19/02/2022
অনেক নতুন ইউটিউবার নার্ভাস থাকে যে তাদের ভিডিও "ভালো" হচ্ছে না - একারণে একসময় তারা ভিডিও বানানো বন্ধ করে দেয়।
এটি খুব দুর্ভাগ্যজনক। কারণ আপনি যত ভিডিও তৈরি করবেন, আপনার দক্ষতা তত বাড়বে। আপনি বুঝতে পারবেন কিভাবে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হয়।
একারণে প্রথমে আপনার ভিডিও খারাপ হলেও সমস্যা নেয়। বড় বড় ইউটিউবারদের সাম্প্রতিক ভিডিও ও প্রথম দিকের ভিডিও কম্পেয়ার করুন। তাদের ভিডিও গুলোও প্রথমদিকে হাই কোয়ালিটির ছিল না।
08/02/2022
ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাইলে এই চারটির যেকোন একটি শিখুন -
১) ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট - বাংলাদেশে ইন্টারনেট যারা ইউজ করে, তাদের সবাই ফেসবুক ব্যবহার করে। একারণে ফেসবুকে প্রচুর মানুষ তাদের প্রোডাক্ট, সার্ভিস বিক্রি করছে এবং তারা অনেকেই অ্যাড দেয়ার জন্য লোক খুজে। ফেসবুক অ্যাড এজেন্সি খুলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন।
২) গুগল অ্যাডওয়ার্ডস - বাংলাদেশে মানুষ গুগলে খুব বেশি অ্যাড দেয় না। কিন্তু ইউরোপ, আমেরিকাতে গুগল অ্যাডসের প্রচুর চাহিদা। একারণে আপনি ভালো অ্যাড তৈরি করা জানলে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন। তারা বাংলাদেশিদের চেয়ে কমিশনও বেশি দেয়।
৩) সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট - আপনি সোশাল মিডিয়াতে খুব দক্ষ? আপনি দিনে কয়েকবার এক্সাইটিং, ভ্যালু ড্রিভেন, পোস্ট করতে পারবেন? আপনার কাজের অভাব হবে না।
৪) কন্টেন্ট মার্কেটিং - আপনি ইংরেজিতে ভালো জানেন? গবেষণা করে অপরিচিত টপিকে ইউনিক কন্টেন্ট লিখতে পারেন? আপনি কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। সোশাল মিডিয়াতে এনগেজমেন্ট কমে যাওয়ায় প্রচুর ব্র্যান্ড কন্টেন্ট মার্কেটিং এর উপর মনোযোগ দিচ্ছে। একারণে কন্টেন্ট মার্কেটারদের প্রচুর চাহিদা।
07/02/2022
আপনি জানেন কি?
পৃথিবীর ৯৭% ওয়েবসাইটেই জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। তাই ভালো ওয়েব ডেভেলপার হতে হলে জাভাস্ক্রিপ্ট শেখা অবশ্যই দরকার।
06/02/2022
ওয়ারেন বাফেট আর জেফ বেজোস একসাথে বসে গল্প করছে। কথায় কথায় জেফ বেজোস জিজ্ঞাসা করলো,
জেফ বেজোসঃ আচ্ছা ওয়ারেন, তোমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তো খুবই সিম্পল। এই স্ট্র্যাটেজি ফলো করেই তো তুমি বিলিয়নিয়ার হয়ে গেলা। তোমার স্ট্র্যাটেজি ফলো করে অন্যরাও বিলিয়নিয়ার হয়ে যায় না কেন?
