মূলত যারা এধরনের পেইজে টিউশন খুজছি তারা কেউ শখের বসে খুজি না এটুকু সত্য।প্রায় সবাই ই মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি মেম্বার। ব্যক্তিগত খরচ চালাতে
কিংবা অনেকে পরিবারের ব্যাকাপ দিতেও টিউশনি করি। অধিক
াংশ ক্ষেত্রে মিডিয়া ফি যে পরিমাণ নেয়া হচ্ছে তা রীতিমত ডাকাতি! ৬০-৮০% মিডিয়া ফি দেয়া
লাগবে। তার সাথে রেজিষ্ট্রেশন ফি তো আছেই! উপরের কথাগুলো আপনার আমার বেশিরভাগেরই মনের কথা । তাই এসব প্রতারকচক্রের ফাঁদে পা না দিয়ে আসুন একটি SRT Tutor Academy পরিবারের সদস্য হই। নিজে উপকৃত হই এবং এই পরিবারের অন্যকেও সাহায্য করি।
আমাদের লক্ষ্য হচ্ছে,
একটা সুন্দর বাংলাদেশ গঠন করা তা করতে হলে আমাদের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে এবং একটা শিক্ষিত সমাজ/পবিরার গঠন করতে হবে এ লক্ষ্যে আমরা বাংলাদেশের সব জায়গায় টিউটর দিচ্ছি/নিচ্ছি, কারন একজন সুশিক্ষিত শিক্ষিক পাবে সমাজ বা পবিরারকে সুশিক্ষায় শিক্ষিত করতে ।
এই পরিবারের সদস্যদের নিম্নোক্ত নীতিমালা মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি:
#১: SRT Tutor Academy পরিবারে আপনার ফ্রেন্ডলিষ্টের শুধুমাত্র ভাল মনের অধিকারী অভিভাবক এবং গৃহশিক্ষকদেরকেই অ্যাড করবেন। কারণ দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল ।
#২: যিনি আপনাকে টিউশনি দিবেন,তাকে কৃতজ্ঞতাসরূপ চা/কফি/নাস্তা/গিফট কিংবা কিছু সম্মানি দিবেন যা ঐ টিউশনিতে প্রাপ্ত ১ম মাসের পেমেন্টের ৫০% এর বেশি নয় ।
#৩: গ্রুপের পাবলিক/ন্যাশনাল/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল সদস্য বিদ্যাপিঠের যোগ্যতায় নয় বরং নিজের যোগ্যতার ভিত্তিতে টিউশনি করবেন। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে ইংলিশ ব্যাকগ্রাউন্ড বা ইংলিশে দক্ষ্যরা অগ্রগণ্য ।
#৪: নবম-দশম ও ইন্টারের শিক্ষার্থীদের জন্য বুয়েট/মেডিকেল/পাবলিক পড়ুয়া গৃহশিক্ষকগণ অগ্রগণ্য হবেন ।
#৫: গৃহশিক্ষক চেয়ে পোষ্ট দেবার সময় যেদিন পোষ্ট দেয়া হবে সেদিনের তারিখ উপরে উল্লেখ করতে হবে এবং কাংখিত শিক্ষক পাওয়ার পরপরই পোষ্ট আপডেট করবেন যাতে করে পরবর্তীতে আগ্রহী কেউ কমেন্ট করে বিভ্রান্তিতে না পরে ।
#৬: গৃহশিক্ষক চেয়ে পোষ্ট দেবার ক্ষেত্রে কাংখিত সকল চাহিদা পোষ্টে ডিটেইলস দিতে হবে ।আধা আধা পোষ্ট দিয়ে ইনবক্স/এসএমএস/ফোন এ ডাকা নিষিদ্ধ ।আগ্রহীগণ কমেন্টে নিজের যোগ্যতা এবং এক্সপেরিয়েন্স দিবেন ।সেখান থেকে কাংখিত গৃহশিক্ষককে নির্বাচন করে ইনবক্সে ডাকবেন ।
#৭: কোনো গৃহশিক্ষকের যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে তিনি ৩দিন ফ্রি পড়াবেন ।তাতে কোনোরূপ অযোগ্যতা প্রমাণিত হলে ঐ গৃহশিক্ষক ঐ টিউশনি ছেড়ে দিবেন ।
#৮: আরবী/ইংলিশ/ড্রয়িং/কম্পিউটার বা আইটি /এডমিশন টেষ্ট ইত্যাদি বিষয়ের জন্য স্পেশাল শিক্ষক চাওয়া যাবে এবং যোগ্যতা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হবেন ।
#৯: সকল শিক্ষক কোমল আচরণ করেই পড়াবেন আর শিক্ষক শিক্ষার্থীকে পড়াতে যাবেন ।অন্য উদ্দেশ্যে নয় ।
#১০: Female গৃহশিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত সিকিউরিটির দিকে দৃষ্টি রাখবেন। এক্ষেত্রে প্রথম দিন অবশ্যই শিক্ষিকার সিকিউরিটি গার্ডিয়ান হিসেবে একজন সাথে নিয়ে যাবেন।
#১১: কাউকে ব্যক্তিগত আক্রমণ/অশালীন ভাষা প্রয়োগ/ইনবক্সে বিরক্ত করা থেকে বিরত থাকুন ।প্রমাণ পাওয়া গেলে সসম্মানে ব্যান হয়ে যাবেন ।
#১২: পেইজে কোনো সদস্য প্রতারণা করলে তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যান করা হবে ।
#১৩: পেইজে সুন্দর পরিবেশ রক্ষার্থে আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি।