Cube Academy

Cube Academy আমরা মেধায় নয়,পরিশ্রমে বিশ্বাসী.....

এস.এস.সি শুধু একটি পরীক্ষাই নয় এটি শিক্ষার্থীদের একটি আত্নসম্মানের প্রতীক। আর শিক্ষার্থীদের সেরা ভাবে গড়ে তোলার দায়িত্ব ...
11/11/2025

এস.এস.সি শুধু একটি পরীক্ষাই নয় এটি শিক্ষার্থীদের একটি আত্নসম্মানের প্রতীক। আর শিক্ষার্থীদের সেরা ভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। চলছে এস. এস. সি শেষ মুহুর্তের প্রস্তুতি কোর্স।
নিজেকে সেরাদের সেরা করে গড়ে তুলতে যোগ দিতে পারো আমাদের কোর্সে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কানেক্ট হতে পারো।
Farhad Hossain স্যারের সাথে।
Cellঃ 01877831904

দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। আর সেই দুর্ঘটনা যদি হয় আপনজন হারানো তবে তা মেনে নেওয়া কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনা। আকস্মি...
21/07/2025

দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। আর সেই দুর্ঘটনা যদি হয় আপনজন হারানো তবে তা মেনে নেওয়া কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনা। আকস্মিক এ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের প্রাণ হারানো এবং আহত সকল শিক্ষার্থীদের আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দান করুন।
এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিক সাহেব কে আল্লাহতালা জান্নাতবাসী করুন।
দুর্ঘটনায় আহত এবং নিহত সকলের জন্য আল্লাহর নিকট রইলো প্রার্থনা।

25/06/2025

📘 কিউব একাডেমি
🎓 এইচএসসি ব্যাচ ২০২৫
শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা আজ এক নতুন অধ্যায়ের দিকপথে যাত্রা শুরু করেছো—যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রচেষ্টা তোমাদের ভবিষ্যৎ নির্মাণে মুখ্য ভূমিকা রাখবে।

নিউট্রনের মতো—যা পরমাণুর ভারসাম্য রক্ষা করে নীরবে, নিঃশব্দে—তোমরাও গড়ে তুলছো নিজেদের আত্মবিশ্বাস, নৈতিকতা ও একাগ্রতা দিয়ে একটি স্থিতিশীল ও সাফল্যময় জীবনভিত্তি।

👉🏼 শিক্ষা শুধু তথ্য নয়,
এটি হচ্ছে চরিত্র, মূল্যবোধ এবং নেতৃত্বের ভিত্তি।
আমরা বিশ্বাস করি—তোমরাই আগামী দিনের অগ্রদূত, যাদের হাতে গড়ে উঠবে একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ।

🔹 নিজেকে প্রস্তুত করো জ্ঞানে, শৃঙ্খলায় ও আত্মবিশ্বাসে।
🔹 প্রতিটি দিন হোক তোমার লক্ষ্য অর্জনের পথে একটি নতুন পদক্ষেপ।

“নীরব থেকেও যেমন নিউট্রন গুরুত্বপূর্ণ,
তেমনি তোমার প্রতিটি প্রচেষ্টাই তোমার পরিচয় গড়বে—
নিজেকে কখনো ছোট ভাবো না।”

শুভকামনায়,
কিউব একাডেমি

We see you,We hear you, we stand with you Palestine.🇯🇴
07/04/2025

We see you,We hear you, we stand with you Palestine.🇯🇴

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার সন্তানের নিরাপত্তায় সার্বক্ষণিক সি.সি টিভি যুক্ত হলো আপনাদের ভালোবাসার শিক্ষাকেন...
27/12/2024

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আপনার সন্তানের নিরাপত্তায় সার্বক্ষণিক সি.সি টিভি যুক্ত হলো আপনাদের ভালোবাসার শিক্ষাকেন্দ্র তে।

আধুনিক বিশ্বের শিক্ষা ও প্রযুক্তির সাথে সমানভাবে পাল্লা দিয়ে চলতে বদ্ধপরিকর আমরা।
সবাইকে আমন্ত্রন রইলো আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রাখবেন এই প্রত্যাশা রইলো।

দৈনন্দিন জীবনে অটোরিকশা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে গ্রাম সব ক্ষেত্রেই আমরা দেখত...
15/10/2024

দৈনন্দিন জীবনে অটোরিকশা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে গ্রাম সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই দ্রুতগতির অটো রিক্সার চলাচল।
তোমরা কি জানো অটো রিক্সার ব্যাটারি কোন প্রক্রিয়ায় বিদ্যুৎ পরিবহন করে?
প্রক্রিয়াটি হচ্ছে ইলেক্ট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া।
এর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমিস্ট্রি ২য় পত্র ক্লাস করছে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার উপরে।
দারুন সব ক্লাসগুলো উপভোগ করতে, শীঘ্রই জয়েন হয়ে যাও আমাদের শিক্ষা পরিবারে।

শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, পরীক্ষা হচ্ছে সেই মেরুদণ্ডকে সোজা রাখার উপায়। পরীক্ষায় উপস্থিত হয়েছে   এর নবম শ্রেণির শিক্...
11/10/2024

শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, পরীক্ষা হচ্ছে সেই মেরুদণ্ডকে সোজা রাখার উপায়। পরীক্ষায় উপস্থিত হয়েছে এর নবম শ্রেণির শিক্ষার্থীরা।

*স্পেশাল মডেল টেস্ট-১(ইংরেজি)

