Madrasatu Nurol Quran

Madrasatu Nurol Quran দ্বীনি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।

18/03/2025

এখন থেকে মাদরাসা সংক্রান্ত সকল প্রকার তথ্য এই পেজে পাওয়া যাবে। মাদরাসার অফিসিয়াল পেজটি ফলো দিয়ে রাখুন।

https://www.facebook.com/profile.php?id=61573948289983

সঠিক জ্ঞানই সঠিক পথ দেখায় এবং
দ্বীনি শিক্ষা হৃদয়কে পরিশুদ্ধ করে।

18/03/2025

দ্বীনি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

🎯 আপনি কি আপনার সন্তানকে একজন যুগ সচেতন দক্ষ আলিমে দ্বীন বানাতে চান তাহলে আপনার প্রথম পছন্দ হতে পারে নুরুল কুরআন মাদরাসা।

🎯 একজন ছাত্রের ভালো আলিম হওয়ার জন্য জরুরী হলো তার পড়ালেখার ভিত্তিটা মজবুত হওয়া। আপনার সন্তানের পড়ালেখার ভিত্তিটা যেন মজবুত হয় সে লক্ষ্যে নুরুল কুরআন মাদ্রাসার দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণ শুরু থেকেই নিরলস চেষ্টা-মেহনত চালিয়ে যান।
কারণ প্রথম বর্ষের পড়ালেখার ভিত্তি মজবুত না হলে সে আগে বাড়তে পারবে না।

প্রথম বর্ষের তালিবে ইলমদেরকে যোগ্যতা সম্পন্ন রূপে গড়ে তোলার লক্ষ্যে আমরা মাদানী নেসাবের পুরোধা ব্যক্তিত্ব হযরত মাওলানা আশরাফ হালিমী (হাতিয়ার হুজুর), হযরত মাওলানা হাবিবুর রহমান মুনির নদভী সাহেব হুজুর এবং হযরত মাওলানা আরিফ হাক্কানী সাহেব হুজুরের পরামর্শে প্রথম বর্ষ পরিচালনা করে থাকি। পাশাপাশি প্রথম বর্ষের তালিবে ইলমদেরকে 'এসো আরবী শিখি' কিতাবের দরস প্রদান করার জিম্মাদারী থাকে হযরত মাওলানা আরিফ হক্কানী সাহেব হুজুরের নিকট। সহযোগী হিসেবে থাকেন হযরত মাওলানা মাহমুদুল হাসান (নাজিম সাহেব) হুজুর।
ওস্তাদগণের মেহনতের ফলস্বরূপ আপনার সন্তান প্রথম বছরেই আরবি ও ইংরেজিতে কথা বলা ও লিখতে পারার দক্ষতা অর্জনে সক্ষম হবে। ইন শা আল্লাহ।
পাশাপাশি আপনার সন্তান শুদ্ধ বাংলা চর্চারও এক সুন্দর পরিবেশ পেয়ে যাবে এখানে।

🎯 আপনার হাফিজে কুরআন সন্তান যেন কোরআনে কারিম ভুলে না যায় সেজন্য আমাদের রয়েছে সচেতন উদ্যোগ, বাধ্যতামূলক নিয়মিত কুরআন তেলাওয়াত এবং সাপ্তাহিক শবীনা।
আর আপনার গাইরে হাফিজ সন্তানকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো এবং আমলী সূরাগুলো মুখস্থ করানোর বিশেষ ব্যবস্থা রয়েছে আমাদের এখানে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত কুরআনে কারীমের পরীক্ষা গ্রহণ করে থাকি।

আমাদের কিছু বৈশিষ্ট্য :

