ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2026
১। পূর্ণরূপ লিখ- FASB, ICMAB, GAAP, FASB, IAS, IFRS, VAT, ICAB, AICPA, IAS, AAA, IASC, SEC, LCM.
২। পোর্টফোলিও বিনিয়োগ কি?
উঃ বিনিয়োগকারী সম্পদ সর্বাধিকরণের জন্য একক কোনো আর্থিক সম্পদে বিনিয়োগ না করে যখন একই সঙ্গে অনেকগুলো আর্থিক সম্পদে বিনিয়োগ করে তখন তাকে ফোর্টফোলিও বিনিয়োগ বলা হয় ।
৩। হিসাববিজ্ঞানের সংজ্ঞা লিখ।
উঃ হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে সনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং তা তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে।
৪। রক্ষণশীলতা নীতি কি?
উঃ কোনো ক্ষতির সম্ভাবনা, তা হিসাবে ধরতে হবে কিন্তু লাভের সম্ভাবনা অতি উজ্জ্বল হলেও অর্জিত না হওয়া পর্যন্ত একে লাভ বলে গণ্য করা যাবে না এটিই হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি বলে।
৫। সম্ভাব্য সম্পদ কি?
উঃ সম্ভাব্য সম্পদ হলো এমন এক ধরনের সম্পদ যা অতীত ঘটনা থেকে উৎপত্তিকৃত এবং যার অস্তিত্ব নির্ভর করে এক বা একাধিক অনিশ্চিত ভবিষ্যত ঘটনা সংঘটিত বা অসংঘটিত হওয়ার উপর এবং যার উপর কোম্পানির পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে না।
৬। অস্পর্শনীয় সম্পদ কি?
উঃ যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, যা দেখা যায় না যা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পদ/সম্পত্তি বলে।
৭। ফ্রেঞ্চাইজ কি?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
৮। সমন্বিত রেওয়ামিল কি?
উঃ সমন্বয় জাবেদা দাখিলাসমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খতিয়ান হিসাবের জেরসমূহের সাহায্যে যে রেওয়ামিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রেওয়ামিল বলে।
৯। রূপান্তরযোগ্য বন্ড কি?
উঃ যে সকল বন্ডসমূহ ইস্যুর পর একটি নির্দিষ্ট সময় শেষে বন্ডকে অন্য যে কোনো সিকিউরিটিতে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে।
১০। সুনামের সেলামি পদ্ধতি কি?
উঃ নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামি পদ্ধতি বলে।
১১। কে মূল্য সংযোজন কর প্রদান করে?
উঃ ১৯৯১ এর ধারা-৩(৩)-এ
বিধান অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর প্রদান করবে :
(i) আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানিকারক।
(ii) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারক বা উৎপাদন পর্যায়ে সরবরাহকারী।
(iii) সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা প্রদানকারী। (iv) অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী।
১২। দুইটি অনগদ দফার নাম লিখ।
উঃ (i) অবচয় ও (ii) সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয়
১৩। টার্নওভার কর কি?
উঃ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ২৪ লক্ষ টাকার নিচে তাদের মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয়ের উপর যে কর দিতে হয়, তাকে টার্নওভার কর বলে।
১৪। ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কী?
উঃ পণ্য বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত পণ্যের সার্ভিসিং এর দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াকে ওয়ারেন্টি বলে।
১৫। সম্পদ বলতে কী বুঝ?
উঃ আর্থিক প্রতিষ্ঠানের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে।
১৬। হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা?
উঃ ১. বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী; ২. গবেষক; ৩. সরকার; ৪. ভোক্তা ও বণিক সংঘ; ৫. নিরীক্ষক; ৬. পরিকল্পনাকারী; ৭. ঋণদাতা; ৮. পরামর্শক; ৯. শ্রমিকসংঘ ; ১০. জনগণ; ১১. কোম্পানির নিবন্ধক ও ১২. আয়কর কর্তৃপক্ষ।
১৭। আইপিও বলতে কী বুঝ?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
১৮। সুনাম কিভাবে সৃষ্টি হয়?
উঃ (ক) বিক্রেতার সুমিষ্ট ব্যবহার; (খ) পণ্যের গুণাবলি; (গ) সততা, নিষ্ঠা ও আন্তরিকতা ও (ঘ) ক্রেতা সন্তুষ্টি এবং ব্যক্তিগত সুনাম।
১৯। অতি মুনাফা কি?
উঃ স্বাভাবিক মুনাফার অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলে।
২০। ভগ্নাবশেষ মূল্য কি?
উঃ কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাক্কলন করা হয়, তাকে ভগ্নাবশেষ মূল্য বলে।
২১। অনগদ দফার দুটি উদাহরণ দাও।
উঃ (i) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন
(ii) পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন।
২২। সমন্বয় দাখিলা কী?
উঃ যে জাবেদার মাধ্যমে অ-লিখিত লেনদেন, ভুল লেনদেন, পূর্বের বছরের বা পরবর্তী বছরের হিসাব পৃথক করে চলতি সালের হিসাবরক্ষণ কাজ নিখুঁতভাবে করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে।
২৩। অবচয় বলতে কী বুঝ ?
উঃ স্থায়ী সম্পত্তি ব্যবহারে ফলে তার যে মূল্য হ্রাস পায় তাকেই অবচয় বলা হয়।
২৪। হিসাববিজ্ঞান তথ্যের কতকগুলো বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ ১. যুক্তিযুক্ততা, ২. সঙ্গতিপূর্ণতা, ৩. তুলনাযোগ্যতা, ৪. নির্ভরযোগ্যতা ইত্যাদি।
২৫। নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝ?
উঃ যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
২৬। আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী?
উঃ ১. উদ্বৃত্তপত্র, ২. আয় বিবরণী, ৩. মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী, ৪. নগদ প্রবাহ বিবরণী, ৫. হিসাব পলিসিসমূহ এবং ৬. ব্যাখ্যাদানকারী টীকা।
২৭। কল অপশন কী?
উঃ যে চুক্তি দ্বারা ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় ক্রেতার অধিকার সংরক্ষণ করা হয় তাকে কল অপশন বলে।
২৮। দুটি সম্ভাব্য দায়ের উদাহরণ দাও।
উঃ ১. বিচারাধীন মামলাজনিত দায়
২. বাট্টাকৃত বিলের দায়।
২৯। জিরো কুপন বন্ড কী?
