Medical in Mother Tongue

Medical in Mother Tongue

Share

We simplify complex medical science for Bengali-speaking students, making learning easier and more accessible.

Here, we break down challenging concepts in a way that’s clear, engaging, and relatable. Join us to master medical topics in your own language.

25/11/2025

আমাদের অনেকেরই ধারণা, আমরা যখন এন্টিবায়োটিক এর ডোজ অসম্পূর্ণ রাখি (মানে ধরেন, ১০ দিনের কোর্স শেষ না করে ৫ দিন খেয়ে বাদ দেই) তখন, শরীরে বেঁচে যাওয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো এই এন্টিবায়োটিক-কে চিনে রাখে। এবং এই এন্টিবায়োটিকের বিরুদ্ধে ডিফেন্স মেকানিজম ডেভেলপ করে। ফলে রেজিস্ট্যান্স তৈরি হয়। একই এন্টিবায়োটিকে আর পরবর্তীতে কাজ হয় না।

❌ না, এটা ঠিক এভাবে হয় না।

⭕ তাহলে, আসলে একটা অরগানিজম কিভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট হয়?

(আলোচনার সুবিধার্থে শুধু 'ব্যাকটেরিয়া' এবং 'এন্টিবায়োটিক' নিয়ে কথা বলবো)

☘️ ব্যাকটেরিয়া খুব কম সময়ে reproduce করে। মানে, তাদের cell division খুব দ্রুত হয়। অনেক অনেক পরিমাণে হয়। খুব সামান্য সময়ের মধ্যে মিলিয়ন, বিলিয়ন পরিমাণ হয়ে যায়। এখন এই যে এত পরিমাণ সেল ডিভিশন, এত এত DNA replication হয়, তাতে তো কিছু ভুল হয়েই যায়। মানে, কিছু Mutation হয়ে যায়।

এটা একটা স্বাভাবিক ব্যাপার। প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত ঘটনা। (এই যে আমি, আপনি আমরা মানুষ, আমাদেরও সেল ডিভিশন এর সময় কিছু মিউটেশন হয়, যার রেট খুব কম। কিন্তু হয়)।

এখন এই ন্যাচারাল, স্পনটেনাস মিউটেশন- অধিকাংশ ক্ষেত্রেই হয় হার্মলেস। কিন্তু কিছু ক্ষেত্রে এই মিউটেশন এর ফলে ব্যাকটেরিয়া এমন কোনো বৈশিষ্ট্য অর্জন করে, যেটা তাকে কোনো নির্দিষ্ট এন্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা দেয়।

ধরা যাক, আপনার শরীরে একটা infection এর সময় ১টা নির্দিষ্ট ব্যাকটেরিয়া আছে ১০ মিলিয়ন।
এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টা ব্যাকটেরিয়া মোটামুটি একইরকম।

বাকি ১০ টা ব্যাকটেরিয়াতে এমন কিছু মিউটেশন হইছে, যেগুলোর ফলে সে একটা নতুন এনজাইম তৈরি করতে পারতেছে। যে এনজাইম penicillin antibiotic কে ডেস্ট্রয় করার ক্ষমতা রাখে।

[এখানে উল্লেখ্য যে, আপনি হয়তো জীবনে কোনোদিন পেনিসিলিন ছুঁয়েও দেখেন নি, খাওয়া তো দূরের কথা!]

এখন, এই মাত্র দশটা আলাদা ব্যাকটেরিয়ার এমনিতে আপনার তেমন কোনো ক্ষতি করার সক্ষমতা নাই।

এখন, আপনি যদি পেনিসিলিন খাওয়া শুরু করেন, ধরেন আপনি তিন দিন খাইলেন। সেক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সেনসিটিভ সেই ব্যাকটেরিয়াগুলো আগে মারা যাবে। যারা আরেকটু টাফ, তারা হয়তো ৫ দিন এন্টিবায়োটিক খেলে মারা যাবে, যারা আরো টাফ তাদেরকে মারতে হয়তো ৭ দিন লাগবে!