✅ ভর্তির ৬ মাসের মধ্যেই ছাত্রদের আরবি ও ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা তৈরি হয়।
✅ প্রথম বছরেই তালিবে ইলম কোরআন ও হাদিসের অর্থ বুঝতে শুরু করে।
✅ দু-তিন মাসের মধ্যেই বিশুদ্ধ বাংলায় কথা বলা ও লিখার অভ্যাস গড়ে ওঠে।
✅ পাক্ষিক আরবি ও বাংলা বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা।
✅ উলুমুল কোরআন ও সুন্নাহর আধুনিক ভাষা উর্দূর প্রতি বিশেষ গুরুত্বারোপ।
✅ সকলের জন্য জেনারেল সাবজেক্ট (বাংলা, ইংরেজি ও গণিত) বাধ্যতামূলক।
✅ হাফিজে কোরআন তালিবে ইলমের জন্য নিয়মিত বাধ্যতামূলক কোরআন তেলাওয়াত ও সাপ্তাহিক শবীনার ব্যবস্থা এবং গাইরে হাফেজদের জন্য মাসক্ব ও আমলী সুরাগুলো মুখস্ত করানোর ব্যবস্থা।
✅ আমল-আখলাক, তালিম-তারবিয়াত, দোয়া ও ইবাদতের প্রতি বিশেষ গুরুত্বারোপ।

🏢

আমাদের রয়েছে নিরিবিলি পরিবেশে ছয় তলা মাদ্রাসা ভবন। এছাড়া প্রথম বর্ষ এবং হিফজ বিভাগের জন্য রয়েছে আলাদা শিক্ষা ভবন, ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা, নিরাপত্তা প্রহরী।

🚫

শিক্ষার্থীদের জন্য অভিভাবক ব্যতীত মাদরাসা থেকে বের হওয়া সম্পূর্ণ নিষেধ।

📚

মাদানী নেসাব ১ম বর্ষের সিলেবাস ─

الطريق إلى العربية ١، ٢، ٣ - أبو طاهر المصباح
التمرين الكتابي - أبو طاهر المصباح
الطريق إلى الصرف - أبو طاهر المصباح
قصص النبيين ١ - أبو الحسن الندوي

Spoken English
পঞ্চম শ্রেণীর গণিত বই।
আরবি, বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার বিশেষ কোর্স।

ভর্তি সংক্রান্ত বিষয় :

ভর্তি শুরু ─ পহেলা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত এবং ৮ শাওয়াল থেকে কোটাপূরণ সাপেক্ষে সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে। ইন শা আল্লাহ।

ভর্তি তথ্য ─ (কিতাব বিভাগ) :

ফরম, ভর্তি ফি ও বিবিধ : ৩৬৫০
মাসিক অজিফা : ৪০০০

⚠️ ─ ভর্তি কোটা সীমিত।

সরাসরি প্রতিষ্ঠানে এসে অথবা মোবাইলের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি কাজ সম্পন্ন করতে হবে।

📌

ঠিকানা ─ কয়লাঘাট, ছাতা মসজিদ রোড, আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।

🚖

যাতায়াত ─

দেশের যে কোনো স্থান থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার এসে লেগুনা যোগে লালবাগ কেল্লার মোড়, সেখান থেকে কামরাঙ্গীরচর কয়লাঘাট নূরে মদিনা মসজিদ সংলগ্ন নুরুল কোরআন মাদ্রাসা।

☎️

যোগাযোগ ─
মুহতামিম সাহেব : ০১৯১৮৩৬১৩৭৩
নাযিমে তালিমাত সাহেব : ০১৯৩৮২৯০৮৮৯

27/01/2025
12/03/2024

আজকের দরস :
قوله:

من أحب الله أحب الرسول
ومن أحب الرسول أحب العرب
ومن أحب العرب أحب العربية
ومن أحب العربية عني بها
وثابر عليها وصرف همته إليها.

★★★
أعمي= অন্ধ
أعور= এক চোখ অন্ধ

১লা রমযান থেকে ২০ রমযান পর্যন্ত ২০ দিনব্যাপী আরবী ভাষা ও সাহিত্য বিষয়ক কর্মশালা।
10/03/2024

১লা রমযান থেকে ২০ রমযান পর্যন্ত ২০ দিনব্যাপী আরবী ভাষা ও সাহিত্য বিষয়ক কর্মশালা।

নূরুল কোরআন মাদরাসা, কয়লাঘাট, ছাতা মসজিদ রোড, আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১।তোহফায়ে রমযানুল মোবারক।১৪৪৫ হি: ২০২৪ ইং
10/03/2024

নূরুল কোরআন মাদরাসা, কয়লাঘাট, ছাতা মসজিদ রোড, আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১।

তোহফায়ে রমযানুল মোবারক।
১৪৪৫ হি: ২০২৪ ইং

Address

Ashrafabad , Koylaghate Kamrangirchor Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatu Nurol Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category