08/07/2026
IELTS-এর জন্য বাবার ৭০,০০০+ টাকা নষ্ট করার পর...
যা শিখলাম!!
"তৃতীয়বার পরীক্ষা দিতে গিয়ে বাবার চোখে যে কষ্ট দেখলাম..."
সেই দিনটা আমি কোনোদিন ভুলতে পারব না।
সকালে বাবা ATM থেকে টাকা তুলে এসে চুপচাপ আমার হাতে দিলেন।
আর নিজের কাছ থেকে যোগ করে দিলেন আরও কিছু।
মোট ২৮,৪৫০ টাকা।
আমার তৃতীয় IELTS attempt এর fee।
তিনি মুখে কিছু বলেননি।
কিন্তু আমি বুঝছিলাম।
চোখের ভেতর একটা চাপা কষ্ট ছিল।
একটা হতাশা ছিল।
আর ছিল বিশ্বাসও, হয়তো এইবার ছেলে পারবে। 😢
আমার মাথার ভেতর তখন শুধু হিসাব ঘুরছিল।
First attempt: Overall 5.5 → ২২,৫০০ টাকা
Second attempt: Overall 6.0 → ২২,৫০০ টাকা
Third attempt: ??? → আরও ২৮,৪৫০ টাকা
Total: ৭০,০০০+ টাকা!
আমাদের মতো একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এই amount টা ছোট কিছু না।
সত্যি বলতে, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি শুধু exam fee দিচ্ছি না, বাবার কষ্টের টাকা বারবার পানিতে ফেলছি। 😔
আমার Writing এর আসল সমস্যা কোথায় ছিল?
প্রথম দুইবার আমার Writing score এমন ছিল:
Writing Task 1: 5.5
Writing Task 2: 5.0
মানে পরিষ্কার কথা, পুরো Writing section-টাই ভেঙে পড়েছিল।
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, আমি বুঝতেই পারছিলাম না ভুলটা কোথায়।
কারণ আমার তো মনে হতো আমি চেষ্টা করছি।
আমি-
✅ Grammar পড়েছি
✅ Vocabulary মুখস্থ করেছি
✅ Sample essays দেখেছি
✅ Online course করেছি
তারপরও score উঠছে না কেন?
তাহলে problem টা কোথায়? 😭
এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞেস করেছিলাম,
"আমি কি সত্যি improve করার জন্য পড়ছি, নাকি শুধু exam দিয়ে যাচ্ছি?"
প্রশ্নটা শুনে নিজের কাছেই চুপ হয়ে গিয়েছিলাম।
তারপর diary খুলে একদম honest হয়ে লিখলাম আমার আসল অবস্থা:
❌ কোনো structured plan নেই
❌ আজ যা মনে হচ্ছে তাই লিখছি
❌ feedback নিচ্ছি না
❌ একই ভুল বারবার করছি
❌ practice করছি, কিন্তু grow করছি না
তখন বুঝলাম, আমি আসলে practice করছিলাম না।
আমি শুধু routine maintain করার অভিনয় করছিলাম।
যেই রাতে সব বদলে গেল
সেই রাতেই আমি decision নিলাম।
"এটা শুধু একটা exam না। এটা আমার স্বপ্ন। এটা বাবার বিশ্বাস। এবার seriously, properly, differently করতে হবে।"
একটা সাদা কাগজে বড় করে লিখেছিলাম:
90 Days. Last Chance. No Excuses.
কাগজটা পড়ার টেবিলের সামনে লাগিয়ে রেখেছিলাম।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা দেখতাম।
রাতে ঘুমানোর আগেও এটা দেখতাম।
আমার 90 দিনের Do or Die Plan!!!
Phase 1: Brutal Honesty Phase, Day 1 to 15
প্রথমেই আমি Writing evaluation করালাম IELTS School BD থেকে।
ওদের detailed feedback report হাতে পাওয়ার পর মনে হলো, এতদিন আমি আসল problem না জেনেই fight করছিলাম।
Task 1 Problems:
"Student repeats same vocabulary"
"Lacks variety in sentence structure"
"Overview is missing or inadequate"
"Data comparison is weak"
Task 2 Problems:
"Ideas are too general, not developed"
"No real-world examples or evidence"
"Paragraph structure is unclear"
"Conclusion introduces new information"
Phase 2: "The Learning Phase" (Day 16-45)
বুঝলাম শুধু practice করলে হবে না। সঠিকভাবে practice করতে হবে।
Task 1 এর জন্য:
প্রতিদিন ১টা graph/chart নিতাম এবং:
Step 1: ৫ মিনিট analyze করতাম
কী ধরনের data?
