জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ(আনঅফিসিয়াল)

এ সাইবার বুলিং! অনলাইন ও অফলাইন সাইবার বুলিংয়ের শিকায় হয়ে অসুস্থ হয়েছেন জবি প্রক্টর।
10/08/2026

এ সাইবার বুলিং!
অনলাইন ও অফলাইন সাইবার বুলিংয়ের শিকায় হয়ে অসুস্থ হয়েছেন জবি প্রক্টর।

08/08/2026

জগন্নাথের জামাথ-শিবিরের সমর্থকদের দ্বিচারিতার নিয়ে কিছু কথা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির সবসময় নিজেদের এজেন্ডা বাস্তবায়নে উঠেপড়ে লাগে। তারা যথন আকাম করে ঝামেলায় পড়ে তখন তাড়া নিরপেক্ষ সাজে। তারা তখন আইনের কথা বলে। কিন্তু তারা যখন নিজেরাই আকাম করে তখন ফ্যাসিষ্ট ট্যাগ দিয়ে সবকিছু জায়েজ করতে চায়। এই যে জামাত-শিবিরের দ্বিচারিতা, এখান থেকে তাদের বের হয়ে আসতে হবে। তারা মুখে বৈষম্যে ও ট্যাগের রাজনীতির বিরুদ্ধে কথা বলে। কিন্তু তারা নিজেরাই যখন বৈষম্য-ট্যাগের রাজনীতি করে তখন তারা আইনের কথা বলে।

এখন জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল ছাত্রকল্যানের পরিচালকের সাথে উচ্চবাক্য করেছে, এটা নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। তারা তো পারলে সব উল্টায় ফেলায়। কিন্তু তারাই শিবির ও তাদের সাথীরা জবি অধ্যাপক আইনূল স্যারকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিল। একজন শিক্ষকের রাজনৈতিক আদর্শ থাকতেই পারে। তাই বলে তাকে কেউ মব তৈরি করে অপদস্ত করার অধিকার নাই।

এই যে জামাত-শিবিরের দ্বিচারিতার রাজনীতি, এইজন্য তারা রাজনীতিতে থাকলেও সুবিধা করতে পারবেনা।

শিবিরের এক নেতা নূর নবীর টাইম লাইন থেকেছবিতে যাকে দেখছেন, উনি মেহেদী হাসান হিমেল, ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়...
08/08/2026

শিবিরের এক নেতা নূর নবীর টাইম লাইন থেকে

ছবিতে যাকে দেখছেন, উনি মেহেদী হাসান হিমেল, ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক। উনার এত দুঃসাহস! শিক্ষকের দিকেই চোখ বড় করে আঙুল উঁচিয়ে হুমকি!

রিফাত স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রদল করেছেন, আমরা এটা সবাই জানি। একই সাথে আমরা এও জানি, স্যার কোনোদিন তাঁর শিক্ষার্থীদের দলীয় পরিচয়ে বিভক্ত করেননি। সবার জন্য সমান নীতিতে স্যার সবাইকেই প্রয়োজনে-চাহিদা অনুযায়ী সহযোগিতা করে আসছেন।

বিপরীতে মেহেদী হাসান হিমেল, উনি বহু আগেই শিক্ষাজীবন শেষ করার কথা। কিন্তু আজও উনি ক্যাম্পাসে ঘুরে বেড়িয়ে শিক্ষার্থীদের জন্য ভীতির কারণ হবেন, শিক্ষকের দিকে আঙুল তুলে হুমকি দেবেন - এটা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক চিত্র হতে পারে না।

প্রক্টর কি এর দায় এড়িয়ে যেতে পারেন? উনিই তো ওদের এভাবে উসকে দিয়েছেন। এই প্রক্টরই তো সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন এবং তাঁর হুমকি অনুযায়ী সাথে সাথেই হামলা হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার দায় কি প্রক্টরের নেই?

