন্যান্য বিষয়গুলোও পড়ুন একসাথে পাচটি পরীক্ষার। এতে আপনার পড়তে ভালো লাগবে, আর পড়া মনে থাকবে বেশি।

✓ প্রশ্ন ব্যাংক পড়ার পর কি করবেন:
কোন বিষয়ে কিরকম প্রশ্ন আসে এসম্পর্কিত একটা ধারণা এতদিনে হয়ে যাবে। এবার আপনি বিষয় ভিত্তিক ব‌ই থেকে প্রস্তুতি শুরু করতে পারেন। প্রশ্ন ব্যাংক না পড়েই মোটা মোটা ব‌ই পড়া শুরু করলে পড়াগুলো সমুদ্রসমান মনে হবে আপনার কাছে। বিষয় ভিত্তিক ব‌ই পড়ার সময় প্রশ্ন ব্যাংক পড়ার উপকারিতা পাবেন, কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা

18/11/2025
17/11/2025
17/11/2025
16/11/2025
16/11/2025
15/11/2025

Address

65, Gulshan Avenue
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when All In One একের ভিতর সব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category