12/08/2025
একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকা যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের চায়ের নেশা ধরলো। তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার দোকানে চা খেতে নামলো।
তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।
হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো এই ট্রাকটি খালি ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।
কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।
হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ
হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!
ওস্তাদঃ-- কেন?
হেলপারঃ-- পিছনে তাকিয়ে দেখেন লাশ বসে সিগারেট টানছে!
ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?
হেলপারঃ-- দেখেন না আপনি?
এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?
লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?
এই শুনে ওস্তাদ বলল কাম সারছে অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!
দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!
নইলে ওরা দৌড় দিল কেন!
বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।
হেলপার পিছনে তাকাইয়া দেখে লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!
হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ লাশটাও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন!
সত্যি করে বলেন মন খুলে কত দিন পর হাসলেন? পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু।
03/06/2024
প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশে-পাশের কোন হাসপাতালে গিয়ে দেখো এসো, মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতোটা লড়াই করে।
সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আঁধারে রাস্তার দু'পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার ওপর নেই ছাঁদ।
যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে এসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়।
মেয়ে না-হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না-হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের (প্রচলিত ভাষা হিজড়া) মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে।
যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী,ধোঁকাবাজ মনে হয় (কিছু কিছু মেয়েরা এমনও হয়), তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয় নি।
নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী, এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।
23/02/2024
মতিঝিল-উত্তরা পর্যন্ত ভাড়ার তালিকাঃ
১) মতিঝিল টু বাংলাদেশ সচিবালয় (ভাড়া = ২০/-)
২) মতিঝিল টু ঢাকা বিশ্ববিদ্যালয় (ভাড়া = ২০/-)
৩) মতিঝিল টু শাহাবাগ (ভাড়া = ২০/-)
৪) মতিঝিল টু কারওয়ান বাজার (ভাড়া = ৩০/-)
৫) মতিঝিল টু ফার্মগেট (ভাড়া = ৩০/-)
৬) মতিঝিল টু বিজয় সরণি (ভাড়া = ৪০/-)
৭) মতিঝিল টু আগারগাঁও (ভাড়া = ৫০/-)
৮) মতিঝিল টু শেওড়াপাড়া (ভাড়া = ৫০/-)
৯) মতিঝিল টু কাজীপাড়া (ভাড়া = ৬০/-)
১০) মতিঝিল টু মিরপুর-১০ (ভাড়া = ৬০/-)
১১) মতিঝিল টু মিরপুর-১১ (ভাড়া = ৭০/-)
১২) মতিঝিল টু পল্লবী (ভাড়া = ৮০/-)
১৩) মতিঝিল টু উত্তরা দক্ষিণ (ভাড়া = ৯০/-)
১৪) মতিঝিল টু উত্তরা সেন্টার (ভাড়া = ৯০/-)
১৫) মতিঝিল টু উত্তরা উত্তর (ভাড়া = ১০০/-)
24/01/2024
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক 🤲
24/01/2024
আপনি জানেন কি, আল্লাহ তা'য়ালা হযরত লূত আঃ এর অনুসারীদের (লূত জাতি)কেন ধ্বংস করে দিয়েছিলেন?