PPLC by Team Rafaa

PPLC by Team Rafaa Official page of Postgraduation Preparation & Learning Curves by Team Rafaa

21/09/2026

সুশৃঙ্খল রিভিউ ও শিডিউল
Revival 2

21/09/2026

Midterm Obs Gyn এর সম্পূর্ণ প্রস্তুতি
Details 👇🏻👇🏻

21/09/2026

Written, Case, Viva - সব দিক কভার একসাথে
👇🏻👇🏻

21/09/2026

প্রস্তুতি হোক সহজ ও সুশৃঙ্খল - Pixel L Batch
Details 👇🏻👇🏻👇🏻✅

21/09/2026

MRCOG Part 1 এর A to Z প্রস্তুতি -
Batch Celestia
Click 👇🏻👇🏻👇🏻

21/09/2026

আপনার প্রস্তুতির গতি বাড়ান Rhythm 2-এর সাথে।
Click 👇🏻👇🏻

21/09/2026

প্রস্তুতি হোক সহজ ও সুশৃঙ্খল - Pixel L Batch
Details ✅👇🏻✅👇🏻

21/09/2026

শেষ মুহূর্তের প্রস্তুতি হোক পরিপূর্ণ!
Residency Crash
Details 👇🏻👇🏻

20/09/2026

Revival 2 _ exam with solve & topic review OBS GYN

আমি  ক্লোনি, পুরো নাম Chlonorchis Sinensis, কিন্তু মা আমাকে আদর করে ডাকেন ক্লোনি বাবু । গতকাল সবার ভালোবাসা পেয়ে আমি আজ...
20/09/2026

আমি ক্লোনি, পুরো নাম Chlonorchis Sinensis, কিন্তু মা আমাকে আদর করে ডাকেন ক্লোনি বাবু । গতকাল সবার ভালোবাসা পেয়ে আমি আজ তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আমার এক আপুকে নিয়ে এসেছি। আপুর নাম ঈপ্সিতা, কিন্তু আমরা আপুকে ডাকি ঈপ্সিতাপু নামে।
আপু খুব shy. তাই তোমরা ওকে আমার মত ভালবেসো কিন্তু।🙋🙋🙋🙋🙋🙋
,
🧬🧬আমি ঈপ্সিতা। বাড়িতে সবাই আমাকে ডাকে ঈপ্সিতামনি বলে। কিন্তু মানুষ আমাকে Epstein Barr Virus নামে চেনে।

স্কুলের মিস আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, সবাই আমাকে কেন ঈপ্সিতা মনি বলে। আমি তখন বুদ্ধি করে বলি আমি মানুষের দেহে মনোনিউক্লিওসিস করি তাই আমাকে আমার নামের সাথে সবাই ঈপ্সিতা মনি বলে। কিন্তু মিস আমাকে বলেন, সাইটোমেগালো ভাইরাস, টক্সোপলাসমা, এইচআইভি, রুবেলা, হেপাটাইটিস এ বি সি আর এডিনো ভাইরাস আপুরাও নাকি ইনফেকশাস মনোনিউক্লিওসিস করেন। তখন আমি আবার বুদ্ধি করে বলে আমার জন্য মানুষের রক্তের মনোসাইট বেড়ে যায় তো ,তাই আমাকে বাসার সবাই মনি বলেন। মিস তখন আমাকে খুব আদর করে বলেন আমার অনেক বুদ্ধি 😘😘😘😘।

আমি ক্লোনির মত সুন্দর করে গল্প বলতে পারিনা। কিন্তু একবার আমাদের ফ্যামিলি অর্থাৎ হারপিস ফ্যামিলির মুখ উজ্জ্বল করতে বড় চাচা আমাকে একটা অভিযানে নিয়ে গিয়েছিল, তোমাদেরকে সেই গল্পটা বলছি। ও তোমরা কি জানো আমাদের বড় হারপিস ফ্যামিলিতে আমরা যে চার নাম্বার বাসায় থাকি????