ওয়ারেন বাফেটঃ কারন কেউ ধীরে ধীরে ধনী হতে চায় না। সবাই রাতারাতি ধনী হতে চায়।
উপরের আলাপের ঘটনা কতোটুকু সত্য তা জানি না, তবে আলাপের বিষয়বস্তু কিন্তু সঠিক। মানুষ সফল বা ধনী হতে পারে না তার প্রধান কারন সফলতার জন্য ধৈর্য্য ধরে কাজ করার মানসিকতা মানুষের নাই। সবাই রাতারাতি কোটিপতি হতে চায়।
সফলতা কখনই রাতারাতি পাওয়ার বিষয় না। ধৈর্য্য ধরে সফলতার জন্য লং টাইম কাজ করার মানসিকতা না থাকলে সফলতা অসম্ভব।
06/02/2022
আপনার প্রিয় সকল ইউটিউবার শুন্য থেকে শুরু করেছে।
একসময় তাদের একটাও সবাস্ক্রাইবার ছিল না, একটাও প্রোডাক্ট ছিল না, একজনও কাস্টমার ছিল না।
আপনার প্রথম দিনকে অন্যদের ১০০০ তম দিনের সাথে তুলনা করেন না।
02/02/2022
💥💥 ফ্রিতে ভিডিও এডিটিং, ইউটিউব ও লোগো ডিজাইনের কোর্স করুন 💥💥
কোর্সগুলো নিতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন - https://www.youtube.com/channel/UCS2fFYMBTGDnFy2p6CxnyRA
এরপর ভিডিওর নিচে কমেন্টে আপনার জিমেইল অ্যাড্রেসটি দিন। আপনাকে আমরা কোর্সে একসেস দিয়ে দিবো।
ফ্রিতে ভিডিও এডিটিং, ইউটিউব ও লোগো ডিজাইনের কোর্স করুন
ফ্রিতে ভিডিও এডিটিং, ইউটিউব ও লোগো ডিজাইনের কোর্স করতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার জিমেইল অ...
26/01/2022
HTML & CSS দিয়েই আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করুন
ওয়েব ডেভেলপমেন্ট শেখার সময় অধিকাংশ মানুষ একটা বড়ো ভুল করে থাকে। সেটা হচ্ছে, HTML & CSS না শিখে ডাইরেক্ট সিএমএস বা পিএইচপি/লারাভেল টাইপের ফ্রেমওয়ার্ক শেখা।
এটা একটা বিশাল ভুল। HTML & CSS হচ্ছে ওয়েব পেজ এর বিল্ডিং ব্লক। আপনি যতো বড়ো প্রোগ্রামার হন না কেন, যতো হাইটেক ওয়েব অ্যাপ বানান কি না, আপনার HTML & CSS লাগবেই।
একটা সহজবোধ্য উদাহরন দেই। ধরুন আপনি বিশাল আর্কিটেক্ট। একটা অত্যাধুনিক বাড়ি ডিজাইন করেছেন। বাড়ির দরজা থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং সব কিছুই কম্পিউটার নিয়ন্ত্রিত। বাড়ির ভিতরে যতো অত্যাধুনিক যন্ত্রই থাকুক না কেন, যতো ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার এসে সেগুলো সেটআপ করুক না কেন, বাড়ির স্ট্রাকচার তৈরির জন্য আপনাকে একজন রাজমিস্ত্রি হায়ার করা লাগবে, ইট-সিমেন্ট দিয়েই করা লাগবে।
ওয়েব সাইট বা ওয়েব অ্যাপের ব্যাপারটাও তেমন। আপনার অ্যাপে যতো হাইটেক সিস্টেম থাকুক না কেন, তার স্ট্রাকচার বা ইউজার ইন্টারফেস কিন্তু HTML & CSS দিয়েই করা লাগবে।
আপনি হয়তো মনে করতে পারেন, একজন প্রোগ্রামার কেন লো লেভেলের HTML & CSS নিয়ে কাজ করবে।
বাস্তবতা হচ্ছে, অধিকাংশ ক্লায়েন্ট চায়, অল্প বাজেটে একজনকে দিয়েই পুরো প্রোজেক্ট করিয়ে নিতে। প্রোগ্রামিং এবং ইউজার ইন্টারফেস এর জন্য আলাদা আলাদা লোক নিয়ে ডাবল খরচ কেউ করতে চায় না।
তাই সাকসেসফুল ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার এর জন্য HTML & CSS দিয়েই ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করেন।
25/01/2022
নতুন ইউটিউব চ্যানেল খোলা কঠিন কোন কাজ না। দেখে নিন মাত্র ১ মিনিটে কিভাবে আপনার নিজের ইউটিউব চ্যানেল খুলবেন -
মাত্র ১ মিনিটে ইউটিউব চ্যানেল খুলুন!! নতুন ইউটিউব চ্যানেল খোলার সহজ পদ্ধতি
নতুন ইউটিউব চ্যানেল খোলা কঠিন কোন কাজ না। আজই ট্রাই করুননিয়মিত ইউটিউব সংক্রান্ত ভিডিও পেতে এই লিঙ্কে ক্লিক করুনঃ...
19/01/2022
৩.৫ মিলিয়ন ইউটিউব চ্যানেল অ্যানালাইসিস করে কতোগুলো ভিডিও আপ্লোড করলে গড়ে কতো সাবস্ক্রাইবার পাওয়া যায় এটার একটা পরিসংখ্যান।
ধৈর্য্য এবং হাল ছেড়ে না দেওয়ার মানসিকতাই ইউটিউবে সফলতার মূলমন্ত্র
18/01/2022
ফ্রিল্যান্সিং বা অনলাইন ক্যারিয়ার সম্পর্কে মানুষের অনেক ভুল ধারনা প্রচলিত আছে। তারমধ্যে অন্যতম বড় একটি ভুল হচ্ছে অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিং কে টাকার গাছ মনে করা।
অনলাইন বিজনেস বা ফ্রিল্যান্সিং শুরু করলেই গাছ থেকে টাকা ঝরঝর করে পড়া শুরু করবে এইটা কখনও ভুলেও ভাববেন না।
মাথায় রাখবেন, টাকা ইনকাম করা কখনই পানির মতো সহজ কাজ না। কেউ যদি আপনাকে বলে অনলাইন ক্যারিয়ার শুরু করলেই রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, তাহলে বুঝবেন যে এটা বলছে তার অন্য কোন ধান্দা আছে।
অন্য যে কোন ফিল্ডের মতোই দক্ষতা আর পরিশ্রম হচ্ছে এই ফিল্ডে সফলতার মূল স্তম্ভ। এটা সত্য যে অফলাইনে চাকুরি বা ব্যবসার চেয়ে অনলাইন ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং শতগুন সহজ, কিন্তু পানির মতো সহজ বা রাতারাতি কোটিপতি হওয়ার মতো সহজ না।
তাই পরিশ্রমের মানসিকতা নিয়ে এই ফিল্ডে আসেন, সফলতা পাবেন। গ্যারান্টি দিতে পারি।
17/01/2022
ফেসবুকে পোস্ট বুস্ট করে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান? দেখে নিন ফেসবুকে পোস্ট বুস্ট করলে কিভাবে টাকা নষ্ট হয় ও এটি এড়ানোর উপায় -
ফেসবুকে পোস্ট বুস্ট করে কি আপনার হাজার হাজার টাকা লস হচ্ছে? | Don't Boost Facebook Post
আপনি ফেসবুকে অ্যাড দিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি বাড়াতে চান। আপনি ইউটিউবে ফেসবুকে অ্যাড দেয়ার নিয়ম খুঁ....
17/01/2022
মাত্র ১ মিনিটেই ইউটিউব চ্যানেল খুলুন
মাত্র ১ মিনিটে ইউটিউব চ্যানেল খুলুন!! নতুন ইউটিউব চ্যানেল খোলার সহজ পদ্ধতি
নতুন ইউটিউব চ্যানেল খোলা কঠিন কোন কাজ না। আজই ট্রাই করুননিয়মিত ইউটিউব সংক্রান্ত ভিডিও পেতে এই লিঙ্কে ক্লিক করুনঃ...