উঃ যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে।
৩০। অর্জন অনুপাত কী?
উঃ অংশীদারি কারবারের অবসরগ্রহণকারী অংশীদার ব্যতীত অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলে নতুন অনুপাত এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে পাওয়া যাবে লাভ অনুপাত ৷
৩১। নিট মূল্য সংযোজন কর কী?
উঃ ওয়েবসাইট থেকে দেখেনাও।
৩২। অংশীদারি চুক্তিপত্র কী?
উঃ অংশীদারি কারবারের দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্মতিকে অংশীদারি চুক্তিপত্র বলা হয় ।
৩৩। অস্পর্শনীয় সম্পদ বলতে কি বুঝ?
উঃ যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে।
৩৪। অবচয় ধার্যের জন্য বিবেচিত হয় না এমন একটি সম্পত্তির উদাহরণ দাও।
উঃ ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। কেননা, এর আয়ুষ্কাল সীমিত নয়।
৩৫। সুদবিহীন বন্ড কি?
উঃ যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদবিহীন বন্ড বলে।
৩৬। সুনামের সেলামি পদ্ধতি কি?
উঃ নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সেলামি পদ্ধতি বলে।
৩৭। মূল্য সংযোজন বিবরণীতে সুবিধাভোগী পক্ষ কারা?
উঃ কর্মীবাহিনী, ঋণদাতা, সরকার ও শেয়ার মালিকগণ ।
৩৮। জিরো কুপন বন্ড কি?
উঃ যে বন্ডের কোনো প্রকার সুদ দেখা যায় না, বন্ডের গায়ে সুদ হার লেখা থাকে না, বন্ড বাট্টায় বিক্রি করা এবং মেয়াদ শেষে অভিহিত মূল্যের সমমূল্য পরিশোধ করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে।
৩৯। বিনিয়োগের দুটি উদ্দেশ্য লিখ।
উঃ বিনিয়োগের দুটি উদ্দেশ্য হলো :
(i) আয় সর্বাধিকরণ
(ii) ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা।
৪০। বন্ড ইনডেঞ্চার কি?
উঃ বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্মতি প্ৰকাশ পায় তার লিখিত দলিলকে বন্ড চুক্তিনামা বা Bond Indenture বা বন্ড দলিল বলে।
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ন্যায্যমূল্য কি?
উত্তর : কোন লেনদেনের সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে পক্ষপাতহীন যে মূল্যে উক্ত লেনদেন সংগঠিত হতে পারতো এবং যদি ক্রয়কৃত কোন সিকিউরিটি সে মূল্যে উষতপত্রে দেখানো হয় তাকে ন্যায্যমূল্য বলে।
২. চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কি বুঝ?
উত্তর : চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে বুঝায় যে কোন ব্যবসায়িক ক্রিয়াকলাপের নিরবচ্ছিন্নতা বা ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ ব্যবসা চলাকালীন এর বিলোপ সাধনের কথা চিন্তা করা হয় না। বিশেষ কারণ ছাড়া অনির্দিষ্ট কারণ।পর্যন্ত চলতে থাকবে।
৩. বিনিয়োগের দু’টি উদ্দেশ্য লিখ।
উত্তর : বিনিয়োগের দুটি উদ্দেশ্য নিম্নরূপ-
(i) ভবিষ্যতে উপার্জন
(ii) ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা।
৪. কোন সম্পদের উপর অবচয় ধার্য করা হয় না?
উত্তর : ভূমির উপর অবচয় ধার্য করা হয় না। কেননা এর আয়ুষ্কাল সীমিত নয়।
৫. হিসাববিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ কি কি?
উত্তর : হিসাববিজ্ঞান প্রক্রিয়ার ধাপসমূহ হলো : সনাক্তকরণ (Identification); লিপিবদ্ধকরণ (Recording) এবং যোগাযোগ (Communication)।
৬. বর্ধিত কর : (i) IFRS, (ii) FASB.
উত্তর : (i) IFRS = International Financial Reporting Standards
(ii) FASB = Financial Accounting Standard Board.
৭. বিনিয়োগ পোর্টফোলিও কি?
উত্তর : বিনিয়োগের উদ্দেশ্যে একগুচ্ছ স্টক অথবা সিকিউরিটিস এর তালিকাকে বিনিয়োগ পোর্টফোলিও বলে।
৮. ক্রমাবলোপন কি?
উত্তর : কোন অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল এব যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুষ্কালের মধ্যে খরচ হিসেবে বন্টন করাই হলো ক্রমাবলোপন।
৯. ভবিষ্যৎ ব্যবস্থা কি?
উত্তর : ভবিষ্যৎ ব্যবস্থা হলো অনিশ্চিত সময় অথবা পরিমাণের একটি দায়। একে আনুমানিক দায়ও বলা যায়। যেমন-মামলা সংক্রান্ত দায়।
১০. ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কী?
উত্তর: ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা বলতে বুঝায় বিক্রেয়, ক্রেতাকে এ মর্মে প্রতিশ্রুতি প্রদান করে যে, পণ্যের পরিমাণ, মান বা মানের ঘাটতি হলে (বিক্রীর নির্দিষ্ট সময়ের মধ্যে) বিনা খরচে পুনঃস্থাপন বা মেরামত করার নিশ্চয়তা।
১১. বন্ড দলিলের সংজ্ঞা দাও।
উত্তর : বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পত্তি থাকে তাকে বন্ড দলিল বা বন্ড ইনডেঞ্জার বলে।
১২. সুদবিহীন বন্ড কি?
উত্তর : যে সব বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদ বিহীন বন্ড বলে।
১৩. আদায়করণ হিসাব কি?
উত্তর : কারবারের সম্পত্তি ও দায়ের হিসাব বন্ধ করে সম্পত্তি বিক্রয় বাবদ আদায়কৃত অর্থ হতে দায় দেনা। পরিশোধ দেখিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে। আদায়করণ হিসাব বলা হয়।
১৪. সম্ভাব্য দায় কি?
উত্তর : সম্ভাব্য দায় একটি কার্যকর দায় যেটি ভবিষ্যতে প্রকৃত দায় হতে পারে।
১৫. স্বল্পমেয়াদি বিনিয়োগ কি?
উত্তর : ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অর্থ অলসভাবে পড়ে থাকে এবং এসব অল্প অর্থ স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা হয় তাকে স্বল্পমেয়াদি বিনিয়োগ বলা হয়।
১৬. চলতি দায় কি?
উত্তর : চলতি সম্পত্তি হতে কিংবা নতুন চলতি দায় সৃষ্টির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত দায়কে প্রচলিত অর্থে চলতি দায় বলা হয়।
১৭. অবচয় বলতে কি বুঝ?
উত্তর : স্থায়ী সম্পত্তি ব্যবহারে ফলে তার যে মূল্য হ্রাস সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী হয়ে পায় তাকেই অবচয় বলা হয়।
১৮. আর্থিক অবস্থান বিবরণী কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় বিবরণীর ফলাফলসহ যে কোন নির্দিষ্ট তারিখে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের জেরগুলো নিয়ে সম্পত্তি দায় ও মূল্যানের অবস্থান প্রতিফলনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বতপত্র অথবা স্থিতিপত্র বলে।
১৯. পান্ট সম্পত্তি কাকে বলে?
উত্তর : যে সকল সম্পত্তি স্থায়ীভাবে ব্যবহার করা হয়। তাকে স্থায়ী বা পান্ট সম্পত্তি বলা হয়।
২০. অফ ব্যালেন্স শীট অর্থায়ন বলতে কি বুঝ?
উত্তর : অফ ব্যালেন্সশীট অর্থায়ন হলো, এমন এক ধরনের অর্থায়ন যার মাধ্যমে ঋণ গ্রহণ করলে তা উদ্বর্তপত্রে দেখানোর প্রয়োজন হয় না। ফলে উদ্বৃত্তের আপাত দৃষ্টি ভালো অবস্থা মনে করা হয়। এ ধরনের অর্থায়নকে এক বছরের মধ্যে পরিশোধ ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে ব্যালেন্সশীট অর্থায়ন বলে।
২১. নগদ প্রবাহ বিবরণী কাকে বলে?
উত্তর : যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে।
২২. মূল্য সংযোজন কর কি?
উত্তর : মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপিত কর হতে মোট উপকরণের মূল্যের উপর নির্দিষ্ট হারে করের বিয়োগফলকে মূল্য সংযোজন কর বলা হয়।
২৩. অর্জন (Gain) অনুপাত কি?
উত্তর : অংশীদারি কারবারের অবসর গ্রহণকারী অংশীদার হত। অবশিষ্ট অংশীদারদের যে অনুপাত থাকে তাকে বলে নতু অনুপাত। এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বল নিল পাওয়া যাবে লাভ অনুপাত বা অর্জন (Gain) অনুপাত।
২৪. GAAP কি?
উত্তর: Generally Accepted Accounting Principles এর অর্থ হলো সর্বজনগ্রাহ্য হিসাববিজ্ঞান নীতিমালা।
২৫. আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে?
উত্তর : একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আয় বিবরণীর ফলাফলসহ যে-কোনো নির্দিষ্ট তারিখে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবের জেরগুলো নিয়ে সম্পত্তি ও দায় মূল্যায়নের অবস্থান প্রতিফলনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বতপত্র অথবা স্থিতিপত্র বলে।
২৬. আর্থিক বিবরণীর উপাদানসমূহ কী কী?
উত্তর : আর্থিক বিবরণীর উপাদানসমূহ হলো- ১. উদ্বৃত্তপত্র, ২. আয় বিবরণী, ৩. মালিকানা সত্তার পরিবর্তন বিবরণী, ৪. নগদ প্রবাহ বিবরণী, ৫. হিসাব পলিসিসমূহ এবং ৬. ব্যাখ্যাদানকারী টীকা।
২৭. নৈতিকতা বলতে কি বুঝ?
উত্তর : নৈতিকতা হলো নীতির একটি মান যেটা দ্বারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক, সৎ বা অসৎ, সত্য না অসত্য তা নির্ধারণ করা হয়।
২৮. বিপরীত হিসাব কি?
উত্তর : যখন কোন হিসাবকে লিপিবদ্ধকরণের জন্য এরূপ স্থির করা হয় যে, ঐ হিসাবকে তার সম্পর্কযুক্ত একটি ধনাত্মক জের সংবলিত হিসাব থেকে বাদ দেয়া হবে, তখন ঐ ধরনের হিসাবগুলোকে বিপরীত হিসাব বলে।
২৯. নগদভিত্তিক হিসাব ব্যবস্থা কি?
উত্তর : নগদভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় নগদে প্রাপ্ত হলে এবং খরচ নগদে সংগঠিত হলেই লিপিবদ্ধ করা হয়।
৩০. হিসাব চক্রের প্রথম ধাপ কি?
উত্তর : হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন সনাক্তকরণ।
৩১. অনুপার্জিত আয় কি?
উত্তর : আয় অর্জিত হওয়ার পূর্বেই যে আয় অগ্রিম গ্রহণ করা হয় এবং যাকে দায় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে অনুপার্জিত আয় বলে।
৩২. জাবেদা কি?
উত্তর : যে দৈনন্দিন হিসাবের বইতে সংগঠিত লেনদেনসমূহ প্রতিদিন তারিখের ক্রমানুসারে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।
৩৩. সাধারণ খতিয়ান কি?
উত্তর : যে খতিয়ান সকল সম্পদ, দায় এবং মালিকানা সত্তা ধারণ করে তাকে সাধারণ খতিয়ান বলে।
৩৪. প্রাসঙ্গিকতা কি?
উত্তর : প্রাসঙ্গিকতা হলো কোনো তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ভিন্নতা নির্দেশের জন্য কোন তথ্যের গুণ।
৩৫. খরচ কি?
উত্তর : আয় অর্জনের জন্য সম্পদের কিংবা সেবার যে পরিমাণ ব্যয় যা ব্যবহার করা হয় তাকে খরচ বলে।
৩৬. পোস্টিং কি?
উত্তর : জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করার প্রক্রিয়াকে পোস্টিং বলে।
৩৭. ব্যবসায়িক স্বত্ত্বা ধারণা বলতে কী বুঝ?
উত্তর : প্রতিষ্ঠানের কার্যক্রম এবং মালিকের কার্যক্রমকে পৃথক করার অনুমানকে ব্যবসায়িক স্বত্ত্বা ধারণা বলা হয়।
৩৮. আয়-ব্যয় সংযোগ নীতিটি কী?