আপনি ৫ দিন ওষুধ খেয়ে সিম্পটম কমে গেল (কারণ, মোস্ট সেনসিটিভ ব্যাকটেরিয়াগুলো মারা গেছে)। তাই ওষুধ ছেড়ে দিলেন। এরফলে এখন ধরেন ওই ১০ টা ব্যাকটেরিয়া, যারা নতুন এনজাইম পেয়েছে। তাদের ওপর তো পেনিসিলিন কাজ করবে না।

এতদিন ওই ১০ টা ব্যাকটেরিয়ার কম্পিটিটর ছিল মাঠে। তাদেরকে আরো অনেকের সাথে নিউট্রিশন এর জন্য যুদ্ধ করতে হতো।

কিন্তু এখন মাঠ ফাঁকা। এই রেজিস্ট্যান্ট ১০ টা ব্যাকটেরিয়া এখন সমানে বংশবিস্তার করবে। তখন আপনার শরীরে যা থাকবে, সব পেনিসিলিন রেজিস্ট্যান্ট ভ্যারিয়েন্ট!

এইটাকে ব্যাখ্যা করা যায়, ডারউইন এর ন্যাচারাল সিলেকশন এবং সারভাইভাল অব দ্য ফিটেস্ট দিয়ে।

এই যে ব্যাকটেরিয়া গুলো, যারা এখন বেঁচে আছে ( মিউটেশন এর কারণে), তারা ন্যাচারালি সিলেক্ট হইছে [লটারির মতো অনেকটা]। এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন।
এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে (এন্টিবায়োটিক দ্বারা সৃষ্ট প্রতিকূল পরিবেশে) এরাই বেঁচে থাকবে, কারণ এরা এই পরিবেশের জন্য ফিট!

⭕ তাহলে ব্যাপারটা দাঁড়াল এই-
এন্টিবায়োটিক খাওয়ার আগেই রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এটা পুরাটাই একটা ন্যাচারাল জিনিস।

🏵️ এখন সম্পূরক প্রশ্ন হতে পারে, যদি এন্টিবায়োটিক না খেলেও রেজিস্ট্যান্স হয়, তাহলে এই যে এন্টিবায়োটিক এর ফুল কোর্স খাওয়া নিয়ে, বা র‍্যাশনাল ইউজ নিয়ে এত কথা হয়, এগুলোর দরকার কী?
না খাইলেও যদি হয়, সেক্ষেত্রে এন্টিবায়োটিক খাওয়া না খাওয়ার সাথে তো রেজিস্ট্যান্সের সম্পর্ক নাই।

🍁 উঁহু! সম্পর্ক আছে।

এই যে আপনি ৭ দিনের জায়গায় ৪ দিন এন্টিবায়োটিক খেয়ে সেন্সিটিভ, দুর্বল ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে একটু টাফ ব্যাকটেরিয়ার জন্য মাঠ ফাঁকা করে দিলেন, এটাই আপনার দোষ।

এটাকে বলে selection pressure.

মানে, রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ছিল ১০ টা। তারা বাকি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টার ভিড়ে কিছু করে উঠতে পারছিল না। আপনি এন্টিবায়োটিক খেয়ে ওই ১০ টার কাজ সহজ করে দিলেন। এখন তারা পুরো জায়গাটা দখল করে নেবে।

⭕ আর ফুল ডোজ এন্টিবায়োটিক শরীরে এমন এক কনসেন্ট্রেশন তৈরি করে যা অনেক সময় ওই অল্প মিউটেটেড 'টাফ' ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে, কিন্তু ডোজ মিস দিলে সেই সুযোগটা থাকে না।

☘️ আপনি যদি ভাইরাল ফিভারে হুদাই এন্টিবায়োটিক খান, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এতে আপনার ভাইরাস তো মরেই না, উল্টো শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গিয়ে কিছু মিউটেটেড খারাপ ব্যাকটেরিয়ার জন্য জায়গা করে দেয়।

🌼🌼 আরেকটা বড় সমস্যা হলো, ব্যাকটেরিয়া horizontal gene transfer করতে পারে। মানে, নিজের অস্ত্র সে অন্য ব্যাকটেরিয়াকে দিয়ে দিতে পারে।
conjugation, transduction, transformation নামে কিছু প্রক্রিয়া থাকলেও, মোস্টলি Conjugation (প্লাজমিড দিয়ে pili এর মাধ্যমে) এর মাধ্যমেই এই ঘটনা ঘটে।

অর্থাৎ একটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তার রেজিস্ট্যান্সির জন্য যে জিন সে অর্জন করেছে, সেটা পাশের ব্যাকটেরিয়াকে কোনো মূল্য ছাড়াই গিফট করতে পারে! ফলে সেও রেজিস্ট্যান্ট হয়ে যায়।