ছোটবেলা থেকে আমার অনেক বুদ্ধি থাকায় বড় চাচা আমাকে মানুষের দেহে কি ভাবে রোগ সৃষ্টি করতে হয় শেখালেন। এরপর প্র্যাকটিক্যাল দেখাতে আমাকে একদিন সঙ্গে করে মানুষের কাছে নিয়ে গেলেন। আমরা একটা মানুষ আঙ্কেলের মুখে ঢুকলাম। শুরুতে আমার অভিযান টা ভালো লাগলেও মানুষ আংকেল এর মুখের বোটকা গন্ধ টা আমার একদম ভালো লাগেনি। এরপর একটা লাল লিপস্টিক দেওয়া মানুষ আন্টিকে দেখতে পেলাম। অমন একটা লিপস্টিক আমার আম্মুর আছে। ওরকম দেখতে দেখতে দেখলাম মানুষ আঙ্কেল আর মানুষ আন্টিটা কিসি করছেন। আর তখনই আমি বোটকা গন্ধের আঙ্কেলের মুখ থেকে মিষ্টি গন্ধের আন্টির মুখে চলে আসলাম। বড় চাচা আমার আংগুল ছেড়ে দিয়ে বললেন আন্টির মুখ থেকে একটু ঘুরে আসতে। এরপর অনেক দিন পার হয়ে গিয়েছে। আমি অনেক বড় হয়ে গিয়েছি। একা একা অনেক কিছু করতে শিখে গিয়েছি। এর মধ্যে একটা চিঠি একা একা লিখে ফেলেছি বাবার কাছে। তোমাদেরকে পড়ে শোনাই দাঁড়াও।
"প্রিয় বাবা,
কেমন আছো? মা কেমন আছে? আমাদের ডগিটা কেমন আছে?
বাবা জানো, বড় চাচা আমাকে বলেছিলেন এখানে tonsil এ কিছু দিনের জন্য লুকিয়ে থাকতে হবে, peek-a-boo খেলার মতন. কিন্তু আমি এখানে আসার পর কেউ আমার সাথে খেলা করে নি। বরং অনেকদিন লুকিয়ে থাকার পর টনসিল এর B cell কে হ্যান্ডশেক করার জন্য ,আমি বলি," হাই! আই এম ঈপ্সিতা ,ইউ? " সঙ্গে সঙ্গে দুষ্টু B cell টা CD8+T CELL কে ডেকে নিয়ে আসে। ওরা এমন একটা তাড়া করে আমাকে যে দৌড়াতে গিয়ে আমি আমার পিংক কালারের সু টা হারিয়ে ফেলেছি 🥺🥺🥺😓😓।
এরপর আমি T cell এর সাথে ফ্রেন্ডশিপ করতে যাই ,T cell ও আমাকে CD4+T cell দিয়ে তাড়া করে । দৌড়াতে গিয়ে আমি এত ব্যথা পেয়েছি বাবা জানো না। আমার ফ্রকের বাটারফ্লাই টাও পড়ে গিয়েছে। এসব সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি আমার আর ভাল লাগছে না। এজন্য আমি চিন্তা করেছি, আমাকে কেউ আবার যদি ব্যথা দেয় আর তখন উনি যদি ইমিউনো ডেফিসিয়েন্সিতে থাকেন, তবে আমি এপিথেলিয়াল সেলস এ nasopharyngeal carcinoma , বি সেলস এ hodgkin lymphoma, non-hodgkin b-cell lymphoma, specially burkitt lymphoma, টি সেলস এ t cell lymphoma করব। 😠😠😠😡😡
তবে আন্টিকে ভালোবেসে ফেলেছি তাই এগুলো করছি না। 🥰🥰🥰
কিন্তু বাবা জানো ,বড় চাচা বলেছিলেন আমি এখানে এসে পড়লে, মানুষের কিছু হবে না এমন কি আমারও না।
তবে বাবা , আন্টির কিন্তু খুব জ্বর এসেছে !গলা ব্যথা আবার ওই যে lymphadenopathy আর splenomegaly হয়েছে!. .... জিহ্বা তেও কি জানি হয়েছে !সবাই বলছে hairy leukoplakia. আন্টি একটু বেশ ভালো খাবার দাবার, আরেকটু ফ্লুইড বেশি করে খেলেই পারতেন, ....আমাদের তো কোনো ওষুধ নেই! Acyclovir এর নাম শুনেছিলাম যদিও। কিন্তু তা না নিয়ে আন্টি পাড়ার দোকান থেকে. কি এক অ্যান্টিবায়োটিক Ampicillin না amoxicillin নিয়ে খেয়ে পুরো শরীরে rash বানিয়ে ফেললেন🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
