Conscious Student Association - CSA.

Conscious Student Association - CSA. Concious Student Association (CSA) is a social org.

07/07/2020

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ,
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,
৩- ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার
এবং
পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕

যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেন ই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
-collected

02/10/2019
★★★  সশিস ফুটবল টুর্ণামেন্ট - ২০১৯ খ্রি. উপলক্ষে তৈরিকৃত গেঞ্জি গায়ে সশিস এর সদস্য  Islam Rabi Sarkar.পরিপাটি ও চমকপ্রদ ...
05/09/2019

★★★ সশিস ফুটবল টুর্ণামেন্ট - ২০১৯ খ্রি. উপলক্ষে তৈরিকৃত গেঞ্জি গায়ে সশিস এর সদস্য Islam Rabi Sarkar.
পরিপাটি ও চমকপ্রদ গেঞ্জি তৈরি করতে যিনি শত ব্যাস্ততার মাঝে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে জানাই সশিস পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ । তিনি হচ্ছেন সশিস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব, আহসান হাবীব রাসেল সাহেবের শ্রদ্ধাভাজন বড় ভাই, সশিসের ডোনার সদস্য জনাব, মোঃ শফিকুন্নবী সুজা । অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ভাইয়ার জন্য । এভাবেই সশিস এর পাশে থাকবেন আজীবন ।
সেই প্রত্যাশায় ...................
সশিস
মন্ডলের হাট
উলিপুর, কুড়িগ্রাম ।

21/03/2019

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়
উপজেলা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম

স্মারক নম্বর: উপসসেঅকা/কুড়ি/২০১৮-২৯ তারিখ: ২৫-০৬-২০১৮

নিরীক্ষা প্রতিবেদন
জুলাই/২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত

প্রতিষ্ঠানের নাম
:
সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার

প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা
:
মন্ডলের হাট, বুড়াবুড়ি, উপ: উলিপুর, জেলা: কুড়িগ্রাম

প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন
:
রেজি: নম্বর: ১৯, তারিখ: ২০/১০/২০১২

প্রতিষ্ঠানের অডিট কাল
:
২০১৮-২০১৯

কার্যকরী কমিটির সদস্য সংখ্যা
:
০৯ জন

প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ
:
০৬-০৬-২০১৮

প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা
:
১১০ জন

পাঠাগারের কার্যক্রম
:
বই পাঠ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, জাতীয় দিবসসমূহ পালন এবং বয়স্ক শিক্ষা কার্যক্রম।

পাঠাগারের প্রকৃতি
:
বেসরকারি পাঠাগার

ব্যাংক হিসাব
:
হিসাবের শিরোনাম: সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার
হিসাব নং-৬০৭১, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লি:, মন্ডলের হাট শাখা, উপ: উলিপুর জেলা: কুড়িগ্রাম।

১১. উক্ত লাইব্রেরির সভাপতি নিম্নবর্ণিত রেকর্ডপত্র পরীক্ষা/নিরীক্ষার জন্য দাখিল করেন:
(ক) ক্যাশ বহি (খ) সদস্য ভর্তি ফরম (গ) সঞ্চয় আদায় রেজিষ্ট্রার (ঘ) চাঁদা আদায় রেজিষ্ট্রার (ঙ) রেজুলেশন বহি (চ) ব্যাংক পাশ বহি (ছ) পত্র প্রেরণ রেজিষ্ট্রার (জ) পত্র প্রাপ্তির রেজিষ্ট্রার ও (ঝ) স্টক রেজিষ্ট্রার।

১২. উক্ত পাঠাগারের আর্থিক নিরীক্ষার বিবরণ নিম্নরুপ (০১ জুলাই ২০১৭ থেকে ৩০ জুন ২০১৮ তারিখ পর্যন্ত):
ক্রমিক
আয়ের খাতসমূহ
টাকা
ক্রমিক
ব্যায়ের খাতসমূহ
টাকা
১.
সদস্য চাঁদা
৩,০০০/-
১
লাইব্রেরিয়ানের সম্মানি
৮,০০০/-
২.
ব্যক্তি অনুদান
৫,০০০/-
২
বই ক্রয়
১১৪৫৬/-
৩.
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে
১০,০০০/-
৩
পুরস্কার
৪৪৫৮
4.
পত্রিকা বিক্রয়
৩৫০
৪
দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন ক্রয়
৭২০
৫.
বেসরকারি সংস্থা হতে
১১৭৫০
৫
যাতায়াত
৯৪৫

৬
বিদ্যৎ ও জ্বালানি খরচ
৮৯৫

৭
অন্যান্য খরচ
৮৬৯

মোট আয়
৩০,১০০/-

মোট ব্যায়
২৭,৩৪৩/-

প্রারম্ভিক জের
৩০৪৫

সমাপ্তি জের
৫,৮০২/-

সর্বমোট
৩৩১৪৫

১৩. উক্ত লাইব্রেরির সভাপতি এর ১৫-০৬-২০১৮ তারিখের আবেদনের প্রেক্ষিতে উক্ত পাঠাগারের সংশ্লিষ্ট বছরের মেয়াদের অডিট ও নিরীক্ষার কাজ সম্পন্ন করিলাম।
১৪. অডিটের সময় উক্ত লাইব্রেরির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বেশ কিছু সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

১৫. অডিট অফিসারের মন্তব্য: অদ্য ২৫/০৬/২০১৮ তারিখ উক্ত লাব্রেরির অডিট করি। অডিটকালে সভাপতি, সম্পাদক এবং কোষাধক্ষ আমাকে সহযোগিতা করেন। অত্র গ্রন্থাগারের কার্যক্রম সন্তোষজনক।

পরিশেষে উক্ত পাঠাগারে চির উন্নতি কামনা করে অডিট কাজ শেষ করি।
তারিখ: ২৫-০৬-২০১৮
অডিট অফিসার
ও
উপজেলা সমাজসেবা অফিসার
উপজেলা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম।

02/03/2019

📩 একটি শোক বার্তা 📩

😭 আমরা শোকাহত 😭

সশিস - এর প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব, আহসান হাবীব ( রাসেল ) - ভাইয়ার শশুর মহোদয় আজ ( ০২-০৩-'১৯ ইং) সকাল প্রায় ১০ ঘটিকার সময় স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন ...........
আল্লাহ মরহুম কে জান্নাতের উচ্চ মাকাম দান করুণ - আমীন ।
সেইসাথে মরহুমের পরিবারের সকলকে আল্লাহ ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক।
আমীন ..............

 # অসংখ্য ধন্যবাদ  ___জরীফ উদ্দিন কে .............
18/12/2018

# অসংখ্য ধন্যবাদ ___জরীফ উদ্দিন কে .............

জরীফ উদ্দীন: সুপ্ত মেধার বিকাশ-ই সশিস এর অঙ্গিকার শ্লোগান ধারন করে সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) কার্যনির্বাহী কমিট....

Address

Dhaka
5620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Conscious Student Association - CSA. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category