যাহোক, এইটা আরেকটা বড় আলোচনা। সেসব আজ থাক।

💮 আরেকটা ব্যাপার নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছি যে, রেজিস্ট্যান্ট হয় ব্যাকটেরিয়া, মানুষ নয়।

এইটাও অনেকের মধ্যে ভুল ধারণা আছে। ১ বছর বয়সী বাচ্চার যখন কালচার সেনসিটিভিটি রিপোর্টে দেখি সব এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট! তখন আমরা অনেক সময় আঁতকে উঠি! হায় হায় এই বাচ্চা তো জীবনে এন্টিবায়োটিকই খায় নাই, ওর এমন রেজিস্ট্যান্স হলো কেমনে!?

না ; বাচ্চা নয়, মানুষ নয়। রেজিস্ট্যান্স হয় ব্যাকটেরিয়া, ফাংগাস, ভাইরাস...।

💐সুতরাং Natural selection আর spontaneous mutation-ই antimicrobial resistance develop করায়, bacteria কোনো antibiotic কে "চিনে নিয়ে" purposefully resistance genes বানায় না।

🍁 এটা মোটামুটি সংক্ষেপে বলা। যারা জানতে চান তারা আরো পড়তে পারেন এটা নিয়ে।

Dr Harun Or Rashid Xewel
MBBS ( Jahurul Islam Medical College), 2007-08
BCS, 36th
MD, Pathology (DMC)
Lecturer, SMMAMC, Sirajganj

20/10/2025

Upper & Lower Motor Neuron

11/10/2025

সিদ্ধান্ত আপনার।

নার্ভাস সিস্টেম বুঝিনা বুঝিনা বলে সারাজীবন কান্না করবেন, নাকি
MMT এর কোর্স করে এটাকে প্রিয় বিষয় বানাবেন।

কমেন্টে প্রথম ক্লাসের লিংক দেয়া হলো। ভিডিওটা দেখেন, সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যাবে।

08/10/2025

অপটিক নার্ভ - আসলে কী নার্ভ?
আমরা জানি, আমাদের peripheral nervous system এর অংশ হলো, ১২ জোড়া Cranial nerves এবং ৩১ জোড়া spinal nerves.

সেই হিসেবে অপটিক নার্ভ পেরিফেরাল নার্ভাস সিস্টেম এর অংশ হবার কথা।
কিন্তু প্রকৃতপক্ষে এটি পেরিফেরাল নার্ভ নয়।

🌳 এটি আসলে brain এর একটি এক্সটেনশন বা প্রসারিত অংশ।

এর প্রমাণ হিসেবে বলা যায়-

🌴Peripheral nerve গুলো Schwann cell দ্বারা myelinated থাকে। অথচ, অপটিক নার্ভ এর মায়েলিনেশন হয় Oligodendrocyte দ্বারা (CNS এর মতো!)

🌴Multiple Sclerosis এ demyelination হয় CNS এর। এটা peripheral nervous system কে এফেক্ট করে না।
কিন্তু, Optic nerve affected হয়।

🌴আবার, অপটিক নার্ভ meninges দ্বারা আবৃত থাকে! (brain এর কাভারিং!)

মেনিনজেস এর কাভারিং থাকে বলেই, Intracranial Pressure বাড়লে সেটা Optic disc এ প্রেশার দেয়, ফলে Papilledema হয়!

🌼 Nervous System এর মতো ইন্ট্রেস্টিং কিছু মেডিকেল সাইন্সে নাই।

☘️☘️ নার্ভাস সিস্টেম এর রস আস্বাদন করতে যোগ দিন আমাদের Neurophysiology Course এ। Course fee- 700tk only.

☘️☘️ থাকছে লাইভ ক্লাসের সুযোগ, থাকছে রেকর্ডেড ক্লাসও।

☘️☘️ আর মাত্র ২ দিন

☘️☘️ কোর্সে যোগ দিতে কমেন্ট/ইনবক্স করুন


06/10/2025

Neuroglial Cells | গ্লু/আঠা

Brain এ দুই ধরনের cell থাকে। Neuron & Neuroglial Cells. মূল functioning cell হলো neuron. আর নিউরনের সাপোর্টের জন্য থাকে Neuroglial cells.

Glia🍀 মানে glue বা আঠা। মানে এই সেল গুলো নিউরনকে আঠার মতো একসাথে করে আগলে রাখে, তাই এর নাম glial cells.