উত্তর : আয়-ব্যয়ের সংযোগ নীতি হলো কোন হিসাবকালে অর্জিত আয়ের বিপরীতে খরচকে সংযোগের মাধ্যমে অবলোপন অর্থাৎ কোন হিসাবকালে অর্জিত রাজস্ব থেকে খরচকে বাদ দিয়ে নিট লাভ নির্ণয় করা।
৩৯. আয় শনাক্তকরণ নীতি কী?
উত্তর : যে নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে আয় শনাক্তকরণ সম্ভব হয় তাকেই আয় শনাক্তকরণ নীতি বলে।
৪০. হিসাবরক্ষণ কী?
উত্তর : হিসাবরক্ষণ হলো হিসাববিজ্ঞানের একটি অংশ যা শুধুমাত্র আর্থিক লেনদেন লিপিবদ্ধ করে।
খ বিভাগ
1. হিসাববিজ্ঞান এর ভাষা ও প্রক্রিয়া ব্যাখ্যা কর ।
2. প্ল্যান্ট সম্পত্তি কি ? এবং এর বৈশিষ্ট্য সমূহ লিখ ।
3. স্থায়ী সম্পত্তির অবচয় ধ্যার্যের উদ্দেশ্য সমূহ লিখ।
4. বিক্রয়যােগ্য সিকিউরিটি কি ? এর বৈশিষ্ট্য সমূহ লিখ ।
5. বিনিয়েগের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখ ।
6. বন্ডের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য ।
7. সমন্বয় দাখিলা ও বিপরীত দাখিলার প্রার্থক্য লিখ।
8. অংশীদারি কারবারের বৈশিষ্ট্য ও বিলােপসাধন হওয়ার কারন লিখ ।
9. নগদ প্রবাহ বিবরনী ও আর্থিক বিবরনীর মধ্যে প্রার্থক্য লিখ ।
10. মূল্য সংযােজন কর কি এবং এর বৈশিষ্ট লিখ ।
গ- বিভাগ
১। হিসাব চক্র কি ? হিসাব প্রক্রিয়ার ধাপসমূহ বর্ণনা কর ২। হিসাব সমীকরণ কি ? হিসাব সমীকরণের উপাদানগুলাে বর্ণনা কর ।
৩। অবচয় বলতে কি বুঝ ? অবচয় ধার্য না করার ফলাফল বর্ণনা কর । স্থায়ী সম্পত্তির অবচয় ধার্যের উদ্দেশ্যগুলাে কি কি ?
৪। চলতি দায় কাকে বলে ? চলতি দায়ের শ্রেণিবিভাগ দেখাও বা প্রকারভেদ কি কি ?
৫। সুনাম কি ? কখন অংশীদারি কারবারের সুনামের মূল্যায়ন করা হয় নতুন অংশীদার আগমনের সময় সুনাম হিসাবভুক্তির বিবরণ অথবা , সুনাম কাকে বলে ? অংশীদারি কারবারের হিসাবে সুনাম লিপিবদ্ধ করার কি কি বিকল্প পদ্ধতি আছে । উদাহরণসহ প্রত্যেকটি পদ্ধতি ব্যাখ্যা কর । দাও
৬। নগদ প্রবাহ বিবরণী কি ? নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যেছ পার্থক্য কি কি অথবা , নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের কয়টি পদ্ধতি রয়েছে ।
৭। মূল্য সংযােজন বিবরণী কি ? মূল্য সংযােজন বিবরণীর উদ্দেশ্যসমূহ আলােচনা কর । অথবা , মূল্য সংযােজন কি ? মূল্য সংযােজন নির্ধারণের পদ্ধতিগুলাে বর্ণনা কর । ৮। মূল্য সংযােজন করের সংজ্ঞা দাও | মূল্য সংযােজন করের বৈশিষ্ট্য আলােচনা কর ।
৯। অংশীদারী কারবারে বিলােপসাধন পদ্ধতি বলতে কি বুঝ? অংশীদারী কারবারের বিলােপসাধনের কারণগুলি লিখ ।
১০। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি ? এর বিষয়বস্তু উল্লেখ কর । অথবা , পুনঃমূল্যায়ন হিসাব ও আদায়করণ হিসাবে মধ্যে পার্থক্য কর ।
Rakib & Education
I will provide all of you suggestion and advice about education.
09/11/2025
https://www.bd-pratidin.com/national/2025/11/09/1177601
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা | | বাংলাদেশ প্রতিদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
09/07/2025
https://www.bd-pratidin.com/national/2025/07/09/1134705
ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেয়া হবে না: শিক্ষা উপদেষ্টা | | বাংলাদেশ প্রতিদিন ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেয়া হবে না: শিক্ষা উপদেষ্টা
SSC English Suggestion - 2025
Seen Passage (1 + 2)
1. Heritage is what
2. Meherjan lives in a slum
3. Zahir Raihan was
4. Mainul Islam is qualified farmer
5. Mother Teresa was moved
6. Human can neither change
7. May Day or International Workers Day
8. 21st February is a memorable day
9. 21st February is observed
10. 26 March, our independence day
11. Pahela Boishakh
12. Have you ever thought of
13. Michael Madhusudan Dutt
14. Fish population
15. Countries of the world rely on petroleum
16. Air pollution comes from a wide variety.
17. Many people go to cities
18. Bangladesh is apparently
19. We have to ability
20. Pritilata wader
21. Fish is one of the
22. In a speech at 90th science
Unseen Passage
1 Stephen Hawking***
2 Charles babbage***
3 Neil Armstrong***
4 Altaf Mahmud ***
5 The noble prize ***
6 Abraham Lincoln ***
7 Jasimuddin
8 William Wordsworth
9 Yori Gagarin
10 Louis Pasteur
11 John Milton***
12 Dr Muhammad Shahidullah***
13 Abul Kashem Fazlul Haque
14 Munshi Abdur Rouf
15 Albert Einstein***
16 Humayon Ahamed ***
17 Alessandro Volta
18 Marie Curie***
19 Begum Sufia Kamal***
20 Nelson Mandela***
Paragraph
(First Paper & Second Paper)
1. A School Magazine *****
2. Your school library ****
3. Tree Plantation*****
4. A book fair*****
5. Traffic Jam*****
6. Load shedding*****
7. Our National Flag*****
8. A rainy day*****
9. Deforestation *****
10. Price Hike *****
11. A street Hawker / A day Labour*****
12. A Rickshaw puller
13. Environment pollution *****
14. Water pollution *****
15. A street accident *****
16. A winter morning *****
Completing Story
1. King Midas and his golden touch*****
2. Robert Bruce *****
3. A fiend in needed is a friend indeed *****
4. Who will bell the cat*****
5. The honesty of a school boy *****
6. An honest wood cutter*****
7. A foolish crow and a clever fox *****
8. Bayazid devotion for his mother*****
9. Dress does not make a man great [Shekh Saadi] *****
10. The thirsty crow *****
11. Slow and steady win the race*****
12. Nobody believes a lair (A lair cow boy) *****
13. Unity is strength *****
14. The greedy Farmer (Golden egg)
15. The lion and mouse
16.
