Restart BCS With Zahid

Restart BCS With Zahid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Restart BCS With Zahid, Educational consultant, Dhaka.
(2)

Zahid Ul Islam
৪৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার
৪৪তম বিসিএস পূণ. শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
৪৫তম বিসিএস ইন্সট্রাক্টর(সুপারিশপ্রাপ্ত)
৪১তম বিসিএস জু. ইন্সক্ট্রাক্টর

১০টা পয়েন্ট..১. সবসময় ভাববেন, ভালো দিন খুব সহজেই কষ্টের দিনে বদলাতে পারে। প্রতিটা ভালো সময় ঠিক ওভাবেই যাপন করুন, যেভাবে ...
27/09/2026

১০টা পয়েন্ট..

১. সবসময় ভাববেন, ভালো দিন খুব সহজেই কষ্টের দিনে বদলাতে পারে। প্রতিটা ভালো সময় ঠিক ওভাবেই যাপন করুন, যেভাবে আপনি কষ্টের দিন যাপন করতেন।

২. মানুষকে সহজে বিশ্বাস করবেন না। সবচেয়ে কাছের বন্ধুও একদিন শত্রু হতে পারে। আর মনে রাখবেন, কাছের মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে।

৩. আজকে বাবার বা হাজবেন্ডের টাকা বা সম্পদ আছে বলে ভাববেন না সারাজীবন এসব ভোগ করতে পারবেন। যেকোনো সময় খালি হাতে রাস্তায় নামতে হতে পারে। অন্তত, নিজের পায়ের মাটি শক্ত করতে নিজের জন্য চাকরি বা কোনো বিজনেস দাড় করান।

৪. যদি ব্যাকাপ থাকে, এখন ফ্যামিলি ক্রাইসিস না থাকে, তবে ৯ম গ্রেডের চাকরির জন্য পড়ুন। ভাল কিছু দেরীতে আসলেও ভাল।

৫. নিজের মনকে পজেটিভ রাখুন। অতিরিক্ত চিন্তা করবেন না। যারা অতিরিক্ত চিন্তা করে তাদের পড়া মনে থাকেনা।

৬. মাঝে মাঝে হসপিটাল বা কবরস্থানের পাশে যাবেন। নিজের অহংকার কমে আসবে।

৭. পড়ায় মন না বসলে, ভাল কিছু করার আগ্রহ না আসলে ডিসি অফিসে বা সচিবালয়ের আশেপাশে ঘুরে আসুন। মনে উচ্চাশা জাগবে আর পড়ার আগ্রহ আসবে।

৮.নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন। এটা না পারলে ইহজন্মেও ভাল জায়গায় যেতে পারবেন না। অপ্রয়োজনে কারো সাথে ফোনে কথা বা চ্যাটে সময় নষ্ট করবেন না। ক্যারিয়ার না হলে ফোনের মানুষ বা চ্যাট-এর মানুষ পালাবে। দোষ দিবে আপনাকেই। বলবে আপনি অযোগ্য। ভাবুন, প্রতিদিন আসলেই কতঘন্টা সময় এসবে দিচ্ছেন.!!

৯. সমস্যা ছাড়া পৃথিবীতে মানুষ নেই। জন্মিলে সমস্যা থাকবেই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে ভাববেন না আপনি জগতের সবচেয়ে কষ্টে আছে, বাকি সবাই সুখে। আসলে, বাহিরে থেকে আমরা সবাই শো-আপ করি।

১০. নিজের একটা শক্তিশালী সার্কেল তৈরি করুন। আপনার চেয়ে ধনী, মেধাবী, বড় ব্যবসায়ী, পাওয়ারফুল লোকের সাথে। আপনি ১০জন মেধাবী বা ধনী মানুষের সাথে চললে, পরবর্তীতে আপনিও মেধাবী বা ১১তম ধনী ব্যক্তিই হবেন।

26/09/2026

স্পেশাল ও জেনারেল বিসিএসের সাজেশন। প্রতিটা টপিক, সাব-সাবটপিক, কী কী পড়বেন, কী বাদ দিবেন, কীভাবে পড়বেন, প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি পাবেন এই ভিডিওতে।

Restart BCS With Zahid

25/09/2026

Ya Allah, I want an iPhone 18 Pro Max in Burgundy… so I can set my Fajr alarm, wake up early, and study for the job I still don’t have. 😀

এই দোয়া পড়ে ঘুমান।গুড নাইট।

25/09/2026

সমাজে আপনার অবস্থান যত নগণ্যই মনে হোক, মানুষের উপকার করার একটা সহজাত ক্ষমতা আল্লাহ সবাইকে জন্মগতভাবেই দিয়েছেন। সেই সামর্থ্য অনুযায়ী মানুষের কাজে লাগার চেষ্টা করুন। উপকার করুন। শুধু মনে রাখবেন, আজকে কারো উপকার করলে, সেটা প্রকৃতির নিয়মে আপনার কাছেই ফিরে আসবে। এই যে চাকরি হচ্ছেনা, হতাশা, নানা সমস্যা- আমার কাছে মনে হয়, মানুষের উপকার করলে, ভাল ব্যবহার করলে, কাওকে কথা দিয়ে আঘাত না করলে, ভাল কাজ করতে থাকলে, দান করলে, স্রষ্টা খুশি হয়ে রিজিক বাড়িয়ে দেয়।