🌻এখন Microglial মানে তাহলে দাঁড়াচ্ছে- Micro বা ছোট glial cells. এই ভদ্রলোক mononuclear phagocyte system এর পার্ট।

🍀 ছোট glial cell থাকলে অবশ্যই বড় glial cell-ও থাকবে। নাহলে, কিসের তুলনায় তাকে ছোট বললাম? (ঠিক একইভাবে, Macro-phase যেহেতু আছে, Micro-phase ও আছে)

এই বড় গ্লায়াল সেল গুলো হলো-
astrocyte, oligodendrocyte, ependymal cells.

🍀Astrocyte এসেছে Astron থেকে, যার অর্থ star/ ★ তারা। যেমন, astronomy মানে জ্যোতির্বিদ্যা! মানে তারা ★ , নক্ষত্র নিয়ে গবেষণা।
এই ভদ্রলোকেরা দেখতে তারকা আকৃতির, তাই এই নাম।

🍀Oligodendrocyte মানে বোঝাই যাচ্ছে, Oligo+ dendro + cyte.
Oligo মানে সামান্য, স্বল্প। যেমন, Oliguria মানে স্বল্প ইউরিন।
আর dendron মানে, tree!

তাহলে অর্থ দাড়ালো, যে cell এর স্বল্প সংখ্যক গাছের শাখার মতো process আছে, তাহাই Oligo-dendro-cyte.

🍀 Ependymal cell
Epi মানে Upon. (যেমন, epidermis)
আর ependyma মানে, Covering.
অর্থাৎ, এই সেল গুলো covering cell, যারা কাভার করে ventricle & central canal.

⭕Neurology এর জটিলতাকে পানির মতো সহজ করতে যোগ দিন আমাদের Neurophysiology Course এ।
⭕ পাবেন লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সুবিধা।
⭕ কমেন্ট করুন বিস্তারিত জানতে।

🏵️ Join Medical in Mother Tongue for easy learning!

🏵️ Tag your friends


04/10/2025

সময় স্বল্পতা কিংবা সিস্টেমিক প্যাথলজির বিশাল সিলেবাসের কারণেই হোক, অথবা অন্য কোনো কারণেই হোক- সিস্টেমিক প্যাথলজি মেডিকেল কলেজে খুব একটা দরদ দিয়ে পড়ানো হয় না।

এইটা আমি নিজে যখন ছাত্র ছিলাম, তখনো দেখেছি। মোটামুটি স্যারেরা পারলে একটানে সব আইটেম ক্লিয়ার করে দেন!

এখনো কিছুটা সেরকমই অভিজ্ঞতা। (সব মেডিকেলের খবর আমি জানি না)

অথচ, মেডিসিন, সার্জারি বা গাইনি- যাহাই পড়তে যাই না কেন, সিস্টেমিক প্যাথলজির জ্ঞান খুব দরকার।

এখানে ঘাটতি থাকে বলেই, Gall stone এর Complication হিসেবে Intestinal obstruction বলতে পারলেও, সেটা কিভাবে হয়, তার উত্তর আর পাওয়া যায় না।

কিংবা obstructive jaundice এ prothrombin time কেমন হবে, মুখস্থ বলতে পারলেও তার কার্যকারণ অজানাই রয়ে যায়।

Bilirubin, urobilinogen, stercobilin - এসব কে যে কোথায় কিভাবে বাড়ে কমে- সেসব এক আতঙ্কের নাম হয়ে যায়!

যেমন আতঙ্ক হয়ে দাঁড়ায় সিস্টেমিকের কত কত টিউমারের ক্ল্যাসিফিকেশন!!- সে যে কী পাহাড়সম বোঝা!

☘️☘
যাহোক, আমার প্রিয় থার্ড প্রফের স্টুডেন্টরা,
কেমন হয় যদি, Systemic Pathology নিয়ে প্রফ পরীক্ষা বেসড (লিখিত+ভাইভা) একটা ব্রিফ কোর্স চালু করা যায়?
যেখানে একটু কনসেপশনও ক্লিয়ার হলো, প্রফ পাশও হলো।

☘️ কোনোভাবে কী এটা তোমাদের জন্য হেল্পফুল হবে?