Informal E-mail or E-mail
1. To your friend telling him/her what you intend to do after SSC exam. *****
2. Describe the co-curricular activities of your school. *****
3. To your friend describing the importance of reading newspaper. *****
4. Describing the importance of taking physical exercise. *****
5. To your pen friend describing food and food habits of the people of Bangladesh. *****
6. To your congratulation him on excellent result in S.S.C Exam. *****
7. Thanking your friend for the birthday gift. *****
8. Thanking your friend for his hospitality. *****
9. To your friend about how to improve English.
10. Describing your experience during the summer vacation. *****
11. To your friend describing the annual price giving ceremony of your school.
12. To your friend advising him/her to give up smoking. *****
13. To your pen friend about Bangladesh and her people/ describing your country.
14. Expressing condolence to your friend at his father’s death.
Dialogue Writing
1. Merits and demerits of mobile phone/internet*****
2. Between two friends about advantages and disadvantages of village life and city life. *****
3. About the bad effect of smoking*****
4. About how to eradicate illiteracy from our country. *****
5. About the importance of tree plantation.*****
6. About importance of learning English*****
7. About your aim in life. *****
8. Between two friends about the good effect of morning walk.
9. Between two friends about preparation for the SSC exam*****
10. Between two friends about how to improve English.
11. Between two friends about the importance of learning computer. *****
12. Between two friends about the benefit of early rising. *****
13. Between two friends about the importance of reading news paper. *****
14. Between two friends about the importance of games and sports.
Writing CV with Cover E-mail :
1 Prayer for the post of Computer programmer/office assistance
2. Prayer for the post of a Computer programmer/ software engineer/ It Officer.
3. Prayer for the post of a Assistant teacher (English/Math/Bangla/Physics/Chemistry)
4. Prayer for the post of a salesman/sales officer.
5. Prayer for the post of a Account officer/Cashier/ Senior officer/Junior officer.
6. Prayer for the post of a Receptionist/ Office assistant.
7. Prayer for the post of a Librarian.
8. Prayer for the post of a English news caster.
9. Prayer for the post of a Public relation officer.
4. Prayer for the post of a Medical representative
Formal Letter
1. Prayer for setting up a common room/ computer club/debating club/English language club
2. Prayer for testimonial/ Transfer certificate (TC) / Mark sheet
3. Seeking for permission to go on a study tour/picnic/excursion
4. Prayer for increasing common room facilities/library facilities.
5. Prayer for relief and medical aids for the flood victims.
6. Prayer for seat in the school hostel.
7. Prayer for full free studentship.
8. Application for extra class in English.
9. Prayer for sinking arsenic – free tube well.
10. Prayer for repairing damaged road
11. Prayer for constructing a Bridge
Composition
1. Duty of student/Student and social service
2. Recent flood in Bangladesh
3. The season you like most
4. Your favourite hobby
5. Wonder of modern science/ Science in everyday life
6. Your favouite game/The game you like most
7. Aim in life [ future plan]
8. A journey [boat, train, bus]
9. Your Child hood memories
10. computer
বাংলা ২য় পত্র সাজেশন - ২০২5
অনুচ্ছেদ রচনা:
১. বাংলা নববর্ষ***
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধ**
৩. বৈশাখী মেলা/গ্রাম্য মেলা***
৪. জাতীয় পতাকা*
৫. একুশের বই মেলা**
৬. একটি শীতের সকাল*
৭. বিজয় দিবস***
৮. স্বাধীনতা দিবস***
৯. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(একুশে ফেব্রুয়ারী)***
১০. পরিবেশ দূষণ**
১১. যৌতুক প্রথা**
১২. যানজট*
১৩. নারীশিক্ষা*
১৪. বই পড়া**
সারাংশ:
১. মানুষের মূল্য কোথায়? … চরিত্রে…
২. অতীত ভুলে যাও… অতীতের দুশ্চিন্তার…
৩. জাতিকে শক্তিশালী… শ্রেষ্ঠ ধন-সম্পদশালী…
৪. কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে
৫. তুমি জীবনকে সুন্দর করতে চাও? ভালো কাজ…
৬.আজকের দনিয়াটা আশ্চজনকভাবে
৭.শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কর
৮.মানুষ সৃষ্টির শ্রেষ্ট প্রাণী
৯.মানুষের সুন্দর মুখ দেখে
১০.কিসে হয় মর্যাদা
১১.প্রকৃত জ্ঞানের স্পৃহা
১২.অপরের জন্য তুমি প্রাণ দাও
১৩.মাতৃস্নেহের তুলনা নাই
অথবা,
সারমর্ম:
১. বহুদিন ধরে বহুক্রোশ দূরে
২. বসুমতি কেন তুমি এতই কৃপণা
৩. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
৪. দৈন্য যদি আসে আসুক
৫. কোথায় স্বর্গ কোথায় নরক
৬. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
৭. এসেছে নতুন শিশু
৮. দণ্ডিতের সাথে ----তা কাছে
৯. তরুলতে বসি পান্থ শ্রান্তি করে দূর
১০. শৈশবে সদুপদেশ যাহার না রোচে
ভাব-সম্প্রসারণ:
১. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ***
২. দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ***
৩. কীর্তিমানের মৃত্যু নেই***
৪. আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য***
৫. নানান দেশের নানান ভাষা
৬. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন***
৭. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন***
৮.স্বদেশের উপকারে নাই যার মন***
৯.দূর্জ্ন বিদ্যান হলেও পরিত্যাজ্য
১০.অন্যায় যে করে আর অন্যায় যে সহে
১২.স্বাধীনতা অর্জ্ন চেয়ে তা রক্ষা করা কঠিন***
১৩.পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
১৪.স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
১৫.শৈবাল দিঘিরে বলে উচ্চ কর শির***
১৬. আলো বলে অন্ধকার তুই বড় কালো
ব্যক্তিগত পত্র:
১. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু/ছোট ভাইকে একটি পত্র লিখ।
২. এসএসসি পরীক্ষার পরে তোমার ভবিষ্যত পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
৩. সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখ।
৪. ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
৫. নিরক্ষরতার অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করার জন্য নিজের ভুমিকা লিখে বন্ধুকে একটি চিঠি লিখ।
৬. তোমার দেখা সড়ক দুর্ঘ্টনার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
৭. একটি বই মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
৮. বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুকে একটি চিঠি লিখ।
অথবা,
আবেদন পত্র:
১. বিনা বেতনে অধ্যয়নে জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন।
৬. প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন।
৭. স্কুলে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
প্রতিবেদন তৈরি:
১. বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। (বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা)
২. বিদ্যালয়ে মাতৃভাষা(একুশে ফেব্রুয়ারী) দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৩. বিজয় দিবস অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৪. স্বাধীনতা দিবষ অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৫. বিদ্যালয়ে বাংলা নববর্ষ্ (পহেলা বৈশাখ) বরণ অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৩. বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।
৪. তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৫. ‘জঙ্গীবাদ রুখতে হবে’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো। (পত্রিকায় প্রকাশের জন্য)
৬. দ্রব্যমূল্যের উর্দ্ধগতি শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো। (পত্রিকায় প্রকাশের জন্য)
৭. খাদ্যে ভেজাল শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো। (পত্রিকায় প্রকাশের জন্য)
৮. তোমার স্কুল লাইব্রেরী জরিপ করে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন তৈরি করো।
৯. “মাদককে না বলুন” শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। (পত্রিকায় প্রকাশের জন্য)
১০. “যানযট একটি ভয়াবহ সমস্যা” শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।
১১. সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।
প্রবন্ধ রচনা:
১. বিজ্ঞান ও আধুনিক জীবন
৩.কৃষিকাজেবিজ্ঞান
৩. মানবকল্যাণে বিজ্ঞান
৪. কম্পিউটার: বিজ্ঞানের বিষ্ময়
৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
৬. শ্রমের মর্যাদা
৭.স্বদেশপ্রেম
৮.অধ্যবসায়
৯. জাতিগঠনে নারী সমাজের ভূমিকা
১০.আর্ন্তজাতিক মাতৃভাষা দিবষ
১১.পরিবেশ দূষণ ও তার প্রতিকার
১২. মাদকাশক্তি ও তার প্রতিকার
15/08/2024
HSC New Routine - 2024
09/07/2024
সুযোগ ব্যয় কী
সুযোগ ব্যয় ll Opportunity Cost (OC) ll Learn Economics Here- Opportunity Cost (OC) has been discussed with the help of Production Possibility Curve (PPC).Important Link:Production Possibility Curve (PPC) II Learn...
Fourth Chapter ; চতুর্থ অধ্যায়
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ওয়েব ডিজাইন কী?
ওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেজের বাহ্যিক সৌন্দর্য নির্ধারণ করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেজের লেআউট, কালার, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়।
২. ওয়েব বা www কী?
ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব কে www (World Wide Web) ও বলা হয়। তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা-HTML, প্রটোকল ও Web browser।
৩. ইন্টারনেট কী?
ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়।
৪. ওয়েবপেজ কী? [ য. বো. 2017 ]
ওয়েবপেজ হলো HTML দ্বারা তৈরি ডকুমেন্ট যার মাধ্যমে বিভিন্ন ধরণের তথ্য ইন্টারনেটে প্রদর্শন ও কমিউনিকেশন করা যায়।
৫. ওয়েবসাইট কী?[ রা. বো. 2019 , রা. বো. 2017 , চ. বো. 2017 , ঢা. বো. 2016 ]
একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।
৬. হোম পেজ কী? [ কু. বো. 2016 ]
কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে।
৭. ওয়েব পোর্টাল কী? [ ঢা. , দি. , য. , সি. বো. 2018 ]
ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার।
৮. সার্ভার কম্পিউটার কী?
সার্ভার কম্পিউটার এক ধরণের বিশেষ কম্পিউটার যা ওয়েবপেজ বা বিভিন্ন রিসোর্স মেমোরিতে সংরক্ষিত রাখে এবং ক্লায়েন্টের রিকুয়েস্ট অনুযায়ী তা সার্ভ করতে পারে।
৯. ক্লায়েন্ট কম্পিউটার কী?
যে কম্পিউটার থেকে সার্ভারে সংরক্ষিত ওয়েবপেজ বা বিভিন্ন রিসোর্স একসেস করা হয় সেই কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলে।
১০. আপলোড কী?
ক্লায়েন্ট বা লোকাল কম্পিউটার থেকে কোনো ফাইল ভিন্ন কম্পিউটারে বা সার্ভার কম্পিউটারে প্রেরণকে আপলোড বলে।
১১. ডাউনলোড কী?
প্রয়োজনে অন্যের কম্পিউটার বা সার্ভার কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।
১২. ব্রাউজার কী? [ য. বো. 2019 , দি. বো. 2017 ]
যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে ওয়েবপেজ প্রদর্শন ও নেভিগেশন করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে।
১৩. সার্চ ইঞ্জিন কী?[ কু. বো. 2019 , য. বো. 2016 ]
সার্চ ইঞ্জিন হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে বিভিন্ন ধরণের তথ্য ও ওয়েবসাইট ইন্টারনেটে খুজে পাওয়া যায়।
১৪. স্ট্যাটিক ওয়েবসাইট কী?
যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।
১৫. ডাইনামিক ওয়েবসাইট কী?
যে সকল ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হয় তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়।
১৬.ই-কমার্স ওয়েবসাইট কী?
যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয়-বিক্রয় এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয়। যেমন- amazon.com, alibaba.com ইত্যাদি।
১৭. ব্লগ ওয়েবসাইট কী?
যখন কোন ব্যক্তি কোন নির্দিস্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে সাধারণত ব্লগিং সাইট বা ব্লগ ওয়েবসাইট বলা হয়।
১৮. নিউজ প্রোর্টাল কী?
চলমান সংবাদ বিশ্বের যেকোন প্রান্তে প্রচার করার জন্য যেসকল ওয়েবসাইট তৈরি করা হয় তাদেরকে নিউজ পোর্টাল বলা হয়।যেমন- bbc.com, prothomalo.com ইত্যাদি।
১৯. ওয়েব অ্যাড্রেস কী / URL কী? [ চ. বো. 2016 ]
URL এর পূর্ণরূপ Uniform Resource Locator। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে ইন্টারনেটে ওয়েবসাইটটি খুজে পাওয়া যায়; তাকে ওয়েব অ্যাড্রেস বা URL বলে।
২০. আইপি (IP) অ্যাড্রেস কী? [ চ. বো. 2019 , চ. বো. 2017 , ব. বো. 2017 , সি. বো. 2017, দি. বো. 2016 ]
IP Address এর পূর্ণরূপ Internet Protocol Address। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি অদ্বিতীয় সংখ্যাসূচক অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়।
২১. ডোমেইন নেম কী? [ সি. বো. 2016 ]
ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে।
২২. প্রোটোকল কী?
প্রোটোকল হল কতগুলো নিয়মের সমষ্টি। যেমন – http একটি প্রোটোকল যা HTML ডকুমেন্ট এক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
২৩. FTP কী? [ ঢা. বো. 2019 ]
FTP (File Transfer Protocol) হল একটি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল যা একটি কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
২৪. HTTP কী? [ রা. কু . চ . ব. বো. 2018 ]
HTTP (Hypertext Transfer Protocol) হল একটি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল যা ইন্টারনেটে সার্ভার-ক্লায়েন্ট এর মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।
২৫. DNS সার্ভার কী?
DNS সার্ভার ডোমেইন নেমকে IP অ্যাড্রেসে রূপান্তর করে। DNS সার্ভার এর পূর্নরুপ Domain Name System সার্ভার।
২৬. ওয়েবসাইট কাঠামো কী?
ওয়েবসাইটের কাঠামো বলতে বুঝায় ওয়েবসাইটের পেজগুলো কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। যেমনঃ হোম পেজের সাতে সাব-পেজগুলো আবার সাব-পেজগুলো নিজেদের মধ্যে কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে।
২৭. HTML ট্যাগ কী? [ ব. বো. 2016 , রা. বো. 2016 ]
HTML ট্যাগ হলো এক ধরণের কীওয়ার্ড যা নির্ধারণ করে ব্রাউজার কীভাবে ওয়েবপেজের কনটেন্ট প্রদর্শন এবং ফরম্যাট করবে।
২৮. HTML সিনট্যাক্স কী? [ ঢা. বো. 2017 ]
HTML-এ কোড লিখার ক্ষেত্রে কিছু নিয়মনীতি অনুসরণ করে কোড লিখতে হয়, এই নিয়মনীতি গুলোকেই HTML সিনট্যাক্স বলে।
২৯.কন্টেইনার ট্যাগ কী?
যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কনটেইনার ট্যাগ বলে। যেমন: …, … ইত্যাদি।
৩০. এম্পটি ট্যাগ কী?
যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না তাদেরকে এম্পটি ট্যাগ বলে। যেমন: , , ইত্যাদি।
৩১. কী? [ সি. বো. 2019 ]
HTML-এ এর পূর্ণরুপ Horizontal Rule। ওয়েবপেজের সেকশনগুলো পৃথক করতে বা থিম্যাটিক পরিবর্তন বুঝাতে ট্যাগ ব্যবহৃত হয়।
৩২. HTML এলিমেন্ট কী?
ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলে। HTML এলিমেন্ট এ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, ট্যাগ দুটির মাঝে কনটেন্ট, এছাড়া অ্যাট্রিবিউটও থাকতে পারে।
৩৩. HTML অ্যাট্রিবিউট কী?
HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্ট এর মডিফায়ার যা ওপেনিং ট্যাগে বসে এলিমেন্ট এর বৈশিষ্ট্য বা ফাংশনালিটি নির্ধারণ করে।
৩৪. হাইপারলিংক কী? [ দি. বো. 2019 , ব. বো. 2019 ]
হাইপারলিংক এর মাধ্যমে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়।
৩৫. ওয়েবসাইট পাবলিশিং কী?
একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রকাশের প্রক্রিয়াকেই ওয়েবসাইট পাবলিশিং বলা হয়ে থাকে। এজন্য ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে সার্ভারে সংরক্ষন করতে হয় এবং এটিকে সনাক্ত করার জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়।
৩৬. ওয়েবসাইট হোস্টিং কী?
একটি ডোমেইন এর অধীনে ওয়েবসাইটকে কোন ওয়েব-সার্ভারে আপলোড (হোস্ট) করাকে ওয়েবসাইট হোস্টিং বলা হয়।
৩৭. SEO কী?
পাবলিশকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে SEO বলা হয়। SEO এর পূর্ণরূপ Search Engine Optimization।
