30/08/2025
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুনলেই ভ্রু কুচকে তাচ্ছিল্যভরে তাকাতে ইচ্ছা হয়?
আসুন আরেকটু ভ্রু কুচকে দিই আপনার।
এই হাতে, প্রায় শতকেরও বেশি ইন্ডাস্ট্রিতে মেশিন-প্রসেস-সিস্টেম অটোমেশন করেছি। এখনো করছি।
এই হাতেই কলম-টেস্টার-মাউস-কিবোর্ড-মেশিন ধরে, শতশত Bsc ইঞ্জিনিয়ারদের প্রফেশনাল ট্রেনিং করিয়েছি।
আমার কথায় যদি কারো সন্দেহ হয়, তাকে আমি আমার সাথে বসার জন্য ওপেন চ্যালেঞ্জ করছি। সে যেই হোক; বুয়েট, রুয়েট, চুয়েট অথবা অন্য যেকোনো জায়গার যে কেউ।
আমি কে? আমার ডিগ্রি কি? আমি একজন গর্বিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। আপনারা চিনেন শুধু ডিগ্রি। দক্ষতা বোঝেননা। দেশের লক্ষ লক্ষ শিল্প প্রতিষ্ঠান সচল রেখেছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই।
কত টাকা খরচ করেছে সরকার এদের পেছনে? পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির পথে। আপনারা এখনো পরে আছেন ফালতু সিস্টেমের নিচে।
এই কারিগরি সেক্টরকে যেখানে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার এখন। সেখানে এই সেক্টরকে ধ্বংসের পায়তারা করছে একটি কুচক্রী মহল । এইযে, এই মাঠ পর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছোট করে দিন দিন তাদেরকে কোণঠাসা করার যে প্রক্রিয়া চলছে,আপনি কি মনে করেন যে এটা এমনি হচ্ছে?
না এটা করানো হচ্ছে - এই দেশকে আরো অবক্ষয়ের দিকে, আরো বেকারত্বের দিকে ঠেলে দেওয়ার জন্য।
তবে যারা বুঝতে পারছেন না আসলে কি হচ্ছে, তাদের জন্য বলি:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি মূলত ডিজাইন করা হয়েছে মধ্যম সারির প্রকৌশলী তৈরি করার জন্য। যিনি মাঠ পর্যায়ে কর্মরত টেকনিশিয়ান, হেল্পার,শ্রমিক,মজুর সবার সাথে মিশে গিয়ে একটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করে, তার উপরস্থ ইঞ্জিনিয়ারের নিকট কাজের রিপোর্ট প্রদান করবেন।
এই কাজগুলো করার জন্য তাকে হাতে- কলমে কাজ শেখানো হয়। এবং নিচের পদবীগুলোতে কর্মরত শ্রমিকদের সাথে কিভাবে ডিল করতে হবে তাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে এই বিষয়গুলো শেখানো হয় আর এই কাজগুলোই করে থাকেন একজন উপসহকারী প্রকৌশলী যার সরকারি গ্রেড ১০।
অপরদিকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি ডিজাইন করা হয়েছে প্রায় শতভাগ রিসার্চ, ডিজাইন এবং তাত্ত্বিক জ্ঞানের উপর ভিত্তি করে। আর তাই একজন বিএসসি ইঞ্জিনিয়ারের তথা নবম গ্রেডে নিযুক্ত ইঞ্জিনিয়ারের কাজগুলোও এই ধরনেরই হয়ে থাকে।
তাত্ত্বিক জ্ঞান কারো বেশি থাকতেই পারে কিন্তু তার মানে তো এই না যে- যে কাজ বা যে পদ্ধতি তা