🍀 কোর্সটা করতে আগ্রহী হলে কমেন্ট করো।
যারা আগ্রহী হতে পারে, তাদেরও কমেন্টে মেনশন করতে পারো।

🍁 কোর্স কিন্তু ফ্রি নয়! 🙂 পেইড অবশ্যই। সম্ভাব্য কোর্স ফি: ৬০০/৭০০ টাকা।


04/10/2025

আপনি কী চোখ বন্ধ করে আপনার আঙুল দিয়ে নাক স্পর্শ করতে পারেন?

অন্ধকারের মধ্যেও সিড়ি দিয়ে উপরে উঠতে পারেন?

আশা করা যায়, পারেন। কারণ, আপনার Proprioception ঠিকঠাক ফাংশান করতেছে। এমনকি এই যে আমি কীবোর্ড না দেখে টাইপ করতেছি, এটাও সম্ভব হচ্ছে Proprioception এর কারণে।

🍀 Proprioception মানে নিজের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থান সম্পর্কে মস্তিষ্কের সচেতনতা। মানে, চোখ দিয়ে না দেখেই আমরা যে জানি, কোথায় আমাদের হাত-পা আছে, হাত সোজা নাকি বাঁকা করা আছে, এসব।

এই সেন্সটা আমাদের balance, coordination, আর smooth movement-এর জন্য আবশ্যক।

☘️ এই সেন্সটা আমাদের মস্তিষ্কে যাওয়ার রাস্তা হলো- Dorsal Column of the spinal cord. (Fasciculus gracilis & fasciculus cuneatus)
এই কলাম, Proprioception এর পাশাপাশি vibration sense ও বহন করে।

🌴সুতরাং, যদি আমাদের Dorsal Column-এ lesion হয়, তখন proprioception নষ্ট হয়ে যায়।

তখন চোখ বন্ধ করে নাক স্পর্শ করা কঠিন হয়ে পড়ে। চোখে না দেখে সিঁড়ি বাওয়া কঠিন হয়ে পড়ে। চোখে না দেখে শার্টের বোতাম লাগানো কঠিন হয়ে যায়!
কারণ, আমার ব্রেইন তখন জানে না, আমার শরীরের কোন পার্ট কোথায় আছে!!

💐dorsal column ঠিকঠাক আছে কিনা, সেটা দেখার জন্য কিছু Clinical tests করি আমরা।
যেমন,

➡️ Finger-Nose Test

➡️ Heel-Shin Test

➡️ Romberg’s Test

➡️ Vibration Sense Test

➡️ Joint Position Sense Test

🌼Nervous System এর রোগ সম্পর্কে বুঝতে হলে, আগে এর ফিজিওলজি জানা দরকার।

🌼 সেই উদ্দেশ্যেই NeuroPhysiology কোর্স শুরু করছে Medical in Mother Tongue.

🌼 এখানে শুধু ফিজিওলজিই নয়, সাথে রিলেটেড ক্লিনিক্যাল কথাবার্তাও বলা হয়। অর্থাৎ, ক্লিনিক্যাল কোরিলেশন!

🌼 সুন্দর, সহজ করে মাতৃভাষা বাংলায় বুঝানো হয়। লাইভ ক্লাস কিংবা রেকর্ডেড ক্লাস- সুযোগ থাকছে দুটোরই।

🌼 আশা করা যায়, নার্ভাস সিস্টেম নিয়ে আর কোনোদিন নার্ভাস হতে হবে না।

🏵️ যোগ দিন আমাদের কোর্সে।

🏵️ এনরোল করুন মাত্র ৭০০ টাকায়।

🏵কমেন্ট অথবা ইনবক্স করুন এনরোল করার জন্য অথবা, আরো বিস্তারিত জানার জন্য।

🍁আমাদের কোর্স বা ক্লাস কেমন হয়, সে সম্পর্কে আইডিয়া পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল (কমেন্টে লিংক পাবেন)
অথবা, এই গ্রুপ/পেইজের পোস্টগুলো দেখতে পারেন।

🍁 কোর্স না করলেও আমাদের সাথে গ্রুপে/পেইজে থাকেন। এমনিতেও মেডিকেল সাইন্সের অনেক জটিল, অনেক ইন্ট্রেস্টিং বিষয় নিয়ে পোস্ট দেয়া হয়। সেগুলোতে আপনি উপকৃত হতে পারেন।
নিজে জানেন, অন্যকেও জানার সুযোগ করে দিন।

🍁পরিচিত বা বন্ধু-বান্ধবদের ট্যাগ দিন, শেয়ার করে জানায়ে দিন।

03/10/2025

একজন রোগী এসে বলল, হাঁটার সময় পাশের মানুষজনের সাথে ধাক্কা খাই।
আমি ঘরে ঢোকার সময়ে প্রায়ই দরজার চৌকাঠে ধাক্কা খাই।


সেদিন রাস্তায় এক মেয়ের সাথে ধাক্কা লাগায়, আমাকে তো জুতাপেটা করতে নিছিল!

