কোরানের ওস্তাদের দিলে থাকতে হয় কোমলতা, সহিষ্ণুতা।
An nadwa Islamic academy Bangladesh
An-Nadwa Islamic Academy is an online Islamic learning platform focused on Pre-Hifz, Quran recitation and basic Arabic for children.
We teach with love, patience and proper method, not pressure.
📘 Programs: Online Pre-Hifz,Hifz and Arabic language
05/01/2026
শায়েখ ইয়াসির আদ দোসারীর কন্ঠে পবিত্র সুরা মূলক।
An nadwa Islamic academy Bangladesh
শায়েখ ইয়াসির আদ দোসারীর কন্ঠে পবিত্র সুরা মূলক।Sura Mulk। Yasser Ad-Dosari। @AN-NADWA-BANGLADESH শায়েখ ইয়াসির আদ দোসারীর কন্ঠে পবিত্র সুরা মূলক।Sura Mulk। Yasser Ad-Dosari। -NADWA-BANGLADESH
শায়েখ ইয়াসির আদ দোসারীর কন্ঠে পবিত্র সুরা মূলক।
An nadwa Islamic academy Bangladesh
মানুষ যখন অমানুষি আচরণ করে তখন সে নিকৃষ্ট প্রাণীর কাতারেও থাকে না।
27/12/2025
সুঃখ দুঃখ যাই থাকুক, ব্যথা বেদনা যতটাই থাকুক না কেন, সময়ের গতি কখনোই থেমে থাকে না।
সময় চলে আপন গতিতে আপন প্রবাহে।
রমাদানের স্বাগত বার্তা রজবের চাঁদে জানিয়ে যায় আমাদের। মনে করিয়ে দেয়
এইতো চলে আসছে রমাদান!
এইতো আসছে রমাদান!
কই মুমিন তোমরা কি প্রস্তুত?
তাহলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া দিয়েই রমাদানের প্রস্তুতি নেই।
যদিও রজব মাসের কয়েকদিন অতিবাহিত হয়ে গিয়েছে।।।
َاَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَان
উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বা-ন।ওয়া বাল্লিগনা- রমাদান।
অনুবাদ:হে আল্লাহ! আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকাহ দান করুন। এবং রমাদান মাসে পৌঁছে দিন।
An nadwa Islamic academy Bangladesh
Reminder
Surah kahaf and durud sharif
*হিফজ এবং আদব: ১*
সম্প্রতি আমি এক হিফজ শিক্ষার্থীর সঙ্গে দেখা করি
সম্প্রতি আমি স্থানীয় এক মাদরাসায় এক হিফজ শিক্ষার্থীর সঙ্গে দেখা করি, যার নানা ধরনের সমস্যা ছিল। পাঁচ বছরেরও বেশি সময় ধরে সে পড়ছে, কিন্তু এখনো মাত্র *দুই পারা* মুখস্থ করতে পেরেছে। সে একজন হাইস্কুলের ছাত্রও বটে।
আমি জানতে চাইলাম, আসলে সমস্যাটা কোথায়। তাই ছয় মাস ধরে তাকে ও তার পরিবেশকে পর্যবেক্ষণ করলাম। দেখলাম, মূল সমস্যা তিনটি জায়গায় — শ্রেণিকক্ষের পরিবেশ, মাদরাসার সামগ্রিক অবস্থা, এবং তার নিজের আচরণে।
তার আচরণ এমন ছিল যা উপেক্ষা করা যায় না — কোনো শৃঙ্খলা নেই, আত্মনিয়ন্ত্রণ নেই, রাগ, খারাপ ভাষা ব্যবহার, হঠাৎ প্রতিক্রিয়া — এসবই ছিল তার দৈনন্দিন অভ্যাস।
*তার মধ্যে আদব ছিল না। আর আদব না থাকলে অগ্রগতি অসম্ভব।*
আজ আমাদের সমাজে নিঃসন্দেহে একটি *“আদব সংকট” (Adab Crisis) তৈরি হয়েছে।
আদব কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
“আদব” শব্দটির অর্থ খুব বিস্তৃত। আরবিতে এর নানা মানে আছে — সবচেয়ে সহজ অর্থ হলো ভদ্রতা বা শিষ্টাচার। কিন্তু আদব শুধু ভালো ব্যবহার নয়; এটা অনেক গভীর বিষয়।
আদব মানে হলো জিনিসকে তার সঠিক স্থানে রাখা। এটা শ্রদ্ধা, সীমা জানা এবং দায়িত্ব বোঝার নাম।
আদব মানে হলো অধিকার বোঝা ও তা আদায় করা* —
যেমন:
• পিতা-মাতার অধিকার
• বয়োজ্যেষ্ঠদের সম্মান
• ছোটদের প্রতি দয়া
• প্রতিবেশীর হক
• প্রাণীর প্রতি দয়া
• মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার
যদি আপনি মানুষের হক না দেন, তাহলে জ্ঞানের হক পাওয়ারও অধিকার আপনার নেই। *যার আদব নেই, তার জ্ঞানও নেই।*
আদব হলো ভেতর ও বাইরের আচরণের পরিশুদ্ধি ও সৌন্দর্য — একে বলা হয় *হুসনুল আদব (حسن الأدب)।*
*আদবের গুরুত্ব সম্পর্কে নবী ﷺ ও সালাফদের বাণী*
🔹 রাসূল ﷺ বলেছেন:
“কিয়ামতের দিন কোনো আমল পাল্লায় ভালো আচরণের চেয়ে ভারী হবে না।”
(সহিহ আল-বুখারী)
🔹 আয়েশা (রাঃ) বর্ণনা করেন, রাসূল ﷺ বলেছেন:
“যার মধ্যে কোমলতা আছে, তাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দেওয়া হয়েছে। আত্মীয়তার বন্ধন রক্ষা করা, সুন্দর চরিত্র, ও প্রতিবেশীর ভালো ব্যবহার জান্নাতে ঘর তৈরি করে ও আয়ু বৃদ্ধি করে।”
(মুসনাদ আহমাদ ২৫২৫৯)
🔹 রাসূল ﷺ বলেছেন:
“আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে, যার আচরণ সবচেয়ে উত্তম।”
(আত-তাবারানী)
🔹 আয়েশা (রাঃ) আরও বর্ণনা করেন, রাসূল ﷺ বলেছেন:
“বিশ্বাসী ব্যক্তি তার উত্তম চরিত্রের কারণে এমন মর্যাদা পায়, যা নিয়মিত সিয়াম রাখা ও রাত জেগে সালাত পড়ার সমান।”
(সুনান আবি দাউদ ৪৭৯৮)
*সালাফদের (প্রথম যুগের আলেমদের) দৃষ্টিতে আদবের গুরুত্ব:*
ইবনুল জাজারি (রহ.) বর্ণনা করেন:
ইবনুল মুবারক (রহ.) বলেছেন,
“আমি ৩০ বছর আদব শিখেছি এবং ২০ বছর জ্ঞান অর্জন করেছি। সালাফরা (পূর্বসূরিরা) প্রথমে আদব শিখতেন, তারপর জ্ঞান।”
(গায়াতুন নিহায়াহ ১/৪৪৬)
ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক (রহ.) আরও বলেছেন:
“আমি ইমাম মালিকের খিদমতে ছিলাম ২০ বছর। তার মধ্যে ১৮ বছর কাটিয়েছি আদব শেখায়, আর মাত্র ২ বছর জ্ঞান অর্জনে। আমি ইচ্ছা করি, যদি পুরো ২০ বছরই আদব শিখতাম।”
কাদি ইয়াদ (রহ.) বর্ণনা করেন:
ইমাম মালিক (রহ.) বলেছেন,
“আমার মা আমাকে সুন্দর পোশাক পরিয়ে বলতেন: ‘যাও, শায়খ রাবি’আর কাছে যাও, তাঁর জ্ঞান নয় — তাঁর আদব আগে শিখো।’”
(তারতিবুল মাদারিক ১/১৩০)
القرآن نور من الهى
15/11/2025
শরীরের জন্য যেমন রূহ,
তেমনি হৃদয়ের জন্য কুরআন।।
03/11/2025
হাফেয মুহাম্মদ আবুল কাসেম
রিয়াদ, সৌদি আরব।
১০ জুমাদুল ঊলা ১৪৪৭। ১লা নভেম্বর ২০২৫
শুক্রবার দিবাগত শেষ রাতে খাবে দেখি রওজা পাকের আশেপাশে বিধর্মীরা মুসলমানদেরকে মেরে ফেলছে। আমি অনেক কষ্টে রওজা শরীফে প্রবেশ করি। নবীজি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম আমাকে দেখে বললেন, আবুল কাসেম! দুনিয়াতে এখন অনেক ফেতনা-ফাসাদ চলছে। তার কারণ হলো, আল্লাহ ওয়ালাদের থেকে বিচ্ছিন্ন হওয়া। এবং অপ্র/য়োজনীয় ছ/বি ও ভি/ডিও করা। তুমি আবদুল মতীন বিন হুসাইন ( পীর সাহেব ঢালকানগর) ও তোমার শায়খ(মুফতী ইয়াহিয়া)-কে আমার সালাম বলো। আর আবদুল মতীন বিন হুসাইন (পীর সাহেব ঢালকানগর) সে আলহামদুলিল্লাহ এই ব্যাপারে খুব সর্তক থাকে এবং সতর্ক করে। এতে আমার অনেক খুশি লাগে। তবে এই দুই ব্যাপারে মানুষদেরকে আরও বেশি বেশি তাকিদ করতে বলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সকল হারাম কাজ থেকে আমাদের হেফাজত করুন।
02/11/2025
ছোট্ট জীবন, অন্তহীন আখেরাত
এ সময়টাকে তথ্যের যুগ বলা হচ্ছে। সম্প্রতি প্রকৃতিতে যেমন মেঘের বিস্ফোরণ ঘটছে আর জনপদের পর জনপদ ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি তথ্যের বিস্ফোরণ আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই তথ্যের স্রোতে আমাদের দুনিয়া ও আখেরাত ভেসে যাচ্ছে। সেই সঙ্গে ভেসে যাচ্ছি আমরাও। দুনিয়ার একেকটি মুহূর্তকে আখেরাতের জন্য পুঁজি হিসেবে বিনিয়োগ করতে হয়। হায়! আমাদের সেই মূল্যবান মুহূর্তগুলো ছিনিয়ে নিচ্ছে যোগাযোগ মাধ্যমগুলো। একেক ভিডিওর পেছনে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের অর্থ হল, মিলিয়ন মিলিয়ন মানুষ ও তাদের হাজার হাজার ঘণ্টা সময় এই ভিডিওগুলো খুন করেছে।
এক ই উ টিউবেই প্রতি মিনিটে ৫০০ ঘণ্টার বেশি ভিডিও আপলোড হয়। ইউ টিউবে এক ঘণ্টার একটা ভিডিও দেখতে দেখতে ৩./৪ বছরের ভিডিও আপলোড হয়ে যায়। তার মানে দাঁড়াচ্ছে, একজন মানুষের ইউটিউবে একদিনে আপলোড হওয়া ভিডিও দেখে শেষ করতে ৮২ বছর সময় লেগে যাবে। এ তো গেল শুধু এক ই/উ/টিউবের কথা। এছাড়া আরও কত শত মাধ্যম আছে, সেগুলো হিসাব করলে কনটেন্টের পরিমাণ কী দাঁড়ায়!
চারদিকে তামাশার এত এত আয়োজন! এদিকে আমাদের ছোট্ট জীবন। এই ছোট্ট জীবন থেকেই নিতে হবে অন্তহীন আখেরাতের পাথেয়। চারদিকে রঙ-বেরঙের মনোহারী আয়োজন, আরেকদিকে কষ্ট-ক্লেশ আর মুজাহাদা করে লাভ করার অদেখা জান্নাত। একদিকে শয়তানের আহ্বান অন্যদিকে আল্লাহকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি।
অন্তহীন আখেরাতই প্রকৃত জীবন। জান্নাতের জন্যই আমাদের সৃষ্টি। আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষাই আমাদের কাজ। তাই আমাদেরকে আখেরাত, জান্নাত ও আল্লাহর
জন্যই জীবনযাপন করতে হবে। আল্লাহ, আখেরাত এবং জান্নাত থেকে যেসব জিনিস উদাসীন করে, তা থেকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
পরকালের জন্য আমল করতে কষ্ট লাগলে, গুনাহ আমাদেরকে প্রলুব্ধ করলে এই হাদীস স্মরণ করব-
حُفْتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُقَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ.
জান্নাতকে আবৃত রাখা হয়েছে কষ্টকর বস্তুর মাধ্যমে। জাহান্নামকে আবৃত রাখা হয়েছে লোভাতুর বস্তু দিয়ে। -সহীহ মুসলিম, হাদীস ২৮২২
পার্থিব জীবনের চাকচিক্য, শয়তান ও শয়তানের দোসররা প্রতারিত করতে চাইলে এ আয়াতে কারীমা স্মরণ করতে পারি-
ياتِهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللهِ حَقٌّ فَلَا تَعُرْنَكُمُ الْحَيُوةُ الدُّنْيَا وَلَا يَغْزَنَكُمْ بِاللهِ الْغَرُورُ، إِن الشَّيْطَنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُوا حِزْبَهُ لِيَكُونُوا مِنْ
أصحب السعير
হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং এই পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকায় না ফেলে এবং আল্লাহর সম্পর্কেও যেন মহা ধোঁকাবাজ (শয়তান) তোমাদেরকে ধোঁকায় না ফেলে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রুই গণ্য করো। সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় কেবল এ জন্যই, যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায়। -সূরা ফাতির (৩৫): ৫-৬
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে চাকচিক্যময় পৃথিবী ও পাপ এড়িয়ে আখেরাতের পথে চলার তাওফীক দান করুন। জীবনকে আল্লাহ, আখেরাত ও জান্নাতের জন্য নিবেদিত করার তাওফীক দান করুন- আমীন।
আল-কাউসার
"নারী "
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka