22/12/2022
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং একটি ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হলো মুক্তপেশা। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে বুঝায়। যারা এই ধরনের কাজ করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সিং অনেক প্রকার হতে পারে,যেমন; ফ্রিল্যান্সিং গ্রাফিক্সডিজাইন, ফ্রিল্যান্সিং ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ।
প্রিন্ট অন ডিমান্ড
আমরা সবাই জানি অনলাইন থেকে ইনকাম করার অনেকগুলো মাধ্যম রয়েছে। তারমধ্যে বর্তমান সময়ের একটি জনপ্রিয় অনলাইন ইনকাম এর মাধ্যম প্রিন্ট অন ডিমান্ড। সহজ ভাষায় যদি বলি, বিভিন্ন পণ্য যেমন টি শার্ট, মগ ,বই ,ক্যানভাস,ক্যাপ,হুডি ইত্যাদি এর উপর বিভিন্ন ডিজাইন করে মার্কেটপ্লেস এর মাধ্যমে কাস্টোমার এর কাছে সেল করাকে বুঝাই। এর জন্যে আছে অনেক মার্কেটপ্লেস যারা কিনা আপনার হয়ে প্রোডাক্ট তৈরী ,প্রিন্টিং,শিপিং করে দেয়। আপনার কাজ হচ্ছে ডিজাইন করা এবং মার্কেটিং করে সেল করা বাকিসব মার্কেটপ্লেস থেকে করা হয়।
প্রিন্ট অন ডিমান্ড এর জন্য উল্লেখযোগ্য মার্কেট প্লেস গুলো হলো
Active Narkete Place
* Gearlaunch
* Chipchip
* Moteefe
Passive Markete Place
* Amazon
* Redbubble
* Teepublic
* Spreadshirt
একবার ভেবে দেখেন আপনার ডিজাইন করা টিশার্ট পরে USA UK লোক জন রাস্তায় হাটবে।হ্যা আমার এমন অনেক বায়ার আছে যারা আমার থেকে টিশার্ট কিনে ইনবক্সে আমাকে সেলফি দেয় আমাকে ট্যাগ করে তার আনন্দ শেয়ার করে।
আপনিও এই (পিওডি) ব্যবসা করে প্রতিদিন এমন ইনকাম করতে পারেন।
সব বুঝলাম। তাহলে আমার কাজ কি কি?
আপনার কাজ হচ্ছে ৩ টি।
১। ডিজাইন করা
২। মার্কেটিং করা
৩। স্টোর মেইনটেইন করা
ধন্যবাদ