৩৮. ISP কী?
যে সকল কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে ISP বলা হয়। ISP এর পূর্ণরূপ Internet Service Provider।
অনুধাবনমূলক প্রশ্ন:
১. হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর। [সি. বো. – 2019]
হাইপারলিংক এর সাহায্যে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ হাইপারলিংক তৈরি করতে ব্যবহৃত ট্যাগের সিনট্যাক্স Link Text/Image ।
যে ডকুমেন্টের সাথে হাইপারলিংক করা হবে, তার url বা রেফারেন্স ট্যাগে নির্ধারণ করা আবশ্যিক। এক্ষেত্রে href অ্যাট্রিবিউট এর সাহায্যে রেফারেন্স নির্ধারণ করতে হয়। তাই ট্যাগে href অ্যাট্রিবিউট আবশ্যিক।
২. বর্তমানে ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান – ব্যাখ্যা কর। [ঢা. বো. – 2017]
হাইপারলিংক এর মাধ্যমে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়।
হাইপারলিংক এর সাহায্যে একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবপেজের সাথে, ভিন্ন কোনো ওয়েবসাইটের সাথে এবং একই ওয়েবপেজের বিভিন্ন সেকশনের সাথে লিংক করা যায়। ফলে ওয়েবপেজগুলো দ্রুত ব্রাউজ করা যায়। তাই ওয়েবপেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান।
৩. ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা কর। [রা. বো. – 2017]
ট্যাগের অ্যাট্রিবিউট color, face, size ব্যবহার করে টেক্সটের রং, ফন্ট ও সাইজ পরিবর্তন করা যায়। color অ্যাট্রিবিউটের সাহায্যে টেক্সট এর কালার নির্ধারণ করা যায়। যেমন: color =“red”। face অ্যাট্রিবিউটের সাহায্যে টেক্সট এর ফন্ট নির্ধারণ করা যায়। যেমন: face=“Arial”, face=“Times New Roman” ইত্যাদি। size অ্যাট্রিবিউটের সাহায্যে টেক্সট এর সাইজ নির্ধারণ করা যায়। যেমন: size=“18”।
৪. HTML ব্যবহারের সুবিধা বর্ণনা কর। [চ. বো. – 2017]
HTML একটি মার্কআপ ভাষা যা ব্যবহার করে ওয়েবপেজের লে-আউট ডিজাইন বা মূল কাঠামো তৈরি করা হয়। এর পূর্ণরূপ Hyper Text Markup Language।
HTML ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এই ভাষার সিনটেক্স সহজ এবং যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। ট্যাগসমূহ কেস সেনসিটিভ নয়। HTML দ্বারা তৈরি ওয়েবপেজ সকল ব্রাউজার সাপোর্ট করে।
৫. ওয়েবপেজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর। [কু. বো. – 2016]
HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language যা কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। এই ভাষা ব্যবহার করে ওয়েবপেজের লে-আউট ডিজাইন বা মূল কাঠামো তৈরি করা হয়।
HTML ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, এর সিনটেক্স সহজ, কেস ইন-সেনসিটিভ এবং যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। HTML দ্বারা তৈরি ওয়েবপেজ সকল ব্রাউজার সাপোর্ট করে। এ সুবিধাগুলো থাকার কারণেই ওয়েবপেজ ডিজাইনে HTML গুরুত্বপূর্ণ।
৬. IP ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রুপ – ব্যাখ্যা কর। [য. বো. – 2019]
ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি স্বতন্ত্র বা অদ্বিতীয় সংখ্যাসূচক অ্যাড্রেস থাকে, যাকে IP (Internet Protocol) অ্যাড্রেস বলা হয়। অপরদিকে ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে।
একটি ওয়েবসাইট ব্রাউজ করার সময় ডোমেইন নেম ব্যবহার করা হলেও DNS সার্ভারের সাহায্যে তা সংখ্যাসূচক IP অ্যাড্রেসে রুপান্তরিত হয় এবং সার্ভার থেকে তথ্য এনে ব্রাউজারে প্রদর্শন করে। তাই বলা যায়, IP ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রুপ।
৭. IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক – ব্যাখ্যা কর। [কু. বো. – 2019]
ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি স্বতন্ত্র বা অদ্বিতীয় সংখ্যাসূচক অ্যাড্রেস থাকে, যাকে IP (Internet Protocol) অ্যাড্রেস বলা হয়। অপরদিকে ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে।
IP অ্যাড্রেস সংখ্যাসূচক অ্যাড্রেস হওয়ায় একাধিক IP অ্যাড্রেস মনে রাখা কষ্টকর। কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস হওয়ায় মনে রাখা সহজ। তাই বলা যায় IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক।
৮. ডোমেইন নেইমে WWW থাকে কেন? ব্যাখ্যা কর। [য. বো. – 2016]
ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে। WWW এর পূর্ণরুপ World Wide Web।
তিনটি প্রযুক্তি HTML, প্রোটোকল এবং ওয়েব ব্রাউজার এর সমন্বয়ে www বা ওয়েব গড়ে উঠেছে। প্রতিটি ডোমেইন নেমে WWW থাকে, যা নির্দেশ করে ওয়েবসাইটটি বিশ্বের যেকোন প্রান্ত থেকে যেকোন সময় অ্যাক্সেস করা যায়।
৯. প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা কর। [চ. বো. – 2016]
প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট হলো ডাইনামিক ওয়েবসাইট। ভিজিটর, সময়, ভিজিটরের মাতৃভাষা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করে ডাইনামিক ওয়েবসাইটের তথ্য পরিবর্তন হয়।
ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS এর সাথে একটি স্ক্রিপ্টিং ভাষা এবং একটি ডেটাবেজ ব্যবহার করা হয়। ডেটাবেজ ব্যবহৃত হওয়ায় মতামত দেয়ার ব্যবস্থা থাকে এবং সহজেই তথ্য পরিবর্তন সম্ভব হয়।
১০. ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় – ব্যাখ্যা কর। [চ. বো. – 2019]
যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে সার্ভারে সংরক্ষিত ওয়েবপেজগুলো ব্রাউজ করা বা একসেস করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। অপরদিকে, সার্চ ইঞ্জিন হল এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেয়া কীওয়ার্ডগুলোর জন্য ওয়েবপেজ অনুসন্ধান করে এবং সেইসব কীওয়ার্ড ধারণকারী ওয়েবপেজগুলো ফলাফল হিসেবে উপস্থাপন করে।
সার্চ ইঞ্জিন এর সাহায্যে ওয়েব কনটেন্ট খোজা হয়, অপরদিকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব কনটেন্ট দেখা বা ব্রাউজ করা হয়। তাই সার্চ ইঞ্জিন ও ওয়েব ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত হলে এক নয়।
১১. ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয় – ব্যাখ্যা কর। [ঢা. বো. – 2019]
ওয়েবপেজ হলো HTML দ্বারা তৈরি ডকুমেন্ট যার মাধ্যমে টেক্সট, ছবি, ফাইল, অডিও, ভিডিও, এনিমেশন, হাইপারলিংক ইত্যাদি ইন্টারনেটে প্রদর্শন ও কমিউনিকেশন করা হয়। অপরদিকে, একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। অর্থাৎ একটি ওয়েবসাইটে একাধিক ওয়েবপেজ পরস্পর সংযুক্ত থাকে। তাই বলা যায়, ওয়েবসাইট ও ওয়েবপেজ এক নয়।
১২. ওয়েবপেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর। [রা. বো.– 2018, ব. বো. – 2017, ঢা. বো. – 2016]
ওয়েবপেজ হলো HTML দ্বারা তৈরি ডকুমেন্ট যার মাধ্যমে টেক্সট, ছবি, ফাইল, অডিও, ভিডিও, এনিমেশন, হাইপারলিংক ইত্যাদি ইন্টারনেটে প্রদর্শন ও কমিউনিকেশন করা হয়। যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে সার্ভারে সংরক্ষিত ওয়েবপেজগুলো ব্রাউজ করা বা একসেস করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে।
যেকোন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে সার্ভারে সংরক্ষিত ওয়েবপেজগুলো দেখতে পারে। এছাড়া ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রুত এবং সহজে ওয়েবপেজের সাথে তথ্য আদান-প্রদানে সাহায্য করে। তাই ওয়েবপেজ ও ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Baddda
Dhaka
1212