ডাক্তার সাব, আমারে বাঁচান। আমি ইচ্ছা করে ধাক্কা লাগাই না! হয়ে যায়!
🍁🍁🍁🍁

কী সমস্যা হতে পারে লোকটার?

হতে পারে লোকটার peripheral vision loss হইছে। visual field narrow হয়ে এসেছে।

হয়তো লোকটার Pituitary gland এ টিউমার হয়েছে- pituitary Adenoma.

সেখান থেকে ডেভেলপ করেছে Bitemporal Hemianopia!

Optic nerve এর কোথায় ড্যামেজ হলে কী সিম্পটম হয়, কখন Bitemporal hemianopia, কখন Homonymous hemiamopia হয়; বা কখন Quadrantanopia হয় - সব ডিটেইল জানতে এবং কনসেপশন ক্লিয়ার করতে এনরোল করুন-
Medical in Mother Tongue এর Neurophysiology কোর্সে।

PHYSIOLOGY এর সবচেয়ে কঠিন সিস্টেম, সবচেয়ে সহজে জানুন মাত্র ৭০০ টাকায়!

কমেন্ট/ইনবক্স করুন।

আমাদের পড়ানোর কোয়ালিটি সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল দেখতে পারেন। (কমেন্টে লিংক)

Photos from Medical in Mother Tongue's post 01/10/2025

🍁Bombay blood group কী?
🍀বোম্বে ব্লাড গ্রুপের মানুষদের red blood cell-এ H antigen থাকে না।

🍁 H antigen কী?

🍀 H antigen হলো A এবং B antigen তৈরির মূল উপাদান।
মানে, আমাদের রক্তের গ্রুপ A, B,O যাই হোক না কেন, H antigen সবারই থাকে।

H antigen এর সাথে N-acetyl galactosamine যুক্ত হলে সেটা হয় A antigen; আর যদি শুধু Galactose যুক্ত হয়, সেটা হয় B antigen.
(ছবি সংযুক্ত)

🏵️ Bombay blood group আপাতদৃষ্টিতে O এর মতো দেখায়, তবে আদতে ওরা O নয়।
কারণ ওদের A এবং B antigen নেই। কিন্তু এতে H antigen ও নেই যা সাধারণ O blood-এ থাকে।

এখন যেহেতু, এদের RBC তে H antigen থাকে না, সেহেতু, বোম্বে ব্লাড গ্রুপের মানুষ স্বাভাবিকভাবেই anti-H antibody তৈরি করে [anti-A এবং anti-B এন্টিবডি তো থাকেই]

এর ফলে, তারা শুধুমাত্র অন্য বোম্বে ব্লাড গ্রুপের donor থেকে রক্ত নিতে পারে।
এমনকি, Universal donor নামে পরিচিত যে O গ্রুপ, তাদের থেকেও রক্ত নিতে পারবে না।

যদি তারা সাধারণ O blood পায়, তাহলে তাদের anti-H antibody, donor এর RBC কে আক্রমণ করবে।

প্রথম এটা বোম্বেতে (বর্তমান মুম্বাই) আবিষ্কার হবার কারণে নাম হয়েছে বোম্বে ব্লাড গ্রুপ।

25/09/2025

ফিজিওলজির সবচেয়ে কঠিন বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো- Respiratory, Renal & Neuro.

তিনটার কোর্স শুরু হচ্ছে একসাথে।

এছাড়াও রেকর্ডেড ক্লাস পাবেন CVS physiology & Immunology.

একসাথে এনরোল করলে পাবেন ২৫% ছাড়!

অথবা, আপনার প্রয়োজন অনুসারে আলাদা আলাদাও এনরোল করার সুযোগ থাকছে।

13/09/2025

Immunology I Bangla I Innate & adaptive, Active & passive, Humoral, Antibody diversity, BCR, TCR

12/09/2025

Tonight @10:10 pm
1st class - Open for all
Immunology প্রথম ক্লাস করতে চাইলে কমেন্ট করুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka