Bona Fide English

Bona Fide English Let's Learn Pure English...

25/09/2026

আসসালামু আলাইকুম,
সকলের দৃষ্টি আকর্ষণ করছি :

আমি আমার অনার্স (ইংরেজি) ১ম থেকে ৪র্থ বর্ষ ও মাস্টার্স (ইংরেজি) এর সকল বই বিনামূল্যে কোন শিক্ষার্থীকে দিয়ে দিতে চাই।
কারো পরিচিত জন থাকলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মুহাম্মদ আব্দুল্লাহ (লিটন)
Cell: 01760-567-907

17/10/2025
Ramadan Mubarak রমাদানে ২০ টি ভুল:১.রমাদানের চাঁদ তালাশ না করা।২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নে...
01/03/2025

Ramadan Mubarak

রমাদানে ২০ টি ভুল:

১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা‌।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।

~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)

”শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি ১৯৫২ -এর ভাষা শহীদদের”আজ শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি একুশের মহান ভাষা শহীদদের, যাঁদের ...
21/02/2025

”শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি ১৯৫২ -এর ভাষা শহীদদের”

আজ শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি একুশের মহান ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি প্রিয় বাংলা ভাষার অধিকার।

🕊 "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?" 🕊

আসুন, বাংলা ভাষার সম্মান রক্ষা করি, শুদ্ধ বাংলা চর্চা করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস জানাই।

”একুশ মানে মাথা নত না করা!”

29/06/2024

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৪-এর সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

29/06/2024

এইচ.এস.সি পরীক্ষা-২০২৪
~~~~~~~~~~~~~~~
এইচ.এস.সি-২০২৪ সালের সকল পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তোমাদের সাফল্যের পথকে সুগম করতে আমার কিছু পরামর্শ রইল।
🎓 অবশ্যই কলেজের নির্ধারিত ড্রেস পরিধান করে প্রতিদিন পরীক্ষা শুরুর ৪০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে যাবে।
📣 প্রত্যেকের টেবিলের সামনে পরীক্ষার রুটিনটি দেয়ালে অথবা সুবিধাজনক স্থানে আটকিয়ে রাখবে এবং সময় ও তারিখ সতর্কতার সাথে নিরীক্ষণ করবে।
📝 প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশনের মূল কপির ফটোকপি করে বাসায় রাখতে হবে। কোন কারণে মূলকপিটি হারিয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ বাসায় ফোন করলে অভিভাবকগণ তা কেন্দ্রে নিয়ে আসবেন।
🖋️🖊️🖌️পরীক্ষার হলে যাওয়ার পূর্বে কমপক্ষে তিনটি কালো কালির বলপেন, রাবার, স্কেল, এইচ.এ.সি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় সামগ্রী ফাইলে নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হবে।
🙏 এই ব্যাপারে অভিভাবকদের সহায়তা করার জন্য অনুরোধ কর হল।
📵 পরীক্ষার কেন্দ্রে মোবাইল, কোনো বই বা নোটখাতা বা এর অংশ নিয়ে কেন্দ্রে ঢুকবে না।
🙋‍♂️ প্রশ্নপত্র অবশ্যই দাড়িয়ে এবং ডান হাতে বিসমিল্লাহ বলে গ্রহণ করবে। হাতে প্রশ্নপত্র পাবার পর ভালো করে প্রশ্নটি পড়বে, তারপর তোমার জানা সবচেয়ে উত্তম উত্তর লেখা শুরু করবে।
🎯 প্রশ্নপত্রের কোড নম্বর প্রবেশপত্রে উল্লিখিত কোড নম্বরের সাথে মেলাবে। কোনো গরমিল হলে দায়িত্বরত শিক্ষকের সহায়তা নিবে।
📋 সতর্কতার সাথে কেন্দ্র হতে সরবরাহকৃত উপস্থিতি পত্রে তোমার স্বাক্ষর নিশ্চিত করবে। সর্বদা একইরকম স্বাক্ষর দিবে।
⏰ অন্তত ১০ মিনিট আগে উত্তর লেখা শেষ করে প্রথমে সব প্রশ্নোত্তর লিখেছো কিনা তা দেখবে। তারপর রিভিশন দিয়ে পরীক্ষা শেষ হবার পর খাতা জমা দিয়ে শিক্ষক না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং সুশৃঙ্খলভাবে নেমে আসবে।
📚 হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর করে উপস্থাপন করবে অযথা কাটাকাটি এবং Over writing করবে না। খাতা পাওয়ার পরেই মার্জিন নিশ্চিত করবে।
💼 পরীক্ষার কক্ষ ত্যাগ করার সময় প্রয়োজনীয় সামগ্রী সমূহ যেমন- প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়েছে কিনা তা নিশ্চিত হবে।
🎓💝🌹👑 সুন্দরভাবে পরীক্ষা সু-সম্পন্ন করে সুন্দর একটি রেজাল্ট তোমাদের মাতা-পিতা এবং আমাদেরকে উপহার দিবে।
🌹মহান আল্লাহ তোমাদের সকলের সহায় হোন। আমিন।।🤲

English Final Suggestion For HSC Examination 2024
24/06/2024

English Final Suggestion For HSC Examination 2024

Address

Zurain
Dhaka

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801760567907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bona Fide English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share