24/09/2026

"চাকরির বয়স ৩৫ করা হবে আগামি মাসে।"
এটা লিখে আমি পোস্ট দিলে অনেক লাইক-কমেন্ট-ভিউ বাড়বে। আসলে যারা এসব পোস্ট দেয়, যারা বেকারদের ইমোশন নিয়ে খেলেন, আপনাদেরকে বলার কিছুই নেই।

বাস্তবতা হলো, বয়স ৩৫ করার সম্ভাবনা নেই। এসব নিয়ে কোথাও কোনো আলোচনাও হচ্ছেনা।

কেউ কেউ আছেন, এসব টাইপ পোস্ট দেয়-
১. কে কে কখনো সাজেক যাননি?
২. এই মাসেই আসছে ১লাখ পোস্টের নিবন্ধন সার্কুলার
৩.প্রধানশিক্ষক পরীক্ষা এই মাসের শেষে।
৪.৫০০ প্রশ্ন পড়লে খাদ্যের সার্কুলারের জন্য ৯৫% কমন।

এরপর আপনারা কমেন্টে "আলহামদুলিল্লাহ" লিখে ভাসিয়ে দেন। এসব দেখে গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের অনেক সহজ-সরল মানুষ ফাঁদে পড়ে..

24/09/2026

স্পেশাল বিসিএস নিয়ে বিস্তারিত ভিডিও দিব কালকে। প্রতিটা সাবজেক্ট ,টপিক ,কী পড়বেন, কী বাদ দিবেন, বিস্তারিত এনালাইসিস পাবেন ইনশাআল্লাহ।

24/09/2026

যারা চাকরি পাননি, জবের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের অনেকের চেয়ে যারা চাকরি পেয়েছে, তারা অনেক বেশি পরিশ্রমী। অথচ উল্টো হওয়ার কথা.! কেন!

21/09/2026

কী চান ?
সেটা আগে সিদ্ধান্ত নিন।
জবের মাঠে একবার নামলে নিজের সর্বোচ্চটা দিন। মাঠে নেমে খেলবেন না, তা হবেনা। হয় খেলবেন, না হলে মাঠ ছাড়বেন। মাঝামাঝি বলতে কিচ্ছু নাই। এখন যতটা খারাপ সময় যাচ্ছে, সামনে আরো বেশি বাজে সময় অপেক্ষা করছে। নিজেকে প্রস্তুত করুন।

মেয়েদের জন্য তো বর্তমানে একটা জব মানে একটা পরিচয় না শুধু, এটা মাথা উঁচু করে বেঁচে থাকার জাদুর কাঠি। আর ছেলেদের কথা কী বলবো.! জব না পেলে , হাতে টাকা না থাকলে, পরিবারের ভরণপোষণ দিতে না পারলে; নিজেই বুঝবেন আপনার দাম বাজারের আলু-পটলের চেয়ে কম।

এটা অপ্রিয় সত্য। এবার বিলিভ করুন বা না করুন।

আমাদের অপ্রতিম..৪৭৪৫ দিনের একটা বাগান। ধীরে ধীরে আদর-যত্নে হাজার স্বপ্ন নিয়ে বেড়ে উঠে। আমরা আশায় থাকি, এরা একদিন বটবৃক্ষ...
19/09/2026

আমাদের অপ্রতিম..

৪৭৪৫ দিনের একটা বাগান। ধীরে ধীরে আদর-যত্নে হাজার স্বপ্ন নিয়ে বেড়ে উঠে। আমরা আশায় থাকি, এরা একদিন বটবৃক্ষ হবে। এদেশ আর সমাজের দায়িত্ব নিবে। দেশটাকে শোধরাবে। কিন্তু হায়েনার দল থাবা মেরে কেড়ে নেয় আমাদের স্বপ্ন, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন , আমাদের ছানা.!আহা দেশ..

ছবি গুলো অপ্রতিমের..
আল্লাহ ওকে জান্নাত নসিব করুক।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। অপ্রতিম আর আমাদের মাঝে নেই।  কুমিল্লা ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন দক্ষিণ মোড় ...
19/09/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। অপ্রতিম আর আমাদের মাঝে নেই। কুমিল্লা ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন দক্ষিণ মোড় থেকে দক্ষিণের দিকে জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গেছে। ওর মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। আহারে জীবন। আহা জীবন.! ১৩টা বছর ধরে তিল তিল করে বড় করে তোলা সন্তান। আহা দেশ। আহারে দেশ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Restart BCS With Zahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share