"প্রিয় শিক্ষার্থীরা,তোমাদের জন্য শিক্ষাজীবন একটি মূল্যবান সময়। আজকের শেখা তোমাদের আগামীর ভবিষ্যত গড়ে তুলবে। একজন শিক্ষক ...
05/10/2024

"প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের জন্য শিক্ষাজীবন একটি মূল্যবান সময়। আজকের শেখা তোমাদের আগামীর ভবিষ্যত গড়ে তুলবে। একজন শিক্ষক হিসেবে, আমাদের প্রধান দায়িত্ব হলো তোমাদের শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, বরং নৈতিকতা, দায়িত্ববোধ, এবং মানবিক গুণাবলীর শিক্ষা দেওয়া।
তোমাদের প্রতি " কিউব একাডেমি" এর পক্ষ হতে কিছু উপদেশ:
শিক্ষার প্রতি ভালোবাসা: শিক্ষা জীবনের ভিত্তি, তাই জ্ঞান অর্জনে মনোযোগী হও। শেখার প্রতি আগ্রহ কখনো নিভতে দিও না।
সততা এবং পরিশ্রম: জীবনে সফল হতে হলে সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। কোনো কিছুই সহজে আসে না, সবকিছু অর্জনের জন্য প্রচেষ্টা করতে হয়।
সময়ের সঠিক ব্যবহার: সময়ই তোমাদের সবচেয়ে বড় সম্পদ। সঠিকভাবে এর ব্যবহার করো, কারণ সময় চলে গেলে তা আর ফিরে আসে না।
মানবিক মূল্যবোধ: শুধু একজন ভালো শিক্ষার্থী হওয়া যথেষ্ট নয়, তোমাদের একজন ভালো মানুষও হতে হবে। মানবিকতা, সহমর্মিতা এবং সহযোগিতা অন্যদের প্রতি সবসময় প্রদর্শন করো।
নিজের উপর বিশ্বাস: জীবনে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কিন্তু নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাস তোমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
তোমাদের প্রতিটি সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের আশা, তোমরা একদিন এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। সব সময় মনে রেখো, আমরা আছি তোমাদের পাশে—শিক্ষক হিসেবে, পথপ্রদর্শক হিসেবে, এবং তোমাদের সর্বদা সমর্থন করার জন্য।
শুভ শিক্ষক দিবস!"

29/09/2024

এর পক্ষ হতে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে চাই:

১. শিক্ষার গুণগত মান: আজকের দিনে শিক্ষার গুণগত মান অপরিহার্য। আমাদের সন্তানদের এমন শিক্ষার পরিবেশে বড় করা উচিত যেখানে তাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকশিত হয় এবং তারা যেন কারো উপর নির্ভরশীল হয়ে না পড়ে। তাদের এই দিকটি নিশ্চিত করা আমাদের এবং আপনাদের দায়িত্ব। কিউব একাডেমি আপনাদের পতিশ্রুতি দিচ্ছে যে, আপনার সন্তানের শিক্ষার গুনগত মান আমরা নিশ্চিত করবো।

২. টেকনিক্যাল দক্ষতা: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে, সন্তানদের প্রযুক্তিগত দক্ষতার প্রতি মনোযোগ দিতে হবে। কোডিং, ডিজিটাল লিটারেসি এবং অন্যান্য আধুনিক স্কিলের উপর গুরুত্ব দেওয়া উচিত। যা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অনেক অপরিহার্য। এই সকল দিক বিবেচনা করে স্বল্প পরিসরে হলেও আপনাদের সন্তানদের টেকনিক্যাল শিক্ষার প্রতি দক্ষ করে গড়ে তোলাটা আমরা আমাদের দায়িত্ব হিসেবে মনে করছি।

৩. মানসিক স্বাস্থ্য: সন্তানদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। চাপমুক্ত পরিবেশে তাদের শিক্ষা ও বিকাশ নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য। সুন্দর এবং মনোরম পরিবেশে মানসিক চাপ মুক্ত রেখে পাঠদান নিশ্চিত আমাদের অন্যতম উদ্দেশ্য। যা আমরা প্রতিনিয়তই করে চলছি।

৪. আলোচনা ও যোগাযোগ: সন্তানদের সঙ্গে নিয়মিত আলোচনা করা এবং তাদের মতামত শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা নিজেদের ভাবনাগুলো প্রকাশ করতে শিখবে। এর সাথে যোগাযোগ রাখতে হবে তারা কোথায় কার কাছে শিক্ষাগ্রহণ করছে। এতে আপনারা খুব সহজেই আপনার সন্তানের পড়াশোনা এবং সামাজিক অবস্থা সম্পর্কে খুব সহজেই অবগত হতে পারবেন। কিউব একাডেমি প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের সাথে সর্বদা যোগাযোগ রাখে। এবং তাদের সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে থাকে।

৫. সামাজিক দায়িত্ব: সন্তানদের মধ্যে সামাজিক সচেতনতা ও দায়িত্বশীলতার ধারণা গড়ে তোলার চেষ্টা করুন। কমিউনিটির জন্য কাজ করা, পরিবেশ রক্ষা ও অন্যদের সাহায্য করা এই মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। এতে আপনার সন্তান হয়ে উঠবে একজন সচেতন দায়িত্বশীল সুনাগরিক।

আশা করি, অভিভাবকরা এসব দিক বিবেচনায় নিয়ে সন্তানদের শিক্ষা ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করবেন। এবং আপনার সন্তানের সাফল্যে আপনাদের পর সবচাইতে বেশি আনন্দিত যারা হন তারা হচ্ছেন এই শিক্ষকেরা।

Address

Gorai, Mirzapur, Tangail
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cube Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share