28/05/2026
পবিত্র ঈদুল আযহা আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম (আ.) এর মহান ত্যাগ ও আল্লাহর প্রতি তাঁর অটল আনুগত্যের কথা। এটি শুধু একটি উৎসব নয়, বরং ঈমান, ইখলাস ও তাকওয়ার এক মহান শিক্ষা। কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং নিজেদের অন্তরকে পবিত্র করার সুযোগ পাই।
এই পবিত্র ঈদের মুহূর্তে ফায়ারফক্স এআইইউবি এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।আল্লাহ আমাদের কুরবানি ও ইবাদত কবুল করুন, এবং জীবনকে শান্তি ও বরকতে ভরিয়ে দিন।
ঈদ মোবারক।
14/04/2026
“পুরোনো দিনের ক্লান্তি পেরিয়ে,
নতুন সূর্যের আলোয় শুরু হোক আরেকটি গল্প।
বৈশাখ মানেই নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা,
আর জীবনের প্রতি এক অদম্য ভালোবাসা।”
গ্রীষ্মের উষ্ণ হাওয়ায়, লাল-সাদা রঙে রাঙানো এই দিনে বাংলা ফিরে পায় তার নিজস্ব রূপ।
পান্তা-ইলিশের স্বাদ, মঙ্গল শোভাযাত্রার রঙ, আর প্রিয়জনদের হাসিতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
নতুন বছরের প্রতিটি দিন হোক সফলতা, শান্তি আর আনন্দে ভরপুর।
Firefox@AIUB এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা—
শুভ নববর্ষ!
26/03/2026
আজ আমরা উদযাপন করি স্বাধীন বাংলাদেশের জন্মদিন। এটি ১৯৭১ সালের সেই গৌরবময় মুহূর্ত যখন আমাদের জাতি স্বাধীনতার ঘোষণায় একত্রিত হয়েছিল। এটি শুধুই একটি তারিখ নয়, এটি সাহস, আত্মত্যাগ ও অদম্য মনোবলের প্রতীক, যা আমাদের দেশকে স্বাধীনতার আলোতে উজ্জ্বল করেছে।
ফায়ারফক্স এআইউবির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা কোনো কাগজে লেখা শব্দ নয়।এটি একটি জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। ইতিহাসের প্রতিটি পাতায় স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের গল্প আছে, রক্তের দাগ আছে, এবং বুকভরা সাহসের সাক্ষর আছে।
21/03/2026
ঈদ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন করে শুরু করার অনুপ্রেরণা।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে আনন্দের এই মহিমান্বিত দিন।এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে মানবতার বন্ধনকে আরও দৃঢ় করি।
ফায়ারফক্স এআইইউবি-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের হৃদয়ে ছড়িয়ে দিক শান্তি, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি এবং এই পবিত্র দিনের শিক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারি এক সুন্দর আগামীর পথে।
ঈদ মোবারক 🌙
20/02/2026
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?”
একুশের রক্তঝরা দিন আমাদের শেখায়, ভাষা শুধুমাত্র কথা বলার মাধ্যমই নয় বরং এটি আমাদের আত্মপরিচয় ও আত্মসম্মানের প্রতীক। অন্যায়ের সামনে মাথা নত না করে সাহসী শহীদরা জীবন দিয়ে প্রমাণ করেছিলেন মাতৃভাষার অধিকার কখনো কেড়ে নেওয়া যায় না।
ফায়ারফক্স এআইইউবি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ আমরা সেই অমর বীরদের সম্মান জানাই যাদের ত্যাগে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা।
19/02/2026
পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আবারো ফিরে এসেছে। রমজান আমাদের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য, এবং তওবার মাস। এই পবিত্র মাস আমাদের আত্মসংযম ও তাকওয়ার শিক্ষা দেয় এবং ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়।
ফায়ারফক্স এআইইউবি এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।আল্লাহর রহমত ও বরকতের এই মাসে আমাদের ইবাদত ও নেক আমল কবুল হোক।
11/02/2026
Firefox at AIUB pays heartfelt tribute, in remembrance of Mrs. Hasna Abedin Ma’am, Founder Member and Former Chairperson, Board of Trustees of AIUB, on her 9th death anniversary.
With deep respect and gratitude, we remember her remarkable legacy that lives on through the countless contributions she has made for AIUB. On this blessed day, we pray for her eternal peace and ask the Almighty Allah to grant her the highest place in Jannah. May her noble journey forever inspire us to lead with purpose, integrity, and hope.
10/02/2026
Today, we celebrate the birthday of our respected Dr. Hasanul A. Hasan Sir, Founder Member, the board of trustees, AIUB. We are incredibly grateful for your steady commitment, leadership and knowledge that you continue to give us through your ideas and vision.
Firefox at AIUB wishes you a long, happy and healthy life, filled with success and continued inspiration for the students of tomorrow.
Haapy Birthday, Sir!
03/02/2026
আজ রাত শা‘বান মাসের বরকতময় মধ্যরাত্রি। এটি আল্লাহর অগাধ রহমত ও ক্ষমায় পরিপূর্ণ এক পবিত্র রাত। ক্ষমা প্রার্থনা করা এবং নিজের জন্য, প্রিয়জনদের জন্য ও সমগ্র উম্মাহর কল্যাণে আন্তরিক দোয়া করার এক অমূল্য সুযোগ এই রাত।
ইবাদত বৃদ্ধি করা, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা এই রাতের গুরুত্বপূর্ণ আমল। এই রাতে সম্পাদিত ইবাদত অত্যন্ত সওয়াবের অধিকারী। আল্লাহ তায়ালা যেন সর্বদা সবার ওপর তাঁর হিদায়াত, রহমত ও হেফাজত বর্ষণ করেন।ফায়ারফক্স এআইইউবি-এর পক্ষ থেকে সবাইকে পবিত্র শবে বরাতের আন্তরিক শুভেচ্ছা।
01/01/2026
Happy New Year 2026🎉
Since one year has faded, another now enters with promises, hopes for boundless possibilities. A new year with new beginnings seems like an open canvas, waiting to be filled with dreams, joy and the moments that truly count. May this year blossom with moments of success, happiness, good health and memories that in your heart remain long after they pass.
Firefox at AIUB wishes everyone a year of excitement, enthusiasm and never-ending chances.