Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka

Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka, Education, Shamsul Hoque Khan School & College Road, Paradogar, Matuail, Demra, Dhaka.

Welcome to our OFFICIAL page.

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
— মেধা লালনে অনন্য —
🌐 www.shksc.edu.bd

EIIN: 107915;
School Code: 1155;
College Code: 1062

📞 প্রভাতি ০১৭১১৪৫৫২৮৬ দিবা ০১৭১২৭১৫৩২৫
ইংলিশ ভার্সন ০১৯৫০৯৪১৯২৯ কলেজ ০১৭১৫০০৮৫১৭ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ঢাকা শহর সংলগ্ন ডেমরার একটি শিক্ষাঙ্গন। বাংলাদেশের মানচিত্রে এই প্রতিষ্ঠানটির অবস্থান হয়তো একটি বিন্দুর মত। হোক বিন্

'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থী 23/08/2026

'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ‘প্র...

Photos from Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka's post 22/08/2026

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে 'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' প্রদান ও বিশেষ আলোচনা সভা! 🎓✨

​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ - ৯ম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার সেরা ১০ (Top 10) দিবা, প্রভাতি ও ইংলিশ ভার্সন শাখার ১২০ জন্য কৃতী শিক্ষার্থীদের 'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠান। 🏆
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান ও ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার দিকনির্দেশনা দেন।
​একই সাথে, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে ছড়িয়ে পড়া মিথ্যা, মনগড়া ও অপপ্রচারে কান না দিয়ে সত্যতা যাচাই এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান জানান তিনি।

​কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভকামনা! 💐

Photos from Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka's post 21/08/2026

আসন্ন ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট’-কে কেন্দ্র করে মাঠের চূড়ান্ত প্রস্তুতি নিতে বাফুফে একাডেমির আমন্ত্রণে এক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নেমেছিল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ক্লাব!

​প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে আমাদের তরুণ ফুটবলাররা তাদের কৌশল, দলগত সমন্বয় এবং দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে। বাফুফে একাডেমির মতো শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে এই খেলার সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে এবং আগামী টুর্নামেন্টে সেরা পারফর্ম করতে সাহায্য করবে।

​শিক্ষার্থীদের খেলাধুলায় সার্বিক সহযোগিতা, অনুপ্রেরণা ও সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমাদের সন্মানিত প্রিন্সিপাল স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

20/08/2026

🏆 নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ | সিজন–২ 🏆

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭ | সিজন–২”-এর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

সুপ্ত ক্রীড়া প্রতিভাকে বিকশিত করে জাতীয় পর্যায়ে তুলে ধরার এটি একটি দারুণ সুযোগ। তাই আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের এই সুযোগটি কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। ⚽🏏🥋🏊‍♂️🏸

📌 বিশেষ নির্দেশনা: একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২টি খেলায় অংশগ্রহণ করতে পারবে।

🔗 অনলাইন রেজিস্ট্রেশন লিংক: notunkurisports.gov.bd

🌟 প্রতিভা হোক পরিচয়—খেলাধুলার মাধ্যমে এগিয়ে চলো স্বপ্নপূরণের পথে। এই স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবার। 💚🏆

20/08/2026

আয়া ও দারোয়ান নিয়োগ বিজ্ঞপ্তি

Photos from Shamsul Hoque Khan School & College, Demra, Dhaka's post 16/08/2026

📢 ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত!

​আজ রবিবার, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি ও দিবা শাখার ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পরবর্তী মূল্যায়ন সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​সম্মানিত প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহকারী প্রধান শিক্ষক, কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধানগণ এবং বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সভায় সদ্য প্রকাশিত ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরা হয় এবং বিস্তারিত আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।

​স্বাভাবিক ও চমৎকার ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পেছনে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখার অবদানকে প্রধান নিয়ামক হিসেবে উল্লেখ করেন সম্মানিত প্রিন্সিপাল স্যার। বক্তব্যে তিনি আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (GPA-5) এর সংখ্যা আরও বৃদ্ধির পাশাপাশি অপেক্ষাকৃত পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলী আগামী বছরের পরীক্ষায় আরও দুর্দান্ত ফলাফল অর্জনের লক্ষ্যে তাঁদের নেওয়া নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রিন্সিপাল স্যারের নিকট আশাবাদ ব্যক্ত করেন।

​সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবার বিশ্বাস করে— শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় সাফল্যের এই ধারাবাহিকতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। 🎓✨

14/08/2026

সাফল্যের অনন্য শিখরে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অহনা সিদ্দিকা!
জেলা প্রশাসন, ঢাকার পক্ষ থেকে ডেমরার এসিল্যান্ড স্যারের বিশেষ সংবর্ধনা ও উপহার প্রদান 🎓🌸

মেধা, নিষ্ঠা ও অদম্য পরিশ্রমের ফসল মিললো এক অনন্য অর্জনে! ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় "সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গৌরব, মেধাবী শিক্ষার্থী অহনা সিদ্দিকা ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৮ নম্বর অর্জন করে ঢাকা বোর্ডে ৭ম স্থান এবং ডেমরা থানায় মেয়েদের মধ্যে ১ম স্থান অর্জন করেছে! 🏆

অহনার এই অসামান্য অর্জনে তাকে সম্মানিত করতে ডেমরা উপজেলার মান্যবর এসিল্যান্ড স্যার স্বয়ং অহনার নিজ বাসভবনে উপস্থিত হয়ে জেলা প্রশাসন, ঢাকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি এবং ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্যারের স্বাক্ষরিত বিশেষ অভিনন্দন পত্র পৌঁছে দেন।


— জেলা প্রশাসক, ঢাকা।

অহনার এই অভাবনীয় কৃতিত্ব ডেমরাসহ পুরো ঢাকাবাসীকে গর্বিত করেছে। মেধার এই স্বীকৃতি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা।

মেধাবী অহনা সিদ্দিকার ভবিষ্যৎ জীবন আরও আলোকময়, সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল হোক—এই শুভকামনা ও নিরন্তর প্রার্থনা রইল! ❤️

13/08/2026
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Shamsul Hoque Khan School & College Road, Paradogar, Matuail, Demra
Dhaka
1362

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00