09/02/2025
এসিডের রাসায়নিক ধর্মে পানির ভুমিকা:
এসিডের রাসায়নিক ধর্মে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
১. এটি এসিডকে আয়নিত করে, যার ফলে হাইড্রোনিয়াম (H₃O⁺) আয়ন উৎপন্ন হয়।
২. ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী, পানি একটি বেস হিসেবে H⁺ আয়ন গ্রহণ করে।
৩. লুইস তত্ত্ব অনুযায়ী, এটি ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে।
৪. পানির উপস্থিতিতে শক্তিশালী এসিড সম্পূর্ণ এবং দুর্বল এসিড আংশিক আয়নিত হয়, যা এসিডের শক্তি নির্ধারণ করে।
৫. প্রশমন বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে।
৬. পানির স্বয়ং-আয়নন (H₂O ⇌ H₃O⁺ + OH⁻) pH নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।