আবার অন্যদিকে আমি এখানে আসার পর চুপচাপ লুকিয়ে থাকার পর ও, টিভিতে এসে ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন IgM আঙ্কেল এসে সবাইকে বলে দিল আমি এসেছি,আমার মাথায় আম্মুর করে দেওয়া পনি টেইলের viral capsid antigen এর জন্য ওরা নাকি টের পেয়েছেন। আরো বেশি দিন থাকলে IgG আঙ্কেল এসে নাকি একটা কঠিন জিনিস করবেন !!ও হ্যাঁ, ওটা হল সংবাদ সম্মেলন!!
আমাকে খুঁজতে ওরা আন্টির ব্লাড নিয়েছে। ওখানে নাকি lymphocytosis, heterophile antibody, epstein barr virus specific antibody (VCA IgM,VCA Ig G,EBNA Ig G), দেখতে পাবেন। আমার ডিএনএ খুঁজতে real time PCR for epstein-barr virus DNA detection ব্যবহার করছেন। আবার আন্টির সিএসএফ নিয়েছেন। কিন্তু সবচেয়ে মজা লেগেছে যখন কালচার করার জন্য থ্রোট সোয়াব নিতে গিয়ে আন্টি আঃ আঃ করছিলেন, তখন আন্টিকে আমি সুড়সুড়ি দিয়েছিলাম, আন্টি এত অবাক হয়েছিলেন। আর আমি তো হেসে কুটি কুটি। সে যদি তুমি দেখতে বাবা !!😂😂😂😂😂😂
এখানে খুব মজার মজার ঘটনা হয় বাবা। তোমাকে বাড়িতে এসে সব বলব। 👪
কিন্তু খুব কষ্টের একটা ঘটনা ঘটেছে। ওইযে বোটকা গন্ধের আংকেল টা ছিল না, উনি নাকি ফুটবল খেলতে গিয়েছিলেন। আর উনার পেটের ভিতর আমার মতো যে ঈপ্সিতা টা ছিল না, সে নাকি স্প্লেনিক রাপচার করে দিয়েছে। এটা শোনার পর থেকে খুব মন খারাপ হয়েছিল বাবা।😔😔😔
আমাদের জন্য তো কোন ভ্যাকসিন নাই। তাহলে মানুষ আর একটু সচেতন হয় না কেন বাবা? মানুষ কেন এত বোকা!!!
আজ এ পর্যন্তই বাবা, বাড়িতে এসে সব কথা বলব। তুমি বড় চাচা কে বলে দিও আমাকে যেন মেডেল না দেয়, আমি টিভিতে দেখেছি প্রিন্সেসরা ক্রাউন পরে। তাই আমার জন্য একটা পিংক কালারের সুন্দর ফ্রক আর একটা ক্রাউন যেন বড় চাচা বানিয়ে রাখেন। হারপিস ফ্যামিলির মুখ রক্ষা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে তাই annual exam এরপর এই দুটো আমার লাগবে।।🦠👸👼
ইতি তোমার প্রিন্সেস ঈপ্সিতা"
আর এই যে তোমরা ,ঠিকমত আমার পুরো চিঠিটা পড়েছো তো?
এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে বলে আমি শুনেছি। তাই যদি আমি তোমাদের উপকারে আসতে পারি খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো করে পড়ো কিন্তু। টাটা 🙋🙋🙋🙋🙋🙋

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when PPLC by Team Rafaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share