BCS Presenting

BCS Presenting - Education
- Care &
- Guidelines

বিসিএস দিতে হলে নিজের আবেগ, অনুভূতি ভূলে যান!

21/03/2026

Hot GK...💥

বিশ্বের কোন দেশে প্রতি ৭ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে ১ জন কোটিপতি?

আসসালামু আলাইকুম!ঈদ মোবারক, ঈদ মোবারক! তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!🤲
20/03/2026

আসসালামু আলাইকুম!

ঈদ মোবারক, ঈদ মোবারক! তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!🤲

একটা ছোট তথ্য— ভোলা জেলার অন্যতম দ্বীপ ও উপজেলা 'মনপুরা' একসময় পর্তুগিজ জলদস্যুদের আস্তানা বা আশ্রয়স্থল ছিল! প্রায় ৮০০ ব...
13/03/2026

একটা ছোট তথ্য— ভোলা জেলার অন্যতম দ্বীপ ও উপজেলা 'মনপুরা' একসময় পর্তুগিজ জলদস্যুদের আস্তানা বা আশ্রয়স্থল ছিল! প্রায় ৮০০ বছরের পুরনো এই দ্বীপে ১৫০০ সালের দিকে পর্তুগিজ ও মগ জলদস্যুরা তাদের লুণ্ঠিত মালামাল রাখত!

জেনে নেই আমাদের বীর বিক্রম জনাব মেজর হাফিজ উদ্দিন আহমেদ এর ব্যাক্তি জীবনী—

বর্তমানে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন! তিনি ১২ মার্চ ২০২৬ তারিখে এই দায়িত্ব গ্রহণ করেন! তিনি পরপর ৬ বার সহ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

হাফিজ উদ্দিন আহমদ ১৯৫৯ সালে বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৬১ সালে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল থেকে আইএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৪ সালে বিএ (অনার্স) এবং ১৯৬৫ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।

হাফিজ উদ্দিন আহমদ পড়াশোনা শেষ করে পাকিস্তানি সেনাবাহিনীতে ১৯৬৮ সালে কমিশন পান এবং প্রথম কর্মরত ছিলেন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালের মার্চে হাফিজ উদ্দিন তার ইউনিটের সঙ্গে যশোরের প্রত্যন্ত এলাকা জগদীশপুরে শীতকালীন প্রশিক্ষণে ছিলেন। ২৫ মার্চের পর তাদের ডেকে পাঠানো হয় এবং ২৯ মার্চ তারা সেনানিবাসে ফেরেন। পরে যোগ দেন যুদ্ধে। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ শেষ করে ভারতে যান। তিনি কামালপুর, ধলই বিওপি, কানাইঘাট ও সিলেটের এমসি কলেজের যুদ্ধে বেশ ভূমিকা রাখেন। এবং স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতেই কর্মরত ছিলেন।

তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলােয়াড় হিসেবে বিভিন্ন দেশ সফর করেন। তিনি ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন।

বিভিন্ন প্রতিযােগিতায় ঢাকা মােহামেডান স্পাের্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। ফিফা’র আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হন।

১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ এই তিন মৌসুম পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। ১০০ ও ২০০ মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ পদক জেতেন।

১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর পর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯২ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

ষষ্ঠ জাতীয় সংসদে তিনি ১৯ মার্চ ১৯৯৬ থেকে ২৯ মার্চ ১৯৯৬ পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অষ্টম জাতীয় সংসদে খালেদা জিয়ার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ১১ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০০৩ সাল পর্যন্ত পাটমন্ত্রী, ২২ মে ২০০৩ থেকে ২৯ অক্টোবর ২০০৬ পর্যন্ত পানিসম্পদমন্ত্রী এবং পরে ২৪ এপ্রিল ২০০৬ থেকে ২৮ অক্টোবর ২০০৬ পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদে তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে হাফিজ উদ্দিন আহম্মদ দলনেতা হিসেবে বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন। এর মধ্যে অন্যতম একটি যুদ্ধ হচ্ছে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার অন্তর্গত কামালপুরের যুদ্ধ। ১৯৭১ সালের ৩১ জুলাই কামালপুরে ভয়াবহ যুদ্ধ হয়। কামালপুর বিওপিতে ভোর সাড়ে তিনটার সময় বি ও ডি দুই কোম্পানি মুক্তিযোদ্ধা নিয়ে আক্রমণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। দুটি কোম্পানির মধ্যে বি কোম্পানির কমান্ডার ছিলেন তিনি। ডি কোম্পানির কমান্ডার ছিলেন সালাহউদ্দিন মমতাজ (বীর উত্তম)। সে সময়ে মাহবুবুর রহমানের (বীর উত্তম) নেতৃত্বে ‘এ’ কোম্পানিকে পাঠানো হয় উঠানিপাড়ায় কাটঅফ পার্টিতে যোগ দিতে। তবে বি ও ডি কোম্পানি এফইউপিতে পৌঁছানোর আগেই আর্টিলারির গোলাবর্ষণ শুরু হয়ে যায় যা এ দুটি কোম্পানি এফইউপিতে পৌঁছার পর শুরু হওয়ার কথা ছিল। এতে মুক্তিযোদ্ধারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন আর তখনই পাকিস্তান সেনাবাহিনী আর্টিলারি ও ভারী মর্টারের সাহায্যে গোলাবর্ষণ শুরু করে মুক্তিযোদ্ধাদের উপর। পরবর্তীতে হাফিজ উদ্দিন আহম্মদ ও সালাহউদ্দিন তাদের দলের মুক্তিযোদ্ধাদের একত্র করে শত্রুদের আক্রমণ শুরু করেন। তুমুল আক্রমণে শত্রুরা পেছনে হটে যায়। তখনও শত্রুরা পেছনে অবস্থান নিয়ে আর্টিলারি ও মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। শত্রুর গোলাগুলিতে সালাহউদ্দিন মমতাজ শহীদ হন। একটু পর মর্টারের স্প্লিন্টারের আঘাতে আহত হন হাফিজ উদ্দিন আহম্মদ। এতে করে দুই কোম্পানীই নেতৃত্বশূন‍্য হয়ে পড়ে।

তার পুরষ্কার ও সম্মাননা ছিলো— বীর বিক্রয় এবং জাতীয় ক্রীড়া পুরস্কার -১৯৮০

হাফিজ উদ্দিন আহম্মদের উল্লেখযোগ্য গ্রন্থ—
গণতন্ত্র রিমান্ডে, রক্তে ভেজা একাত্তর, সৈনিক জীবন-গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর এবং গৌরবাঙ্গনে।

10/03/2026

— ৩৮ তম জাতীয় কবিতা উৎসব শুরু হয় কত তারিখে?

21/02/2026

বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায়?

(৫০তম বিসিএস)

18/02/2026

Hot GK...
তারেক রহমান, দীর্ঘ ৩৬ বছর পর বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে শপথ গ্রহণ করেন!

দেশের ১১তম সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান!✅

#তারেক_রহমানের_বিস্তারিত_আসবে_খুব_তারাতাড়ি

14/01/2026

■ টি-টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশের নাম কী?
উত্তর: জিম্বাবুয়ে (৩৪৪ রান; বিপক্ষ দল: গাম্বিয়া)।

■ ইউক্রেন যুদ্ধে সম্প্রতি কোন দেশ রাশিয়ার পক্ষে ৩ হাজার সেনা সদস্য পাঠিয়েছে?
উত্তর: উত্তর কোরিয়া।

■ কপ-২৯ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বাকু (আজারবাইজান)।

■ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে কবে?
উত্তর: ২৩ অক্টোবর ২০২৪।

■ কোন টেক জায়ান্ট নিজেদের জন্য পারমাণবিক চুল্লি তৈরির প্রকল্প হাতে নিয়েছে?
উত্তর: Google.

22/07/2025

সুন্দরবনে বাঘ আছে - ১২৫টি।
🛑 বাঘ গণনায় ব্যবহার করা হয় যে পদ্ধতি -

21/07/2025

ব্রেকিং নিউজ....💥

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না!
– মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটটিডিসি ডেস্কআপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১২ PMএখানে বিশ্বব্যাপী কিছু নামক...
18/07/2025

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
টিডিসি ডেস্ক
আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১২ PM

এখানে বিশ্বব্যাপী কিছু নামকরা কিছু স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটের তালিকা দেওয়া হল, যা আপনাকে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে সাহায্য করবে।

১. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)

অফিশিয়াল ওয়েবসাইট : https://foreign.fulbrightonline.org/

২. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.chevening.org/

৩. DAAD স্কলারশিপ (জার্মানি)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.daad.de/en/

৪. ইরাসমুস মুন্ডাস স্কলারশিপ (ইউরোপ)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

৫. MEXT স্কলারশিপ (জাপান)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp/en/

৬. CSC স্কলারশিপ (চীন)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.csc.edu.cn/

৭. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)

অফিশিয়াল ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/

৮. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.gatescambridge.org/

৯. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk/

১০. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

১১. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.studyinnl.org/finances/scholarships

১২. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট :- https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

১৩. নিউজিল্যান্ড স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.studywithnewzealand.govt.nz/scholarships

১৪. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ (যুক্তরাজ্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ox.ac.uk/clarendon

১৫. সিঙ্গাপুর সরকারি স্কলারশিপ (SGUS)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

১৬. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://vanier.gc.ca/

১৭. বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.gatesfoundation.org/

১৮. আডা লাভলেস স্কলারশিপ (নারী শিক্ষার্থীদের জন্য)

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.adalovelaceinstitute.org/

১৯. গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.microsoft.com/en-us/research/academic-programs/

২০. মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.microsoft.com/en-us/research/academic-programs/

২১. রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://russia.study/ru

২২. ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.chevening.org/scholarship/bangladesh/

২৩. ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.esteri.it/en/opportunita/borse-di-studio/

২৪. তুর্কি বুর্সলারি স্কলারশিপ (তুরস্ক)

অফিশিয়াল ওয়েবসাইট: https://turkiyeburslari.gov.tr/en/page/prospective-students/

২৫. ডেনিশ সরকারি বৃত্তি (ডেনমার্ক)

অফিশিয়াল ওয়েবসাইট: https://studyindenmark.dk/study-options/tuition-fees-scholarships/tuition-fees-and-scholarships

২৬. কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.cambridgetrust.org/

২৭. রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rotary.org/en/our-programs/scholarships

২৮. NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://intern.nasa.gov/

২৯. ইউনেসকো স্কলারশিপ

অফিশিয়াল ওয়েবসাইট: https://en.unesco.org/fellowships

বিস্তারিত কমেন্টে....
25/06/2025

বিস্তারিত কমেন্টে....

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BCS Presenting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share