Main trend কী?
Highest/lowest কোথায়?
কোন comparisons করা যায়?
Step 2: Structure plan করতাম (৩ মিনিট)
Intro কীভাবে paraphrase করব?
Overview এ কী কী main points থাকবে?
কোন details paragraphs এ দেব?
Step 3: লিখতাম (১৩ মিনিট)
Step 4 (Most Important!): Model answer এর সাথে compare করতাম
আমি কী miss করেছি?
Model answer কী ভাবে describe করেছে?
কোন vocabulary/structures তারা use করেছে?
এই Step 4 টাই game-changer ছিল!
Task 2 এর জন্য:
"The Idea Journal" technique শিখলাম।
একটা notebook কিনলাম - "My Argument Arsenal"
প্রতিদিন:
Morning (15 min): ১টা IELTS topic → brainstorm করতাম ideas
- For arguments কী হতে পারে?
- Against arguments কী?
- Real examples কী আছে?
Afternoon (20 min): সেই topic নিয়ে research করতাম:
- News articles পড়তাম
- Statistics খুঁজতাম
- Case studies দেখতাম
- সব notebook এ note করতাম
Evening (30 min): Full essay লিখতাম - কিন্তু এখন ideas ready থাকত!
Night (15 min): নিজের essay আরেকবার পড়ে evaluate করতাম:
- Task Response: Question fully address করেছি?
- Coherence: Flow কি smooth?
- Vocabulary: Repetition আছে কিনা?
- Grammar: Common mistakes check করেছি?
Phase 3: "The Feedback Loop" (Day 46-75)
এটা ছিল সবচেয়ে important phase!
Weekly routine:
📝 সোমবার: ২টা essays লিখতাম (1 Task 1 + 1 Task 2)
📝 মঙ্গলবার: IELTS School BD - Instructor থেকে Feedback নিতাম।
বুধবার: Detailed feedback পেতাম:
- Band score prediction
- Specific mistakes highlighted
- Suggestions for improvement
- Alternative phrasings
📝 বৃহস্পতিবার: Same essays আবার লিখতাম feedback মেনে
📝 শুক্রবার: Original vs Revised compare করতাম - কতটা improve হয়েছে?
📝 শনিবার-রবিবার: New topics practice + vocabulary building
Progress Track (Mock Tests):
Week 2:
Task 1: 5.5
Task 2: 5.5
Overall Writing: 5.5
Week 5:
Task 1: 6.0
Task 2: 6.0
Overall Writing: 6.0
Week 8:
Task 1: 6.5
Task 2: 6.5
Overall Writing: 6.5
Week 11:
Task 1: 7.0
Task 2: 7.0
Overall Writing: 7.0
Improvement দেখতে পাচ্ছিলাম! এটাই motivation ছিল!
Exam Day (Day 90):
সেদিন সকালে বাবা বললেন:
"যাই হোক, তুই চেষ্টা করেছিস। আমি জানি ভালো কিছুই হবে"
এই কথা শুনে চোখে পানি এসে গেল।
But I was confident. এবার আলাদা ছিল। এবার prepared ছিলাম।
Writing Test:
Task 1: Line graph ছিল (UK tourism)
Overview instantly লিখতে পারলাম
Comparisons smoothly করলাম
Exact 155 words, 18 minutes
Confident feel করলাম
Task 2: "University education should be free. Discuss."
Ideas ready ছিল (আমার Idea Journal এ এই topic ছিল!)
PEEL method apply করলাম
Real examples দিলাম (Germany's free education system)
320 words, 38 minutes
2 minutes proofread করলাম
Result Day (13 days later):
হাত কাঁপছিল result check করতে গিয়ে।
Click করলাম।
Screen এ দেখলাম:
Overall: 7.5 🎉
Breakdown:
Listening: 7.5
Reading: 7.5
Writing: 7.0
Speaking: 8.0
সেই মুহূর্ত:
বাবাকে result দেখালাম।
তিনি কিছু বললেন না। শুধু আমাকে জড়িয়ে ধরলেন।
সেই হাগ টা... সেই feeling টা... words এ বলা impossible।
What Happened Next??
University of Melbourne থেকে admission offer + 50% scholarship!
অস্ট্রেলিয়ায় এখন Master's করছি Computer Science এ।
যে ৭০,০০০+ টাকা "নষ্ট" হয়েছিল? সেটা আসলে lesson ছিল:
"Smart work beats hard work. Strategy beats effort."
~ কোন এক IELTS যোদ্ধার গল্প