ভিসি স্যার যদি প্রক্টরকে প্রত্যাহার আর হামলাকারীদের বিচার না করেন, তাহলে এটা স্পষ্ট হবে যে ভিসি স্যারও এই হামলার প্রত্যক্ষ মদদদাতা।

একজন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে তাঁর উচিত ছিল নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষ...
22/07/2026

একজন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে তাঁর উচিত ছিল নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দায়িত্ব গ্রহণের পরপরই তাঁর ‘সুন্দর উপস্থাপনা’ ও ‘শ্রুতিমধুর বক্তব্য’ বিষয়ক প্রশিক্ষণ বা কোর্স করার প্রয়োজন ছিল।
আমি তাঁকে এখনই ইংরেজিতে সাবলীল হওয়ার কথা বলছি না; কারণ তাঁর বাংলা উচ্চারণ, বাক্যগঠন ও বক্তব্য উপস্থাপনাতেও যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়।
কোষাধ্যক্ষ হিসেবে তিনি যখন বক্তব্য প্রদান করেন, তখন স্বাভাবিকভাবেই তাঁর সামনে বা পাশে দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। এমন গুরুত্বপূর্ণ পরিসরে পদমর্যাদাবলে প্রদত্ত বক্তব্য যদি শ্রোতার কাছে অগোছালো, অসংলগ্ন বা শ্রুতিকটু মনে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।
বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষকের ভিড়ে কি কারও মনে হয়নি যে বিষয়টি চিহ্নিত করে এ বিষয়ে গঠনমূলকভাবে কথা বলা প্রয়োজন? অন্তত প্রতিষ্ঠানের স্বার্থেই এ বিষয়ে দায়িত্বশীলদের উদ্যোগ নেওয়া উচিত ছিল।
তিনি কোন যোগ্যতার ভিত্তিতে এই পদে নিয়োগ পেয়েছেন, তা আমার জানা নেই। তবে একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পরেই কোষাধ্যক্ষের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ একই প্রতিষ্ঠানে এ পদের জন্য যোগ্য ও দক্ষ শিক্ষকের অভাব রয়েছে বলে মনে হয় না। যদি কোষাধ্যক্ষের যোগ্যতার মান এতটুকুতেই সীমাবদ্ধ থাকে, তবে প্রতিষ্ঠানের অন্যান্য যোগ্য অধ্যাপকদের যোগ্যতা যেন আড়ালেই থেকে যায়।
বিশ্ববিদ্যালয়ের উচিত প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা রক্ষার্থে, প্রয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় হলেও তাঁকে বক্তব্য প্রদানে আরও দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা। এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ বা কোর্সের ব্যবস্থাও করা যেতে পারে।
যখন জাতীয় পর্যায়ের সাংবাদিক বা বাইরের অতিথিরা এমন বক্তব্য শুনে হাস্যরসের অবকাশ পান, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মী হিসেবে লজ্জা পাওয়া কি অস্বাভাবিক?
তাই আমার পরামর্শ থাকবে—হয় তিনি নিজেকে এই পদের জন্য যথাযথভাবে যোগ্য করে তুলুন, নয়তো পদটির মর্যাদা রক্ষার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করুন।

(অনুপম মল্লিক আদিত্য)

একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জ্ঞানের পরিধি দেখেন। এই লোকটা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে এখন উপাচার্য হয়েছেন। এই পর...
22/07/2026

একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জ্ঞানের পরিধি দেখেন। এই লোকটা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে এখন উপাচার্য হয়েছেন। এই পর্যন্ত সব ঠিক আছে। এই যে উল্টা-পাল্টা বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত করছে, এগুলার কোন মানে হয়? তেলবাজির একটা লিমিট থাকে। উপাচার্য হিসেবে আপনি যেটা বক্তব্যে বলেছেন, এটাকে তেলবাজি বলে না। এটাকে পুরো দলকানা-দালালি বলে। তাই আপনি নিজের স্ট্যান্ডার্ড বজায় রেখে কথা বলুন।

07/01/2026

জকসু নির্বাচন-২০২৫

ভিপি- রিয়াজুল ইসলাম
জিএস- আব্দুল আলিম আরিফ
এজিএস- মাসুদ রানা

07/01/2026

ইতিহাস :
রিয়াজুল ইসলাম - ১৮৮
একেএম রাকিব - ১৫২

07/01/2026

৩২তম কেন্দ্র ফলাফল ব্যবধান- ৪৬০
রিয়াজুল ইসলাম : ৩৮৮৩
একেএম রাকিব ৩৪২৩

07/01/2026

২৭ কেন্দ্র শেষে ভিপিদের ভোট ব্যবধান ৩৬৬

রিয়াজুল—৩৪৭৪
রাকিব—৩১০৮

07/01/2026

ইংরেজি বিভাগ:
রিয়াজুল- ১৯৮
একেএম রাকিব- ১২৩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জগন্নাথ বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

Shortcuts

Share